13/06/2026
"প্রত্যয়ে পঞ্চদশ: একটি অন্তিম কাব্য"
📅 ১৮ মে ২০২৬
চার বছরের দীর্ঘ পথচলার শেষে, অসংখ্য স্মৃতি, হাসি, কান্না, সাফল্য, সংগ্রাম আর বন্ধুত্বের অমূল্য মুহূর্তগুলোকে হৃদয়ে ধারণ করে আমরা পা রেখেছিলাম একটি অন্তিম কাব্যে।
শিক্ষাজীবনের শেষ প্রান্তে এসে সবাইকে একসাথে নিয়ে আয়োজন করা হয়েছিল একটি শেষ ক্লাস ও ছোট্ট পরিসরের স্মৃতিময় অনুষ্ঠান। সেই মুহূর্তগুলোতে ছিল আনন্দের উচ্ছ্বাস, আবার বিদায়ের অদৃশ্য বেদনাও। চার বছরের প্রতিটি দিন, প্রতিটি শ্রেণিকক্ষ, প্রতিটি বন্ধুত্ব আর প্রতিটি স্মৃতি যেন নতুন করে জীবন্ত হয়ে উঠেছিল।
আজ হয়তো আমরা নতুন গন্তব্যের পথে যাত্রা শুরু করেছি, কিন্তু এই দিনটির অনুভূতি, একসাথে কাটানো সময় আর "প্রত্যয়ে পঞ্চদশ" নামের এই সুন্দর অধ্যায় আমাদের হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে।
প্রত্যয়ে পঞ্চদশ-
শুধু একটি ব্যাচ নয়, এটি আমাদের অনুভূতি, আমাদের গল্প, আমাদের একটি পরিবারের নাম। 🤍✨
09/06/2026
আজ ৯ই জুন,২০২৬ ইং।
যখন উড়াল দেয়ার সময় চলে এলো তখন সেই খাঁচাটিকেই আপন মনে হতে লাগলো
চারটি বছর আগে ১লা আগস্ট,২০২২ ।আমরা এসেছিলাম ভিন্ন ভিন্ন জেলা থেকে, ভিন্ন ভিন্ন মেন্টালিটি নিয়ে, অপরিচিত একঝাঁক মুখ। সময়ের আবর্তনে বেলা শেষে এখন উপলব্ধি করছি— জীবনের একটা বড় অর্জন ছিল এই মানুষগুলোকে পাওয়া।
আজকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি আমাদের জন্য শুধু একটি আনুষ্ঠানিকতা ছিল না, এটি ছিল চার বছরের ভালোবাসা, সম্মান, স্মৃতি ও আবেগের এক অনন্য প্রকাশ। এই সুন্দর ও স্মরণীয় আয়োজনের জন্য ময়মনসিংহ নার্সিং কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, সকল শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, Students' welfare Association, MNC ১৬তম কার্যনির্বাহী পরিষদ এবং বিএসসি নার্সিং কোর্সের সকল বর্ষের স্নেহের অনুজদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও অফুরন্ত ভালোবাসা। আপনাদের আন্তরিক প্রচেষ্টা আজকের দিনটিকে আমাদের জীবনের অন্যতম স্মরণীয় দিনে পরিণত করেছে।
প্রিয় অনুজরা, আজ আমরা বিদায় নিচ্ছি, কাল তোমরাও এই জায়গায় দাঁড়াবে। তাই কিছু কথা রেখে যেতে চাই—
শিক্ষকদের সর্বদা সম্মান করবে, তাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনাই তোমাদের সবচেয়ে বড় সম্পদ। ব্যাচের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রাখো। একটি শক্তিশালী ব্যাচই একজন শিক্ষার্থীর সবচেয়ে বড় শক্তি।
আমরা হয়তো আজ ক্যাম্পাস ছেড়ে যাচ্ছি, কিন্তু "প্রত্যয়ে পঞ্চদশ" নামটি, এই চার বছরের স্মৃতি, এই বন্ধন এবং ময়মনসিংহ নার্সিং কলেজের প্রতি ভালোবাসা চিরকাল হৃদয়ে গেঁথে থাকবে।
প্রত্যয়ে পঞ্চদশ শুধু একটি ব্যাচের নাম নয় এটি বন্ধুত্ব, সংগ্রাম, স্বপ্ন ও ভালোবাসার আরেক নাম।
সবার জন্য অফুরন্ত শুভকামনা ও দোয়া রইল। চার বছরের এই পথচলায় জেনে বা না জেনে কারও কষ্টের কারণ হয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। সবার কাছে দোয়া চাই, যেন ময়মনসিংহ নার্সিং কলেজ থেকে অর্জিত শিক্ষা, আদর্শ, মানবিকতা ও মূল্যবোধকে হৃদয়ে ধারণ করে জীবনের পরবর্তী অধ্যায়ে সফলভাবে এগিয়ে যেতে পারি।
We're Officially Signing Out---
প্রত্যয়ে পঞ্চদশ ❤️
08/06/2026
Alhamdulillah, after a long period of research, our presentation was successfully completed today. Special thanks to our respected mentor, supervisor, and the teachers who were present. From the title defense to the final presentation, the students presented everything beautifully and professionally. We also extend our best wishes to the upcoming students, hoping they will perform even better and achieve greater success in the future. 🌸
27/05/2026
✨ ঈদ উল আযহা মুবারক ✨
“Taqabbal Allahu minna wa minkum.”
— আল্লাহ আমাদের এবং আপনাদের সকল নেক আমল কবুল করুন।
ত্যাগ, তাকওয়া ও ভালোবাসার এই পবিত্র দিনে আল্লাহ (সুবহানাহু ওয়া তা'আলা) আমাদের সকল ইবাদত, কুরবানী ও দোয়া কবুল করুন। এই ঈদ হোক আত্মশুদ্ধির, সহমর্মিতার এবং মানবতার বন্ধন আরও দৃঢ় করার এক অনন্য উপলক্ষ।
আল্লাহ (সুবহানাহু ওয়া তা'আলা) আমাদের জীবনকে রহমত, বরকত ও শান্তিতে পরিপূর্ণ করে দিন।
সেই সাথে আমাদের ফাইনাল পরীক্ষার জন্য সকলের নিকট দোয়া প্রার্থী, যেনো আল্লাহ (সুবহানাহু ওয়া তা'আলা) আমাদের সকলকে সফলতার সাথে পরীক্ষার উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন।
আপনি ও আপনার প্রিয়জনদের জানাই
ঈদ মোবারক।
21/05/2026
“আর কত নিষ্পাপ শিশু কন্যা ধর্ষণের শিকার হয়ে প্রাণ হারালে এই দেশে প্রকৃত বিচার নিশ্চিত হবে? 😭
আর কত পরিবারের বুক খালি হলে রাষ্ট্র নড়েচড়ে বসবে?
শিশুদের নিরাপত্তা ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এখন সময়ের দাবি।
বিচারহীনতা আর নয়!”
20/05/2026
🌸
দুই দিন হলো র্যাগ ডে পেরিয়ে গিয়েছে...
তবুও ক্যাম্পাসের প্রতিটি কোণে এখনো যেন আপনাদের হাসির শব্দ ভেসে আসে।
সবকিছু আগের মতোই আছে, শুধু সবচেয়ে প্রিয় সেই সিনিয়র ব্যাচটাই আর আগের মতো পাশে নেই।
সেদিনের রঙ মাখানো মুহূর্তগুলো, একসাথে ছবি তোলা, শেষবারের মতো আড্ডা—সবকিছু এখন স্মৃতি হয়ে গেছে।
ভাবতেই খারাপ লাগে, যাদের উপস্থিতিতে ক্যাম্পাস এত প্রাণবন্ত ছিল, তারা আজ নিজেদের নতুন যাত্রার পথে।
আপনারা শুধু আমাদের সিনিয়র ছিলেন না, ছিলেন অভিভাবকের মতো। ভুল ধরিয়ে দেওয়া, সাহস দেওয়া, পাশে থাকা—এই ছোট ছোট জিনিসগুলোই আজ খুব বেশি মনে পড়ছে।
র্যাগ ডে শেষ হয়েছে, কিন্তু আপনাদের জন্য শ্রদ্ধা আর ভালোবাসা কখনো শেষ হবে না।
ক্যাম্পাসে হাঁটলে এখনো মনে হয়, হয়তো কোনো করিডোরে আবার দেখা হয়ে যাবে।
সবচেয়ে সিনিয়র ব্যাচের জন্য অনেক দোয়া ও শুভকামনা।
জীবনের প্রতিটি ধাপে সফল হোন, ভালো থাকুন।
আর আমাদের স্মৃতির পাতায় আপনারা সবসময়ই সবচেয়ে স্পেশাল হয়ে থাকবেন। ❤️
Mymensingh Nursing College Batch-15 💖
12/05/2026
আজ ১২ মে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে ময়মনসিংহ নার্সিং কলেজ-এ আয়োজন করা হয় এক বর্ণাঢ্য র্যালির।
উৎসবমুখর পরিবেশে শিক্ষক-শিক্ষার্থী ও নার্সিং পেশাজীবীদের অংশগ্রহণে দিনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও অনুপ্রেরণাময়।
এ বছরের প্রতিপাদ্য ছিল —
“𝗢𝘂𝗿 𝗡𝘂𝗿𝘀𝗲𝘀, 𝗢𝘂𝗿 𝗙𝘂𝘁𝘂𝗿𝗲: 𝗘𝗺𝗽𝗼𝘄𝗲𝗿𝗲𝗱 𝗡𝘂𝗿𝘀𝗲𝘀 𝗦𝗮𝘃𝗲 𝗟𝗶𝘃𝗲𝘀”
এই প্রতিপাদ্য আমাদের মনে করিয়ে দেয়, দক্ষ, সচেতন ও ক্ষমতায়িত নার্সরাই একটি সুস্থ ও মানবিক স্বাস্থ্যব্যবস্থার মূল ভিত্তি। রোগীর সেবায় নার্সদের নিরলস পরিশ্রম, মানবিকতা ও আত্মত্যাগ সমাজের জন্য এক অনন্য দৃষ্টান্ত।
আন্তর্জাতিক নার্সেস দিবসে সকল নার্স ও ভবিষ্যৎ নার্সদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও শুভকামনা।
মানবসেবার এই মহান পেশা আরও এগিয়ে যাক নিষ্ঠা, দক্ষতা ও ভালোবাসার স্পর্শে। 🤍🩺
11/05/2026
চারটি বছর…
হাসি, কান্না, অভিমান, বন্ধুত্ব আর অসংখ্য স্মৃতির পথ পেরিয়ে আজ আমরা এসে দাঁড়িয়েছি বিদায়ের দ্বারপ্রান্তে।
আগামী ১৮ তারিখে আমাদের প্রাণের “প্রত্যয়ে পঞ্চদশ”-এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক আবেগঘন বিদায় অনুষ্ঠান—
“প্রত্যয়ে পঞ্চদশ : একটি অন্তিম কাব্য”। 🖤
এই বিশেষ মুহূর্তকে আরও অর্থবহ ও স্মরণীয় করে রাখতে আজ কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, অফিস স্টাফ এবং আমাদের প্রিয় অনুজ ব্যাচসমূহকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে। 💌
আপনাদের উপস্থিতি আমাদের এই শেষ আয়োজনকে শুধু বিদায় নয়, বরং ভালোবাসা, স্মৃতি আর অনুভূতির এক চিরস্মরণীয় অধ্যায়ে পরিণত করবে। ✨
হয়তো ক্লাসরুম ছেড়ে যাবো,
কিন্তু “প্রত্যয়কুঞ্জ” নামের এই পরিবারটা হৃদয়ের ভেতর আজীবন রয়ে যাবে… 🤍
— প্রত্যয়েপঞ্চদশ 💫