06/12/2023
প্রত্যেক সমাজে এমন একজন নেতা থাকা দরকার যার বৈশিষ্ঠ্যগুলো নিম্নরূপঃ
১. যিনি কুর'আন-সুন্নাহর বিশেষ জ্ঞান রাখেন এবং ঐ সমাজের প্রত্যেক সদস্যকে কুর'আন-সুন্নাহর সাধারন জ্ঞান অর্জনে অগ্রনী ভূমিকা পালন করতে পারবেন ।
২. যিনি কুর'আন-সুন্নাহর আলোকে ঐ সমাজের প্রত্যেক সদস্যকে পরিশুদ্ধ করার ব্যাপারে অগ্রনী ভূমিকা পালন করতে পারবেন ।
৩. যিনি কুর'আনের কিছু বিষয় যেমন- আনুষ্ঠানিক আমলগুলোকে কুর'আন-সুন্নাহর আলোকে দেখিয়ে শুনিয়ে বুঝিয়ে দিতে পারবেন ।
৪. যিনি কুর'আন-সুন্নাহর আলোকে প্রজ্ঞা, বিচক্ষনতা, দূরদর্শিতা, দক্ষতা, বিচার ফায়সালা ও সিদ্ধান্ত গ্রহনের শিক্ষা দিতে পারবেন ।
৫. যিনি কুর'আন-সুন্নাহর আলোকে সতর্কীকরনের ব্যাপারে মনে কোনো সংকোচ, দ্বিধা-দ্বন্দ্ব, ভয়ভীতি রাখবেন না এবং কুর'আন-সুন্নাহর কোনো বিষয় গোপন করবেন না ।
এই বৈশিষ্ঠ্যগুলো ধারনকারী ব্যক্তিই হচ্ছেন প্রকৃত কল্যানকামী নেতা......।।
এই ধরনের নেতা পেতে চাইলে অথবা খুঁজতে হলে নিজে অন্তত কুর'আনের সাধারন জ্ঞানী হওয়া দরকার, যা প্রত্যেক মানুষ চেষ্টা করলেই অর্জন করতে পারবে, ইনশাআল্লাহ
25/07/2022