দীর্ঘ ছুটির পর চেনা আঙিনায় ফেরার আনন্দ! মিষ্টি মুখের আবহে কাটলো আজকের সুন্দর মুহূর্তগুলো। ঈদের খুশি আর মিষ্টির ছোঁয়ায় সবার দিনটি হয়ে উঠুক আরও রঙিন।
bth Life
BTH
Join us at BTH, where we are a School of education, a System of education, and a Movement for education. Be part of the change for our children! BTH কি?
BTH= Brother Tito's home
মূলত BTH হচ্ছে বাংলাদেশের একটি ভিন্নধর্মী শিক্ষা প্রতিষ্ঠান।
জীবন অর্থহীন নয়। "জীবনের একটি অর্থ আছে" স্লোগানের অন্তর্নিহিত অর্থ বহন করে এগিয়ে চলছে আমাদের প্রতিষ্ঠান । যেখানে ছোট্ট ছোট্ট সোনামনিরা শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের কাছ থেকে আনন্দের সাথে ও সম্পূর্ণ নিরাপদে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা গ্রহণ করতে পারে।
আমরা কাজ করছি বেশ কিছু সেক্টর নিয়ে:-
১।গৃহ শিক্ষক বিহীন
শ্রদ্ধেয় অভিভাবক,
আসসালামু আলাইকুম/আদাব।
আশা করি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, আবহাওয়া অধিদপ্তর তীব্র গরমের কারণে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করেছে। আগামী রবিবার থেকে আমাদের বিটিএইচ স্কুল খুলবে। তবে এই অন্তর্বর্তীকালীন সময়ে আপনার সন্তান এবং পরিবারের সুরক্ষায় আগামীকাল সকাল থেকেই নিচের সহজ নিয়মগুলো মেনে চলার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে:
তরল খাবার ও হাইড্রেশন:
প্রচুর পানি পান: তৃষ্ণা না পেলেও বাচ্চাদের বারবার পানি খাওয়ান।
প্রাকৃতিক স্যালাইন ও ডাবের পানি: শরীর থেকে ঘামের সাথে প্রয়োজনীয় লবণ বেরিয়ে যায়। তাই দিনে অন্তত একবার ডাবের পানি বা ঘরে তৈরি লেবুর শরবত (এক চিমটি লবণ ও চিনিসহ) খাওয়ান।
ডায়রিয়াজনিত পানি শূন্যতা ব্যতিরেকে ওরস্যালাইন কোনোভাবে খাবেন না এবং খাওয়াবেন না।
খাবার-দাবারের নিয়ম:
সহজপাচ্য খাবার: এই গরমে তেল-ঝাল-মসলাযুক্ত বা বাইরের খাবার একদম বন্ধ রাখুন। পাতলা ঝোল, লাউ, পেঁপে, পটল এবং সহজে হজম হয় এমন খাবার দিন।
রসালো ফল: তরমুজ, বাঙ্গি বা শসার মতো ফল বেশি করে খাওয়ান, যা শরীরে পানির অভাব দূর করে।
পোশাক ও ঘরের পরিবেশ:
সুতি পোশাক: বাচ্চাদের হালকা রঙের, ঢিলেঢালা সুতি পোশাক পরাবেন। সিন্থেটিক বা গাঢ় রঙের কাপড় গরম বেশি টানে।
ঘর ঠাণ্ডা রাখা: রোদ বাড়ার আগেই (সকাল ১০টার মধ্যে) ঘরের জানালা ও পর্দা টেনে দিন, যাতে বাইরের গরম বাতাস ঘরে না ঢোকে। বিকেল ৫টার পর আবার জানালা খুলে দিন।
বিশেষ সতর্কতা:
দুপুরের রোদ এড়িয়ে চলুন: দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাচ্চাদের কোনোভাবেই ঘরের বাইরে বা রোদে যেতে দেবেন না।
হঠাৎ তাপমাত্রার পরিবর্তন নয়: বাচ্চা বাইরে থেকে ঘেমে এলে সাথে সাথে এসির ঠাণ্ডা ঘরে নেবেন না বা ফ্রিজের কনকনে ঠাণ্ডা পানি খাওয়াবেন না। এতে হুট করে বুকবসে যাওয়া বা নিউমোনিয়ার ঝুঁকি বাড়ে। গা ঘামানো ভাব কমলে স্বাভাবিক তাপমাত্রার পানি দিন।
জরুরি লক্ষণ: যদি কোনো বাচ্চার অতিরিক্ত ক্লান্তি, মাথা ঘোরা, বমি ভাব বা শরীরের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যাওয়ার মতো লক্ষণ (হিট স্ট্রোকের পূর্বলক্ষণ) দেখা দেয়, তবে দ্রুত তাকে ঠাণ্ডা স্থানে নিয়ে শরীর ভেজা কাপড় দিয়ে মুছে দিন এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন।
আসুন, সবাই মিলে সচেতন থাকি এবং এই তীব্র গরমে আমাদের সন্তানদের সুস্থ রাখি।
ধন্যবাদান্তে,
বিটিএইচ
ছোট্ট বেলার মজার দিনগুলোর মধ্যে অন্যতম দিন ছিলো রেজাল্ট পাওয়ার দিন। ছোট সোনামনি গুলো রেজাল্ট ও সুন্দর গিফট পেয়ে খুশি।
আপনার সোনামনির রেজাল্ট শুধুমাত্র পরীক্ষার খাতার উপরেই সীমাবদ্ধ রাখবেন না তার সার্বিক কাজের উপরেই তাকে মূল্যায়ন করবেন এবং তার প্রত্যেকটি কাজের জন্য তাকে উৎসহ প্রদান করবেন ছোট ছোট গিফটের মাধ্যমে। bth Life
ছোটো থেকেই শিখি জীবনের বড় পাঠ: উপার্জন, সঞ্চয় ও সহমর্মিতা
আজ আমাদের স্কুল থেকে বাচ্চাদের হাতে একটি করে মাটির ব্যাংক তুলে দেওয়া হয়েছে। সামনেই পবিত্র ঈদুল আজহা আসছে। বাচ্চারা যাতে তাদের ঈদের সালামির টাকা সঠিকভাবে ব্যবহার করতে ও জমাতে পারে, মূলত সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ।
ব্যাংকটি দেওয়ার সময় বাচ্চাদের একটি সুন্দর ও কার্যকর নিয়ম শিখিয়ে দেওয়া হয়েছে। তারা যে টাকাই পাবে, সেটিকে সমান ৩টি ভাগে ভাগ করবে:
১. এক ভাগ সঞ্চয়: যা তারা মাটির ব্যাংকে জমা রাখবে।
২. এক ভাগ সহমর্মিতা: যা তারা সমাজের পরিশ্রমী অসচ্ছল মানুষদের সাহায্যার্থে প্রদান করবে।
৩. এক ভাগ নিজের আনন্দ: যা দিয়ে তারা নিজেদের পছন্দের গল্পের বই, কমিকস, খেলনা, গাছের চারা কিংবা মা-বাবার জন্য ছোট কোনো উপহার কিনবে।
বাচ্চাদের ভবিষ্যৎ জীবন ও জীবিকার চমৎকার প্রস্তুতির অংশ হিসেবেই এই ব্যবহারিক শিক্ষা দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে আজ স্কুলেই ১১ জন বাচ্চাকে ক্লাসের বিভিন্ন কাজে সহায়তা করার মাধ্যমে 'প্রথম প্রতীকী বেতন' প্রদান করা হয়েছে এবং তাদের সেই টাকা উপরোক্ত নিয়মেই ৩ ভাগে ভাগ করে ব্যবহার করা শেখানো হয়েছে।
একটি বিনীত অনুরোধ:
আপনার সন্তানকে বাসা থেকেই এই দায়িত্বশীলতার পাঠ দেওয়া শুরু করুন। সহজ ভাষায়—বাচ্চাকে বাসায় ছোটখাটো 'চাকরি' দিন! নিজের বিছানা গোছানো, জুতো ও জামাকাপড় গুছিয়ে রাখা কিংবা নিজের থালা-বাটি ধোয়ার মতো কাজগুলো বাচ্চারা খুব আনন্দ নিয়ে করতে পারে।
তাদের সাথে সাপ্তাহিক ২০০ বা ৩০০ টাকার একটি চুক্তিতে আসতে পারেন। সপ্তাহ শেষে এই অর্জিত টাকা থেকে তাদের নিয়মটি মনে করিয়ে দিন—এক ভাগ নিজের জন্য, এক ভাগ গরিবের জন্য এবং এক ভাগ সঞ্চয়ের জন্য।
এতে বাচ্চারা একদম ছোটবেলা থেকেই সঠিক উপায়ে অর্থ উপার্জন, বাজেট এবং ব্যয়ের ভারসাম্য রক্ষা করতে শিখবে। আমরা বিশ্বাস করি, এই অভ্যাস তাদের ভবিষ্যৎ জীবনকে অনেক বেশি গোছানো ও সুন্দর করবে।
আল্লাহ আমাদের সন্তানদের সর্বোচ্চ সফল ও মানবিক মানুষ হিসেবে কবুল করুন। আমিন।
ার #মাটির_ব্যাংক #অর্থ_শিক্ষা #ভবিষ্যৎ_প্রজন্ম #স্কুল_জীবন #বাচ্চাদের_শিক্ষা #দায়িত্বশীল_পিতামাতা
মেমোরি টেস্ট বা স্মৃতিশক্তি পরীক্ষা কেবল একটি গেম নয়, এটি আমাদের একাগ্রতা বৃদ্ধির একটি মাধ্যম। দৈনন্দিন ব্যস্ততার মাঝেও আমরা কতটুকু নিখুঁতভাবে কোনো বিষয় মনে রাখতে পারি, আজ তারই একটি সেশন ছিল। অংশগ্রহণকারী মায়েদের স্বতঃস্ফূর্ততা এবং মনোযোগ ছিল দেখার মতো।প্রতিযোগিতার শেষে মেধার ভিত্তিতে যারা বিজয়ী হয়েছেন:
১ম স্থান: [রিক্তা খানম]
২য় স্থান: [নওশীন সুলতানা]
৩য় স্থান: [মহুয়া বণিক]
শেখার এবং নিজেকে যাচাই করার এই ধারাবাহিকতা বজায় থাকুক।
অভিনন্দন সবাইকে।
শিশুদের প্রতিটি মুহূর্তই হোক নতুন কিছু শেখার এবং আনন্দের উৎস। বইয়ের পাতার পাশাপাশি বাস্তব জগতের সাথে পরিচয় এবং সৃজনশীল কাজ তাদের মেধা বিকাশে দারুণ ভূমিকা রাখে।
অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব শিশুদের আগ্রহগুলোকে বুঝতে পারা এবং তাদের কৌতূহল মেটানোর সুযোগ করে দেওয়া। আসুন, আমরা তাদের বড় হওয়ার প্রতিটি ছোট ছোট পদক্ষেপকে আনন্দময় এবং জ্ঞানলব্ধ করে তুলি।
শিক্ষার এই প্রাথমিক পর্যায় শিশুদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই বয়সে মনোযোগ এবং প্রচেষ্টার যে ছাপ আমরা দেখি, তা যত্ন করে ধরে রাখা সবার দায়িত্ব। প্রতিটি ছোট ভুল এবং প্রতিটি ভুল থেকে শেখাই তাদের ভবিষ্যতের দৃঢ় ভিত্তি স্থাপন করে। অভিভাবকদের ধৈর্যের সাথেই তাদের এই যাত্রায় সঙ্গী হতে হবে।"
“শিশুদের সহজাত প্রতিভা হলো সবচেয়ে সুন্দরজিনিস।সৃজনশীলতা সব বাচ্চার মাঝেই থাকে ওদের ছোট্ট হাতগুলো যখন কোনো কিছু তৈরি করে, তখন তাতে ফুটে ওঠে ওদের কল্পনার জগত। ওদের এই সৃজনশীলতা আমাদের সবাইকে অনুপ্রেরণা দেয়।”
রঙের রাজ্যে হারিয়ে যাওয়া শিশুদের এই স্বতঃস্ফূর্ত সৃজনশীলতা দেখে সত্যিই মুগ্ধ হতে হয়। প্রতিটি শিশু একেকজন অনন্য শিল্পী। শিশুদের মনের গহীনে লুকিয়ে থাকা হাজারো অব্যক্ত কথা আর আবেগ ফুটে ওঠে তাদের এই তুলির আঁচড়ে। কাগজ আর রঙ যেন তাদের মনের ভাব প্রকাশের সবচেয়ে সুন্দর মাধ্যম l
শিক্ষা মানে কেবল কিছু তথ্য মুখস্থ করা নয়, বরং জীবনকে নতুন করে চিনতে শেখা। প্রতিটি শিশুর বেড়ে ওঠার পথ হোক স্বকীয়তায় উজ্জ্বল, যেখানে সে জগতকে দেখবে নিজের চোখে এবং শিখবে জীবনের প্রতিটি পদক্ষেপে।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
M K Road Laldighi
Jessore
7400
Opening Hours
| Monday | 08:00 - 17:00 |
| Tuesday | 08:00 - 17:00 |
| Wednesday | 08:00 - 17:00 |
| Thursday | 08:00 - 17:00 |
| Saturday | 08:00 - 17:00 |
| Sunday | 08:00 - 17:00 |