18/05/2026
বলতে পারবেন.........???
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BCS Exam & Study Troop - BEST, Educational consultant, Jamtula Mor, Mymensingh.
18/05/2026
বলতে পারবেন.........???
17/05/2026
১৮ মে ২০২৬ সোমবার / BEST এর ক্লাস শিডিউল...
🟥যে কোন পরীক্ষায় নিশ্চিত কমন পাওয়া যাবে!!
কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিগত ৪মাসের গুরুত্বপূর্ণ তথ্যাবলীঃ (মে - ২০২৬)
১) কৃষক কার্ড চালু হয় — ১৪ এপ্রিল ২০২৬।
২) BSEC সম্প্রতি প্রথমবারের মতো যে বন্ড চালু করে — "অরেঞ্জ বন্ড"।
৩) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস — ৭ নভেম্বর।
৪) ফ্যামিলি কার্ড বাস্তবায়ন যে মন্ত্রণালয়ের অধীন — সমাজকল্যাণ মন্ত্রণালয়।
৫) দ্বাদশ জাতীয় সংসদে মোট নারী সদস্য — ৫৭ জন।
৬) দেশের ১৩ তম সিটি কর্পোরেশন — বগুড়া (উদ্বোধন - ২০ এপ্রিল ২০২৬)।
৭) বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে যে জ্বালানী — ডিজেল।
৮) USA - Iran যুদ্ধবিরতি শুরু হয় — ৪ এপ্রিল ২০২৬ (মধ্যস্থতা - পাকিস্তান)।
৯) নাসার আর্টেমিস-II যাত্রা শুরু করে — ১ এপ্রিল ২০২৬, (মূল মহাকাশযান - Orion)।
১০) ৫২ তম G7 শীর্ষ সম্মেলন — ফ্রান্স (১৫-১৭ জুন ২০২৬)।
১১) ২০ তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে — Japan।
১২) বিশ্ব ধরিত্রি দিবস — ২২ এপ্রিল।
১৩) জাতীয় আইনগত সহায়তা দিবস — ২৮ এপ্রিল।
১৪) শীর্ষ অর্থনীতির দেশ — USA, China, Germany, Japan, UK (সূত্র: IMF)।
১৫) বৈশ্বিক তৈরী পোশাক রপ্তানি — ১ম - চীন, ২য় - ভিয়েতনাম, ৩য় - বাংলাদেশ।
১৬) GDP হিসাবায়নে নতুন ভিত্তি বছর — ২০২৫-২৬ অর্থবছর (বর্তমানে ভিত্তি বছর ২০১৫-১৬, মোট খাত ১৯টি)।
১৭) অধ্যাদেশ জারি করেন — সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি।
১৮) মিয়ানমারের বর্তমান প্রেসিডেন্ট — জান্তা প্রধান মিন অং হ্লাইং।
১৯) হরমুজ প্রণালী যুক্ত করেছে — পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে। পৃথক করেছে ইরান ও ওমানকে/UAE। দৈর্ঘ্য - ১৬৭ কিমি।
২০) জেড ফোর্সের অধিনায়ক — জিয়াউর রহমান।
২১) ক্রীড়া কার্ড চালু করা হয় — ৩০ মার্চ ২০২৬।
✅ এপ্রিল ২০২৬ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স: গুরুত্বপূর্ণ তথ্যাবলী
(১) দেশের ১৪ তম অ্যাটর্নি জেনারেল — ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
(২) খাল খনন ও পুনঃখনন কর্মসূচি উদ্বোধন হয় — ১৬ মার্চ ২০২৬।
দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া গ্রাম থেকে।
(৩) ফ্যামিলি কার্ড উদ্বোধন করা হয় — ১০ মার্চ ২০২৬ (পারভীন বেগম)।
(৪) 'ক্রীড়া কার্ডের' স্লোগান — "ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা"।
উদ্বোধন হয় — ৩০ মার্চ ২০২৬।
(৫) ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইফ — মো: নূরুল ইসলাম।
(৬) বর্তমান জাতীয় সংসদের স্পিকার — মেজর (অব:) হাফিজ উদ্দিন বীর বিক্রম।
(৭) বর্তমান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার — কায়সার কামাল।
(৮) নেপালের বর্তমান প্রধানমন্ত্রী — বালেন্দ্র শাহ।
(৯) সার্কের বর্তমান চেয়ারপারসন — বালেন্দ্র শাহ।
(১০) 'ইউএসএস ত্রিপলি' কী — মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নত যুদ্ধ জাহাজ।
(১১) ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা — মোয়তবা খামেনি।
(১২) Operation Epic Fury কত তারিখে শুরু হয় — ২৪ February ২০২৬।
(১৩) USA-Israel এর বিরুদ্ধে ইরানের অপারেশন — Operation True Promise-4।
(১৪) আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষরকারী সর্বশেষ দেশ — কাজাখস্তান।
(১৫) টি-২০ বিশ্বকাপ ২০২৮ অনুষ্ঠিত হবে — অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
(১৬) বৈশ্বিক সন্ত্রাস সূচক ২০২৬ এ শীর্ষ দেশ — পাকিস্তান।
(১৭) IQ Air এর রিপোর্ট অনুসারে বায়ু দূষণে শীর্ষ দেশ — পাকিস্তান।
২য় অবস্থানে — বাংলাদেশ।
শীর্ষ দূষিত রাজধানী — নয়াদিল্লি, ভারত।
(১৮) বিশ্ব সুখ প্রতিবেদন ২০২৬ এ শীর্ষ দেশ — ফিনল্যান্ড।
(১৯) বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ — USA।
আমদানিতে শীর্ষ দেশ — ইউক্রেন।
(২০) বাংলাদেশ ব্যাংকের ১৪ তম গভর্নর — মো: মোস্তাকুর রহমান।
(২১) বাংলাদেশ সবচেয়ে বেশি LNG আমদানি করে — কাতার থেকে।
(২২) GDP এর চূড়ান্ত হিসাব ২০২৪-২০২৫ :—
মাথাপিছু GDP — $২৬২৫
মাথাপিছু আয় — $২৭৬৯
GDP প্রবৃদ্ধির হার — ৫.৪৯%
জিডিপিতে বিভিন্ন খাতের অবদান:
কৃষি — ১১.০৩%
শিল্প — ৩৭.৩০%
সেবা — ৫১.৬৭%
(২৩) ইরানের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র — সাউথ পার্স গ্যাস ক্ষেত্র।
(২৪) T-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন দেশ — ভারত (রানার আপ - নিউজিল্যান্ড)।
(২৫) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে — ১২ মার্চ ২০২৬।
(২৬) বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের দৈর্ঘ্য — ১৩০ km।
(২৭) ইরানের সরকারি গণমাধ্যমের নাম — IRNA (Islamic Republic News Agency)।
🔷 কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ তথ্যাবলী (মার্চ - ২০২৬)
(১) বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে Agreement on Reciprocal Trade (ART) স্বাক্ষরিত হয় — ৭ February ২০২৬।
(২) চতুর্থ গণভোটে প্রদত্ত ভোটের হার — ৬০.৮৭%।
(৩) জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ ২০২৬ জারি করা হয় — ২৫ January ২০২৬।
(৪) বাংলাদেশ প্রথম EPA চুক্তি স্বাক্ষর করে — জাপানের সাথে (০৬/০২/২৬)।
(৫) বর্তমানে ভাসানচর যে উপজেলার অধীন — সন্দীপ।
(৬) LDC থেকে উত্তরণ সুপারিশ করে — Committee for Development Policy (CDP)।
(৭) 'Board of Peace' স্বাক্ষরিত হয় — ২২ January ২০২৬।
BOP চেয়ারম্যান — ডোনাল্ড ট্রাম্প, সদস্য — ২২।
(৮) দুর্নীতি ধারণা সূচক ২০২৫ —
শীর্ষ — দক্ষিণ সুদান ও সোমালিয়া।
সর্বনিম্ন — ডেনমার্ক।
বাংলাদেশ — ১৩ তম।
(৯) 'Defence Economic Zone' হবে — মিরসরাইয়ে।
(১০) হেনলি পাসপোর্ট সূচক ২০২৬ এ বাংলাদেশের অবস্থান — ৭৩ তম।
(১১) বাংলাদেশ ব্যাংকের ১৫ তম গভর্নর — মো: মুশতাকুর রহমান।
(১২) ত্রয়োদশ জাতীয় সংসদে ভোটের হার — ৫৯.৪৪%।
(১৩) খেজুর উৎপাদনে শীর্ষ দেশ — মিশর।
(১৪) গ্রিনল্যান্ডের রাজধানী — নুক।
(১৫) ১৬ তম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন — ভারত।
(১৬) বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা — ইংরেজি।
(১৭) মাতৃভাষার সংখ্যা অনুসারে শীর্ষ ভাষা — মান্দারিন।
(১৮) ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান — 7th (৭ম)।
🔷 জানুয়ারি ২০২৬ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স: গুরুত্বপূর্ণ তথ্যাবলী
(১) 'গণভোট আদেশ ২০২৫' জারি করা হয় — ২৫ নভেম্বর ২০২৫।
(২) 'সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫' জারি হয় — ৩০ নভেম্বর ২০২৫।
(৩) 'ফেলানি অ্যাভিনিউ' অবস্থিত — গুলশান, ঢাকা।
(৪) দেশের ৬ষ্ঠ অধরা সংস্কৃতি ঐতিহ্য — টাঙ্গাইল শাড়ি বুনন শিক্ষা।
//
সংগৃহীত
08/05/2026
৯ মে ২০২৬ শনিবার / BEST এর ক্লাস শিডিউল...
Important MCQ
পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বিশ্বে বাংলাদেশ কততম??
BCS Exam and Study Troop-BEST
২৭ এপ্রিল ২০২৬ সোমবার / BEST এর ক্লাস শিডিউল...
ক্লাসের বিষয়: বাংলা সাহিত্য
শিক্ষক: Bijoy Hasan Shorif
Department of History, Anand Mohan College, Mymensingh
পরীক্ষা: ইংরেজি ও বিজ্ঞান, ক্লাসের পূর্বে পরীক্ষা অনুষ্টিত হবে
সময়: বিকেল ৩ টা
ময়মনসিংহের সরকারি চাকরি প্রার্থীদের জন্য
একটি নিয়মনিষ্ঠ ও শৃঙ্খলাবদ্ধ স্টাডি ফোরাম।
আমাদের আয়োজন টি মূলত বিভিন্ন বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্যে,
Undergraduate দের জন্যে নেওয়া সুদূরপ্রসারী এই উদ্যোগটি ময়মনসিংহ তথা বাংলাদেশে প্রথম ।
আমাদের মূলনীতি তিনটি: প্রতিযোগিতা, সহযোগিতা ও জবাবদিহিতা।
অনার্স পাশ করার পর লক্ষ লক্ষ প্রতিদ্বন্দ্বীর সাথে যুদ্ধ করার জন্য চার-পাঁচ মাস সময় যথেষ্ট হতে পারে না,
তাই শুরুটা হোক একটু আগেভাগেই।
আমাদের উদ্যোগটি মূলত মধ্যবিত্ত পরিবারের দায়িত্বশীল সন্তানদের জন্য,
একটি কিন্ডারগার্টেন এর বেতনের মতো নামে-মাত্র মাসিক চাঁদায় পরিচালিত হয় আমাদের এই সংগঠন।
তাই যাদের সাধ আছে সাধ্যি নেই তাদের উচ্ছ্বাসে সদা মুখরিত থাকুক আমাদের এই মুক্তাঙ্গন ।
স্বাগতম আপনাকেও।
আমাদের রয়েছে সুপরিসর শ্রেণিকক্ষ সম্বলিত একটি নিজস্ব ক্যাম্পাস,
প্রাকৃতিক শোভা সমৃদ্ধ, কোলাহল মুক্ত এই ছোট ক্যাম্পাসটি মুগ্ধ করবে আপনাকেও।
আমাদের যাত্রাটি সহনীয় গতির।
আমাদের কোর্সটি পুরো এক বছরের।
যা বিভিন্ন বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে আত্মস্থ করা সম্ভব অতি সহজেই।
জানেন তো,slow and steady wins the race.
আমরা নিজেরা ছাত্র,নিজেরাই শিক্ষক।
যখন আমরা শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হই তখন আমাদের প্রস্তুতি নিতে হয় শতগুণ বেশি,
সহপাঠীদের সামনে শিক্ষকের ভূমিকা নিতে গিয়ে কাটিয়ে উঠি সকল জড়তা,
শাণিত হয় আমাদের কথা বলার ক্ষমতা।
BEST কোন বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়,
চাকরি প্রত্যাশী মধ্যবিত্ত পরিবারের সন্তানদের উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে আত্মউন্নয়নের সুযোগ করে দেয় আমাদের ফোরাম।
বিসিএস প্রিলিসহ যে কোনো চাকরির পরীক্ষায় টিকতে সবচেয়ে বেশি প্রয়োজন নিয়মিত অনুশীলন ও প্রতিযোগিতা,
সেইজন্যে আমাদের রয়েছে প্রতিদিন শ্রেণী পরীক্ষা, সাপ্তাহিক ও মাসিক মডেল টেস্ট সহ নমুনা ভাইবার ব্যবস্থা।
শ্রেণীকক্ষের এক ঘেয়েমি দূর করতে প্রতিমাসে আমাদের রয়েছে একটি আউটডোর ক্লাস,
ময়মনসিংহের ঐতিহাসিক স্থানগুলো ভ্রমণের পাশাপাশি বিভিন্ন ধরনের খেলাধুলা , বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকি আমরা ।
"স্বাগতম আপনাকেও"
জামতলা মোড়, লাইসিয়াম স্কুল নীচতলায়।
প্রয়োজনে-01903703829