Tuition Media by BUETians

Tuition Media by BUETians

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tuition Media by BUETians, Educational consultant, BUET Campus, Dhaka.

এটি বুয়েটিয়ানদের দ্বারা পরিচালিত টিউশন মিডিয়া। বাইরের টিউশন মিডিয়া থেকে শিক্ষক ও টিউশন নিয়ে প্রতারিত না হয়ে বুয়েটিয়ানদের দ্বারা পরিচালিত টিউশন মিডিয়ার উপর আস্থা রাখুন। (এখানে কোন মিডিয়া ফি নেওয়া হয়না)

17/06/2026

BUETian Tutor Need:

Class: HSC 27
Subject: Physics+ Math (2 tutor need)
Location: Mirpur DOHS
Salary: 12k/12 days

(No Media Fee Need)

12/06/2026

BUETian Tutor Need:

HSC 28
College Admission
Location: Lalmatia, Mohammadpur
Salary: 12k/12 days

(No Media Fee Need)

12/06/2026

১০/১৫ দিন আগে আমাদের কাছে এক গার্জিয়ান টেক্সট করে একজন টিউটর চান।

শুরুতে তিনি ১২ দিনে ৯ হাজার টাকা অফার করেন,আমরা লোকেশন বেসিসে বলি এই লোকেশনে ১২ হাজারের নিচে আমরা টিউটর দিতে পারব না।

এরপর তিনি ১২ হাজারেই রাজি হন। আমরা তার জন্য টিউটর খুজি, স্টুডেন্ট আইডি ডেটাবেজ ও বিআইআইএস এর স্ক্রিনশট থেকে অথেন্টিসিটি যাচাই করে তাকে টিউটর দিই। যেহেতু আমরা কোন ডেমোক্লাস প্রভাইড করিনা, তাই টিউটর সোজা তাকে পড়াতে চলে যান।

গার্জিয়ান দুইদিন পড়ানোর পর আমাদের জানান, টিউটর তার ভাল লাগেনি। টিউটর এটা জানার পর ২ দিনের পেমেন্ট নেন না। এবং আমরা গার্জিয়ানকে গুরুত্ব দিয়ে তাকে আরেকটা টিউটর দিই।

আজকে সেই একই গার্জিয়ান আমাদের কাছে আবার টিউটর চেয়ে মেসেজ করেন। আমরা সেকেন্ড টিউটরকে মেসেজ দিয়ে জানতে পারি, গার্জিয়ান এনাকেও ২ দিন পড়ানোর পর আর পড়াননি। টিউটর ২ দিনের পেমেন্ট চেয়েছেন কিন্তু গার্জিয়ান 'দেব, দিচ্ছি" বলে আর দেন নাই।

গার্জিয়ানের ফোন নাম্বারটা নিয়ে আমরা পরিচিত বুয়েটিয়াদের কাছে খোঁজখবর করা শুরু করি আর জানতে পারি, এই একই গ্রিন রোডের গ্রিন কর্ণারের বাসায় আরো বুয়েটের ভাইয়া পড়াতে গেছে এবং সবাইকেই উনি ১ বা ২ দিন পড়ানোর পর আর পড়াননি।

এর কারণ কী আমরা জানিনা। তবে এই ধরণের নানা কেস আমরা এর আগেও দেখেছি, যখন আমরা এই পেজ খুলিনি। ডেমো ক্লাসের নাম করে গার্জিয়ানরা একের পর এক এরকম টিউটরকে দিয়ে ফ্রি পড়িয়ে থাকেন এবং কাউকেই পেমেন্ট দেন না। অথচ একজন টিউটর তাকে ২ দিন সময় দিয়েছে। এই দুইদিনে বাসা অব্দি যেতে আসতে টিউটরের নিশ্চয় বেশ কিছু খরচ হয়েছে। পুরোটাই টিউটরের পকেট থেকে গেছে।

আগে বুয়েটের টিউশনগুলি এমন ছিল না। বুয়েটের কেউই আগে কখনও ডেমো ক্লাস দিত না। কিন্তু ২০/২১ ব্যাচ থেকে আমরা দেখছি,জুনিয়ররা ফ্রি ডেমো ক্লাস নেয়, ১২ দিনে ৮/৯ হাজার টাকাতেও পড়ায়।

কে কত টাকাতে পড়াবে সেটা তার ব্যাক্তিগত ব্যাপার। কিন্তু এই যে ফ্রি পড়ানোর ধান্দা, এই ব্যাপারটা তো ঠিক না। আপনি একের পর এক টিউটর পাল্টাচ্ছেন,সবাই আপনাকে ২ দিন করে পড়াচ্ছে। আপনি ৬ জন টিউটর রাখলেও তো এক মাসের স্যালারির সমান হয়।

অথচ সেটা আপনি পড়াচ্ছেন ফ্রি।

আমরা মিডিয়া ফি নিয়ে অনেক কথা বলি, কিন্তু এই ডেমো ক্লাস নামের ট্রাপ নিয়ে কেউই কখনও কিছু বলেনা।

06/06/2026

Female BUETian Tutor Need:

Class: HSC 28
Sub: Phy+Math
Location: Monsurabad-1, Adabor, Mohammadpur
Salary: 10k/12 days

(No Media Fee Need)

31/05/2026

BUETian Tutor Need:

Class: HSC 2nd year
Subject: Phy+Higher Math
Location:Mirpur 10
Salary: 12k/12 days

(No Media Fee Need)

30/05/2026

এইচএসসি-২৮ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা...

এসএসসি শেষে হয়তো শুয়েবসে দিন কাটছে তোমাদের। কিংবা হয়তো দিন কাটছে ইউটিউবের কোন প্লে-লিস্টে ম্যাট্রিক্স ও নির্ণায়কের ভিডিও দেখে। কিন্তু তুমি কী জানো?

ম্যাট্রিক্স ও নির্ণায়ক পারলেই তুমি সবকিছু পেরে গেছো ব্যাপারটা মোটেও এমন নয়!

এইচএসসি টু এডমিশন হল একটি ট্রেনজার্নির মত। ট্রেন টু বুশানের সেই পথটার মত এই জার্নিতে তোমাকে ফেস করতে হবে অজস্র উত্থান পতন। আর সেই জার্নিতে তোমার চাই একজন দক্ষ ও ভাল হোম টিউটর।

তোমাকে সেই হোম টিউটর প্রভাইড করছি আমরাই।

কেন আমাদের থেকে টিউটর নেবেন?

✅ দক্ষ শিক্ষকের নিশ্চয়তা
✅ অথেন্টিসিটি যাচাই
✅ নীলক্ষেত বুয়েটিয়ান হবার কোন সম্ভাবনা নেই
✅ সরাসরি বুয়েট ক্যাম্পাস থেকে অপারেট করা হয়

তাই দেরি না করে, এখনই যোগাযোগ করো আমাদের ইনবক্সে!

29/05/2026

তুমি যখন "ঢাকা বিশ্ববিদ্যালয়ের", "গাঢ় লাল" রঙের বাসের পেছনের কোন সিটের জানালার পাশে বসে আছ, বাসটা তখন ব্যস্তময় ঢাকার নিউমার্কেটের রাস্তায় এসে থামলো।

অনেক লম্বা জ্যাম!

সারি হয়ে দাঁড়িয়ে আছে প্রাইভেট কার, রিক্সা,পাবলিক বাস। হাসপাশ করছে গরমে, এই জ্যাম ছাড়ার লক্ষন নেই।

তখন একটা সময় দেখতে পাবে অচিরেই তোমার "ঢাকা বিশ্ববিদ্যালয়" লেখা বাসটা সব গুলো গাড়িকে পাশ কাটিয়ে রাস্তার ডান দিকে এসে সাই সাই করে টান দেবে।

অসাধারণ শীতল একটা বাতাস এসে তোমার গায়ে পরশ দিয়ে যাবে।

তুমি জানালা দিয়ে একটু মাথা বের করে দেখবে যদিও তুমি উল্টো পথে যাচ্ছো, তবুও গাড়ি গুলো সসম্মানে তোমাকে সাইড দিয়ে দিচ্ছে, এমন কি পুলিশ সার্জেন্ট পর্যন্ত নির্বাক তাকিয়ে!

পাশের লাইনের প্রাইভেট কার থেকে কেউ কেউ গলা বের করে একবার দেখে নেবে তোমার বাসটা।

এই বাসেই হয়তো বসে আছে ভবিষ্যৎ প্রশাসনিক আমলা, ম্যাজিস্ট্রেট, অধ্যাপক, ব্যাংকার, লেখক সহ দেশের শ্রেষ্ঠ সন্তানগণ।

তুমি ফুটপাতের দিকে তাকিয়ে দেখবে একজন বাবা তার ছোট্ট শিশুটার হাত ধরে হাটছে, আর সন্তানকে ইশারায় তোমার বাস দেখিয়ে দিচ্ছে।

তুমি বুঝতে পারবে বাবা বলছে এই বাসে দেশসেরা ছাত্র গুলো যাচ্ছে, তোমার চোখ ভিজে আসবে যখন তুমি মনে করবা সেই দিন টার কথা যেদিন এমন একটা গাড়ি দেখে তোমার বাবাও স্বপ্ন দেখেছিলেন।

তোমাকে ঠিক এভাবেই চিনিয়ে দিয়েছিলেন। এইতো সেরা পাওয়া ভাইয়া! এটাই হলো অর্জন।

তখন তুমি ভুলেই যাবে কত রাত না ঘুমিয়ে তুমি আজ বাসে একটা সিট পেয়েছো,সব গুলো কষ্ট ধুয়ে দেবে সে মৃদু হাওয়া, একটু পরিশ্রম করো।

"ঢাকা বিশ্ববিদ্যালয়" তোমার অপেক্ষায়..

29/05/2026

একজন আদর্শ বুয়েটিয়ান যেকোন পরিস্থিতিতে শুধু দুটি জিনিসের সন্ধানে থাকে।

প্রথমটি হল টিউশন

22/05/2026

আমাদের পেজে একটা সময় অব্দি দিনেই ৭/৮ টার বেশি অফার আসত। আমরা সেগুলি পোস্ট করসি, সকল রিকোয়ারমেন্ট ক্রসচেক করে বুয়েটিয়ানদেরকে দিসি। অনেকেই আমাদের পেজের কমেন্টবক্সে এসে ট্রল করেছেন, এদের অনেকের সাথে আমরা পারসোনালি যোগাযোগ করে ভ্যালিডেশন দিয়েছি। কাউকে কাউকে আমাদের এডমিন প্যানেলের কেউই পারসোনালি না চেনায় আর রিচ করা হয়নি।

কিন্তু রিসেন্ট টাইমে টিউশন অফার আসার রেট বেশ কমে গেছে। আগে যেখানে দিনে ৭/৮ টা অফার আসত। এখন দুই/তিন দিনেও হয়তো ৭ টা অফার আমরা পাইনা।

এর কারণটা কী? বাচ্চাকাচ্চারা কী পড়ালেখা করা ছেড়ে দিসে? নাকি হোম টিউটর আর লাগতেসেনা কারো? 🤔

22/05/2026

BUETian Tuition Offer:

Class: HSC 26 (Test Paper Doubts)
Subject: PCM
Location: Lalmatia
Salary: 1k/per

(Senior batch preferred as student might continue till admission)

(No Media Fee Need)

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


BUET Campus
Dhaka