Bangladesh Institute for Professional Development-BIPD

Bangladesh Institute for Professional Development-BIPD

Share

BIPD is the most promising institute for professional development.

27/05/2026
15/04/2026

BIPD is going to organize an online workshop on "AI for All: Transforming Industries, Empowering the Future." to be held on 25 April 2026.

For details: 01911-620529 (Arif)

For registration: https://forms.gle/TY1ewTr7paR9djwo6

14/04/2026

নতুন বছর, নতুন ভাবে, নতুন সাজে,
নতুন কাজে, নতুন আনন্দে, নতুন ভালবাসায়,
নতুন সম্ভাবনায়, নতুনত্ত ছুয়ে যাক তোমার হৃদয়।
“শুভ নববর্ষ”

25/03/2026

বিআইপিডির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাই সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি।

25/03/2026

..........জানার আছে অনেক কিছু..............

প্রশ্ন: বীমা গ্রাহক বিদেশে গিয়ে মারা গেলে কি ভাবে তদন্ত হবে এবং মৃত্যুদাবি কিভাবে প্রদান করা হবে?

উত্তর: বীমা গ্রাহক বিদেশে মৃত্যুবরণ করলে সাধারণত তদন্ত করা হয় না। তবে নিম্নলিখিত কাগজপত্র পর্যালোচনা করে দাবি বিষয়ে বিবেচনা করা হয়।
১. বিদেশে চাকুরী দাতার সনদপত্র
২. হাসপাতালের সনদপত্র/ছাড়পত্র (যদি থাকে)
৩. পুলিশ প্রশাসনের সনদপত্র
৪. পোস্টমর্টেম রিপোর্ট (দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে)
৫. লাশ বহনকারী বিমানের প্রত্যয়নপত্র (প্রত্যাগমনের ক্ষেত্রে)
৬. বীমাগ্রাহক যে দেশে মৃত্যুবরণ করেন সে দেশে বাংলাদেশস্থ দূতাবাসের প্রত্যয়নপত্র ইত্যাদি।

বিস্তারিত জানতে সংগ্রহ করুন BIPD প্রকাশিত বহুল প্রচারিত গ্রন্থসমূহ।
কল করুন: 01740-139699, 01911-620529

ভিজিট করুন:
https://tinyurl.com/3ym9sfee
https://tinyurl.com/y689p5a2
https://tinyurl.com/25yvcw3z

20/03/2026

"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"

আলহামদুলিল্লাহ,
পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার তৌফিক দান করার জন্য মহান আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা।

তিনি আমাদেরকে এই বরকতময় মাসে রোজা রাখার সুযোগ দিয়েছেন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং আমলগুলো কবুল করুন।

হে আল্লাহ, আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত যেন আপনার সন্তুষ্টির জন্য রোজা রাখার তাওফিক দান করেন।

🌙 ঈদ মোবারক

10/02/2026

..........জানার আছে অনেক কিছু..............

প্রশ্নঃ আমানতের টাকা কোন খাতে বিনিয়োগ করা হয়?

উত্তরঃ বিনিয়োগের ক্ষেত্রে বীমা আইনের বিধান অনুসরণ করতে হবে। এই বিধান অনুযায়ী বিনিয়োগের ৩০% সরকারি সিকিউরিটি খাতে বিনিয়োগ করার কথা বলা হয়েছে। সরকারের নিকট সুদমুক্ত বিনিয়োগের বাধ্যতামূলক শর্থ থেকে ইসলামী বীমা কোম্পানিসমূহকে অব্যাহতি দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। সরকার এ ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছেন। বর্তমানে বাংলাদেশ ব্যাংক ইসলামী বন্ড চালু করেছে। বাধ্যতামূলক ৩০% বিনিয়োগ এখন ইসলামী বন্ডে রাখার সুযোগ হয়েছে। ইতোমধ্যে সরকার বীমা আইন পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করেছেন এবং মালয়েশিয়ার তাকাফুল আইন অনুসারে কিভাবে বাংলাদেশের ইসলামী বীমা কোম্পানিসমূহ পরিচালিত হতে পারে তা বিবেচনায় এনে নতুন বীমা আইনে ইসলামী বীমায় বিনিয়োগের ক্ষেত্র সূদমুক্ত বিনিয়োগের বাধ্যতামূলক যে শর্ত রয়েছে তা ইসলামী বীমা কোম্পানিসমূহের জন্য প্রয়োগ করা হবে না। বীমা আইন ২০১০ এর অধীনে বীমা বিধিতে পরিবর্তনের মাধ্যমে শরীয়া অনুসারে বিনিয়োগের অধিকতর সুযোগ হবে বলা আশা করা হচ্ছে।

ইসলামী লাইফ ইন্স্যুরেন্সসমূহের সংঘস্মারকে শরীয়াহ আইনের ভিত্তিতে জীবন বীমা ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে। এ পরিবর্তন সরকার এবং হাইকোর্ট কর্তৃক অনুমোদিত হয়েছে। অতএব, শরীয়াহ্ মোতাবেক বিনিয়োগের ক্ষেত্রে ইসলামী লাইফ ইন্স্যুরেন্সসমূহের কোন বাধা নেই। বর্তমানে ইসলামী ব্যাংকসমূহে বিনিয়োগ ছাড়া স্টক মার্কেটে ও রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ করার উদ্যোগ গ্রহণ করেছে ইসলামী বীমা কোম্পানিসমূহ। বীমা আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে যে অর্থ জামানত হিসেবে রাখতে হয়েছে তা থেকে প্রতি তিন বছর অন্তর লভ্যাংশ প্রদান করা হয়ে থাকে। এই লভ্যাংশের উপর সরকারের বিধান অনুসারে ট্যাক্স এর টাকা বাংলাদেশ ব্যাংক কেটে রাখে। ট্যাক্স এর টাকা বাদ দেয়ার পর যে উদ্বৃত্ত টাকা পাওয়া তা একটি পৃথক 'সাদাকাহ তহবিল' হিসেবে জমা করা যেতে পারে। বর্তমানে সিকিউরিটি ডিপোজিটের অর্থ মুদারাবা পদ্ধতিতে বিনিয়োগ করা হয় বিধায় সুদ প্রাপ্তির কোন আশংকা নেই।

বিস্তারিত জানতে সংগ্রহ করুন BIPD প্রকাশিত বহুল প্রচারিত গ্রন্থসমূহ।
কল করুন: 01740-139699, 01911-620529

ভিজিট করুন:
https://tinyurl.com/3ym9sfee
https://tinyurl.com/y689p5a2
https://tinyurl.com/25yvcw3z

09/02/2026

..........জানার আছে অনেক কিছু..............

প্রশ্ন: মৃত্যুদাবি পরিশোধের নিয়মনীতি।

উত্তর: দাবি পরিশোধ করা জীবন বীমা কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রধান কাজ। সকল চালু বীমাপত্রের দাবি প্রদান করা হয় বিধায় এই দাবি বা দায়ের টাকা পরিশোধ করা বীমা কোম্পানির মূল কাজ। জীবন বীমা কোম্পানিতে দু'ভাবে দাবির টাকা প্রদান করতে হয়
১. মেয়াদ শেষে দাবির টাকা।
২. বীমা গ্রহীতার মৃত্যুতে মরণোত্তর দাবির টাকা।

মরণোত্তর দাবি প্রদানের পদ্ধতি: মরণোত্তর দাবির ক্ষেত্রে মনোনীতক অথবা মৃত ব্যক্তির উইল করা সম্পত্তির তত্ত্বাবধায়ক কোম্পানির কার্যালয়ে বীমা গ্রহীতা যে মারা গেছেন তার সংবাদ লিখিতভাবে জানাবেন। কার্যালয়ের দাবি বিভাগ কর্তৃক বীমা গ্রহীতার মৃত্যুর সংবাদ পাওয়ার পর উক্ত ফাইলটি রেকর্ড থেকে সংগ্রহ করে বীমাপত্রটি মৃত্যুর তারিখ পর্যন্ত চালু আছে কি না যাচাই করে মনোনীতকের বরাবর প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে দাবি ফরমসমূহ প্রেরণ করা হয়।
ফরমগুলো হল-

১. দাবিপত্র
২. সনাক্ত পত্র
৩. চিকিৎসকের বিবৃতি
৪. নিয়োগ কর্তার বিবৃতি

বিস্তারিত জানতে সংগ্রহ করুন BIPD প্রকাশিত বহুল প্রচারিত গ্রন্থসমূহ।
কল করুন: 01740-139699, 01911-620529

ভিজিট করুন:
https://tinyurl.com/3ym9sfee
https://tinyurl.com/y689p5a2
https://tinyurl.com/25yvcw3z

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


28 Dilkusha, Motijheel
Dhaka
1000

Opening Hours

Monday 09:30 - 17:30
Tuesday 09:30 - 17:30
Wednesday 09:30 - 17:30
Thursday 09:30 - 17:30
Sunday 09:03 - 17:30