Kusumkoli K.G & Junior School

Kusumkoli K.G & Junior School

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kusumkoli K.G & Junior School, School, Kulaura.

21/04/2026

পড়াশোনার পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এই বিষয়টির প্রতি গুরুত্বারোপ করে প্রতি বছরের ন্যায় গত ২রা এপ্রিল ২০২৬ইং তারিখে কুসুমকলি কে.জি এন্ড জুনিয়র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সুশৃঙ্খল উপস্থিতি আয়োজনটিকে সাফল্যমণ্ডিত ও প্রাণবন্ত করে তোলে।
শিশুদের খেলাধুলার অংশবিশেষ সংযুক্ত করা হলো...

26/02/2026

১৭ই ফেব্রুয়ারি ২০২৬ইং, রোজ মঙ্গলবার, কুসুমকলি কে.জি এন্ড জুনিয়র স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত আনন্দঘন শিক্ষা সফরের অংশ হিসেবে আমরা মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত মৌলভীবাজার বার্ড পার্ক এন্ড ইকো ভিলেজ পরিদর্শন করি।

সেই দিনের শিক্ষা সফরের বার্ড পার্ক এন্ড ইকো ভিলেজের কিছু ভিডিও চিত্র...

25/02/2026

✨আলহামদুলিল্লাহ!✨

আজ “জুনিয়র বৃত্তি পরীক্ষা – ২০২৫”-এর ফলাফল প্রকাশিত হয়েছে। অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে, কুসুমকলি কে.জি এন্ড জুনিয়র স্কুল থেকে মোট ৩ জন শিক্ষার্থী সরকারি বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ১ জন শিক্ষার্থী (আবির হাসান) ট্যালেন্টপুলে এবং ২ জন শিক্ষার্থী (পূর্ণা দেব ও আব্দুল মোনায়েম) সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের স্কুলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা। তোমাদের এই অনন্য কৃতিত্বে কুসুমকলি পরিবার সত্যিই গর্বিত।

উল্লেখ্য, পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে স্বল্প সময়ে বিশেষ প্রস্তুতিমূলক ক্লাস পরিচালনা করা হয়েছিল। শিক্ষার্থী ও শিক্ষকদের নিরলস পরিশ্রম, আন্তরিকতা এবং একাগ্র প্রচেষ্টার ফলেই এই উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। অল্প সময়ের প্রচেষ্টায় ৩ জন শিক্ষার্থীর এ অর্জন আমাদের সম্মিলিত প্রয়াসের উজ্জ্বল স্বাক্ষর বহন করে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়মিত ও নিবিড়ভাবে পাঠদানকারী সম্মানিত শিক্ষকমণ্ডলীর প্রতিও জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। তাঁদের দিকনির্দেশনা, তত্ত্বাবধান ও উৎসাহই আমাদের আজকের এই সাফল্যের দৃঢ় ভিত্তি।

সকলের জন্য রইল শুভকামনা। আগামীতেও কুসুমকলি পরিবারের সাফল্যের ধারা অব্যাহত থাকুক – এই প্রত্যাশা।

Want your school to be the top-listed School/college in Kulaura?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Kulaura

Opening Hours

Monday 09:00 - 14:00
Tuesday 09:00 - 14:00
Wednesday 09:00 - 14:00
Thursday 09:00 - 14:00
Sunday 09:00 - 14:00