13/06/2026
মেধাবিকাশ একাডেমি-র শিক্ষাসফর ২০২৬: আনন্দ ও শিক্ষার এক অপূর্ব মেলবন্ধন! 🌊🚌 (৬ জুন, ২০২৬ খ্রি:)
অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হলো মেধাবিকাশ একাডেমির বার্ষিক শিক্ষাসফর ২০২৬। এবারের গন্তব্য ছিল প্রকৃতির অপার সৌন্দর্যঘেরা #গুলিয়াখালী ও #বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত।
📝 সফরের মূল আকর্ষণসমূহ:
শিক্ষা ও আনন্দ: সারাদিন শিক্ষার্থীরা যেমন মেতেছিল বাঁধভাঙা উল্লাসে, তেমনই শিক্ষকদের কাছ থেকে উপকূলীয় অঞ্চলের ভৌগোলিক গুরুত্ব ও জীববৈচিত্র্য সম্পর্কে অনেক শিক্ষণীয় বিষয় জানতে পেরেছে।
অনন্য শৃঙ্খলা: আনন্দের মাঝেও শিক্ষার্থীদের চমৎকার নিয়ম-বর্তিতা ও সুশৃঙ্খল আচরণ ছিল সত্যিই প্রশংসনীয়।
বিকেলের জমকালো র্যাফেল ড্র: দিনশেষে সবার মাঝে বাড়তি আনন্দের জোয়ার আনে আকর্ষণীয় র্যাফেল ড্র। যেখানে বিজয়ীদের হাতে চমৎকার সব শিক্ষা উপকরণ পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।
বিনোদন আর বাস্তব জ্ঞানের এমন সমন্বয় শিক্ষার্থীদের মানসিক বিকাশে দারুণ ভূমিকা রাখবে। চমৎকার এই সফরটি সফল করার জন্য সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ!
13/06/2026
অর্ধ-বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতিতে ‘মেধাবিকাশ একাডেমি’! 🚀
আগামী ২৮ জুন ২০২৬ থেকে শুরু হতে যাওয়া অর্ধ-বার্ষিক পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে মেধাবিকাশ একাডেমি-তে চলছে বিশেষ প্রস্তুতিমূলক পরীক্ষা! 🎯
মেধার এই যাচাইকরণের লড়াইয়ে মেতেছে ফেনীর শীর্ষস্থানীয় স্কুলের ৭ম ও ৮ম শ্রেনীর শিক্ষার্থীরা:
✨ ফেনী গার্লস স্কুল
✨ জি.এ একাডেমি
✨ কাজিরবাগ উচ্চ বিদ্যালয়
✨ আইডিয়াল স্কুল
✨ ফেনী পাইলট স্কুল
মূল পরীক্ষার আগেই নিজেকে সেরা প্রমাণ করার এই তো সুযোগ! 💪
পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি, তোমাদের এই পরিশ্রম মূল পরীক্ষায় চমৎকার ফলাফল বয়ে আনবে।🌟
— শুভেচ্ছান্তে,
মেধাবিকাশ একাডেমি 🌱
26/05/2026
📢 া_এর_ছুটির_নোটিশ📢
🐄🐫🐑🐐
এতদ্বারা মেধাবিকাশ একাডেমি-এর সকল শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে আগামী ২৭ মে, ২০২৬ (বুধবার) থেকে ৩১ মে, ২০২৬ (রোববার) পর্যন্ত একাডেমির সকল শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
🗓️ গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
ছুটি শুরু: ২৭ মে, ২০২৬
ছুটি শেষ: ৩১ মে, ২০২৬
একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু: ১ জুন, ২০২৬ (সোমবার)
বিশেষ দ্রষ্টব্য: আগামী ১ জুন, ২০২৬ থেকে যথারীতি পূর্বের নির্ধারিত সময় অনুযায়ী একাডেমির সকল ক্লাস ও স্বাভাবিক কার্যক্রম চলবে।
মেধাবিকাশ একাডেমির পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ উল আযহার অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক! 🌙
ধন্যবাদান্তে,
কর্তৃপক্ষ
মেধাবিকাশ একাডেমি
21/05/2026
কাজিরবাগ হাজী দোস্ত মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী ব্যবহারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
স্থান : ফেনী গার্লস স্কুল।
বি.দ্র. : আইসিটি বিষয়ের ব্যবহারি ১১/০৬/২০২৬ খ্রী. রোজ বৃহস্পতিবার স্কুলের হল রুমে অনুষ্ঠিত হবে। সকল শিক্ষার্থীকে সকাল ১১.০০ ঘটিকার মধ্যে ব্যবহারিক খাতাসহ উপস্থিত থাকার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া যাচ্ছে।
প্রধান শিক্ষক
কাজিরবাগ হাজী দোস্ত মোহাম্মদ উচ্চ বিদ্যালয়