Math & ICT Kingdom By Nazim Sir

Math & ICT Kingdom By Nazim Sir

Share

#Specially Bangladesh Open University Student's Help Center.Open University SSC HSC BA BSS LLB MA MSS

19/06/2026

বিএ বিএসএস পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত পরীক্ষা ২০২৬ আগামী আগস্টের তৃতীয় সপ্তাহ থেকেই শুরু হবে ইনশাআল্লাহ।

19/06/2026

উন্মুক্ত এইচএসসি বাংলা ২য় সাজেশন ২০২৬,উন্মুক্ত এইচএসসি বাংলা ২য় সাজেশন ২০২৬,Open HSC Bangla 2nd Suggestion 2026,BOU HSC 2026 Bangla 2nd,উন্মুক্ত এইচএসসি ২০২৬ বাংলা ২য় সাজেশন,Open HSC 2026 Bangla 2nd Suggestion,BOU HSC Bangla 2nd 2026,উন্মুক্ত এইচএসসি পরীক্ষা ২০২৬ বাংলা ২য় সাজেশন,Open University HSC 2026 Bangla 2nd Suggestion 2026,BOU HSC Bangla 2nd Suggestion 2026,উন্মুক্ত এইচএসসি বাংলা ২য় পত্র ২০২৬,উন্মুক্ত এইচএসসি ২য় বর্ষ বাংলা ২০২৬,MCQ,উন্মুক্ত এইচএসসি ২য় বর্ষ বাংলা সাজেশন ২০২৬,উন্মুক্ত এইচএসসি বাংলা সাজেশন ২০২৬,Open HSC 2026 Bangla,Open University HSC 2025 Bangla suggestion,BOU HSC Bangla suggestion 2026,Bangladesh Open University HSC Exam 2026 suggestion,BOU HSC Exam 2026 Bangla suggestion,বাউবি এইচএসসি দ্বিতীয় বর্ষ বাংলা সাজেশন উন্মুক্ত এইচএসসি ২য় বর্ষ বাংলা সাজেশন ২০২৬,বাউবি এইচএসসি ২য় বর্ষ বাংলা সাজেশন ২০২৬,Bangladesh Open University HSC Bangla suggestion 2026,উন্মুক্ত HSC বাংলা সাজেশন ২০২৬,Bangladesh Open University HSC 2nd year Bangla suggestion,open university HSC 2nd Semester suggestion 2026,উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ২য় বর্ষ বাংলা সাজেশন ২০২৬,উন্মুক্ত এইচএসসি বাংলা ২য় পত্র সাজেশন ২০২৬,BOU HSC Exam 2026 Suggestion,BOU HSC Bangla 2nd paper suggestion 2026,bou Hsc suggestion 2026,উন্মুক্ত এইচএসসি পরীক্ষার বাংলা সাজেশন ২০২৬,বাউবি এইচএসসি বাংলা সাজেশন ২০২৬,BOU HSC 2nd year suggestion 2026,open university HSC suggestion 2026,BOU HSC 2026 Suggestion,open university HSC Suggestion 2026,BOU HSC suggestion 2026,BOU HSC exam 2026 Bangla suggestion,উন্মুক্ত এইচএসসি পরীক্ষা ২০২৬ বাংলা সাজেশন,উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি বাংলা সাজেশন ২০২৬,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি বাংলা সাজেশন ২০২৬,উন্মুক্ত এইচএসসি ২য় বর্ষ বাংলা সিলেবাস ২০২৬,Open University HSC bangla suggestion 2026,Bangladesh Open University HSC second year Bangla suggestion,উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি পরীক্ষার ২য় বর্ষ বাংলা সাজেশন ২০২৬,BOU HSC second year suggestion 2026,উন্মুক্ত এইচএসসি দ্বিতীয় বর্ষ বাংলা সিলেবাস ২০২৬

18/06/2026

উন্মুক্ত বিএ বিএসএস পরীক্ষা ২০২৫ রুটিন অনুষ্ঠিত ২০২৬,Open University BA BSS Exam 2025 in 2026,Open University BA BSS Exam 2026,BOU BA BSS Exam 2025,Open BA BSS Exam Routine 2026,বাউবি বিএ এবং বিএসএস পরীক্ষা ২০২৫,উন্মুক্ত বিএ এবং বিএসএস পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত পরীক্ষা ২০২৬,বাউবি বিএ এবং বিএসএস পরীক্ষা ২০২৫ সম্ভাব্য রুটিন,Open University BA BSS Exam Routine 2025 in 2026,BOU BA BSS Exam Routine 2026,BOU BA BSS Exam Routine 2025 in 2026,Open BA BSS Exam 2026

Photos from Math & ICT Kingdom By Nazim Sir's post 18/06/2026

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে চাহিদাভিত্তিক কারিকুলাম উন্নয়নে স্টেকহোল্ডার কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার গুণগত মানোন্নয়ন, অংশীজনদের চাহিদা নিরূপণ এবং যুগোপযোগী কারিকুলাম উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এবং কানাডাভিত্তিক কমনওয়েলথ অব লার্নিং (COL)-এর আওতাধীন কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়া (CEMCA)-এর যৌথ উদ্যোগে “Stakeholder Consultation for Needs Assessment and Curriculum Design” শীর্ষক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৭ জুন ২০২৬) সকাল ১০টায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ই-লার্নিং সেন্টারে আয়োজিত এ কর্মশালার প্রধান লক্ষ্য ছিল অংশীজনদের মতামত, অভিজ্ঞতা ও প্রত্যাশার আলোকে শিক্ষাগত চাহিদা নিরূপণ এবং আধুনিক, চাহিদাভিত্তিক ও মানসম্মত কারিকুলাম প্রণয়নের জন্য কার্যকর সুপারিশ প্রণয়ন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “চতুর্থ শিল্পবিপ্লব, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও পরিবর্তিত কর্মবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাক্রম প্রণয়ন আজ সময়ের দাবি। অংশীজনদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রণীত কারিকুলাম শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. আনিসুর রহমান এবং মাননীয় প্রো-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম। তাঁরা শিক্ষার মানোন্নয়নে অংশীজনভিত্তিক পরিকল্পনা ও কারিকুলাম উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।

কর্মশালায় অনলাইনে অংশগ্রহণ করে বক্তব্য প্রদান করেন CEMCA-COL এর পরিচালক ড. বি. সাদরাক এবং CEMCA, ভারত এর কনসালট্যান্ট মিস নাবিলা আতা। তাঁরা আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে শিক্ষাক্রম উন্নয়নে অংশীজন পরামর্শের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জহির রায়হান।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর ডিন প্রফেসর ড. আব্দুল মজিদ মণ্ডল, স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এর ডিন অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, স্কুল অব এডুকেশন এর ডিন অধ্যাপক মোঃ আমিরুল ইসলাম, স্কুল অব সোশ্যাল সায়েন্সেস, হিউম্যানিটিজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস এর প্রফেসর মোঃ আনিছুর রহমান, প্রফেসর ড. সায়মা আহমদ, আইইউটি ও কারিকুলাম বিশেষজ্ঞ প্রফেসর ড. শাহাদাত হোসেন, স্কুল অব এডুকেশন এর এসোসিয়েট প্রফেসর সাকিবা ফেরদৌসী, এসোসিয়েট প্রফেসর মোঃ জহুরুল ইসলাম, মিডিয়া বিভাগের পরিচালক শরীফ মোঃ শাহাবুদ্দিন, কম্পিউটার বিভাগের পরিচালক মোঃ মাসুম বিল্লাহ, আইটি হেড মোঃ মমিনুল ইসলাম, বিভিন্ন অংশীজন প্রতিনিধি এবং শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টিএম. আহমেদ হুসেইন। কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ জাকির হোসেন তালুকদার।

কর্মশালায় অংশগ্রহণকারীরা শিক্ষার গুণগত উৎকর্ষতা অর্জন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন কারিকুলাম প্রণয়নে অংশীজনদের মতামতকে অধিকতর গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন। প্রাণবন্ত আলোচনা, মতবিনিময় ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মধ্য দিয়ে কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়।

প্রেস রিলিজ
তারিখ: ১৭ জুন ২০২৬
তথ্য ও গণসংযোগ বিভাগ, বাউবি।

18/06/2026

উন্মুক্ত এইচএসসি ২য় বর্ষ রেজিস্ট্রেশন ২০২৬,BOU HSC 2nd Semester Registration 2026,Open HSC 2nd Year,BOU HSC 2nd Year Registration 2026,বাউবি এইচএসসি রেজিস্ট্রেশন শেষ তারিখ ২০২৬,BOU HSC registration last date 2026,Bangladesh open university HSC second year registration 2026,Open university HSC second registration 2026,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি রেজিস্ট্রেশন ২০২৬,Bangladesh Open University HSC registration 2026,BOU HSC registration 2026,open university HSC registration 2026,উন্মুক্ত এইচএসসি ২য় বর্ষে ভর্তি ২০২৬,Open University HSC 2nd Semester Registration 2026,Bangladesh Open University HSC 2nd year registration 2026,BOU HSC second Semester registration 2026,উন্মুক্ত এইচএসসি ২য় বর্ষের রেজিস্ট্রেশন ফ্রি কত,উন্মুক্ত এইচএসসি ২য় সেমিস্টারে ভর্তি কত টাকা,উন্মুক্ত এইচএসসি ২য় বর্ষের রেজিস্ট্রেশন ফ্রি,Open University HSC 2nd semester Registration Free,BOU HSC Second semester Registration Free 2026,উন্মুক্ত এইচএসসি ২য় সেমিস্টারে ভর্তি,BOU HSC ২য় বর্ষ ভর্তি কত টাকা প্রয়োজন,উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ২য় বর্ষ ভর্তি কত টাকা,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ২য় বর্ষ ভর্তি কত টাকা,Bangladesh Open University HSC second Semester Registration Free,open university HSC second Semester registration Free,BOU HSC Registration Free,Open University HSC Registration Free,BOU HSC second Semester registration last date 2026,Bangladesh Open University HSC second year registration last date 2026,Open University HSC 2nd year Registration last date 2026,Open University HSC 2nd Year admission 2026,BOU HSC ২য় ভর্তি,উন্মুক্ত এইচএসসি ২য় বর্ষ রেজিস্ট্রেশন ২০২৬,বাউবি এইচএসসি রেজিস্ট্রেশন শেষ তারিখ ২০২৬,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি রেজিস্ট্রেশন ২০২৬,উন্মুক্ত এইচএসসি ২য় বর্ষে ভর্তি ২০২৬

Photos from Math & ICT Kingdom By Nazim Sir's post 16/06/2026

বাউবিতে স্কুলসমূহের ডিনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর বিভিন্ন একাডেমিক স্কুলের (অনুষদ) ডিনদের অংশগ্রহণে তৃতীয় সমন্বয় সভা আজ ১৫ জুন ২০২৬ তারিখ, সোমবার বেলা ১১:০০ টায় উপাচার্যের গাজীপুরস্থ কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, সমন্বিত ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন,"বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, সমন্বিত এবং যুগোপযোগী করতে সকলকে আন্তরিকতা ও পেশাগত দক্ষতার সঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, বাউবিকে একটি আধুনিক, জবাবদিহিমূলক, গবেষণাবান্ধব ও শিক্ষার্থী-কেন্দ্রিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে একাডেমিক কার্যক্রমের মানোন্নয়ন, গবেষণা জার্নালের আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং মানবসম্পদ উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

উপাচার্য আরও বলেন, ডিনস কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতি সঞ্চার হবে। তিনি আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় প্রো-উপাচার্য অধ্যাপক ড.আনিসুর রহমান ও মাননীয় প্রো-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম।

সভার প্রথমে সভাপতির অনুমতিক্রমে ০৭টি স্কুলের সম্মানিত ডিনবৃন্দ নিজ নিজ স্কুলের গত ০৬ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত সভার গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি স্কুল ভিত্তিক একাডেমিক কার্যক্রম পর্যালোচনা, গবেষণা জার্নালসমূহের ডিওআই (DOI) এবং প্রকাশনার পর্যালোচনা। এছাড়াও সভায় বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন আয়োজন, জুলাই গণ অভূত্থানের বার্ষিকী উদযাপন, বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন, ৭ই নভেম্বর (জাতীয় বিপ্লব ও সংহতি দিবস) উদযাপন এবং বিবিধ প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)টি.এম আহমেদ হুসেইন, স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগের পরিচালক ,পরীক্ষা নিয়ন্ত্রক, আইকিউএসির পরিচালকসহ সংশ্লিষ্ট স্কুলসমূহের ডিনবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস রিলিজ
তারিখ: ১৫ জুন ২০২৬
তথ্য ও গণসংযোগ বিভাগ, বাউবি।

13/06/2026

বিএ বিএসএস পরীক্ষা ২০২৬ আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকে বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে ইনশাআল্লাহ।

Photos from Math & ICT Kingdom By Nazim Sir's post 13/06/2026

বাউবিতে নতুন দুই প্রো-উপাচার্যের দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রো-উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) বিজ্ঞান, গণিত ও প্রযুক্তি শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম। আজ শুক্রবার (১২ জুন) পূর্বাহ্ণে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে মাননীয় উপাচার্যের নিকট তাঁদের যোগদানপত্র পেশ করেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২-এর ১৪(১) ধারা অনুযায়ী আগামী চার বছরের জন্য তাঁদের এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল ১১ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাঁদের এ নিয়োগ প্রদান করা হয়।

প্রো-উপাচার্যদ্বয়ের যোগদান অনুষ্ঠানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান তাঁদেরকে অভিনন্দন ও স্বাগত জানান। এ সময়ে উপাচার্য বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান, যা শিক্ষা থেকে বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করে আসছে। বর্তমানে শিক্ষার্থী ভর্তির দিক থেকে এটি দেশের তৃতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় এবং দেশের ১২টি আঞ্চলিক ও ৬৩টি উপ-আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি দক্ষিণ কোরিয়া, ইতালি, সৌদি আরবসহ ৭টি দেশেও এর কার্যক্রম বিস্তৃত হয়েছে। তিনি বলেন, নবনিযুক্ত উপ-উপাচার্যদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাউবিকে একাডেমিক ও অবকাঠামোগত উৎকর্ষের নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীদের বৃহত্তর পরিবারের অংশ হিসেবে উল্লেখ করে তিনি ইতিবাচক পরামর্শ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান।

বাউবির সাবেক ট্রেজারার এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি.এম আহমেদ হুসেইন, বিভিন্ন স্কুলের ডিন, শিক্ষক, বিভিন্ন বিভাগের পরিচালক ও কর্মকর্তাবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. আনিসুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে বি.কম (সম্মান) ও এম.কম (মার্কেটিং) পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তিনি ১৯৭৮ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং ১৯৮০ সালে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগে মেধা তালিকায় অষ্টম স্থান অধিকার করেন। পরবর্তীতে ১৯৯৮ সালে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। কর্মজীবনে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান, ইএমবিএ প্রোগ্রামের পরিচালক এবং সার্জেন্ট জহুরুল হক হলের হাউস টিউটরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। শিক্ষা ও গবেষণার অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার এবং সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেছেন। তাঁর একাধিক গবেষণা গ্রন্থ ও অসংখ্য গবেষণা প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে। পাশাপাশি তিনি বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান, এনজিও এবং গবেষণা সংস্থার অর্থনৈতিক ও মার্কেটিং পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
অপরদিকে, অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর জাপানের হোক্কাইদো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি এবং একই বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। এছাড়া তিনি তাইওয়ানের ন্যাশনাল চিয়াও তুং বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন। উন্মুক্ত ও দূরশিক্ষণ পদ্ধতির ওপর তিনি থাইল্যান্ডের সুখোথাই থাম্মাথিরাত ওপেন ইউনিভার্সিটি এবং ভারতের ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এমএড এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে বিএড ডিগ্রি কৃতিত্বের সঙ্গে অর্জন করেন।

২০০৬ সাল থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্ল্যানিং কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মরত থেকে মডিউলার পদ্ধতিতে পাঠ্যপুস্তক রচনা, দূরশিক্ষণ কার্যক্রমের স্ক্রিপ্ট প্রণয়ন এবং পরীক্ষা ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ফলে বাউবির শিক্ষা কাঠামো ও দূরশিক্ষণ ব্যবস্থার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে।

এছাড়া ইউনিসেফ বাংলাদেশ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন শিক্ষা উন্নয়ন প্রকল্পে তিনি ‘কী এক্সপার্ট’ ও পরামর্শক হিসেবে কাজ করেছেন। দেশি-বিদেশি স্বনামধন্য জার্নালে তাঁর অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সর্বশেষ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হাজী মুহাম্মদ মহসিন হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষা ও পেশাগত কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত। তিনি ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের শিক্ষা সম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য এবং বিএনপি মিডিয়া সেলের অ্যাক্টিভিস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আইইআর ইউনিটের আহ্বায়ক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম-সম্পাদক এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

প্রেস রিলিজ
তারিখ: ১২ জুন ২০২৬
তথ্য ও গণসংযোগ বিভাগ, বাউবি।

12/06/2026
Want your school to be the top-listed School/college in Gazipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Gazipur