১লা জুলাই থেকে শুরু হচ্ছে
আর্ট ক্লাস আপনার সন্তান কে শেখাতে চান
তাহলে Noble Wellness Academy - NWA তে যোগাযোগ করুন
Noble Wellness Academy - NWA
Providing real-life skills and vocational training for greater success in life
সময় নিয়ে পড়ার অনুরোধ করছি
---------------------------------------------_
জন্ম আমাদের একবার এ হয়েছে,এতে আমাদের হাত নাই।
কিন্তু আমাদের মন ও মনুষ্যত্বের জন্ম আমাদের কাছেই---
প্রতিদিন আমরা আমাদের কে বদলাতে পারি।
আল্লাহ সেই সুযোগ টা মানুষের হাতে দিয়েছেন।
লোভ,হিংসা, অন্যেরবদনাম,অন্যকে ঠকানো -- এসব আমরা জন্মের পর শিখি।আমরা কতটুকু নিজেকে বদলাতে পারবো জানিনা--
কিন্তু** Good parenting**এবং **positive parenting ** এর মাধ্যমে আমরা আমাদের সন্তান কে আগামী প্রজন্মের কাছে ভাল মানুষ হিসেবে, গড়েতুলতে পারি।
কিভাবে পারি---
----------------------
**আপনার সন্তান কে সালাম দেওয়ার অভ্যাস করান,এবং যার যার ধর্ম সে বিষয় এ ধারণা ছোট থেকে দিন।কারন ধর্ম বিষয় এ ধারণা থাকলে সে কখনও সহজে অন্যের খারাপ চাইবে না।
** ছোট কে স্নেহ ও বড়দের সন্মান করতে শিখান,বড় কিন্তু বাসার (কাজের মানুষ কিংবা আপনার বাসার দারোয়ান বাদ যাবে না)
** ছোট ভাই বোন থাকলে তাকে দেখা শোনা করতে দিন -- দায়িত্ব বোধ বাড়বে।
** অন্যায়ের বিরুদ্ধে অভিযোগ ওপ্রতিবাদ করতে শিখান।
** নিজের প্রব্লেম নিজেকে সমাধান করতে শিখান, হয়তো, আপনি উপায় টা বলে দিতে পারেন।
** কারো সাথে ঝগড়া বিবাদ লাগলে -- অপর পক্ষের সামনে তার দোষ লুকাবেন না।
** গ্রামের কেউ যদি আপনার বাচচার নামে কিছু বলেন, তবে কেন বলছেন তা বিবেচনা করুন-- একটা কথা মনে রাখবেন (সন্তান কে একা মানুষ করা গেলেও ভালো মানুষ করা যায় না)
** তাদের পছন্দ কে প্রাধান্য দিন,তবে আল্লাদ কে না।
** যখন , কোন বিষয় এ না করবেন-- বাবা- মা একসাথে না করুন-- কারন মা বারন করলে, বাবা যদি তাতে রাজি হয় তবে মা কে বাচচা অপারগ ভেবে বারবার জেদ করে এবং মা কে ছোট করে।
** বাচচাকে নানা বাড়ি ও দাদা বাড়ির লোকজন কে সমান ভাবে সন্মান করতে শিখান।
** বাচচাকে সামনে রেখে কারো গীবত করা থেকে বিরত থাকুন। নাহলে সেই অভ্যাস তার ও হবে।
** সংসার এর কিছু ছোট খাটো কাজ করতে দিন -- বিপদের মুখোমুখি হলে মানিয়ে নিতে পারবে।
** দান বা গিফট -- যাই করুন বাচচাকে সংগে নিয়ে করুন-- এতে তার অন্যের জন্য করার মন মানসিকতা গড়ে উঠবে।
** আপনার কারো সাথে ঝগড়া বিবাদ হলে--- সেই মানুষের নেগেটিভ কথা -সন্তান এর সামনে বলবেন না।
** জেদ এ জেদ, রাগ এ রাগ শিখে-- তাই এমন কাজ করা যাবে না, যাতে তারা অনুকরন করে।
------একটা ছবি কে আমরা যেমন ছোট,বড়,ক্রোপ করে সুন্দর করার চেষ্টা করি--- চলুন না নিজের মন ও মনুষ্যত্ব টাকেও সুন্দর করার চেষ্টা করি--- আমি করতে পারলে তো আমার পরবর্তী প্রজন্ম তাই করবে।
রেবেকা সুলতানা রুমা (পুষ্টিবিদ)
ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান (এস আই বি এল) হাসপাতাল ঢাকা
চেয়ারম্যান
Noble Wellness Academy - NWA
I got over 10 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉
07/06/2026
সুস্থ জীবনের মূল ভিত্তি নিরাপদ খাদ্য। আজ ০৭ জুন ২০২৬ বিশ্ব নিরাপদ খাদ্য দিবস। এবারের স্লোগান : “আসুন, খামার থেকে থালা পর্যন্ত প্রতিটি ধাপে খাদ্য নিরাপদ রাখি। সুস্থ থাকি-বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ”
Noble Wellness Academy - NWA
06/06/2026
৪০ বছর বয়সে এসে ভালোবাসা আসলে আর শুধু অনুভূতির বিষয় থাকে না— এটা হয়ে যায় আশ্রয়ের মতো কিছু।
এই বয়সে মানুষ অনেক কিছু দেখেছে— ভাঙা বিশ্বাস, অসমাপ্ত সম্পর্ক, দায়িত্বের চাপ, জীবনের হিসাব-নিকাশ… তাই তখনকার ভালোবাসায় বাড়তি নাটক থাকে না, থাকে গভীরতা।
কেউ তখন আর সারাদিন “ভালোবাসো?” শুনতে চায় না, চায়— “খেয়েছো?” “ঠিকমতো ঘুমিয়েছো?” “ক্লান্ত লাগলে একটু বিশ্রাম নাও।”
৪০-এর প্রেমে মানুষ ফুলের চেয়ে মানসিক শান্তি খোঁজে, চকচকে মুহূর্তের চেয়ে নিরাপদ একজন মানুষ খোঁজে। কারণ এই বয়সে এসে সবাই বুঝে যায়— জীবন সুন্দর হয় নিখুঁত মানুষে নয়, বরং একজন নির্ভরতার মানুষে।
৪০-এর পরে ভালোবাসা মানে
কারও জীবনে ঝড় হয়ে আসা নয়,
বরং দীর্ঘ ক্লান্তির পরে
একটু শান্তি হয়ে পাশে থাকা।
এই বয়সের ভালোবাসা খুব চুপচাপ হয়… তবুও সবচেয়ে সত্যি হয়। কারণ তখন মানুষ অভিনয় করতে জানে না, শুধু হারিয়ে যেতে ভয় পায়।
আর সত্যি বলতে— ৪০ বছর বয়সে এসে কেউ যদি আবার মন খুলে কাউকে ভালোবাসতে পারে, তাহলে সেটা দুর্বলতা না, বরং অনেক ভাঙাচোরা পথ পেরিয়েও ভালোবাসার ওপর বিশ্বাস রেখে দেওয়ার সাহস।
ভালোবাসা আজীবন থাক 💜
৬.৬.২০২৬
Noble Wellness Academy - NWA
ফাস্টএইড ট্রেনিং এর ফর্ম ছাড়া হবে আজ রাতে
02/06/2026
🔬🩺অতিরিক্ত মাথা ব্যথা ও মাথা ঘোরা বিভিন্ন কারণে হতে পারে। সাধারণ কিছু কারণ হলো—
* উচ্চ বা নিম্ন রক্তচাপ
* মাইগ্রেন
* ঘুমের অভাব বা অতিরিক্ত মানসিক চাপ
* রক্তশূন্যতা (অ্যানিমিয়া)
* শরীরে পানিশূন্যতা
* দীর্ঘক্ষণ না খেয়ে থাকা বা রক্তে শর্করা কমে যাওয়া
* কানের ভেতরের ভারসাম্যজনিত সমস্যা (Vertigo)
* চোখের পাওয়ার সমস্যা
* অতিরিক্ত গরম, ক্লান্তি বা দুর্বলতা
* কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
* সাইনাসের সমস্যা বা ইনফেকশন
তবে কিছু ক্ষেত্রে এটি গুরুতর সমস্যার লক্ষণও হতে পারে, যেমন স্ট্রোক, ব্রেইনের রক্তক্ষরণ বা নিউরোলজিক্যাল রোগ।
Noble Wellness Academy - NWA
monthly free session
Noble Wellness Academy - NWA
29/05/2026
Online & offline course
28/05/2026
Eid mubarak
Bangladesh
Noble Wellness Academy - NWA
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
142/B, Green Road, Beside IBA Hostel
Dhaka
1215