25/02/2026
অভিনন্দন >>>
Know our school
25/02/2026
অভিনন্দন >>>
30/11/2025
আলোকিত মানুষ গড়ার প্রত্যয়....
ভর্তি চলছে... ভর্তি চলছে...
11/11/2025
11/11/2025
গজারিয়া হাই স্কুলের শিক্ষার্থীদের
ক্রীড়া সামগ্রী উপহার দিলেন সাহাব উদ্দিন ভূঁইয়া
ফেনী : ১১ নভেম্বর, ২০২৫
ফেনীর দাগনভূঞা উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গজারিয়া হাই স্কুলের শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী উপহার দিলেন স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সাহাব উদ্দিন ভূঁইয়া।
১১ নভেম্বর মঙ্গলবার সকালে স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রীগুলো তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া হাই স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি মহি উদ্দিন মিন্টু, বীকন মডেল কলেজের প্রভাষক ও বাংলাদেশ বেতারের প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন, স্কুলের প্রধান শিক্ষক আলী আশরাফ, একাডেমিক প্রধান শামসুর রহমান, স্কুল পরিচালনা কমিটির সদস্য ও বিকিরণ কিন্ডারগার্টেনের অধ্যক্ষ জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম, মাওলানা আবদুর রহমান, স্কুলের সিনিয়র শিক্ষক আতিকুল ইসলামসহ শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বোলিং ও ব্যাটিংয়ের মধ্য দিয়ে খেলা উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
সাহাব উদ্দিন ভূঁইয়া তার বক্তব্য বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী হতে হবে। কারণ খেলাধুলা দেহ মনকে সতেজ রাখে। শিক্ষার্থীরা যাতে স্কুল আঙিনায় খেলাধুলা করতে পারে এজন্যই ক্রীড়া সামগ্রী উপহার দেয়া হলো। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরো দেয়া হবে ইনশাআল্লাহ। তিনি শিক্ষার্থীদের ভালো ফলাফল করে পুরো উপজেলায় নজির স্থাপন করার আহ্বান জানান।
02/11/2025
গজারিয়া হাই স্কুল প্রতিষ্ঠার অন্যতম কারিগর জনাব নূর নবী ভাইয়ের স্মরণে স্কুলে শোকসভা ও দোয়া মাহফিল ♥
25/10/2025
গজারিয়া হাই স্কুল প্রতিষ্ঠার অন্যতম কারিগর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কেরামত আলী মাস্টার বাড়ী নিবাসী মৃত নুর আহম্মদ মিয়ার বড় ছেলে Md Nur Nabi মো. নুর নবী (সংগ্রামী নবী) আর নেই। শুক্রবার রাত ২:৩০ মিনিটে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ফেনী কার্ডিয়াক হাসপাতালের শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন। আজ শনিবার বিকেল ৩টায় গজারিয়া হাফেজিয়া মাদ্রাসা ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে গজারিয়া হাই স্কুল পরিবার গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতবাসী করুন। আমিন...
08/04/2025
গজারিয়া হাই স্কুলে এসএসসি
পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া
ফেনী : ০৮ এপ্রিল, ২০২৫
ফেনীর দাগনভূঞা উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গজারিয়া হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান ৮ এপ্রিল মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী, গজারিয়া হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি মেজবাহ্ উদ্দিন সাঈদ।
গজারিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক আলী আশরাফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্কুলের উদ্যোক্তা মো. নুর নবী, গজারিয়া বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবদুল মতিন ভূঁইয়া, ভূঁইয়া হস্তশিল্পের স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক সাহাব উদ্দিন ভূঁইয়া, যুবদল নেতা একরাম হোসেন মানিক, সিলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব, সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আরিফুর রহমান, গজারিয়া হাই স্কুল পরিচালনা কমিটির সদস্য বিএনপি নেতা মহি উদ্দিন মিন্টু।
স্কুলের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন মধ্যম জয়নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সাঈদ, প্রত্যয় ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান, গজারিয়া হাই স্কুলের সিনিয়র শিক্ষক আতিকুল ইসলাম, এসএসসি পরীক্ষার্থী পূজা রানী সূত্রধর, অষ্টম শ্রেণির ছাত্র তাহমিদ হোসেন ইফাজ। মানপত্র পাঠ করেন স্কুলের শিক্ষার্থী সানজিদা ইয়াসমিন।
এসময় উপস্থিত ছিলেন বিকিরণ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক ও ডেইলী সানের দাগনভূঞা প্রতিনিধি মো. জাকির হোসেন, ওমরাবাদ সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি মাহবুবুর রহমান আজাদ, গজারিয়া বাজারের ব্যবসায়ী আবদুল মান্নান, বিশিষ্ট শিক্ষানুরাগী জামাল উদ্দিন ভূঁইয়া, সমাজসেবক আমির হোসেন, প্রবাসী জসিম উদ্দিন, সাহাব উদ্দিন, সমাজসেবক মনিরুল আজিম, বিশিষ্ট ব্যবসায়ী রফিক মিয়া, শিক্ষানুরাগী সানাহ উল্লাহ, সমাজসেবক নুর আলম, প্রবাসী মিলন, শিক্ষানুরাগী হুমায়ুন কবির সোহাগ, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন সোহেল, গজারিয়া বাজারের ব্যবসায়ী নুরুল ইসলাম সবুজ, মদিনা বেকারীর স্বত্বাধিকারী সাইফুল ইসলাম, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। বিদায়ী পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।
শেষে এসএসসির পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুর রহমান চাঁনমিয়া।
23/02/2025
গজারিয়া হাই স্কুল ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, জনাব মেজবাহ উদ্দিন সাঈদ, হজ্জ এজেন্সি এসোসিয়েশন (হাব) নির্বাচনে (২০২৫-২০২৭ সেশন) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হওয়ায় গজারিয়া হাই স্কুল এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ♥
শুভেচ্ছান্তে,
প্রধান শিক্ষক, পরিচালনা কমিটি, সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
13/12/2024
গজারিয়া হাই স্কুলে
শিক্ষার্থী ভর্তি কার্যক্রম.