17/06/2026
শেখার মাধ্যমে দক্ষতার পথে এগিয়ে যাচ্ছে আগামী দিনের প্রযুক্তিবিদরা
আজ আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে ছিল প্রাণবন্ত ও কর্মমুখর একটি দিন। শিক্ষার্থীরা Electrical, Electronics এবং Industrial Automation-এর বিভিন্ন বিষয় হাতে-কলমে অনুশীলন করেছে এবং বাস্তব শিল্পক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তি সম্পর্কে সরাসরি ধারণা অর্জন করেছে।
বর্তমানে তারা বিভিন্ন কন্ট্রোল সার্কিট, PLC, Motor Control, Sensor Application এবং Industrial Automation System-এর উপর কাজ শিখছে। শুধু ক্লাসরুমভিত্তিক শিক্ষা নয়, বাস্তব যন্ত্রপাতির সাথে কাজ করার মাধ্যমে তারা নিজেদের দক্ষতা আরও সমৃদ্ধ করছে।
এছাড়াও আজ বিভিন্ন শিক্ষার্থী আমাদের প্রতিষ্ঠান পরিদর্শনে এসেছে এবং কাছ থেকে আমাদের প্রশিক্ষণ কার্যক্রম ও আধুনিক প্রযুক্তির ব্যবহার পর্যবেক্ষণ করেছে। তাদের উৎসাহ, আগ্রহ এবং শেখার মানসিকতা আমাদেরকে ভবিষ্যতে আরও উন্নত প্রশিক্ষণ প্রদানে অনুপ্রাণিত করে।
💡 আজকের শিক্ষার্থী, আগামী দিনের দক্ষ প্রকৌশলী।
আমরা গর্বিত যে তাদের দক্ষতা উন্নয়নের যাত্রার একটি অংশ হতে পেরেছি।
⚙️ মাদার ট্রেড অটোমেশন
Industrial Automation, Electrical & Electronics Training Center
16/06/2026
ইন্টার্নশিপ কার্যক্রম ২০২৬
গাজীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের SSC শিক্ষার্থীরা বর্তমানে আমাদের প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ কার্যক্রমে অংশগ্রহণ করছে। বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে তারা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বিষয়ে হাতে-কলমে কাজ শেখার সুযোগ পাচ্ছে।
আজকের কার্যক্রমে শিক্ষার্থীরা বিভিন্ন প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে তাদের দক্ষতা উন্নয়ন করেছে। আমরা বিশ্বাস করি, এই বাস্তব অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
15/06/2026
সম্মানিত অতিথিদের Mother Trade Automation-এ আগমন
আজ Prof. Dr. Jakir Hossain এবং Lecturer Rafiqul Islam আমাদের Mother Trade Automation পরিদর্শন করেন।
তাঁদের এই সৌজন্য সফরে আমরা অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি। ভিজিট চলাকালীন অটোমেশন, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেম, PLC, HMI এবং আধুনিক শিল্প প্রযুক্তি বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করা হয়।
তাঁদের মূল্যবান মতামত, দিকনির্দেশনা ও উৎসাহ আমাদের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে বলে আমরা বিশ্বাস করি।
Mother Trade Automation পরিবারের পক্ষ থেকে সম্মানিত অতিথিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
04/06/2026
ABC লাইসেন্স কোর্সে ভর্তি চলছে!
আপনি কি ABC লাইসেন্স অর্জন করে আপনার ক্যারিয়ারকে আরও এগিয়ে নিতে চান?
Mother Trade Automation নিয়ে এসেছে ABC লাইসেন্স প্রস্তুতি ক্লাস।
✅ অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ
✅ লাইসেন্স আবেদন প্রক্রিয়ার পূর্ণাঙ্গ দিকনির্দেশনা
✅ তত্ত্বীয় ও ব্যবহারিক প্রশিক্ষণ
✅ পরীক্ষার প্রস্তুতিতে বিশেষ সহায়তা
🎯 সীমিত আসনে ভর্তি চলছে!
📞 ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:
☎️ 01778-424910
☎️ 01927-464550
📍 Mother Trade Automation
আপনার দক্ষতা উন্নয়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান।
21/05/2026
Mother Trade Automation এর পক্ষ থেকে
রাজশাহী গভর্নমেন্ট পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত In-House Training সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই Training টি পরিচালনা করেন আমাদের সম্মানিত Managing Director
Engr. Jamal Hossain Sir।
সকল অংশগ্রহণকারী ও সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ।