Bar Council & BJSC Exam

Bar Council & BJSC Exam

Share

Bar Council & BJSC Exam Preparation. It will help you academic and professional life. This page will help you to keep update and knowledge fully.

Photos from Bar Council & BJSC Exam's post 14/06/2026

বার লিখিত পরীক্ষায় ভালো করতে চাইলে Bare Act-কে বন্ধু বানান,

প্রশ্ন বিশ্লেষণের অভ্যাস করুন এবং আইন প্রয়োগের দক্ষতা বাড়ান। সাফল্য প্রস্তুতিরই অন্য নাম।

Courtesy: Legal Digest!!!

14/06/2026

আমার মনে হয় বার কাউন্সিল প্রিলি পাশ না করার মেইন কারনগুলো হচ্ছে -
১। আইন না বুঝে গদ গদ করে মুখস্ত করা।
২। BARE ACT ভিত্তিক না পড়া।
৩। BARE ACT পড়লে ও bare act এ ব্যবহৃত যে শব্দ তা না বুঝে পড়া।
৪। ধারা ভিত্তিক না পড়া।
৫। অল্ল মুখস্ত করে বেশি পান্ডিত্য দেখানো।
৬। নিয়মিত টেবিলে না বসা।
৭। লিখে বা নোট করে না পড়া।
৮। সময় থাকতে মূল্য না দেওয়া।
৯। অল্প সময়ে বেশি পড়তে যাওয়া।
১০। সবথেকে বেশি যে সমস্যা সেটা হচ্ছে বার বার বার বার রিভিশন না দেওয়া।

অনেকে আছে যে কোচিং এ ক্লাস করে কিন্তু কোচিং এর পড়া মাথার উপর দিয়ে যায় এরা ক্লাস করে কিন্ত বোঝে না আর না বুঝার কারনে পড়তে ও ভালো লাগে না। তাই আমার কাছে মনে হয় আপনি ৩/৪ মাসে ৮/১০ ঘন্টা করে প্রিপারেশন না নিয়ে আজ এখন থেকে ই টেবিলে বসে পড়া শুরু করে দিন।
যারা অকৃতকার্য হয়েছেন তারা হতাশ না হয়ে লেগে থাকুন যদি মনে করেন আমার তো পড়া আছে আমি আপাতত একটু রেস্ট করি ২/১ মাস পরে থেকে পড়া শুরু করবো খুব ই ভুল করবেন যদি এটা মনে করেন, কারন আইন আপনি ভুলে যাবেন চর্চায় না থাকলে সো এখন থেকে শুরু করুন।
আর যারা ভার্সিটির ৪র্থ বর্ষে পড়েন তারা ও প্রস্তুতি আস্তে আস্তে শুরু করুন আর যারা ইন্টিমেশন দিয়েছেন তারা সময় না নষ্ট করে আসন্ন এম সি কিউ + লিখিত এর জন্য প্রস্তুতি নিন। আশা করি ভালো কিছু হবে।
সর্বপরি একটাই কথা আইন বুঝে পড়ুন, ধারা ভিত্তিক পড়ুন + রিভিশন, রিভিশন + আরো রিভিশন দেন। রিভিশন এর কোনো বিকল্প নেই।

ADVOCATE SAKIB LASKER
DISTRICT & SESSION JUDGE COURT, KHULNA

#শিক্ষানবীশআইনজীবী

Photos from Bar Council & BJSC Exam's post 14/06/2026

📚⚖️ বার কাউন্সিল লিখিত পরীক্ষা ২০২৬-এর আপডেটেড বইসমূহ এখন মিঠু ল’ বুক হাউজে! ⚖️📚

✅ আইনবিদ্যা লিখিত — ৬০০ টাকা
✅ লিখিত মাস্টার — ৮৩০ টাকা
✅ আইনপাঠ লিখিত — ৯০০ টাকা
✅ ল এক্সাম এক্সপার্ট বুক (লিখিত) — ১০৫০ টাকা
✅ সাকসেস হ্যান্ডনোট (লিখিত) — ৩০০ টাকা
✅ ফাইনাল সাজেশন — ৪০০ টাকা
✅ লিখিত হ্যান্ডনোট (আয়াজ আজাদ) — ৭০০ টাকা
✅ এনরোলমেন্ট সলিউশন রিটেন মূল্য ৫০০ টাকা
✅ ড্রাফটিং খাতা — ১৫০ টাকা
📌 সব বই ২০২৬ সালের আপডেটেড সংস্করণ
🚚 দেশব্যাপী কুরিয়ার সার্ভিসে বই পাঠানো হয়
🏪 মিঠু ল’ বুক হাউজ
📍 ৭ নং গলিতে দোকান, ইসলামিয়া মার্কেট, নীলক্ষেত, ঢাকা
📲 অর্ডার ও যোগাযোগ:
📞 WhatsApp: 01783366879
📩 অনলাইনে অর্ডার করতে ইনবক্স করুন:
Mithu Law Book House
🎯 বার কাউন্সিল লিখিত পরীক্ষার সর্বোত্তম প্রস্তুতির জন্য আজই সংগ্রহ করুন আপনার প্রয়োজনীয় বই।

Photos from Bar Council & BJSC Exam's post 14/06/2026

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

শুধু তাই নয়, নাঈমকে ওসির কক্ষে নেওয়া হলে সেখানেও তাকে হেনস্তা করা হয়।

এ সময় খুলশী থানার ওসি আরিফুর রহমান নাঈমকে বলেন, ‘চোখ নামিয়ে কথা বল’।

13/06/2026

আদালত প্রাঙ্গণে সক্রিয় এক টাউটকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক থানায় সোপর্দ করা হয়েছে।

বিচারপ্রার্থীদের হয়রানি রোধ এবং আদালতের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে টা'উট, দা'লাল ও অসাধু চক্রের বিরুদ্ধে বারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। ন্যায়বিচার প্রতিষ্ঠায় এ ধরনের আইনসম্মত কার্যক্রম চলমান থাকুক, ইনশাআল্লাহ।






#আইনের_শাসন #টাউটমুক্ত_বিচারাঙ্গন #ন্যায়বিচার #ঢাকা_আইনজীবী_সমিতি

13/06/2026

#ওকালতি রাজকীয় পেশা৷

যারা #অভিজাত লোক তারাই ওকালতি করে। মাঝেমধ্যে কিছু অনিয়ম ঘটে৷ দেশের #প্রধানমন্ত্রীর মেয়ে ওকালতিতে আসুক।

#জুনিয়রশিপ করুক৷ দৈনিক ১০০ বা ২০০ টাকা করে পারিশ্রমিক পাক৷ কোর্টকাচারি চিনুক৷ অলিগলি দেখুক।

#সিনিয়র লইয়ারদেন পিছনে পিছনে হাঁটুক। রাতদিন #চেম্বারে সময় দিক৷ #ড্রাফ্টিং শিখুক। মামলা #শুনানী কীভাবে করতে হয় জানুক। #আর্গুমেন্ট শিখুক। #জেরা করার স্ট্যাইল শিখুক৷ তবেই না জীবন৷ এভাবে বেড়ে ওঠুক এবং পরবর্তীতে একজন ঝানু #আইনজীবী এবং #রাজনৈতিক ব্যক্তি হিসেবে নিজেকে মেলে ধরুক। পারবে তো.....?????
#অভিনন্দন যদি নিজ #যোগ্যতায় সত্যিকারের
পাস করে থাকে।
তার কাছে আমাদের অনেক #প্রশ্ন আছে...
তাও অভিনন্দন।

©️Adv. Zahid Hridoy

Photos from Bar Council & BJSC Exam's post 13/06/2026

ফোন কেড়ে নেয়া হয়েছিলো নাঈমের;

থানায় ফোন পাবার পরই সভাপতি তামিমকে কল দেন তিনি.....

এরপর ওসির ফোনে কল আসে আসরেক পরওচালক ঈসরাফিল খসরুর। হাই-প্রোফাইল এসব ব্যক্তিদের কল আসা শুরু হলে নাঈমের সাথে ভালো আচারন শুরু করেন থানার ওসি। এর আগে, তুইতোকারি সহ লাঠি দিয়ে আ/ঘাত8, গলা চেয়ে ধরা সবই করা হয়েছে নাঈমের সাথে।

13/06/2026

বার কাউন্সিল MCQ পরীক্ষায় অনেক পরীক্ষার্থীর ফেল করার মূল কারণগুলো নিচে সহজ ভাষায় ও এই প্রশ্নপত্রের আলোকে বিশ্লেষণ করা হলো:
১. বেয়ার অ্যাক্ট (Bare Act) গভীরভাবে না পড়া

​MCQ-তে ফেল করার সবচেয়ে বড় কারণ হলো মূল আইন বা বেয়ার অ্যাক্ট এড়িয়ে যাওয়া। অনেকেই বাজারে প্রচলিত বিভিন্ন গাইড বই বা সাজেশনের ওপর নির্ভর করেন। কিন্তু এবারের প্রশ্নপত্রগুলো দেখলে বোঝা যায়, পরীক্ষকের মূল ফোকাস ছিল আইনের ভেতরের সূক্ষ্ম শব্দ ও ব্যাখ্যার ওপর।

​The Code of Criminal Procedure, 1898 এ ব্যবহৃত কিন্তু সংজ্ঞায়িত নয় এমন শব্দের ক্ষেত্রে কার সংজ্ঞা অনুসৃত হবে? এই ধরনের প্রশ্ন সরাসরি বেয়ার অ্যাক্টের ধারা গভীরভাবে না পড়লে উত্তর দেওয়া অসম্ভব।

​২. নেগেটিভ মার্কিং (Negative Marking) এর ফাঁদ

​বার কাউন্সিল পরীক্ষায় ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যায়। অনেক পরীক্ষার্থী কনফিউশন নিয়ে অনেক বেশি প্রশ্নের উত্তর দাগিয়ে আসেন।

​প্রশ্নপত্রে বেশ কিছু কাছাকাছি অপশন সংবলিত প্রশ্ন রয়েছে (যেমন সময়সীমা, বয়স বা মেয়াদের প্রশ্নগুলো)। সঠিক উত্তর নিশ্চিত না হয়ে আন্দাজে দাগানোর ফলে নেগেটিভ মার্কিংয়ে অর্জিত নম্বরও কমে যায়, যা ফেল করার অন্যতম প্রধান কারণ।

​৩. কনসেপচুয়াল ও সমস্যামূলক (Problem-based) প্রশ্ন বৃদ্ধি

​আগে সরাসরি ধারা বা মেয়াদ জানতে চেয়ে অনেক প্রশ্ন আসত। কিন্তু এখন প্রশ্ন করা হচ্ছে বাস্তবসম্মত বিভিন্ন সমস্যা (Fact-based) তৈরি করে।

​যেমন : পাঁচজন ব্যক্তি কর্তৃক ব্যাংক ডাকাতির সময় ক্যাশিয়ার বাধা দিলে ডাকাতদের একজন তাকে গুলি করে হত্যা করে। এখানে খুনের দায় কার ওপর বর্তাবে?

​যেমন : এক স্ত্রীর গর্ভজাত শিশুকে আঘাত করতে গিয়ে অন্য শিশুর মৃত্যু সংক্রান্ত অপরাধের প্রকৃতি।

​এই ধরনের প্রশ্নগুলোর উত্তর দিতে হলে শুধু ধারা মুখস্থ রাখলে চলে না, আইনের ভেতরের মূল মূলনীতি (Principles) খুব ভালোভাবে বুঝতে হয়। যারা শুধু মুখস্থ করে যান, তারা এই জায়গায় এসে ভুল উত্তর দাগিয়ে ফেলেন।

​৪. ব্যতিক্রমী বা জটিল মেয়াদের হিসাব (Limitation)

​তামাদি আইন বা সুনির্দিষ্ট প্রতিকার আইনের সাধারণ মেয়াদের বাইরে কিছু জটিল ও ব্যতিক্রমী প্রশ্ন দেওয়া হয়েছে।

​যেমন : কোন ক্ষেত্রে তামাদির মেয়াদ সর্বনিম্ন?

​অথবা : ১২ বছর বয়সী ব্যক্তির সম্পত্তি বেআইনিভাবে দখল হলে তামাদি গণনা কখন শুরু হবে?

​এই ধরনের সূক্ষ্ম ও প্যাঁচানো প্রশ্নগুলো পরীক্ষার হলের মানসিক চাপে ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।

​৫. সময় ব্যবস্থাপনার (Time Management) অভাব

​১ ঘণ্টায় ১০০টি কঠিন আইনি প্রশ্নের উত্তর দেওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং। সমস্যামূলক বা বড় বড় অনুচ্ছেদযুক্ত প্রশ্নগুলো পড়তেই বেশ খানিকটা সময় চলে যায়। ফলে অনেক পরীক্ষার্থী জানা প্রশ্নগুলোও শেষের দিকে তাড়াহুড়ো করতে গিয়ে ভুল দাগিয়ে আসেন অথবা অনেক প্রশ্ন পড়ার সময়ই পান না।

​৬. "উপরের সবগুলো" বা "কোনটিই নয়" অপশনের বিভ্রান্তি

​প্রশ্নপত্রটিতে বেশ কিছু প্রশ্নের অপশনে "উপরের সবগুলো" কিংবা "উপরের কোনটিই নয়" দেওয়া ছিল। পরীক্ষার্থীরা অনেক সময় প্রথম বা দ্বিতীয় অপশনটি দেখেই উত্তেজিত হয়ে দাগিয়ে ফেলেন, নিচের অপশনগুলো খেয়াল করেন না। এটি একটি বড় মনস্তাত্ত্বিক ফাঁদ।

এডভোকেট মো: শরিফুল ইসলাম
জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা
লেকচারার গাজীপুর সেন্ট্রাল ল কলেজ

12/06/2026

বার কাউন্সিল প্রিলি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত:
অভিনন্দন 👌

Bar Council MCQ 2026 Result.
⚙️মোট পরীক্ষার্থী: ৩৫,০৯৫ জন
✅পাশ: ৯২০১ জন
❎ ফেল: ২৫,৮৯৪ জন,

যারা কষ্ট করেছেন, তারাই পাশ করেছেন, পরবর্তী ধাপের জন্য শুভকামনা 💡💥

#লিগ্যামপ্রশ্নব্যাংক

Photos from Bar Council & BJSC Exam's post 12/06/2026

🛑 বার প্রিলি (১২/০৬/২৬) পরীক্ষার ফলাফল✌️

সকলকে শুভেচ্ছা এবং শুভকামনা।

BBC Exam Result -2026
#বারকাউন্সি

Want your school to be the top-listed School/college in Khulna?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Khulna