Educational Squad Foundation

Educational Squad Foundation

Share

এডুকেশন্যাল স্কোয়াড ফাউন্ডেশন: শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর প্রজন্ম।

08/06/2026

২০২৬ 'FIFA' বিশ্বকাপ নিয়ে কার প্রেডিকশন কি?

'মন্তব্য করুন'

05/06/2026

28/05/2026

আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইলো আন্তরিক
ঈদ মোবারক।

27/05/2026

ঈদ মোবারক 🌙

26/05/2026

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক'

বাংলা অর্থ: “আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির। আমি হাজির, আপনার কোনো শরিক নেই, আমি হাজির। নিশ্চয়ই সকল প্রশংসা, সকল নিয়ামত এবং রাজত্ব আপনারই। আপনার কোনো শরিক নেই।

25/05/2026
20/05/2026

মিরপুর পল্লবীতে ছোট্ট শিশু রামিসার ওপর যে পাশবিক নির্যাতন ও বর্বরোচিত হত্যাকাণ্ড চালানো হয়েছে, তা কোনো মানুষের কাজ হতে পারে না। এটি আমাদের পুরো সমাজব্যবস্থার মুখে এক বড় চপোটাঘাত। আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে একটা নিষ্পাপ শিশুর নিজের ফ্ল্যাটের করিডোরটুকু পার হওয়ার নিরাপত্তা নেই। রামিসার মা-বাবার এই স্তব্ধতা, এই বাক্‌রুদ্ধ আহাজারি আমাদের পিঠ দেওয়ালে ঠেকিয়ে দেয়।

Educational Squad Foundation-এর পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই এই পৈশাচিক মানসিকতাকে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই—গ্রেপ্তারকৃত খুনি ও তার সহযোগীদের বিচার যেন কোনো আইনি মারপ্যাঁচে আটকে না যায়। কোনো দীর্ঘসূত্রিতা নয়, কোনো আপোস নয়; আমরা এই নরপশুদের দ্রুততম সময়ে সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

আজ যদি আমরা রামিসার জন্য আওয়াজ না তুলি, তবে কাল হয়তো অন্য কোনো শিশুর জুতো জোড়া এভাবে দরজার বাইরে পড়ে থাকবে। আসুন, দল-মত নির্বিশেষে এই পৈশাচিকতার বিরুদ্ধে এক ইস্পাতকঠিন দেয়াল গড়ে তুলি।

খুনিদের ফাঁসি চাই, রামিসার জন্য সুবিচার চাই!

Photos from Educational Squad Foundation's post 16/05/2026

পবিত্র রমাদানকে কেন্দ্র করে Educational Squad Foundation এর উদ্যোগে আয়োজিত “রমাদান জিনিয়াস অলিম্পিয়াড ২০২৬” সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় সর্বাধিক বিজয়ী অর্জন করে Bright Scholar Madrasha। এর ধারাবাহিকতায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজয়ীদের পুরস্কার সংশ্লিষ্ট মাদরাসা কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়।

আজ মান্যবর প্রিন্সিপাল মহোদয়ের মাধ্যমে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

Educational Squad Foundation ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে, ইনশা-আল্লাহ।

01/05/2026

TODAY's HARD WORK IS HOPE FOR A BETTER FUTURE.

Want your school to be the top-listed School/college in Gazipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Gazipur