19/05/2026
দেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, বৈশ্বিক দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে নতুন মাইলফলক স্থাপন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়টি আনুষ্ঠানিকভাবে Japanese NAT (Japanese Language NAT-Test) -এর Official Test Site হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এর মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাসে ঢাকার বাইরে প্রতিষ্ঠিত প্রথম NAT টেস্ট সাইট হিসেবে নতুন এক দিগন্তের সূচনা করলো।
এই উদ্যোগ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ সারা দেশের শিক্ষার্থীদের জন্য জাপান যাত্রার সুযোগকে আরও সহজ ও নাগালের মধ্যে নিয়ে আসবে।
https://nat-test.ku.ac.bd/
19/05/2026
A new Test Center will be opening in Dhaka, Bangladesh.
Test Center name: Bangladesh Dhaka Banani (BDJ02)
09/05/2026
Copy post from Meem Akhter
শিখে নিন জাপানি ভাষার বেশকিছু কমন শর্ট ডায়ালগ :
১. মোটামুটি — まあまあ (মা-মা)
২. বুঝে গেছি — わかった (ওয়াকাত্তা)
৩. এতক্ষণ — そんなに ながく (সোন্নানি নাগাকু)
৪. অন্তত — すくなくとも (সুকুনাকুতোমো)
৫. বিদায় — さようなら / じゃあね (সায়োনারা / জ্যা-নে)
৬. তাই নাকি? — そうなの? (সো-নানো?)
৭. দুর্ভাগ্য — ふうん (ফু-উন)
৮. তখনি/এখনই — いますぐ (ইমা সুগু)
৯. অবশ্যই — もちろん (মোচিরোন)
১০. সাবাশ — よく やった (ইয়োকু ইয়াত্তা)
১১. সৌভাগ্য — こううん (কৌ-উন)
১২. এখন পর্যন্ত — いままで (ইমা মাদে)
১৩. গত বার — ぜんかい (জেনকাই)
১৪. অনেক বেশি — おおすぎ (ও-সুগি)
১৫. ঠিক আছে — だいじょうぶ (দাইজোবু)
১৬. ধন্যবাদ — ありがとう (আরিগাতো)
১৭. তথাকথিত — いわゆる (ইওয়ায়ুরু)
১৮. ভাগ্যক্রমে — たまたま (তামাতামা)
১৯. খুব ভালো — とても いい (তোতেমো ই-ই)
২০. ভালো করেছ — よく できました (ইয়োকু দেকিমশিতা)
২১. শুভ রাত্রি — おやすみ (ওয়ায়াসুমি)
২২. খুব তাড়াতাড়ি — はやく (হায়াকু)
২৩. তোমার পালা — あなたの ばん (আনাতা নো বান)
২৪. সারাদিন — いちにちじゅう (ইচি-নিচি-জু)
২৫. পরের বার — つぎ (ত্সুগি)
২৬. প্রথমত — まず (মাজু)
২৭. একটু বেশি — もう すこし (মৌ সুকোশি)
২৮. অল্প একটু — ちょっと (চোত্তো)
২৯. অনেক দূরে — とおく (তৌকূ)
৩০. একটু দূরে — すこし とおく (সুকোশি তৌকূ)
৩১. বেশ ভালো — なかなか いい (নাকানাকা ই-ই)
৩২. আরেকটু — もっと (মোত্তো)
৩৩. ভালো ধারণা — いい かんがえ (ই-ই কানগায়ে)
৩৪. একটু আস্তে — ゆっくり (ইউক্কুরি)
৩৫. দিনে দুইবার — いちにちに にかい (ইচি-নিচি-নি নি-কাই)
৩৬. খুবই হাস্যকর — おもしろい (ওমোশিরোই)
৩৭. একেবারে নিশ্চিত — たしかに (তাশিকা নি)
৩৮. শুভকামনা — がんばって (গাম্বাত্তে)
15/04/2026
শুভ সংবাদ! অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমার প্রিয় ছাত্র রাহুল দাস (Rahul Das) জাপানের স্টুডেন্ট ভিসা পেয়েছে। কঠোর পরিশ্রম আর ধৈর্য থাকলে যে সাফল্য আসে, রাহুল তার প্রমাণ। আগামী ২৪ তারিখ ওর ফ্লাইট।
শিক্ষক হিসেবে ওর এই নতুন যাত্রায় আমি অত্যন্ত গর্বিত। দোয়া করি জাপানে গিয়ে ও যেন নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারে এবং দেশের নাম উজ্জ্বল করে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল। জাপানে তোমার দিনগুলো সুন্দর হোক! 🇯🇵✈️✨
01/03/2026
স্বপ্ন যখন সত্যি হয়! 🌸
আমাদের আদরের রাহুল দাস উচ্চশিক্ষার জন্য জাপানের স্টুডেন্ট ভিসা (COE) পেয়েছে (এপ্রিল ২০২৬ সেশন)। তার এই দীর্ঘ প্রতীক্ষা আর কঠোর পরিশ্রম আজ সার্থকতা পেল।
রাহুল, নতুন দেশে তোমার পথচলা হোক নিরাপদ এবং সাফল্যমন্ডিত। জাপানের সূর্যোদয়ের মতো তোমার জীবনও দীপ্তিময় হয়ে উঠুক। আমাদের আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে।
সবাই রাহুলের জন্য প্রার্থনা করবেন যেন ও সুস্থ শরীরে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে। 🇯🇵✈️
19/02/2026
🎉 ফ্রি সেমিনার! ফ্রি সেমিনার! 🎉
জাপানে উচ্চশিক্ষা, জব ভিসা ও স্থায়ী বসবাস বিষয়ক বিশেষ সেমিনার
📅 তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, রোজ বুধবার
🕚 সময়: সকাল ১১টা
📍 স্থান: Japanese Language Khulna অফিস
📢 সেমিনারটি সম্পূর্ণ অফলাইন
🔗 রেজিস্ট্রেশনের জন্য আজই কল করুন
⛩ সেমিনারের বিষয়বস্তু:
✔ TITP, SSW, Engineering / International Job Visa, Business Visa & Direct University Admission বিষয়ে বিস্তারিত আলোচনা
✔ এস.এস.সি পাশ করে অল্প খরচে জাপানে যাওয়ার উপায়
✔ এইচ.এস.সি, ডিপ্লোমা, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি ও ভিসা প্রক্রিয়া
✔ প্রয়োজনীয় কাগজপত্র ও যোগ্যতা
✔ জাপান যেতে মোট খরচ – টিউশন ফি ও ভিসা প্রসেসিং
✔ ব্যাংক ব্যালেন্স ও একাউন্ট বিষয়ক বিস্তারিত ধারণা
✔ পার্ট-টাইম ও ফুল-টাইম জব সুযোগ
✔ পড়াশোনা শেষে ফুলটাইম জব করার সুযোগ
✔ Permanent Residency (PR) ও নাগরিকত্ব প্রক্রিয়া
✔ জব ভিসায় বেতন, খরচ ও সুযোগ
✔ অংশগ্রহণকারীদের সকল প্রশ্নের বিস্তারিত উত্তর
💎 কেন Japanese Language Khulna?
⭕ অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষক মন্ডলী
⭕ সফল ভিসা প্রসেসিং গাইডলাইন
⭕ সর্বনিম্ন খরচে সর্বোচ্চ সহযোগিতা
⭕ ভাষা শিক্ষা ও পরীক্ষার পূর্ণ প্রস্তুতি
⭕ Mock Test ও প্রি-টেস্ট সুবিধা
⭕ Embassy ইন্টারভিউ প্রস্তুতি
📍 আমাদের ঠিকানা:
০১, দ্বিতীয় তলা, টুপড়া সেন্ট্রাল রোড, খুলনা–৯১০০
📞 যোগাযোগ:
01880810360
01913447377
16/02/2026
আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের সবার প্রিয় ফজলুল করিম ভাই জাপানের ইঞ্জিনিয়ারিং ভিসা পেয়েছেন। 🇯🇵✈️
ভাইয়ের দীর্ঘদিনের পরিশ্রম এবং স্বপ্ন আজ সার্থকতা পেল। আপনার এই সাফল্যে আমরা সবাই অনেক আনন্দিত এবং গর্বিত। জাপানে আপনার নতুন কর্মজীবন এবং আগামী দিনগুলো অত্যন্ত সুন্দর, নিরাপদ ও সাফল্যমণ্ডিত হোক—এই দোয়াই করি।
অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা রইল ফজলুল করিম ভাই! গন্তব্য হোক সাফল্যের। 🌟
28/01/2026
জাপানে SSW ব্যবস্থার আওতায় Aviation Field: Airport Ground Handling বিষয়ে দক্ষতা পরীক্ষা (Skill Test) আয়োজন সংক্রান্ত।
সূত্র: জাপানস্থ Residency Management Division হতে প্রাপ্ত পত্র; তারিখ: ১৬-০১-২০২৬ খ্রি.।
উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জাপান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ "Specified Skilled Worker (SSW)" ব্যবস্থার আওতায় বাংলাদেশে প্রথমবারের মতো Aviation Field: Airport Ground Handling বিষয়ে দক্ষতা পরীক্ষা (Skill Test) আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উক্ত দক্ষতা পরীক্ষা (Skill Test) নিম্নবর্ণিত তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে:
সময়
১৩ মার্চ ২০২৬
ভেন্যু
নর্থ সাউথ ইউনিভার্সিটি, বসুন্ধরা, ঢাকা-১২১৯
বিস্তারিত তথ্য
https://exam.jaea.or.jp/
25/01/2026
👇
🔴 জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি 🔴
যোগ্যতা :- JFT A2 / JLPT N4 + স্কিল টেস্ট, পশুপালন কাজ
📌 পদ সংখ্যা: 5 জন
📌 কাজের ধরন: পশুপালন (Livestock)
📌 যোগ্যতা:
JLPT N4 অথবা JFT A2 পাস,
পশুপালন কাজে অভিজ্ঞতা থাকতে হবে,
প্রয়োজনীয় ডকুমেন্টস প্রস্তুত থাকতে হবে,
⏰ ইন্টারভিউ:
এক সপ্তাহের মধ্যেই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এবং
ইন্টারভিউয়ের সাথে সাথেই রেজাল্ট প্রদান করা হবে,
👉 যাদের এই যোগ্যতা ও স্কিল রয়েছে, তারা দ্রুত যোগাযোগ করুন।
এটি একটি জরুরি ও সীমিত সুযোগ।
📍 আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা:
জাপানিজ ল্যাংঙ্গুয়েজ খুলনা
📱 হোয়াটসঅ্যাপ / যোগাযোগ নাম্বার:
01880810360
24/01/2026
নোটিশ
বিষয়: JLPT December 2025 পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, Japan Foundation কর্তৃক প্রদত্ত তথ্য অনুযায়ী JLPT December 2025 পরীক্ষার ফলাফল আগামী ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশ করা হবে।
পরীক্ষার্থীদের ফলাফল জানার জন্য নিচে প্রদত্ত অফিসিয়াল লিংকে প্রবেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো:
https://www.jlpt.jp/e/guideline/results_online.html
ধন্যবাদান্তে,
Japanese Universities Alumni Association in Bangladesh (JUAAB)
Test Results Announcement | JLPT Japanese-Language Proficiency Test
Test results are available on the Internet. Please select the location where you took the test.(Time of information availability and content vary by location.)