EEE Guru BD

EEE Guru BD

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from EEE Guru BD, Education, Faridpur.

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী, চাকরী প্রত্যাশী এবং জ্ঞান পিপাসুদের জন্য বাংলা ভাষায় বিষয়ভিত্তিক MCQ, Preliminary, Written & Viva-Voce প্রস্তুতিমূলক কন্টেন্ট এবং ভিডিও শেয়ারিং প্লাটফর্ম।

Photos from EEE Guru BD's post 23/06/2026

বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)
নিয়োগ পরীক্ষা-২০২৬
পদের নাম: ইলেকট্রিক হেল্পার
সময়: ৬০ মিনিট মোট নম্বর: ৫০

Photos from EEE Guru BD's post 23/06/2026

িয়োগ_বিজ্ঞপ্তি_2026

23/06/2026

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স) পদের প্রার্থী নির্বাচনী লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি।
পরীক্ষার তারিখ ২৬/০৬/২০২৬

22/06/2026

🔥 পরীক্ষার সময়সূচী 🔥

✅ নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (nwpgcl) এর নিয়োগ পরীক্ষার সময়সূচী ও প্রশ্নপত্রের নির্দেশিকা প্রকাশ
✅ সহকারী প্রকৌশলী ( ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল)
✅ পরীক্ষার তারিখঃ ২৭ জুন ২০২৬

22/06/2026

BSCIC পরীক্ষার নোটিশ

বিসিক এর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ২৬ জুন ২০২৬ তারিখ রোজ শুক্রবার সকাল ১০:০০ টায় উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ৩/৩ ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এ অনুষ্ঠিত হবে।

21/06/2026

WZPDCL SAE Electrical ভাইভা অভিজ্ঞতা-২

​প্রার্থীর নাম: মনির হোসেন
তারিখ: ২০/০৬/২০২৬ খ্রি.
সিরিয়াল: প্রথম; সময়: ৭/৮ মিনিট

​বোর্ড মেম্বার -০১
১। আপনার নাম কী? কোথায় পড়াশোনা করেছেন? বাসা কোথায়?
২। ২০২২ সালে পড়াশোনা শেষ করেছেন? এখন কী করেন?
উ: একটি বেসরকারি পলিটেকনিকে খণ্ডকালীন শিক্ষকতা করি।
৩। কোথায় এটা? কী কী পড়ান?
উ: ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অব ইলেকট্রিক্যাল পাওয়ার, ট্রান্সফরমার অ্যান্ড প্রোটেকশন সিস্টেম, বেসিক ইলেকট্রিসিটি।
৪। ওহ আচ্ছা, এই রিলেটেড। সাবস্টেশন কী করে?
উ: ভোল্টেজ পরিবর্তন করে, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করে, ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রণ করে।
৫। কী! ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে? (সদস্য চমকে উঠলেন)
উ: বললাম, স্যার ফ্রিকোয়েন্সি স্ট্যাবল (স্থিতিশীল) রাখে।
বোর্ড: এসব তো জেনারেটিং স্টেশনে করা হয়। কীভাবে করা হয়?
উ: লোড ম্যানেজমেন্টের মাধ্যমে।
৬। সাবস্টেশনে কী কী থাকে?
​বোর্ড মেম্বার -০২
৭। ট্রান্সফরমার প্রোটেকশনে কী কী করা হয়?
৮। সাবস্টেশন কীভাবে সচল থাকে?
উ: ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে।
৯। কত ভোল্টেজ জানেন?
​বোর্ড মেম্বার -০৩
১০। সঞ্চালন লস কত?
উ: পিজিসিবির (PGCB) ডাটা বলেছিলাম, তারা বললেন আরও বেশি হবে, ৬/৭ শতাংশ। তারা হয়তো তাদের প্রতিষ্ঠানের লসের কথা জানতে চেয়েছিলেন, কিন্তু তাদের তো বিতরণ লস, আমি কনফিউজড ছিলাম। এই বিষয় নিয়ে তারা আর আগায়নি।
১১। ঝড়ে তার ছিঁড়ে গেলে আপনি কী করবেন?
​বোর্ড মেম্বার -০৪
১২। ডিস্ট্রিবিউশনে ডিসি (DC) ব্যবহার করি না কেন?
উ: ট্রান্সফরমার ডিসিতে কাজ করে না, গ্রাহক পর্যায়ে লাইন সিঙ্গেল ফেজ, আরও অনেক ব্যাখ্যা দিয়েছি।
১৩। ট্রান্সফরমার কাজ না করলে, এখন তো বড় বড় ইনভার্টার আছে।
উ: স্যার, বিষয়টি বেশ ব্যয়বহুল।
১৪। রাশিয়া তো করে? (অনেক প্যাঁচালো প্রশ্ন ছিল)
১৫। SCADA কী? ফুল মিনিং বলুন? প্রতিটি শব্দ দ্বারা কী বোঝায়?
​বোর্ড মেম্বার -০৫
১৬। লস কীভাবে কমাবেন? আপনাকে প্রতিষ্ঠান থেকে কোনো সাহায্য করা হবে না, আপনি কী উদ্যোগ নেবেন?
উ: উত্তর সন্তোষজনক হয়নি।
১৭। পাওয়ার ফ্যাক্টর কী? পাওয়ার ফ্যাক্টর বেশি করলে কী হবে?
১৮। কার লস হবে?
​বোর্ড মেম্বার -০৬
১৯। 'নিজের চরকায় তেল দাও'—কথাটি লিখুন।
উ: আমি 'চরকায়' বানানটি ভুল লিখেছিলাম।
​বোর্ড মেম্বার -০৩
২০। বাবা কী করেন? ভাই-বোন কী করে?
কার্টেসি: EEE Guru BD

21/06/2026

WZPDCL SAE ভাইভা অভিজ্ঞতা

নাম: মাহমুদুল হাসান
ডিপার্টমেন্ট: ইলেকট্রিক্যাল
তারিখ: ২০-০৬-২০২৬ খ্রি.

​আমার সিরিয়াল ধরে ডাকতেই,

​আমি:- May I come in, sir?
Board:- Yes, come in.
আমি :- আসসালামু আলাইকুম, can I sit?
Board :- Sure.
আমি :- Thank you বললাম।
বোর্ড: Introduce yourself.
আমি :- সুন্দর করে গুছিয়ে বললাম।
চেয়ারম্যান স্যার:- আপনি কি IELTS করছেন? একদম প্রশংসনীয়, মাশাল্লাহ।
চেয়ারম্যান স্যার:- আপনি তাহলে চাকরিও করেন আবার টিউশনিও করান? তাহলে পড়ার সময় কখন?
একজন SAE-এর প্রধান দায়িত্ব কী?
গ্রিডে কী কী থাকে?
ট্রান্সফরমার তেলের কাজ কী?
আচ্ছা ব্রিদারের কাজ কী? আর কোথায় থাকে?
ট্রান্সফরমার কীভাবে কাজ করে? সার্কিট ব্রেকার কত প্রকার ও কী কী? উপকেন্দ্রের কাজ কী?
থ্রি-ফেজ আর সিঙ্গেল-ফেজ ট্রান্সফরমারের সুবিধা ও অসুবিধাগুলো বলেন।
আচ্ছা উপকেন্দ্রতে কী কী ইকুইপমেন্ট থাকে?
সিস্টেম লস কী?
SF6 Gas কেন ব্যবহার করা হয়?
পাওয়ার ফ্যাক্টর ০.৯৫ বলতে কী বোঝেন? পাওয়ার ফ্যাক্টর কাকে বলে? গাণিতিক ফর্মুলায় বলবেন।
HVDC বলতে কী বোঝায়? আর কোথা থেকে সরবরাহ করা হয়?
MCCB, ACB, VCB, SF6 Circuit Breaker কী?
Radial Distribution System কী?
WZPDCL এবং BPDB-এর মধ্যে পার্থক্য কী?
WZPDCL-এ যোগ দিলে নিজেকে কোথায় দেখতে চান?
আচ্ছা আপনি যদি ক্যাডার সার্ভিস বা বিদেশে ভালো সুযোগ পান তাহলে নিশ্চয়ই চলে যাবেন, তাই না?
শেষের উত্তরটা খুব গুছিয়ে বলেছিলাম।
Board আমাকে আসতে বললেন, এর মধ্যেই ব্যবস্থাপনা পরিচালক স্যার বললেন একটু আই-কন্টাক্ট রেখে কথা বলবেন।
নোট :- বোর্ডে যারা ছিলেন সবাই আমার সাথে ফ্রেন্ডলি হয়ে কথা বলছিলেন, সুন্দর করে নিজের সম্পর্কে বলায়।
কার্টেসি: EEE Guru BD

20/06/2026

WZPDCL এ ভাইভাতে অংশগ্রহণকারী বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের অর্জিত বাস্তব অভিজ্ঞতা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। আপনাদের ভাইভা অভিজ্ঞতা শেয়ার করলে তা নতুন প্রার্থীদের প্রস্তুতি গ্রহণে বিশেষ সহায়ক হবে। আপনি চাইলে পরিচয় গোপন রাখা হবে। আপনার শেয়ার করা অভিজ্ঞতা অন্যদের ক্যারিয়ার গড়ায় বড় ভূমিকা রাখতে পারে। আসুন, একে অপরকে সহযোগিতা করি।

20/06/2026

প্রশ্ন: একটি টু-পোল, ১২.৫ MVA, ১১ kV Y-সংযুক্ত অল্টারনেটরের Xs = 10Ω এবং Ra = 2Ω। রেটেড কন্ডিশন ও ০.৮ pf ল্যাগিং-এ EA কত?

Want your school to be the top-listed School/college in Faridpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Faridpur