17/06/2026
জব প্লেসমেন্ট কার্যক্রমে আরএফএল গ্রুপের প্রতিনিধি টিটিসি পরিদর্শন
নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের জব প্লেসমেন্ট কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে আরএফএল গ্রুপের মানবসম্পদ বিভাগ থেকে সম্মানিত এইচআর ম্যানেজার জনাব রনি মিয়া ও জনাব অপূর্ব কুমার দেব বিভিন্ন ট্রেড পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁরা প্রশিক্ষণ কার্যক্রম, দক্ষতা উন্নয়ন প্রক্রিয়া এবং কর্মসংস্থান উপযোগী প্রশিক্ষণ পরিবেশ ঘুরে দেখেন ও প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন।
এ সময় সংশ্লিষ্ট ট্রেডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং সার্বিক কার্যক্রমে সহযোগিতা প্রদান করেন।
এই ভিজিটের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের জন্য ভবিষ্যৎ কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
18/05/2026
📢 ভর্তি বিজ্ঞপ্তি – নরসিংদী সরকারি TTC
সরকারি খরচে কারিগরি প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ!
দক্ষতা অর্জন করুন, গড়ুন স্মার্ট ক্যারিয়ার।
নরসিংদী সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (TTC)-এ চলছে সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণে ভর্তি কার্যক্রম।
📚 প্রশিক্ষণ কোর্সসমূহ:
⚡ ইলেকট্রিক্যাল
💻 কম্পিউটার
❄️ Refrigeration Air-Conditioning
🚗 অটোমোবাইল
🔥 ওয়েল্ডিং
🚘 ড্রাইভিং (৩ মাস)
🗣️ ইংরেজি ভাষা শিক্ষা কোর্স এন্ড আরবি ভাষা শিক্ষা কোর্স
🇯🇵 জাপানি ভাষা (N4/N5)
🎯 বিশেষ সুবিধাসমূহ:
✅ সরকারি সার্টিফিকেট
✅ চাকরির সহায়তা
✅ সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ
✅ দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে হাতে-কলমে শিক্ষা
⏳ সীমিত আসন – এখনই আবেদন করুন!
আবেনরের শেষ তারিখ:
নিয়মিত: ০৯/০৬/২০২৬
জাপানী ভাষা শিক্ষা কোর্স - ০৯/০৬/২০২৬
আরবি ভাষা শিক্ষা কোর্স - ০৯/০৬/২০২৬
ইংরেজি ভাষা শিক্ষা কোর্স - ০৯/০৬/২০২৬
ড্রাইভিং - ০৮/০৬/২০২৬
📝 ভর্তি পরীক্ষা:
নিয়মিত: ১০/০৬/২০২৬
জাপানী ভাষা শিক্ষা কোর্স - ১০/০৬/২০২৬
আরবি ভাষা শিক্ষা কোর্স - ১০/০৬/২০২৬
ইংরেজি ভাষা শিক্ষা কোর্স - ১৫/০৬/২০২৬
ড্রাইভিং - ০৯/০৬/২০২৬
সকল কোর্সের প্রশিক্ষণার্থীদের ভর্তির জন্য নিম্মবর্ণি ত ওয়েবসাইডে রেজিষ্ট্রেশন করতে হবে।
ওয়েবসাইড: www.employee.oep.gov.bd
📞 যোগাযোগ: +880 1518-954791
অধ্যক্ষ
নরসিংদী সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টি টি সি)
শাষপুর, শিবপুর, নরসিংদী।
যোগাযোগ : 01923-150342, 01711-471500, 01720-415175
Narsingdi Technical Training Center -NTTC
We are working to build up trained workforce to meet up global requirement .
21/04/2026
🎯 ফ্রি ট্রেনিং নিয়ে নিজের ক্যারিয়ার গড়ুন!
সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে ৪ মাসের প্রশিক্ষণ নিচ্ছেন তো?
SICIP প্রোগ্রামের আওতায় নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি চলছে!
📚 কোর্সসমূহ:
⚡ ইলেকট্রিক্যাল
❄️ এসি ও রেফ্রিজারেশন
🚗 অটোমোবাইল
🔥 ওয়েল্ডিং
💰 প্রতিদিন ভাতা: ১৫০ টাকা
🎓 যোগ্যতা: ন্যূনতম JSC পাশ
👥 আসন সংখ্যা: প্রতি কোর্সে মাত্র ২৫ জন!
🚀 কোর্স শেষে চাকরির সহায়তা
⏳ দেরি না করে এখনই আবেদন করুন!
👉 আবেদন করতে ভিজিট করুন: https://employee.oep.gov.bd
যোগাযোগ নরসিংদী টিটিসি:
ফোনঃ +880 1518-954791 (প্রয়োজনে সরাসরি অফিসে এসে যোগাযোগ করতে পারে!)
OEP Employee
08/04/2026
SICIP প্রোগ্রামের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে শর্ট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
শিবপুর, নরসিংদী
ইমেইল: [email protected]
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (BMET) এর আওতায় এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) এর মাধ্যমে নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে।
প্রদত্ত কোর্সসমূহ
১. ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেন্যান্স
২. রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং
৩. অটোমোটিভ মেকানিক্স
৪. অ্যাডভান্সড ওয়েল্ডিং
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম জেএসসি/সমমান পাশ
আসন সংখ্যা: প্রতি কোর্সে ২৫ জন
কোর্সের মেয়াদ: ৪ (চার) মাস / ৩৬০ ঘণ্টা
ভর্তি ফি: সম্পূর্ণ ফ্রি
বয়সসীমা: ১৮–৪৫ বছর
ভর্তি সংক্রান্ত সময়সূচি
প্রয়োজনীয় কাগজপত্র
১. শিক্ষাগত যোগ্যতার সনদ/প্রশংসাপত্র
২. জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ
৩. পাসপোর্ট সাইজ ছবি
৪. মাসিক/পারিবারিক আয়ের সনদ (ইউনিয়ন পরিষদ/পৌরসভা কর্তৃক প্রদত্ত)
প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য
ক্লাসের সময়: সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত
দরিদ্র, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হবে
যাতায়াত বা আবাসন ভাতা প্রদান করা হবে না
পূর্বে SEIP/SICIP প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্তদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই
সুবিধাসমূহ
দৈনিক ভাতা:
যাতায়াত: ১০০ টাকা
আপ্যায়ন: ৫০ টাকা
মোট: ১৫০ টাকা (ন্যূনতম ৮০% উপস্থিতির শর্তে)
বিনামূল্যে প্রশিক্ষণ উপকরণ প্রদান
প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের সহায়তা
অনলাইনে আবেদন করার পদ্ধতি
১. ভিজিট করুন: https://employee.oep.gov.bd�
২. প্রথমে BMET রেজিস্ট্রেশন সম্পন্ন করুন
৩. মোবাইলে প্রাপ্ত OTP দিয়ে লগইন করুন
৪. Training Portal → Training → Trade/Skills এ যান
৫. Institute → Division → District → Course নির্বাচন করুন
৬. “Apply” বাটনে ক্লিক করুন
যোগাযোগ
প্রশিক্ষণ শাখা: ০১৩২০-৩৫০০৮২
BMET অফিস: ০১৮১৮-৫৮৫৯৮১
স্বাক্ষরিত
(মোঃ সাজ্জাদ হোসেন ভূঁইয়া)
অধ্যক্ষ
নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
05/04/2026
লোকেশন: আর এফ ইন্ডাস্ট্রিয়াল পার্ক , মুলাগাও,কালিগঞ্জ, গাজীপুর।
পদবী: সহকারী অপারেটর
যোগ্যতা: যেকোনো ট্রেড কোর্স
বয়স সীমা: ১৮–৩৫ বছর
বেতন ও সুবিধা:
বেসিক: ৳৯,০০০ – ৳১০,০০০
OT সহ মোট ইনকাম: ৳১৩,০০০ – ৳১৪,০০০
OT: প্রতি ঘণ্টায় ৳৪৯ (৪ ঘণ্টা বাধ্যতামূলক)
ছুটির দিনে কাজ করলে ডাবল হাজিরা
ঈদ বোনাস (বছরে ২ বার)
🕗 শিফট সময়সূচি:
Day Shift: সকাল ৮টা – রাত ৮টা
Night Shift: রাত ৮টা – সকাল ৮টা (সাপ্তাহিক রোটেশন)
🗓️ সাপ্তাহিক ছুটি: যেকোনো দিন
🏠 থাকা ফ্রী ও খাওয়া ১ বেলা ৮ টাকা করে দিয়ে ও অন্য বেলা ক্যান্টিনে স্বল্প মূল্যে খাবারের ব্যবস্থা রয়েছে।
এছাড়া : প্রফিডেন্ট ফান্ড
সার্ভিস বেনিফিট
মেডিক্যাল সুবিধা
বাৎসরিক বেতন বৃদ্ধি
হাজিরা বোনাস
যোগাযোগ :জব প্লেসমেন্ট সেল
নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
শাষপুর, শিবপুর।
মোবাইল: 01518954791
10/03/2026
দেশের ও বিদেশে ক্যারিয়ার গড়তে দক্ষ জনশক্তির কোনো বিকল্প নেই! 🇧🇩✈️
নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (TTC)-তে এপ্রিল-জুন ২০২৬ সেশনে বিভিন্ন শর্ট কোর্স এবং ড্রাইভিং কোর্সে ভর্তি চলছে। আপনি কি আপনার দক্ষতা বাড়িয়ে ভালো চাকরির সুযোগ খুঁজছেন? তাহলে আজই আবেদন করুন!
✅ আমাদের কোর্সসমূহ:
কম্পিউটার অপারেশন
ড্রাইভিং উইথ অটোমেকানিক্স (দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ)
অটোমোটিভ, ওয়েল্ডিং, এবং ইলেকট্রিক্যাল কাজ
রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং ও ইলেকট্রনিক্স
🗓️ গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদনপত্র জমাদান: ১৫/০৩/২০২৬ পর্যন্ত।
ভর্তি পরীক্ষা: ১৬/০৩/২০২৬।
ক্লাস শুরু: ০১/০৪/২০২৬।
📍 স্থান: শাহপুর, শিবপুর, নরসিংদী।
🌐 অনলাইনে আবেদনের লিঙ্ক: www.employee.oep.gov.bd
02/03/2026
📢 ভর্তি বিজ্ঞপ্তি 📢
🎓 নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
📍 শাষপুর, শিবপুর, নরসিংদী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অধিক্ষক কার্যালয়ের আওতাধীন
নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নিয়মিত কোর্সে ভর্তি কার্যক্রম চলছে।
🛠️ এখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বিভিন্ন চাহিদাসম্পন্ন ট্রেডে, যেমন—
▪️ কম্পিউটার অপারেশন
▪️ অটোমোবাইল
▪️ ওয়েল্ডিং ও ফ্যাব্রিকেশন
▪️ রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং
▪️ ইলেকট্রিক্যাল ইনস্টলেশন
▪️ কনজ্যুমার ইলেকট্রনিক্স
✨ প্রশিক্ষণের বৈশিষ্ট্য:
✅ আধুনিক ও মানসম্মত প্রশিক্ষণ ব্যবস্থা
✅ তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষার সমন্বয়
✅ দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা পাঠদান
✅ প্রশিক্ষণ শেষে দক্ষতা সনদ প্রদান
📌 আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ও ভর্তি সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
🔗 আবেদন ও বিস্তারিত তথ্য:
👉 https://employee.oep.gov.bd/
বিস্তারিত তথ্য:
🌐 Web: nttc.narsingdi.gov.bd
📘 Facebook: Narsingdi TTC
কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করুন—
নিজেকে গড়ে তুলুন দক্ষ জনশক্তি হিসেবে 🇧🇩