BAU Admission Test Helpline

BAU Admission Test Helpline

Share

বাকৃবি ভর্তি যুদ্ধে শুরু থেকে তোমাদের পাশে থেকে সাহায্য করাই আমাদের লক্ষ্য।

20/06/2026

উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা জোরদার করে আন্তর্জাতিক মানসম্পন্ন দ্বৈত ডিগ্রি কর্মসূচি চালুর লক্ষ্যে একটি জাতীয় কাঠামো (ন্যাশনাল ফ্রেমওয়ার্ক) প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্দেশ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) একটি গুরুত্বপূর্ণ আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল গেস্ট হাউজের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

সভায় আলোচনার মূল প্রতিপাদ্য ছিল, ডেভেলপমেন্ট অব আ ন্যাশনাল ফ্রেমওয়ার্ক ফর জয়েন্ট পার্টনারশিপ ইন হায়ার এডুকেশন সেক্টর বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইউনাইটেড স্টেটস অব আমেরিকা।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফুলব্রাইট স্পেশালিস্ট এবং উচ্চশিক্ষা নীতি বিশেষজ্ঞ ড. গ্রেস মুকুপা। তিনি ইউজিসির আমন্ত্রণে বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বাস্তবসম্মত আন্তর্জাতিক ডুয়াল ডিগ্রি ফ্রেমওয়ার্ক প্রণয়নে কাজ করছেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ. কে ফজলুল হক ভূঁইয়া। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাসহ শিক্ষক–শিক্ষার্থী ও বিদেশি শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের সমন্বয়ক অধ্যাপক ড. মো. সামছুল আলম জানান, আইআইএফএস-এর পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুব আলম, রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন, ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবির, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. জহিরুল আলম এবং ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তারা সভায় অংশ নেন।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে ড. গ্রেস মুকুপা বলেন, বাংলাদেশের ওপর কোনো বিদেশি মডেল চাপিয়ে দেওয়া নয়; বরং দেশের বিদ্যমান নীতিমালা, শিক্ষা কাঠামো ও প্রাতিষ্ঠানিক বাস্তবতা বিবেচনায় নিয়ে একটি টেকসই ও আন্তর্জাতিক মানসম্পন্ন রূপরেখা তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য। তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশ নিজেই এই কাঠামো পরিচালনা, সম্প্রসারণ ও উন্নয়ন করতে সক্ষম হবে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি কাঠামোবদ্ধ ‘টু প্লাস টু’ মডেল চালুর পরিকল্পনা রয়েছে। এ ব্যবস্থায় শিক্ষার্থীরা প্রথম দুই বছর বাংলাদেশে এবং পরবর্তী দুই বছর যুক্তরাষ্ট্রের অংশীদার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করবেন। সফলভাবে কোর্স সম্পন্নের পর শিক্ষার্থীরা উভয় বিশ্ববিদ্যালয় থেকে পৃথক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

সভায় উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ ও বৈশ্বিক মানের সঙ্গে সামঞ্জস্য প্রতিষ্ঠার বিভিন্ন নীতিগত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে ছিল বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো (বিএনকিউএফ) অনুযায়ী অর্জিত ক্রেডিটকে যুক্তরাষ্ট্রের কার্নেগি ইউনিট পদ্ধতির সঙ্গে সমন্বয়, পাঠ্যক্রমের সামঞ্জস্য, ক্রেডিট স্থানান্তর এবং একাডেমিক অর্জনের আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করার বিষয়গুলো।

উপাচার্য অধ্যাপক এ. কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা সময়ের দাবি। বাংলাদেশ–যুক্তরাষ্ট্র যৌথ অংশীদারিত্ব ও ডুয়াল ডিগ্রি কার্যক্রম চালু হলে শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা, গবেষণা ও দক্ষতা অর্জনের আরও বিস্তৃত সুযোগ পাবে। তিনি বাকৃবি এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে এর সফল বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

VIA: Dailybhorer Dak ; 20 june ; BAUATH

18/06/2026

NEF (Natural Environment Foundadition) বৃত্তির এর জন্য আবেদন আহবান

Photos from BAU Admission Test Helpline's post 18/06/2026

ইউজিসি মেধাবৃত্তি পেলেন বাকৃবির ৬ শিক্ষার্থী

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক মনোনীত মেধাবৃত্তি লাভ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৬টি অনুষদের ৬ জন মেধাবী শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬ ) সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার কাছ থেকে শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে এই বৃত্তির চেক গ্রহণ করেন।বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক এসময় উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের ৪র্থ বর্ষে অধ্যয়নরত নিজ নিজ অনুষদে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীরা এই গৌরবময় বৃত্তি লাভ করেছেন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, বায়েজিদ আলম (আইডি: ২১০১১০৮) – ভেটেরিনারি অনুষদ , খালিদ হাসান (আইডি: ২১০২০৪১) – কৃষি অনুষদ , মোঃ জামিল হোসেন (আইডি: ২১০৩১২৬) – এনিমেল হাজবেন্ড্রি অনুষদ , যুথি দত্ত (আইডি: ২১০৪০৬৮) – কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ , মোঃ শাদমান জামান রোহিত (আইডি: ২১০৫০৮৪) – কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ (কৃষি প্রকৌশল ও প্রযুক্তি) এবং মোঃ গোলাম সাকলায়েন আনাস (আইডি: ২১০৬০৯০) – মাৎস্যবিজ্ঞান অনুষদ।
এই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে জন প্রতি মেধাবৃত্তি বাবদ ২৪,০০০ টাকা এবং বই-পুস্তক ক্রয় বাবদ ২,০০০ টাকাসহ মোট ২৬,০০০ টাকা করে সর্বমোট ১,৫৬,০০০ (এক লক্ষ ছাপান্ন হাজার) টাকা বিতরণ করা হয়েছে।
বৃত্তি প্রদানকালে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে দেশের কৃষি খাতে অবদান রাখার আহ্বান জানান।

জনসংযোগ ও প্রকাশনা দফতর,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

17/06/2026

আশুরা ও সিমেস্টার সমাপনী ছুটি উপলক্ষে আগামী ২৪-০৬-২০২৬ থেকে ৩০-০৬-২০২৬ তারিখ পর্যন্ত বাকৃবিতে সকল অনুষদের সিমেস্টারের ক্লাস বন্ধ থাকবে তবে উক্ত তারিখসমূহে নির্ধারিত পরীক্ষাসমূহ যথারীতি চালু থাকবে।

17/06/2026

বাকৃবিতে ২০২৫-২৬ সেশনের ক্লাস শুরু বিষয়ক জরুরি নোটিশ :

15/06/2026

সার্জিক্যাল কিট বক্স বিতরণী অনুষ্ঠান
ভেটেরিনারি অনুষদ
প্রাণোচ্ছ্বাস -৬১🤍

Photos from BAU Admission Test Helpline's post 14/06/2026

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ১০ মাইগ্রেশন শেষে সর্বমোট আসন ফাঁকা আছে ৩৮০টি। অপেক্ষমান তালিকা শূন্য আসনের বিপরীতে অবশিষ্ট ১০০৮ জনের তালিকা প্রকাশিত হয়েছে,উক্ত তালিকায় যাদের নাম এসেছে তাদের আগামী ১৫-১৭ জুনের মধ্যে ১০০০০/- ভর্তি নিশ্চায়ন ফি অনলাইনে জমা দিয়ে ভর্তি নিশ্চয়ন করতে হবে। তাদের চূড়ান্ত ভর্তি আগামী ২১-২২ জুন। আসন শূন্য থাকা সাপেক্ষে পুনরায় সাবজেক্ট এর তালিকা প্রকাশ ২৩ জুন এবং ভর্তি ২৫ জুন।

13/06/2026

সিজিপিএ ৩.১৫। নামের পাশে পাঁচটি ব্যাকলগ। বিশ্ববিদ্যালয় জীবনের এমন বাস্তবতা অনেক শিক্ষার্থীর স্বপ্নকে থমকে দিতে পারে। কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি সায়েন্স অনুষদের সদ্য স্নাতক নাহিদুজ্জামান প্রমাণ করেছেন—সাফল্যের মাপকাঠি শুধু সিজিপিএ নয়; কৌতূহল, অধ্যবসায় এবং নিরলস পরিশ্রমও একজন মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে।
জামালপুরের প্রত্যন্ত গ্রাম দিলালেরপাড়া থেকে উঠে আসা এই তরুণ আজ আন্তর্জাতিক গবেষণার অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিনেসোটা থেকে সরাসরি ফুল-ফান্ডেড পিএইচডি অফার পেয়েছেন, যা তাঁর দীর্ঘ গবেষণা-যাত্রার এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
নাহিদের গবেষণার পথচলা শুরু হয় ২০২৩ সালে, যখন তিনি তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. আরিফুল ইসলামের গবেষণাগারে যুক্ত হয়ে প্রথমে ব্রুসেলোসিস ভ্যাকসিন নিয়ে কাজ শুরু করেন। পরবর্তীতে জনস্বাস্থ্য, খাদ্যবাহিত রোগজীবাণু, এপিডেমিওলজি, জিনোমিক্স এবং বায়োইনফরমেটিকসের মতো গুরুত্বপূর্ণ গবেষণা ক্ষেত্রে নিজেকে সম্পৃক্ত করেন।
মাঠপর্যায়ের গবেষণার পাশাপাশি জিনোম সিকোয়েন্সিংয়েও উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি। অধ্যাপক ড. মোছা. মিনারা খাতুনের তত্ত্বাবধানে ব্রয়লার মুরগির মাংস থেকে শনাক্ত হওয়া Staphylococcus haemolyticus ব্যাকটেরিয়ার পূর্ণ জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন করেন নাহিদ। খাদ্য উপাদানে এ জীবাণুর উপস্থিতির এটি বাংলাদেশের প্রথম নথিভুক্ত প্রমাণ হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি Enterococcus এবং লাম্পি স্কিন ডিজিজ ভাইরাসসহ একাধিক জীবাণুর জিনোম সিকোয়েন্স তিনি বৈশ্বিক ডাটাবেস NCBI-তে উন্মুক্ত করেছেন।
২০২৫ সালে বিশ্বখ্যাত PLOS ONE জার্নালে প্রকাশিত একটি র‍্যান্ডমাইজড কন্ট্রোল্ড ট্রায়াল গবেষণায় লিড রিসার্চার হিসেবে কাজ করেন নাহিদুজ্জামান। একজন স্নাতক পর্যায়ের শিক্ষার্থীর জন্য এটি অত্যন্ত বিরল ও গৌরবজনক অর্জন। গবেষণাটিতে দেশের রাস্তার পাশে বিক্রি হওয়া ফলের স্বাস্থ্যগত প্রভাব, তাতে বিদ্যমান ব্যাকটেরিয়ার ধরন ও পরিমাণ, এবং মানবদেহের পরিপাকতন্ত্রের লক্ষণের সঙ্গে ব্যাকটেরিয়াল লোডের সম্পর্ক বিশ্লেষণ করা হয়।
নিজের গবেষণা-দর্শন সম্পর্কে নাহিদ বলেন, “আমি সবসময় বাস্তব সমস্যাকে বৈজ্ঞানিকভাবে দেখতে চেয়েছি। আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে প্রমাণভিত্তিক গবেষণাই আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে।”
গবেষণার পাশাপাশি কম্পিউটার প্রোগ্রামিং ও সাইবার সিকিউরিটিতেও রয়েছে তাঁর দক্ষতা। একজন এথিক্যাল হ্যাকার হিসেবেও তিনি পরিচিত। বর্তমানে তিনি গবেষকদের জন্য EasyStat-N এবং QIGenex-N নামে দুটি সফটওয়্যার টুল তৈরি করছেন, যা পরিসংখ্যান বিশ্লেষণ ও জিনোমিক গবেষণার কাজকে সহজ করবে। এর একটি পরীক্ষামূলক ওয়েব সংস্করণ ইতোমধ্যে উন্মুক্ত করা হয়েছে।
নাহিদুজ্জামান সম্পর্কে তাঁর গবেষণা তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম বলেন, “বিজ্ঞানের জটিল সমস্যাগুলো বিশ্লেষণ ও সমাধান করার অসাধারণ সক্ষমতা তার রয়েছে। আমি তার মধ্যে ভবিষ্যতের একজন দক্ষ ও সম্ভাবনাময় বিজ্ঞানীর প্রতিচ্ছবি দেখতে পাই।”
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিনেসোটা থেকে সরাসরি ফুল-ফান্ডেড পিএইচডি অফার পাওয়া নাহিদের জন্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি দেশের তরুণ গবেষকদের জন্যও এক বড় অনুপ্রেরণা। যেখানে মাস্টার্স ছাড়া সরাসরি পিএইচডি অফার পাওয়া বেশ কঠিন, সেখানে তিনি নিজের গবেষণা দক্ষতা ও কাজের মাধ্যমে সেই বাধা অতিক্রম করেছেন।
ভবিষ্যতে পিএইচডি সম্পন্ন করে দেশে ফিরতে চান নাহিদ। তাঁর স্বপ্ন, বাংলাদেশে বায়োটেকনোলজি ও এপিডেমিওলজি-ভিত্তিক একটি আধুনিক গবেষণাগার গড়ে তোলা, যা দেশের জনস্বাস্থ্য, খাদ্যনিরাপত্তা এবং বৈজ্ঞানিক সক্ষমতা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
জামালপুরের এক প্রত্যন্ত গ্রাম থেকে আন্তর্জাতিক গবেষণার অঙ্গনে নাহিদুজ্জামানের এই পথচলা নতুন প্রজন্মকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়—সিজিপিএ বা ব্যাকলগ কখনোই জীবনের শেষ কথা নয়। স্বপ্ন দেখার সাহস, শেখার আগ্রহ এবং লেগে থাকার মানসিকতা থাকলে কঠিন পথও একদিন সাফল্যের দ্বার খুলে দেয়।

VIA:TDC | 13 June | BAUATH Desk

Photos from BAU Admission Test Helpline's post 10/06/2026

অপেক্ষমান তালিকা (৫ম-৯ম) থেকে ভর্তির সুযোগ পাওয়া ছাত্র-ছাত্রীদের টিএসসি লেকভিউতে ব্লাডগ্রুপিং করা শুরু হয়েছে।

09/06/2026

২০২৫–২৬ শিক্ষাবর্ষের মাইগ্রেশন এ বাকৃবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং কার্যক্রম
📍 স্থান: TSC মুক্তমঞ্চের এর পাশে
⏰ সময়: সকাল ১০:০০ টায

© বাঁধন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জোনাল পরিষদ

Want your school to be the top-listed School/college in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Mymensingh
2202