PISMI

PISMI

Share

Shape Your Future with PISMI – Learn. Grow. Succeed.

19/04/2026

🍋🌿 লেবু গাছের পাতা দেখেই বুঝে নিন সমস্যার ধরন!

ফল নষ্ট হওয়ার আগেই গাছ আপনাকে সংকেত দেয়—এই ৭টি লক্ষণ সহজেই চেনা যায় 👇

🌿 সুস্থ পাতা: গাঢ় সবুজ, চকচকে, শক্ত ওভাল আকৃতি, ঘষলে লেবুর গন্ধ আসে।
💧 অতিরিক্ত পানি: পাতা হলুদ হয়ে ঝরে, কিন্তু ডাঁটা সবুজ থাকে।
🥀 কম পানি: পাতা ভেতরের দিকে মুড়ে যায়, শুকিয়ে নিচের দিক থেকে ঝরে।
🟡 আয়রন ঘাটতি: নতুন পাতা হলুদ, কিন্তু শিরা সবুজ থাকে।
🐛 লিফ মাইনার পোকা: পাতায় আঁকাবাঁকা সাদা দাগ।
🐞 স্কেল পোকা: পাতার নিচে বা ডাঁটায় বাদামি/সাদা ছোট গুটি।
🦠 সুটি মোল্ড: পাতার উপর কালো ধুলার মতো আস্তরণ।

📌 মনে রাখুন:
পানি, সার বা ওষুধ দেওয়ার আগে পাতার অবস্থা ভালো করে দেখুন। 👀
👉👉👉👉সমাধানঃ👉👉👉

​১. সুস্থ পাতা (Healthy Leaf)
​​করণীয়: আপনার যত্নের পদ্ধতি ঠিক আছে! পর্যাপ্ত রোদ এবং সময়মতো পানি ও সুষম সার বজায় রাখুন।

​২. অতিরিক্ত পানি প্রদান (Overwatering)
​​সমাধান: টবের ড্রেনেজ সিস্টেম চেক করুন। উপরের মাটি ২ ইঞ্চি শুকিয়ে না যাওয়া পর্যন্ত পানি দেবেন না।

​৩. পানির অভাব (Underwatering)
​সমাধান: নিয়মিত পানি দিন, তবে খেয়াল রাখবেন যেন কাদা কাদা না হয়ে যায়। টবের মাটি সবসময় আর্দ্র (Moist) রাখার চেষ্টা করুন।

​৪. আয়রনের ঘাটতি (Iron Deficiency)
​​সমাধান: মাটিতে আয়রন সমৃদ্ধ সার বা 'চিলেটেড আয়রন' (Chelated Iron) স্প্রে করুন। মাটির pH লেভেল পরীক্ষা করে দেখুন, কারণ মাটি বেশি ক্ষারীয় হলে গাছ আয়রন নিতে পারে না।

​৫. সাইট্রাস লিফ মাইনার (Citrus Leaf Miner)
​​সমাধান: আক্রান্ত পাতা ছিঁড়ে ফেলে দিন। নিম তেল (Neem Oil) স্প্রে করা খুব কার্যকর। আক্রমণ বেশি হলে বিশেষজ্ঞের পরামর্শে কীটনাশক ব্যবহার করুন।

​৬. স্কেল পোকা (Scale Insects)
​​সমাধান: ব্রাশ দিয়ে বা হাত দিয়ে ঘষে এগুলো তুলে ফেলা যায়। ঘরোয়া পদ্ধতিতে সাবান পানি বা নিম তেল স্প্রে করলেও ভালো ফল পাওয়া যায়।

​৭. সুটি মোল্ড বা কালো ছত্রাক (Sooty Mould)
​সমাধান: প্রথমে পিঁপড়া বা স্কেল পোকা দমন করুন। এরপর হালকা সাবান পানি দিয়ে পাতাগুলো আলতো করে ধুয়ে পরিষ্কার করে দিন।

​টিপস: গাছে যেকোনো সার বা কীটনাশক প্রয়োগ করার আগে পাতাগুলো ভালো করে পর্যবেক্ষণ করুন। গাছকে ভালোবাসুন, গাছ আপনাকে ফল দেবে! 🌿🍋

্রো_লিমিটেড_রাজশাহী 🍋🌱

31/03/2026

🔰 স্কিল আছে, কিন্তু সার্টিফিকেট নেই?
চিন্তা শেষ! এখন আপনার অভিজ্ঞতাই যথেষ্ট 💪
আপনি যদি কাজ জানেন কিন্তু কোনো স্কিল সার্টিফিকেট না থাকে—
👉 Written + Practical Skill Test + Mock Test এর মাধ্যমে
👉 প্রয়োজনীয় কাগজপত্র ও যোগ্যতা যাচাই করে
👉 আমরা দিচ্ছি অফিসিয়াল স্কিল সার্টিফিকেট ✅
📜 সার্টিফিকেটের বৈশিষ্ট্য:
✔ Skill Assessment Based Certification
✔ Experience Based Evaluation
✔ Govt. Registered Institute
🛠️ যে স্কিলে সার্টিফিকেট দেওয়া হচ্ছে:
🔹 Basic Computer
🔹 Basic & Advanced Excel
🔹 Electrician
🔹 Welder
🔹 Mobile Mechanic
🔹 AC & Refrigerator Mechanic
📝 আবেদন করুন এখনই
🔗 https://pentagonbd.com/apply-for-certificate/
📞 যোগাযোগ:
☎ +880 961 722 2211
☎ +880 01711-990252
🌐 More Info: Pentagonbd.com
📌 Pentagon IT & Skill Management Institute Ltd.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান 🇧🇩
👉 স্কিল থাকলে আর দেরি নয়—
আজই নিন আপনার স্কিল সার্টিফিকেট! 🚀

20/03/2026

Eid Mubarak 🌙

সবার জীবনে আসুক শান্তি, সুখ আর বরকতের আলো ✨
এই পবিত্র ঈদ হোক নতুন আশার শুরু, সম্পর্কের বন্ধন হোক আরও দৃঢ় 🤍

🌐 pentagonbd.com

16/03/2026

আজ পবিত্র লাইলাতুল কদর🌙
হাজার মাসের চেয়েও উত্তম এই মহিমান্বিত রাত।
আসুন বেশি বেশি নামাজ, কুরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে আল্লাহর রহমত ও ক্ষমা প্রার্থনা করি।
আল্লাহ আমাদের সবাইকে এই রাতের ফজিলত অর্জনের তৌফিক দান করুন। আমিন। 🤲

07/03/2026

আল্লাহর রহমতের চেয়ে বড় 🕋

28/02/2026

❌ Excel খুললেই সমস্যা
❌ কাজ করতে গিয়ে বারবার আটকে যাওয়া আপনিও নিশ্চিত এর কয়েকটা ফেস করেছেন
👉 এই ১৫টা কমন Excel ভুল আপনি প্রতিদিনই করছেন
আজই শিখে নিন—সহজ সমাধান
1️⃣ 🔢 মোবাইল নাম্বার লিখলে 017 → 17 হয়ে যায়
সমস্যা:
017 # # # # # লিখলে সামনে 0 উধাও
কেন হয়:
Excel ভাবে এটা Number
✅ সমাধান (ধাপে ধাপে):
👉 Step 1: যেই Cell এ নাম্বার লিখবেন সেটা Select করুন
👉 Step 2: Mouse Right Click করুন
👉 Step 3: Format Cells এ ক্লিক করুন
👉 Step 4: Category থেকে Text সিলেক্ট করুন
👉 Step 5: OK চাপুন
👉 Step 6: এখন নাম্বার লিখুন
✔️ এখন আর 0 যাবে না
2️⃣ ➕ Excel এ SUM বা যোগ করার পর Value দেখায় না 🙄
সমস্যা:
Formula (=SUM) লেখা আছে, কিন্তু Result 0 / আগের Value / কিছুই দেখায় না
কেন হয়:
Excel এর Calculation Mode Manual থাকে বা Cell Text Format এ থাকে
✅ সমাধান (ধাপে ধাপে):
👉 সমাধান–১: Calculation Mode ঠিক করা (সবচেয়ে কমন)
👉 Step 1: Formulas Tab এ যান
👉 Step 2: Calculation Options এ ক্লিক করুন
👉 Step 3: Automatic সিলেক্ট করুন
✔️ এখন SUM দিলে সাথে সাথে Value দেখাবে
👉 সমাধান–২: Cell Text Format হলে
👉 Step 1: Result Cell Select করুন
👉 Step 2: Ctrl + 1 চাপুন
👉 Step 3: Category → General সিলেক্ট করুন
👉 Step 4: OK চাপুন
👉 Step 5: Formula আবার লিখুন
✔️ এবার যোগফল ঠিকভাবে আসবে
👉 সমাধান–৩: Manual Recalculate (দ্রুত সমাধান)
👉 Keyboard থেকে F9 চাপুন
✔️ সাথে সাথে সব Formula Update হবে
3️⃣ 📉 % Percentage ভুল দেখায় 😩
😖 সমস্যা:
50% লেখা হয়ে গেছে 5000%
🧠 কেন হয়:
আগে % দিয়ে পরে Number লেখা
✅ সমাধান:
👉 আগে Number লিখুন
👉 পরে সব Cell Select করে % দিন
4️⃣ 🧾 হাজার, লাখ বোঝা যায় না 😖
সমস্যা:
1000000 পড়তে কষ্ট
✅ সমাধান:
👉 Step 1: Cell Select
👉 Step 2: Ctrl + 1, অথবা Number Menu এর কর্ণারে ক্লিক করুন
👉 Step 3: Number → Use 1000 Separator ✔ চিহ্ন দিন
5️⃣ 📑 Serial Number ঠিক আসে না 😡
সমস্যা:
সেলের কর্ণার দরে টান দিলে 1,1,1 আসে
কেন হয়:
Auto Fill ভুলভাবে ব্যবহার
✅ সমাধান:
👉 Step 1: প্রথম Cell এ লিখুন 1
👉 Step 2: নিচের Cell এ লিখুন 2
👉 Step 3: দুইটা Select করুন
👉 Step 4: Drag করুন
✔️ 1,2,3,4 নিজে নিজে হবে
6️⃣ 📊 Chart Update হয় না 😖
সমস্যা:
নতুন ডাটা যোগ করলে Chart বদলায় না
কেন হয়:
Normal Range ব্যবহার
✅ সমাধান:
👉 Step 1: পুরো ডাটা Select
👉 Step 2: Ctrl + T চাপুন
👉 Step 3: OK
✔️ এখন ডাটা বাড়ালেই Chart Update
7️⃣ 🔐 কিছু Edit করা যায় না 😨
সমস্যা:
Cell এ লিখতে দেয় না
কেন হয়:
Sheet Protected
✅ সমাধান:
👉 Step 1: Review Tab
👉 Step 2: Unprotect Sheet
👉 (Password থাকলে দিন)
8️⃣ 📊 Sort করলে নাম-নাম্বার এলোমেলো 😱
সমস্যা:
একজনের নাম আরেকজনের নাম্বারের সাথে
কেন হয়:
শুধু এক Column Select
✅ সমাধান:
👉 Step 1: পুরো Table Select করুন
👉 Step 2: Data Tab
👉 Step 3: Sort
👉 Step 4: “My data has headers” টিক দিন
✔️ ডাটা ঠিক থাকবে
9️⃣ 🧾 Duplicate নাম খুঁজে পাওয়া কঠিন 😵
সমাধান:
👉 Step 1: নামের Column Select
👉 Step 2: Home → Conditional Formatting
👉 Step 3: Highlight Duplicate Values
✔️ Duplicate নিজে নিজে Highlight
🔟 📄 লেখা পুরো দেখা যায় না, Cell এর বাইরে চলে যায় 😖
সমস্যা:
লম্বা লেখা থাকলেও অর্ধেক দেখা যায়
কেন হয়:
Wrap Text Off
✅ সমাধান:
👉 Step 1: লেখা থাকা Cell Select করুন
👉 Step 2: Home Tab এ যান
👉 Step 3: Alingment Option এর কর্নারে ক্লিক করুন
👉 Step 4: Wrap Text বাটনে ক্লিক
✔️ লেখা সুন্দরভাবে নিচে নামবে
👉 Step 5: অথবা Cell এর Width বাড়িয়ে দিন
1️⃣1️⃣ 📄 এক Sheet থেকে আরেক Sheet এ ডাটা কপি করলে Format নষ্ট 😡
সমস্যা:
Copy করলে কালার, Size, Design এলোমেলো
কেন হয়:
Normal Paste ব্যবহার
✅ সমাধান (ধাপে ধাপে):
👉 Step 1: ডাটা Copy (Ctrl + C)
👉 Step 2: যেখানে Paste করবেন সেখানে Right Click
👉 Step 3: Paste Special → Values
👉 Step 4: OK
✔️ শুধু ডাটা যাবে, Design ঠিক থাকবে
1️⃣2️⃣📑 Excel এ Bangla ঠিকভাবে আসে না 😭
সমস্যা:
বাংলা ভেঙে যায়
সমাধান:
👉 Step 1: Font Stayle পরিবর্তন করে SolaimanLipi / Nikosh দিন
1️⃣3️⃣ 🖨️ Print করলে লেখা কেটে যায় 😭
সমস্যা:
Screen ঠিক, Print কাটা
কেন হয়:
Page Size / Scale ভুল
✅ সমাধান:
👉 Step 1: Page Layout Tab
👉 Step 2: Size → A4
👉 Step 3: Scale to Fit Menu → Width: 1 Page
👉 Step 4: Height: 1 Page
✔️ এক পেজে সুন্দর Print
1️⃣4️⃣ 🧾 হিসাব ঠিক আছে, কিন্তু Boss বলে “ভুল” 😰
সমস্যা:
আপনি Total ঠিক দেখছেন, কিন্তু অন্য PC তে খুললে আলাদা
কেন হয়:
Calculation Mode আলাদা
✅ সমাধান (ধাপে ধাপে):
👉 Step 1: Formulas Tab এ যান
👉 Step 2: Calculation Options
👉 Step 3: Automatic সিলেক্ট করুন
✔️ সব PC তে একই হিসাব দেখাবে
1️⃣5️⃣ 📅 Date দিয়ে হিসাব করা যায় না 😖
সমস্যা:
Date থাকলেও Day Count হয় না
কেন হয়:
Date Text আকারে আছে
✅ সমাধান:
👉 Step 1: Date গুলো Select করুন
👉 Step 2: Ctrl + 1 চাপুন বা Conditional Formatting ক্লিক করুন
👉 Step 3: Category → Date → Select করুন
👉 Step 4: OK
✔️ এখন Date ঠিকভাবে কাজ করবে
📌 এই পোস্টটা Save করুন — অফিসে ১০০% কাজে লাগবে
📤 Share করুন আপনার বন্ধু/সহকর্মীর সাথে
💬 Comment করুন “Excel” লিখে — আরও টিপস পাবেন
👍 Follow করুন — প্রতিদিন Real-life Excel Solution
🧠 আজ শিখবেন না, কাল Boss এর সামনে লজ্জা পাবেন!




18/02/2026

রমজানের পবিত্র আলোতে হৃদয় হোক পরিশুদ্ধ, মন হোক শান্তিতে ভরা।
সবার জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা। 🌙✨
রমজান কারিম মোবারক।

27/01/2026

🔰 স্কিল আছে, কিন্তু সার্টিফিকেট নেই?
চিন্তা শেষ! এখন আপনার অভিজ্ঞতাই যথেষ্ট 💪

আপনি যদি কাজ জানেন কিন্তু কোনো স্কিল সার্টিফিকেট না থাকে—
👉 Written + Practical Skill Test + Mock Test এর মাধ্যমে
👉 প্রয়োজনীয় কাগজপত্র ও যোগ্যতা যাচাই করে
👉 আমরা দিচ্ছি অফিসিয়াল স্কিল সার্টিফিকেট ✅

📜 সার্টিফিকেটের বৈশিষ্ট্য:
✔ Skill Assessment Based Certification
✔ Experience Based Evaluation
✔ Govt. Registered Institute

🛠️ যে স্কিলে সার্টিফিকেট দেওয়া হচ্ছে:
🔹 Basic Computer
🔹 Basic & Advanced Excel
🔹 Electrician
🔹 Welder
🔹 Mobile Mechanic
🔹 AC & Refrigerator Mechanic

📝 আবেদন করুন এখনই
🔗 https://pentagonbd.com/apply-for-certificate/

📞 যোগাযোগ:
☎ +880 961 722 2211
☎ +880 01711-990252

🌐 More Info: Pentagonbd.com

📌 Pentagon IT & Skill Management Institute Ltd.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান 🇧🇩

👉 স্কিল থাকলে আর দেরি নয়—
আজই নিন আপনার স্কিল সার্টিফিকেট! 🚀

17/01/2026

সে পেরেছে মানে আমিও পারবো"—এই ধারণা আপনার ক্যারিয়ার বা লাইফ ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। কেন অন্ধভাবে কাউকে ফলো করা উচিত না, সেটা একটু লজিক দিয়ে বুঝুন..
এই ছবিটা আমার দেখা খুবই পাওয়ারফুল একটা ছবি।
আমরা ছোটবেলা থেকেই একটা ভুল প্র্যাকটিস করে বড় হই। সেটা হলো—কারো সাকসেস দেখে অন্ধভাবে তাকে কপি করা। আমরা ভাবি, "অমুকে এই কাজ করে সফল হয়েছে, আমিও এক্সাক্টলি সেটাই করবো, তাহলে আমিও সফল হবো।"
বিশ্বাস করুন, এটা একটা ভয়ংকর ভুল ধারণা (Trap)।
মানুষের Experience থেকে আইডিয়া নেওয়া অবশ্যই ভালো, কিন্তু তার জার্নিটা হুবহু নিজের লাইফে অ্যাপ্লাই করতে যাওয়া বোকামি। কারণটা সিম্পল— Context বা পরিস্থিতি কখনো সবার জন্য এক হয় না।
চিন্তা করে দেখুন:
১. যার সফলতার গল্প শুনছেন, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা ফিনান্সিয়াল সাপোর্ট আর আপনারটা কি এক?
২. তার যে মেন্টাল স্ট্রেন্থ বা রিস্ক নেওয়ার ক্ষমতা, সেটা কি আপনার আছে?
৩. সে যে সময়ে (Timeframe) শুরু করেছিল, এখনকার মার্কেট বা পরিবেশ কি সেইম আছে?
সে পেরেছে তাই আপনিও পারবেন—ব্যাপারটা এমন না। আবার সে পারে নি দেখে যে আপনিও পারবেন না—ব্যাপারটা তেমনও না। কারো জুতোয় পা গলানোর আগে নিজের পায়ের মাপটা জানা জরুরি।
তাই লাইফের যে কোনো বড় ডিসিশন নেওয়ার আগে অন্যের সাকসেস বা ফেইলিয়র দ্বারা ইমোশনালি ইনফ্লুয়েন্সড হবেন না।
✅ ঠান্ডা মাথায় নিজের সক্ষমতা (Capability) বিবেচনা করুন।
✅ পরিস্থিতি বা Situation এনালাইসিস করুন।
✅ প্রোপার Research করুন।
অন্যের প্ল্যান কপি না করে, সেই আইডিয়াটাকে নিজের বাস্তবতার সাথে মডিফাই করে নিন। নিজের ওপর ভরসা রেখে এবং লজিক দিয়ে কাজ করলে ইনশাআল্লাহ বিপদে পড়বেন না।
ছবিটা সেভ করে রাখতে পারেন, খারাপ সময়ে রিমাইন্ডার হিসেবে কাজে দেবে।
পোস্টটা Biggan Projukti থেকে নেওয়া।

14/01/2026

ঘরে বসেই সহীহ শুদ্ধ কুরআন, আরবি ও নামাজ শিক্ষা কোর্স (২য়–ব্যাচ) এ ভর্তি চলছে ।
📖 আজই রেজিস্ট্রেশন করুন।
আপনার দ্বীনী যাত্রা এখান থেকেই শুরু হোক, ইনশাআল্লাহ। 🤍
📌 রেজিস্ট্রেশন করতে এখনই ভিজিট করুন :
https://pentagonbd.com/courses/arabic-course1-2-3
বিস্তারিত জানতে যোগাযোগ করুন : WhatsApp: 01711-990252 Call: 01861216666 / 9617222211

Want your school to be the top-listed School/college in Feni?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


647, Sadar Hospital Road, Belal Tower, 2nd Floor
Feni
3900

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00