BAU Public Relations & Publications

BAU Public Relations & Publications

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BAU Public Relations & Publications, College & University, Bangladesh Agricultural University, Mymensingh.

Photos from BAU Public Relations & Publications's post 25/06/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রেস রিলিজ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভুট্টার আফলাটক্সিন দূষণ রোধে সেমিনার অনুষ্ঠিত।

​ময়মনসিংহ, ২৫ জুন ২০২৬: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্ল্যান্ট প্যাথলজি বিভাগের আয়োজনে "Assessing biocontrol efficacy of atoxigenic Aspergillus flavus strains against aflatoxins contamination in maize produced in Bangladesh (5th Phase BAS-USDA BAU CR-24)" শীর্ষক প্রকল্পের সমাপনী সেমিনার আজ দুপুর ১১.০০টায় কৃষি অনুষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র এর বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মি. ওয়েন ডি. কালভার্ট, বাকৃবি’র কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি এম মুজিবুর রহমান এবং ড. মোহাম্মদ এনায়েত-এ-রাব্বী, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।
বাকৃবির উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. ইসলাম হামিম এর সভাপতিত্বে আয়োজিত উক্ত সেমিনারে প্রকল্পের মূল গবেষণা ফলাফল উপস্থাপন করেন প্রকল্পের প্রধান গবেষক এবং প্ল্যান্ট প্যাথলজি বিভাগের প্রফেসর ড. মো. রাশিদুল ইসলাম। তিনি বাংলাদেশে উৎপাদিত ভুট্টার ক্ষতিকারক আফলাটক্সিন দূষণ প্রতিরোধে টক্সিনমুক্ত Aspergillus flavus স্ট্রেইনের মাধ্যমে জৈবিক নিয়ন্ত্রণ পদ্ধতির কার্যকারিতা ও গবেষণার গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন।
পরবর্তীতে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয় এবং বিশেষ অতিথিবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘আফলাটক্সিন’ আমাদের দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। তিনি উল্লেখ করেন যে, আলোচ্য বিষয়ের ওপর সংশ্লিষ্ট গবেষক দল নিরলস পরিশ্রমের মাধ্যমে একটি কার্যকর আফলাটক্সিন জৈবনিয়ন্ত্রণ পণ্য উদ্ভাবন করেছে। এ উদ্ভাবন দেশে নিরাপদ ও মানসম্মত ভুট্টা উৎপাদন বৃদ্ধি, আফলাটক্সিন দূষণ নিয়ন্ত্রণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (BAS) এবং ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (USDA) এর যৌথ অর্থায়নে এই গবেষণা প্রকল্পটি পরিচালিত হয় ।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, গবেষক, ইস্পাহানি এগ্রো লিমিটেড ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং পিএইচ.ডি ও এম.এস-এর শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

জনসংযোগ ও প্রকাশনা দফতর
বাকৃবি,ময়মনসিংহ-২২০২।

Photos from BAU Public Relations & Publications's post 23/06/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রেস রিলিজঃ
২৩ জুন ২০২৬, মঙ্গলবার।

ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাকৃবিতে পূবালী ব্যাংকের বিশেষ উদ্যোগ।

ক্যাশলেস ব্যবস্থাপনা এবং দ্রুত ও স্বাচ্ছন্দ্যে নিরাপদ লেনদেন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে এক বিশেষ সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়েছে। পূবালী ব্যাংক পিএলসি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখা, ময়মনসিংহের উদ্যোগে মঙ্গলবার (২৩ জুন ২০২৬ ) "ক্যাশলেস জব্বারের মোড়, বাকৃবি, ময়মনসিংহ" স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
​'লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ'—এই প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠানের অংশ হিসেবে কৃষি অনুষদের ডিন ও বাকৃবি'র সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের পূবালী ব্যাংকের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস সংলগ্ন ‘জব্বারের মোড়’-এ গিয়ে শেষ হয়। এসময় পূবালী ব্যাংকের বাকৃবি ক্যাম্পাস শাখার ইন-চার্জ ও সহকারী মহা-ব্যবস্থাপক মো: গোলাম রব্বানী ক্যাশলেস সিষ্টেমের বিভিন্ন সুবিধাবলী সংক্ষেপে বর্ণনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে সিন্ডিকেট সদস্য ও ডিন, কৃষি অনুষদ প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান পূবালী ব্যাংকের এই ক্যাশলেস সিস্টেম চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন "এই পদ্ধতি বিশ্বের বহু দেশে অনেক আগে থেকেই চালু আছে এবং কোনো কোনো দেশে নগদ টাকা আর ব্যবহারই হয় না। আমাদের দেশে সামান্য কিছু কিছু ক্ষেত্রে কিউআর কোড এর মাধ্যমে এটার অল্পবিস্তর ব্যবহার আছে। ক্যাশলেস সোসাইটিতে যেতে পারলে সরকারের টাকা ছাপানোর যে বিশাল খরচ সেটি তো আছেই, এর বাইরেও সমাজের এক ধরনের শান্তি বিরাজ করতে পারে। সেকারণে এই লেনদেন পদ্ধতিটা আমাদের জন্য খুবই দরকার। আপাতত যদি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ক্যাশলেস পদ্ধতির প্রচলন হয় তবে ক্রমান্বয়ে আশেপাশে এটার বিস্তার ঘটবে এমনটাই প্রত্যাশিত।"

উল্লেখ্য, আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে কাগজের টাকার ব্যবহার কমিয়ে কিউআর কোড (QR Code), কার্ড এবং মোবাইল অ্যাপের মাধ্যমে নিরাপদ ও সহজতর উপায়ে লেনদেন সম্পন্ন করতেই এই বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। উক্ত ক্যাম্পেইনে বাকৃবি'র রেজিস্ট্রার, ট্রেজারার (ভারপ্রাপ্ত) সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তা, পূবালি ব্যাংক পিএলসির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় ব্যবসায়ীবৃন্দ অংশগ্রহণ করেন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও জব্বারের মোড়ের সাধারণ ব্যবসায়ীরা ক্যাশলেস আর্থিক ব্যবস্থাপনার সুফল ভোগ করতে পারবেন।

জনসংযোগ ও প্রকাশনা দফতর
বাকৃবি, ময়মনসিংহ-২২০২।

Photos from BAU Public Relations & Publications's post 22/06/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রেস রিলিজঃ
২২ জুন ২০২৬, সোমবার।

বাকৃবিতে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিসিকের উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন।

​ময়মনসিংহ, ২২ জুন ২০২৬: শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) প্রশিক্ষণ ইনস্টিটিউট, উত্তরা, ঢাকার উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহে 'উদ্যোক্তা উন্নয়ন' বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
​আজ ২২ জুন ২০২৬, সোমবার অত্র বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদের কনফারেন্স হলে সকাল ১০.৩০টায় এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিসিক-এর পরিচালক(দক্ষতা ও প্রযুক্তি) ড. মোহাম্মদ শহীদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক, সংশ্লিষ্ট অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আমিরুল ইসলাম এবং প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল আলীম।

স্বাগত বক্তব্য প্রদান করেন বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের কোর্স পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম। এছাড়াও প্রশিক্ষণে অংশগ্রহণকারী দুইজন ছাত্র-ছাত্রী তাদের অনুভূতি ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া আশা প্রকাশ করেন যে, এ প্রশিক্ষণ কর্মসূচি অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তারা এর মাধ্যমে বাস্তব জীবনে উপকৃত হবেন। তিনি শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের প্রশিক্ষণের সংখ্যা আরও বাড়ানোর জন্য বিসিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, বর্তমান সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতায় শিক্ষার্থীদের কেবল চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। বিসিক ট্রেনিং ইনস্টিটিউট ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগ তরুণ সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও গতিশীল হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, উত্তরা, ঢাকায় অবস্থিত বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউট এই সম্পূর্ণ কোর্সটি পরিচালনা ও আয়োজন করছে এবং ৫ দিনব্যাপী পরিচালিত এই প্রশিক্ষণে ৩০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে।

উল্লেখ্য বিসিকের ৬৪ জেলায় ১৯০টি কার্যালয়ের মাধ্যমে মানবসম্পদ উন্নয়নে এর কার্যক্রম চলমান রয়েছে।

জনসংযোগ ও প্রকাশনা দফতর
বাকৃবি,ময়মনসিংহ-২২০২।

Photos from BAU Public Relations & Publications's post 22/06/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রেস রিলিজঃ
২২ জুন ২০২৬, সোমবার।

বাকৃবিতে "ভবিষ্যত নেতৃত্ব গঠন: মানসম্মত গ্র্যাজুয়েটদের জন্য জীবন দক্ষতা ও মূল্যবোধ" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

​ময়মনসিংহ, ২২ জুন ২০২৬: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে "Shaping Future Leaders: Life Skills and Values for Quality Graduates" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ​আজ (সোমবার) কেন্দ্রীয় লাইব্রেরির কনফারেন্স হলে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ্রগ্রহণে এই সেমিনারে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি. এম. মুজিবুর রহমান এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ শহীদুল হক।
​ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল -এর পরিচালক প্রফেসর ড. এম. আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো: শাহেদ রেজার সঞ্চালনায় উক্ত সেমিনারে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন পরিবহন শাখার পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ গোলজারুল আজিজ।

প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন যে আইকিউএসি বাকৃবির মূলত একাডেমিক কোয়ালিটি অ্যাচিভ করার জন্য শিক্ষক-কর্মকর্তা, ছাত্র-ছাত্রীবৃন্দ এবং কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে এই সেমিনারের মাধ্যমে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীবৃন্দ বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং মানসম্মত গ্র্যাজুয়েট হিসেবে নিজেদের গড়ে তুলবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি জীবনমুখী দক্ষতা ও নৈতিক মূল্যবোধ বজায় রেখে সঠিক নেতৃত্ব অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মানে তাদের অবদান অব্যাহত রাখবে।

উল্লেখ্য, মোট ৪টি সেশনে দিনব্যাপী পরিচালিত এই সেমিনারে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সর্বমোট ৪০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

জনসংযোগ ও প্রকাশনা দফতর
বাকৃবি,ময়মনসিংহ-২২০২।

Photos from BAU Public Relations & Publications's post 22/06/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রেস বিজ্ঞপ্তি

বাকৃবিতে এক্সপোর্টারদের জন্য ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ময়মনসিংহ, ২২ জুন ২০২৬:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারে আজ সোমবার (২২ জুন ২০২৬) সকাল ১০টায় “Capacity Building, Group Formation and Enhancing of Potato, Mango and Vegetables Exporters” শীর্ষক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং ড. পূর্ণিমা দে-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রশিক্ষণ কোর্সের কো-অর্ডিনেটর ড. মো. মাহমুদুল হাসান চৌধুরী।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) গবেষণা সেলের অর্থায়নে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। তিনি তাঁর বক্তব্যে দেশের উন্নতমানের কৃষিপণ্য বিদেশে রপ্তানির সুযোগ আরও সম্প্রসারণ এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি. এম. মুজিবুর রহমান, ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক এবং বিএডিসি গবেষণা সেলের চিফ কো-অর্ডিনেটর ড. মো. নাজমুল আলম।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চলের ২৫ জন এক্সপোর্টার অংশগ্রহণ করছেন।

জনসংযোগ ও প্রকাশনা দফতর
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।

Photos from BAU Public Relations & Publications's post 21/06/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রেস বিজ্ঞপ্তি
আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা ২০২৫-২০২৬-এ ছেলেদের দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ।

জুন, ২১ বাকৃবি, ময়মনসিংহ: জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা ২০২৫-২০২৬-এ ছেলেদের দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চূড়ান্ত খেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে বাকৃবি দল এই কৃতিত্ব প্রদর্শন করে। উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যারাম দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রফেসর ড. মোঃ আনিছুর রহমান মজুমদার এবং দলের কোচের দায়িত্বে ছিলেন ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের উপ পরিচালক মোঃ শাহীন হালিম।

জনসংযোগ ও প্রকাশনা দফতর
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।

Photos from BAU Public Relations & Publications's post 21/06/2026

প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিরাপদ সবজি উৎপাদনে পরিবেশবান্ধব জৈব বালাইনাশকের ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিরাপদ সবজি উৎপাদনে পরিবেশবান্ধব জৈব বালাইনাশকের ব্যবহার সম্প্রসারণ এবং গবেষণার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শনিবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের এমএস শ্রেণিকক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এর শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কীটতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কৃষ্ণা রানী দাস এবং স্বাগত বক্তব্য দেন প্রকল্পের সাব-প্রকল্প ব্যবস্থাপক (এসপিএম) অধ্যাপক ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন হাওলাদার।
প্রধান অতিথির বক্তব্যে বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, "এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী একটি প্রকল্প। আমি সবসময় দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহ দিয়ে থাকি। কারণ দেশীয় পণ্য হারিয়ে গেলে আমরা বিদেশি পণ্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ব। তাই দেশীয় কৃষিপণ্য ও প্রযুক্তির উন্নয়নে আমাদের আরও বেশি কাজ করতে হবে। দেশীয় উপাদান ব্যবহার করে জৈব বালাইনাশক উৎপাদনে গবেষকদের এগিয়ে আসতে হবে। এ প্রকল্পের মাধ্যমে যদি এমন কোনো কার্যকর জৈব বালাইনাশক উদ্ভাবন করা যায়, যা রাসায়নিক বালাইনাশকের বিকল্প হিসেবে ব্যবহৃত হবে, তাহলে তা বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরব বয়ে আনবে এবং দেশের কৃষিখাতও উপকৃত হবে। আমি এ প্রকল্পের সার্বিক সফলতা কামনা করছি।"
প্রকল্পের সাব-প্রকল্প ব্যবস্থাপক (এসপিএম) অধ্যাপক ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন হাওলাদার বলেন, কৃষিতে রাসায়নিক বালাইনাশকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব জৈব বালাইনাশক উন্নয়নের লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। গবেষণা ও শিল্পখাতের সমন্বয়ের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মো. আমির হোসেন বলেন, কৃষির উন্নয়নে উদ্ভাবনী গবেষণার কোনো বিকল্প নেই। গবেষণার ফলাফল তখনই অর্থবহ হয়, যখন তা কৃষকের কাছে সহজলভ্য, নির্ভুল ও ব্যয়-সাশ্রয়ী প্রযুক্তি হিসেবে পৌঁছাতে পারে। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি তরুণ গবেষক ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি গবেষণার মানোন্নয়ন এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনে উৎসাহিত করবে। একই সঙ্গে এ কর্মসূচির মাধ্যমে দেশের কৃষিখাতের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে উঠবে, যা ভবিষ্যতে টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‘ডেভেলপমেন্ট অব কমার্শিয়াল বায়োপেস্টিসাইড বেইজড অন নেটিভ এনটোমোপ্যাথোজেনিক ফাঙ্গাই (ইপিএফ) ফর সেইফ ভেজিটেবল প্রোডাকশন থ্রু একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন’ শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রকল্পটি হিট-এটিএফ এর অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।
বাকৃবির কীটতত্ত্ব, উদ্ভিদ রোগতত্ত্ব এবং উদ্ভিদ প্রজনন ও কৌলিতত্ত্ব বিভাগের ৪০জন এমএস ও পিএইচ. ডি ছাত্রছাত্রীগণ এতে অংশগ্রহন করেছে ।

জনসংযোগ ও প্রকাশনা দফতর
বাকৃবি, ময়মনসিংহ।

Photos from BAU Public Relations & Publications's post 20/06/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ-ইউএসএ উচ্চশিক্ষা খাতে যৌথ অংশীদারিত্ব ও দ্বৈত ডিগ্রি নীতিমালা প্রণয়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাকৃবি জুন, ২০ :
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চশিক্ষা খাতে যৌথ অংশীদারিত্বের লক্ষ্যে একটি জাতীয় নীতিমালা কাঠামো প্রণয়ন বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক গুরুত্বপূর্ণ মতবিনিময় প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন ২০২৬ )বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় দ্বৈত ডিগ্রি (Dual Degree) কর্মসূচির জন্য একটি জাতীয় নীতিমালা কাঠামো প্রণয়ন বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড এ কে ফজলুল হক ভূঁইয়া । মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রোগ্রাম অ্যানালিস্ট, উজবেকিস্তানের ইউনিভার্সিটি অব তাসখন্দের (University of Tashkent) আন্তর্জাতিক কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক এবং ফুলব্রাইট বিশেষজ্ঞ ড. গ্রেস মুকুম্পা মূল বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন ।
উল্লেখ্য ড. গ্রেস মুকুম্পা, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সঙ্গে যৌথভাবে বাংলাদেশে দ্বৈত ডিগ্রি (Dual Degree) কর্মসূচির জন্য একটি জাতীয় নীতিমালা কাঠামো প্রণয়নে কাজ করছেন। এই উদ্দেশ্যের অংশ হিসেবেই আজ তিনি বাকৃবিতে এসে উচ্চশিক্ষা বিষয়ক এই আলোচনায় অংশ নেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড মো: শহীদুল হক, প্রোক্টর অধ্যাপক ড. মো: আব্দুল আলীম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম মুজিবর রহমান, ভেটেরিনারি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান, কৃষি অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আমিরুল ইসলাম, এবং অ্যানিমেল হাজবেন্ড্রী অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো: রুহুল আমিন।এছাড়াও অনুষ্ঠানে প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক, কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো: সামছুল আলম, আইআইএফএস এর পরিচালক অধ্যাপক ড. মো: মাহবুব আলম, রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন, ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবির এবং ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক অধ্যাপক ড. মো: শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরে ভাইস-চ্যান্সেলর এর উপস্থিতিতে বিদেশি শিক্ষার্থীদের সাথে ড. গ্রেস উল্লেখিত বিষয়ে মতবিনিময় করেন। ।
সভায় বক্তারা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বৈত ডিগ্রি চালুর আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন , এই নীতিমালা চূড়ান্ত হলে বাংলাদেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা ও ডিগ্রি অর্জনের ক্ষেত্রে এক নতুন দিগন্তে প্রবেশ করবে।
জনসংযোগ ও প্রকাশনা দফতর ,বাকৃবি ,ময়মনসিংহ

18/06/2026

NEF (Natural Environment Foundation) Fellowship এর জন্য নির্ধারিত ফরমে আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি ।

Photos from BAU Public Relations & Publications's post 18/06/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রেস রিলিজঃ
১৮ জুন ২০২৬, বৃহষ্পতিবার।

‘বাউরেস কার্যক্রমের ডিজিটাল রূপান্তর’ ও বাকৃবির নতুন ওয়েবসাইট এর উদ্বোধন

ময়মনসিংহ, ১৮ জুন ২০২৬: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ডিজিটাল সেবা, গবেষণা ব্যবস্থাপনা এবং তথ্যপ্রযুক্তিনির্ভর প্রশাসনিক কার্যক্রমে এক নতুন যুগের সূচনা হয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট এবং ‘বাউরেস কার্যক্রমের ডিজিটাল রূপান্তর’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল গেস্ট হাউজ কনফারেন্স হলে আয়োজিত “BAU New Website Launching and Digital Transformation of BAURES Activities” শীর্ষক অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থেকে নতুন ওয়েবসাইটের শুভ উদ্বোধন করেন বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

বাংলাদেশ এগ্রিকালচাররাল ইউনিভার্সিটি রিসার্চ সিস্টেম(বাউরেস) এর পরিচালক প্রফেসর ড. মো: হাম্মাদুর রহমান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো: শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মো: রোস্তম আলী। এছাড়া আরও বক্তব্য প্রদান করেন কৃষি অনুষদের ডিন, এনিমেল হাজবেন্ড্রি অনুষদের ডিন, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর, পরীক্ষা নিয়ন্ত্রক প্রমুখ।

প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, 'আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ।
তিনি অত্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মকর্তাকে স্ব-উদ্যোগে এই ওয়েবসাইট সমৃদ্ধকরণে এগিয়ে আসার পরামর্শ দেন।
বাউরেস এবং আইসিটি সেলের যৌথ আয়োজনে উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র বিষয়ক উপদেষ্টা, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর, প্রক্টর, বিভিন্ন ইন্সটিটিউট/শাখা/ বিভাগের পরিচালক ও প্রধানগণ, বিভিন্ন হল প্রভোস্ট, সহকারী প্রক্টরবৃন্দ, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই নতুন ওয়েবসাইট এবং বাউরেস কার্যক্রমের ডিজিটাল রূপান্তর বাকৃবি'র শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করে তুলবে ।

জনসংযোগ ও প্রকাশনা দফতর
বাকৃবি, ময়মনসিংহ-২২০২।

Want your school to be the top-listed School/college in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Bangladesh Agricultural University
Mymensingh
2240