Freelancing Guru Freelancer Factory

Freelancing Guru Freelancer Factory

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Freelancing Guru Freelancer Factory, Education Website, Narsingdi Sadar, Narsingdi.

15/06/2026

"ফেইসবুক-মিডিয়ায় প্রচারিত উল্টাপাল্টা কথা-বার্তায় কেউ বিভ্রান্ত হবেন না প্লিজ। গেজেট প্রকাশ বৈ এসব ভিত্তিহীন। তাই গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত ধৈর্য্য ধরে অপেক্ষা করুন আর অন্তত শতভাগ বেসিক বাস্তবায়নের দাবি ও প্রচরণা অব্যাহত রাখুন।"

শরীফ-উল-আসাদ
অর্থ সম্পাদক
আমরা সরকারি চাকরিজীবী পরিষদ, বাংলাদেশ।

15/06/2026

"কিস্তি কিস্তি পে-স্কেল নয়! নূন্যতম শতভাগ বেসিক বাস্তবায়নসহ বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল চাই।
অবিলম্বে গেজেট প্রকাশ চাই।
সকলের সম্মিলিত আওয়াজ চাই।"

মূসা আহমেদ
সেক্রেটারি জেনারেল
আমরা সরকারি চাকরিজীবী পরিষদ, বাংলাদেশ।

15/06/2026

ধাপ/বাপ বুঝি না!
মিনিমাম শতভাগ বেসিক বাস্তবায়ন চাই।
এছাড়া আর কিছু মানি না, মানবো না।
এ আওয়াজ উঠা বাংলাদেশ।

14/06/2026

সকলের দোয়া, সমর্থন, ভালোবাসা ও প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা চাই।

13/06/2026

যারা অত্যন্ত সন্তর্পণে ও সুকৌশলে সরকারের দালালি করে ৯ম পে-স্কেল কে আগামী অর্থ বছরে নিয়ে গেছেন ও ধাপে ধাপে পে-স্কেল বাস্তবায়নকে সকলের সহনীয় মাত্রায় নিয়ে এসেছেন তারা এখন যেখছি মায়া কান্না করে এক ধাপে বাস্তবায়নের জন্য আন্দোলন করছেন! আসলে নিচে দিয়ে গাছের গোড়া কেটে দিয়ে আগায় পানি ঢালা আর কী!

চক্রটা কিন্তু আসলেই অনেক ধুরন্ধর! মানতেই হবে! নিজেদের পূতপবিত্র করাই নয়, বরং জাতীয় হিরুবনে প্রতিষ্ঠায় তাদের এমন তৎপর কৌশল আসলেই প্রশংসনীয়।

তবে, একদিন জাতির সামনে এদের মুখোশ উন্মোচিত হবেই হবে - ইং শা আল্ল-হ্।

- সাইরি বিন সুলতান (রিপন)
প্রেসিডেন্ট
আমরা সরকারি চাকরিজীবী পরিষদ, বাংলাদেশ।

13/06/2026
12/06/2026

অবশেষে ৯ম পে-স্কেল হচ্ছে ইং শা আল্ল-হ্। মহান রবের শুকরিয়া - আলহামদুলিল্লাহ্।
অতপর, যাদের রক্ত ও ত্যাগ এবং অক্লান্ত শ্রম ও ঘামের বিনিময়ে হচ্ছে তাদের অবদান অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
কৃতজ্ঞচিত্তে তাদের সহ সকল নেতৃবৃন্দ ও সহযোদ্ধাদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি চূড়ান্ত বিজয়
অর্জন না হওয়া পর্যন্ত পাশে থাকার ও ন্যায্য অধিকারের লড়াই চালিয়ে যাওয়ার অনুরোধ করছি।

12/06/2026

যেমনি হোক ফাইনাললি ৯ম পে-স্কেল হচ্ছে ইং শা আল্ল-হ্। তাই মহান রবের শুকরিয়া জ্ঞাপন করছি - আলহামদুলিল্লাহ্।
কিন্তু তাই বলে প্রহসনের সাদা মুলো এ 'কানা মামা' টাইপের পে-স্কেল প্রাপ্তিতে সফলতা হিসেবে উদযাপনে দু’আঙ্গুল ফাঁক করে ভি-সাইন দেখানো কিংবা মিষ্টি খাওয়ার মতো সফলতা বা বিজয় কিন্তু আসে নি!

প্রথমত, গতকাল সরকারের পক্ষ থেকে সংসদে আগামী ১লা জুলাই হতে ধাপে ধাপে ৯ম পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা হয়েছে মাত্র (আলহামদুলিল্লাহ্)। তবে ধাপগুলো কেমন হবে তা এখনো পরিষ্কার নয়। গেজেট পর্যন্ত আমাদের ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে। হয়তো ভালো কিছু গেজেটে আসতেও পারে।

দ্বিতীয়ত, যতটুকু আন্দাজ করা যাচ্ছে তাতে এ পে-স্কেল আমাদের আন্দোলনের সফলতা হিসেবে উদযাপন করার মতোও নয়। কানা মামা বা যেই লাউ সেই কদু পে-স্কেল হতে যাচ্ছে।

তৃতীয়ত, একটা মহল যেভাবে চেয়েছে সেভাবেই ৯ম পে-স্কেল বাস্তবায়ন হতে চলেছে। এ মহল এখানে শতভাগ সফল হিসেবে তাদের সফলতা উদয়াপন করতেই পারে! তাইতো তাদের এ সফলতা উদযাপনে দু’আঙ্গুল ফাঁক করে ভি-সাইন দেখানো কিংবা মিষ্টি খাওয়া ও খাওয়ানোর ছবি ও ভিডিও আমরা সোস্যাল মিডিয়ায় খুব পাচ্ছি!

কথাগুলো অনেকের কাছে তিতা লাগবে। কিন্তু এ কথাগুলোই সত্য ও চরম/নির্মম বাস্তব। আমি আবারও দুঃখিত ও লজ্জিত। ক্ষমা করবেন প্লিজ। 🙏

সাইরি বিন সুলতান (রিপন)
প্রেসিডেন্ট
আমরা সরকারি চাকরিজীবী পরিষদ, বাংলাদেশ।

Photos from Freelancing Guru Freelancer Factory's post 01/05/2024

★ গুড নিউজ ★

আমার স্বপ্নের ফ্রিল্যান্সিং শিক্ষা প্রতিষ্ঠান ”ফ্রিল্যান্সিং গুরু ফ্রিল্যান্সার ফ্যাক্টরী” এর অনলাইন কার্যক্রম আবারো নব উদ্যমে নতুন আঙ্গিকে আরো ব্যাপকভাবে শুরু হতে যাচ্ছে ইং শা আল্ল-হ্। পুনরায় শুরু করতে যাচ্ছি এর অনলাইন ক্লাস পরিচালনার মাধ্যমে ইং শা আল্ল-হ্। এ লক্ষ্যে ০৪ মাস মেয়াদী “গ্রাফিক্স ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং” অনলাইন কোর্সে সীমিত আসনে ভর্তি চলছে! এ কোর্সের সম্মানিত প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের একজন স্বনামধন্য ও সফল ফ্রিল্যান্সার -

ফ্রিল্যান্সার মমিনুল ইসলাম ভাই
যিনি খুবই প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার - আলহামদুলিল্লাহ্।

প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং এ আগ্রহীগণ এ ব্যাপারে বিস্তারিত জানতে আমাদের হোযাটএপস নম্বরে যোগাযোগ করুন প্লিজ : 01932347233

Want your school to be the top-listed School/college in Narsingdi?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Narsingdi Sadar
Narsingdi