FLY AbroaD

FLY AbroaD

Share

Worldwide job assistance, Migration support, Ticketing ,Education,Visit visa & More

19/11/2022
18/04/2022

URGENT JOB IN MACEDONIA
1. CARPENTER
2. MASON
3. REINFORCEMENT
-550 EURO
Package-6 LAKH
visa Payment.
+8801708558844

10/03/2022

অগ্রিম ছাড়া যারা ক্রোয়েশিয়া কাজ করতে আগ্রহী আর যাদের পুলিশ ক্লিয়ারেন্স রেডি আছে তারা আর্জেন্ট যোগাযোগ করুন।
01708558844

17/02/2022

Anijhai Grand Canyon, China

05/01/2022

Urgent Need in Croatia | Payment After visa

29/05/2021

আমেরিকার টুরিস্ট ভিসা নিয়ে যাদের নানারকম জল্পনা-কল্পনা আছে তাদের জন্য এই কথাগুলো। শুরুতেই চিন্তা করুন আপনি যদি আমেরিকার ভিসা করতে চান, তাহলে আমার লেখাটা পড়ে নিন।আমরা সাধারণত আমেরিকার ভিসার কথা শুনলে ভয় পেয়ে যাই। কিন্তু বাস্তবতা হলো আমেরিকার টুরিস্ট পাঁচ বছরের মাল্টিপল ভিসা বাংলাদেশ থেকে খুবই সহজ। ভয় পেয়ে আমরা চেষ্টাতেই করিনা। এই মানসিকতা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। চেষ্টা করুন তাতে ভিসা হবে, আর চেষ্টা না করলে তো কোনো ফলাফল আসবে না।
আপনারা যারা আমেরিকান টুরিস্ট ভিসা করতে চান বা টুরিস্ট ভিসার বিস্তারিত ধারণা পেতে চান তাদের জন্য এই কথাগুলো। কি করলে আপনি আমেরিকার টুরিস্ট 5 বছরের মাল্টিপল ভিসা পেতে পারেন। আপনাদের একটি স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমেরিকার মাল্টিপল ভিসা সম্পূর্ণ ইন্টারভিউ নির্ভর একটি ভিসা। আপনি যদি ইন্টারভিউতে বুঝাতে পারেন যে আপনি আমেরিকা যাবেন এবং ফিরে আসবেন তাহলে আপনাকে 5 বছরের মাল্টিপল ভিসা দেওয়া হবে। অনেকের ধারণা এই ভিসা করতে অনেক কাগজপত্র প্রয়োজন হয়, এই ধারণাটি সম্পূর্ণ রূপে ভুল। এটা কোন কাগজপত্র ভিত্তিক ভিসা নয়, এটা ইন্টারভিউ {দুই থেকে পাঁচ বা সাত মিনিট ইন্টারভিউ } নির্ভর ভিসা । আপনি বাংলা এবং ইংরেজিতে যেভাবে সুবিধা সেই ভাষায় ইন্টারভিউ দিতে পারেন।
আমেরিকার এই ট্যুরিস্ট ভিসার বিষয়ে খুব একটা কাগজপত্রের প্রয়োজনীয়তা নেই। অনেকের ধারণা ব্যাংক স্টেটমেন্ট , ট্রেড লাইসেন্স , টিন সার্টিফিকেট, জাগা জমির কাগজপত্র আরো অনেক কিছু প্রয়োজন হয়। এটাও বলতে পারেন এক রকমের ভুল। ভিসা করার প্রথম ধাপ হল আমেরিকান এম্বাসি একটি অনলাইন ফরম আছে , এই ফরম কে বলা হয় DS-160 ফরম। এই ফরমটির উপরে আপনার ভিসা অনেক বেশি নির্ভর করবে। তাই একজন দক্ষ লোক দিয়ে এই ফরমটি পূরণ করা উচিত। এই ফরম এর উপরই অনেকটা সিদ্ধান্ত হয়ে থাকে , আপনাকে ভিসা দেওয়া না দেওয়া। আর বাকিটা হচ্ছে ইন্টারভিউ এর উপরে। এই ফরমটি তথ্য এবং আপনার ইন্টারভিউর কথা চমৎকার একটি মিল থাকতে হবে। তাহলেই পেতে পারেন আপনি আমেরিকার ভিসা। আরেকটা বিষয় লক্ষ্য রাখবে আমেরিকার ভিসার ব্যাপারে খুব একটা দক্ষ না তাদের দিয়ে এই ফরমটি করালে , আপনার ভিসা না হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। অনেকে চিন্তা করেন এই ফরমটি 500 টাকা দিয়ে পূরণ করে এম্বাসি ফী দিয়ে দাঁড়িয়ে যাবো , এতে আপনার অনেক ক্ষতি হতে পারে, এরকম চিন্তা ভাবনা থেকে নিজেকে সরিয়ে নিন । টাকার দিকে না তাকিয়ে কাজের দিকে লক্ষ্য রাখুন। সুন্দর একটি কাজ আপনাকে ভিসার ক্ষেত্রে অনেক বেশি সহায়ক হিসেবে কাজ করবে।আবার অনেকেই মনে করেন আমেরিকার ভিসা কন্টাকে করা যায়, এটা একটি ভুল কথা , আমেরিকার ভিসা কখনো কন্টাকে হয়না {ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে} অনেকটা এই ধরনের। আপনাকে প্রলোভন দেখিয়ে এই ধরনের কন্টাকের কথা বলা হবে, তাই আপনাকে এই মানসিকতা থেকে এবং এই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকতে হবে। আমেরিকার ভিসা করতে নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরি করুন। আত্মবিশ্বাস আপনাকে কথা বলতে অনেক বেশি সহযোগিতা করবে। আপনি আপনার সিদ্ধান্ত নিজে নিন। অনেকের কাছ থেকে ভিসার তথ্য জানুন যে যা বলুক আপনি সিদ্ধান্ত নিন কার সাথে কাজ করবেন। আমাদের কাছে আরো কিছু জানার প্রয়োজন হলে কল করুন বা অফিসে আসুন।
আপনি একটু সময় করে একটু ফোন দিয়ে 10 মিনিটের জন্য বিস্তারিত আলাপ করে দেখেন। আশাকরি আপনার 10 মিনিটের সময় নষ্ট হবে না। বিস্তারিত জানার জন্য অবশ্যই কল দিন , যেকোনো বিষয়ে কল দেন । আমরা আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকিব।
আমাদের সাথে কাজ করার আগে আমাদের অফিসে আসুন কাজের বিস্তারিত জানুন।
সরাসরি যোগাযোগ

বিস্তারিত জানতে কল করুন - 01708558844
Email-- [email protected]

02/05/2021

কানাডার ইউকন টেরিটরি পাইলট প্রোগ্রাম: এই নিয়ে বিস্তারিত তথ্য:
(১) কানাডার ইউকন টেরিটরি পাইলট প্রোগ্রামে চাকরির আবেদন শুরু, চলবে ৩ বছর। তবে ইউকন কমিউনিটি পাইলট প্রোগ্রাম খুবই ছোট ও প্রতিবছর মাত্র ৫০ জনকে ভিসা দিবে তারা।

কানাডায় ১০টি প্রভিন্স এবং ৩টি টেরিটরি রয়েছে। এই ৩টি টেরিটোরির মধ্যে ইউকন একটি। কানাডার ৩টি টেরিটোরি দেশটির উত্তর দিকে অবস্থিত। ইউকন কানাডার উত্তর-পশ্চিমে। টেরিটোরিগুলোর আবহাওয়া খুবই ঠান্ডা থাকে। ইউকন টেরিটোরিটি তার ঠান্ডার জন্য পরিচিত। তারপরও এখানে ২০১৬ সালের আদমশুমারি অনুসারে ৩৫ হাজার ৮৭৪ জন বসবাস করে। এখানকার আয়তন হচ্ছে ৪ লাখ ৭৪ হাজার ৩৯১ বর্গকিলোমিটার। রাজধানী হোয়াট হর্স। সেখানে লোক বাস করে ২৫ হাজারের ওপরে।

বাকি ১০ হাজার লোক বাস করে এই টেরিটোরির অন্য টাউন ও গ্রাম এলাকায়।
ইউকন খনিজ সম্পদে ভরপুর একটি প্রভিন্স। এগুলো এখনো উত্তোলন করা হয়নি।

আগামী দিনে কানাডিয়ান সরকার হয়তো এই খনিজ সম্পদ উত্তোলনের কাজ হাতে নিতে পারে, সে কারণে এ ধরনের প্রোগ্রামের মাধ্যমে তারা কিছু বিভিন্ন পেশার লোক এখানে নিয়ে আসার পরিকল্পনা করছে। কানাডার প্রতিটি জায়গায় নাগরিক সুযোগ-সুবিধা সমান। এখানে আপনি সব ধরনের সুবিধা পাবেন। অর্থাৎ, নর্থ-পুলের কাছে বলে এটা ভাবার কোনো কারণ নেই যে এখানে নাগরিক সুবিধা কম।

কোথায় সব তথ্য পাবেন:
সরকারি ওয়েবসাইটে (www.canada.gc.ca) এবং (www.Yukon.ca) গিয়ে বিস্তারিত সবকিছু জানতে পারবেন। কয়েকটি টাউন এবং সিটিতে চাকরির অফার খুঁজতে বলা হয়েছে। সরকারি ওয়েবসাইটে রাজধানী হোয়াট হর্সসহ মোট ৬টি টাউনে চাকরি খুঁজতে বলা হয়েছে। বাকি ৫টি হচ্ছে ওয়াটসন লেক, ডসন সিটি, হাইনেস জাঙ্কশন, ক্যারম্যাক্স এবং কারক্রস।

কবে থেকে শুরু হয়েছে:
পাইলট প্রোগ্রামটি শুরু হয়েছে ২০২০ সালের জুলাই মাস থেকে। চলবে আগামী ৩ বছর। তবে কোভিডের কারণে এখন পর্যন্ত কেউ আসতে পারেননি। এই প্রোগ্রাম যদি সফলতার সঙ্গে চলে, তাহলে সরকার আরও চালিয়ে যাবে।

প্রোগ্রামের সুবিধাগুলো:
এখানে বয়সের ক্ষেত্রে অনেক ছাড় দেওয়া হয়েছে। বয়সের কোনো লিমিটের কথা বলা নেই। পড়াশোনা এইচএসসি পাস হলেই হবে। IELTS স্কোরের কোনো কথা বলা হয়নি। তবে যাদের IELTS স্কোর থাকবে, তারা সুবিধা পাবে। কমপক্ষে ৫ হলেই হবে।

অসুবিধাগুলো:
প্রথমে জব অফার নিয়ে আসতে হবে। কমপক্ষে ২টি জব অফার নিয়ে আসতে হবে। এই ২টি জব অফার এক টাউন থেকে হতে হবে। বাংলাদেশসহ পৃথিবীর যে দেশ থেকে যেই আসুক না কেন, তাদের যদি ওই ধরনের কাজের অভিজ্ঞতা তার নিজ দেশে না থাকে, তাহলে কোনো দিন তারা ওই জবের অফার পাবে না। এইচএসসি পাসের কথা বলা হলেও ওই কাজের জন্য ডিপ্লোমা না থাকলে জব অফার পাওয়া কঠিন হবে।
এখানে অনেক ঠান্ডা থাকে। মাঝেমধ্যে ঠান্ডা মাইনাস ৫০ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াস শীতের সময় চলে যায়। আপনাকে ওই ধরনের ঠান্ডা সহ্য করার মতো মানসিকতা থাকতে হবে। কানাডার ১০টি প্রভিন্সে ঠান্ডা থাকলেও সেই ঠান্ডা সহনীয়। কিন্তু মাঝেমধ্যে এখানের ঠান্ডা অসহনীয় পর্যায়ে চলে যায়।

জব কোথায় খুঁজবেন:
এই প্রোগ্রামের জন্য চাকরি খুঁজতে কানাডার সরকারি চাকরির ওয়েবসাইটে (www.jobbank.gc.ca) ঢুঁ মারতে হবে। ১৯ ডিসেম্বর ২০২০ ওয়েবসাইটে শুধু রাজধানী হোয়াট হর্সে ২৫৯টি জব পোস্টিং দেখতে পেয়েছি। এর মধ্যে হাউস কিপিং থেকে শুরু করে কিচেন হেলপার, এমনকি সফটওয়্যার টেকনিক্যাল সাপোর্ট অ্যানালিস্টের চাকরি পর্যন্ত রয়েছে। এই ওয়েবসাইটে গিয়ে চাকরির অফারগুলোতে যদি কাজের অভিজ্ঞতা থাকে এবং ওই ধরনের কোনো একাডেমিক পড়াশোনা থাকে, তাহলে আবেদন করতে পারেন যে কেউ।

অন্য ৫টি টাউনেও চাকরি আছে। তা ছাড়া ইউকন টেরিটোরির সরকারি ওয়েবসাইটে (www.Yukon.ca) জব পোস্টিং রয়েছে। ১৯ ডিসেম্বরে সেখানে ৪৩টি জবের অফার দেখা গেছে। আপনি তাদের কাছে আপনার রেজুমে পাঠাবেন। আপনার রেজুমে পছন্দ হলে ওরা আপনাকে অনলাইন ইন্টারভিউয়ের জন্য ডাকবে। মনোনীত হলে ওরা আপনাকে জব অফার পাঠাবে।

জব অফার পাওয়ার পর করণীয় কী:
যখন আপনি কমপক্ষে ২টি পার্ট টাইম জব অফার পাবেন, তখন আপনি কানাডিয়ান সরকারি ওয়েবসাইটে (www.cic.gc.ca) ওয়ার্ক ভিসার জন্য আবেদন করবেন। আপনি আপনার স্পাউস (স্বামী/ স্ত্রী) এবং সন্তান নিয়ে যেতে পারবেন। তবে স্পাউসের কোনো জব অফার লাগবে না। ২ বছর কমপক্ষে আপনাকে ওই খানে থেকে কাজ করতে হবে।

অন্য কোনো প্রভিন্সে আপনি যদি ২ বছরের মধ্যে মুভ করেন, তাহলে আপনার ওয়ার্ক পারমিট বাতিল হয়ে যাবে। ২ বছর ওই খানে চাকরি করার পর আপনি স্থায়ী বাসিন্দা (পারমান্যান্ট রেসিডেন্স) জন্য আবেদন করতে পারবেন। পারমান্যান্ট রেসিডেন্স পেলে আপনার যদি এই টেরিটোরি ভালো না লাগে, তাহলে আপনি কানাডার যেকোনো জায়গায় চলে যেতে পারেন।

তবে, যা মনে রাখতে হবে:
এই অফারের সারা বিশ্ব থেকে আবেদন করছেন অনেকে। এই পাইলট প্রোগ্রামে বয়সের ব্যাপারটা অনেক শিথিল, শিক্ষাগত যোগ্যতাও কম হলে চলবে এবং নামমাত্র আইইএলটিএস হলে হবে। সে কারণে আপনাকে ওই নির্দিষ্ট কাজে প্রকৃত অভিজ্ঞতা, পড়াশোনা/ ডিপ্লোমা থাকতে হবে। কেউ আপনাকে যদি জব অফার এনে দেওয়ার কথা বলে, তাহলে ভাববেন এটি সম্পূর্ণ মিথ্যা কথা। কানাডায় জব অফার শুধু যিনি আবেদন করেন এবং পরীক্ষা দেন, তাঁকেই দেওয়া হয়। এর জন্য কারও সঙ্গে কোনো টাকাপয়সার লেনদেন করবেন না। নিজের জব নিজে জোগাড় করবেন।
- Golam Kabir, Toronto, Canada 🇨🇦

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Shakh Center, 56 Purana Paltan
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Friday 10:00 - 17:00
Sunday 10:00 - 20:00