Royal Science School

Royal Science School

Share

রয়েল সাইন্স স্কুল শিশু-দশম শ্রেণি পর্যন্ত আবাসিক-অনাবাসিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

শিক্ষাই জাতির মেরুদন্ড। একটি জাতি কতটা উন্নত তা নির্ভর করে সে দেশের জনগন কতটুকু শিক্ষা অর্জন করেছে। আর একজন আর্দশবান, সৎ শিক্ষক হচ্ছে এর প্রধান শর্ত। সেই লক্ষ্যে মোঃ ওয়াহেদুজ্জামান আশিক এর পরিচালনায় “রয়েল সাইন্স স্কুল” কোমলমতি শিক্ষার্থীদের শিশু শ্রেণি থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছে।

সৃজনশীল পাঠ্যক্রমে দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক-মন্ডলীর তত্ত্বাবধানে পরিচালিত রয়েল সাইন্স স

08/06/2026
Photos from Royal Science School's post 06/06/2026

শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে "বিশ্ব পরিবেশ দিবস।"

রয়েল সাইন্স স্কুলের শিক্ষার্থীদের বসবাসযোগ্য পরিবেশ ও প্রকৃতি সম্পর্কে ধারণা দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

২০২৬ সালের বিশ্ব পরিবেশ দিবসের আন্তর্জাতিক প্রতিপাদ্য হলো: "Inspired by Nature. For Climate. For Our Future." (প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য)।

অন্যদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দিবসটি উদযাপনের জন্য প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: 'জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা'।

27/05/2026

পবিত্র ঈদুল আজহা এসেছে ত্যাগ ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে। আমরা প্রত্যেকেই আগামী দিনগুলোতে এই শিক্ষা অনুকরণের মাধ্যমে নিজেকে গড়ে তুলি।

এই দিন আপনার/আপনাদের পরিবারের সকলের সুস্থতা, নিরাপদ ও আনন্দময় কামনা করছি।

রয়েল সাইন্স স্কুলের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো ।

🌙 ঈ দ মু বা র ক 🌹

21/05/2026

নোটিশ

আজকের (বৃহস্পতিবার) ১ম সাময়িক পরীক্ষা সকাল ১১.৩০ মিনিট হতে শুরু হবে। নির্দিষ্ট সময়ে সকলকে উপস্থিত থাকতে অনুরোধ করা হলো।

14/05/2026

নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদনের শেষ তারিখ : ২৫/০৫/২০২৬ খ্রি.

Photos from Royal Science School's post 14/05/2026

রয়েল সাইন্স স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রজেক্ট উপস্থাপন

আজ (বৃহস্পতিবার) রয়েল সাইন্স স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা একটি সামাজিক প্রতিষ্ঠানগুলোর মডেল উপস্থাপন করেছে। এধরনের হাতে-কলমে শেখার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দক্ষতা অর্জনের মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করে।

Photos from Royal Science School's post 10/05/2026

আজ রবিবার (১০ মে) পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রাম বিকাশ কেন্দ্র এর আয়োজনে রয়েল সাইন্স স্কুলে "স্কুল ভিত্তিক কিশোরী ক্লাবকে সক্রিয়করণ ও ইভেন্ট আয়োজন" সম্পন্ন হয়েছে। উক্ত আয়োজনে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতার বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আয়োজন শেষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

Photos from Royal Science School's post 07/05/2026

নিরাপদ খাদ্য ও পারিবারিক পুষ্টি উন্নয়নে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রয়েল সাইন্স স্কুলের শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি মেলা অনুষ্ঠিত

বৃহস্পতিবার (০৭ মে, ২০২৬ খ্রি.) রয়েল সাইন্স স্কুলের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার উদ্বোধন করেন সহকারী প্রধান শিক্ষক মো. কায়ছারুল ইসলাম।

এই খাদ্য ও পুষ্টি মেলায় প্যানেল পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মুর্শিদা খাতুন, মিনহাজুল ইসলাম, এজাজ মাহমুদ, আরজেনা খাতুন, হালিমা খাতুন, আঁখিমনি সুপ্রিয়া সোমা ও রওজাতুন জান্নাতুন তাইয়্যেবা।

ক্যাম্পেইন শুরু হয় স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে পুষ্টি বিষয়ক র‌্যালির মাধ্যমে। র‌্যালি শেষে পরিদর্শকগণ পুষ্টি ক্যাম্পেইনের ভিটামিন, মিনারেল ও পুষ্টিজাত পণ্য বিষয়ক স্টল পরিদর্শন করেন।

মেলায় স্টলের মাধ্যমে শিক্ষার্থীদের হাতের নাগালে থাকা বিভিন্ন ধরণের পুষ্টিকর খাবারের সঙ্গে পরিচয় করে দেওয়া হয়।

মেলার আয়োজক স্কুল কর্তৃপক্ষ জানান, এই মেলার উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি ও খাদ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। তাদের মধ্যে পুষ্টি সম্পর্কে জ্ঞান বাড়ানো, পুষ্টি সম্পর্কে ভুল ধারণা, ত্রুটিপূর্ণ খাদ্য অভ্যাস ও কুসংস্কার সম্পর্কে জ্ঞান দান, সুষম খাবার কি এবং এর প্রয়োজনীয়তা কতটুকু এ সম্পর্কে ধারণা প্রদান করা।

মেলায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে সক্রিয় অংশগ্রহণে প্রাণচাঞ্চল্যে ভরপুর হয়ে ওঠে।

Want your school to be the top-listed School/college in Dinajpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Bhaduria, Nawabganj
Dinajpur
5266