The Need BD

The Need BD

Share

Assalamualaikum Everyone,Welcome to our Page The Need BD.Here You can get any need which do you want.

18/06/2026

স্বাস্থ্যমন্ত্রী কইলো, জেলা-উপজেলায় হবে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার!

মানে অসুস্থ হও, হাসপাতালে দৌড়াও, ফার্মেসীতে যাও! জীবনের সব সঞ্চয় নষ্ট করে জীবন যুদ্ধে হেরে গিয়ে মরে যাও!

সিস্টেম আগেরটাই থাকবে কিন্তু

আমরা (সরকার) তোমাদের চিকিৎসার জন্য প্রস্তুত!

এভাবেই আমাদের দেশটা চলছে! যুগের পর যুগ ভুল পলিসিতে এগোচ্ছে পুরো জাতি!

অথচ মন্ত্রী সাহেব বলেন নাই!

আমরা কিডনি ফেইলিউর হতে দিবো না! ক্যান্সারের হাত থেকে জাতিকে রক্ষা করবো।

আমরা খাদ্যে ভেজাল মিশাইতে দিবো না! কোন নাগরিককে ভেজাল খাদ্য গিলতে দিবো না!

আমরা কোন মানুষকে হাসপাতাল পর্যন্ত যাইতে দিবো না!

ঘরে ঘরে কিডনির সমস্যার রোগী! ক্যান্সারের রোগী।

মাত্র ৮ মাস আগে আমার একটা ৪৭ বছর বয়সী
মামা মারা গেছে!

২ মাস আগে ৪২ বছর বয়সী মামা মারা গেছে দুজনই
কিডনির সমস্যা ছিলো!

৭ বছর আগে ক্যান্সারে মারা গেছে ৫২ বছর বয়সী আন্টিটা।

নানাও মারা গেছে ক্যান্সারে!

সবকয়টা মানুষ কোটি টাকা খরচ করছে বেঁচে থাকার জন্য পারে নাই।

সামনে আমাদের নিয়তি কি জানি না!

তবে গোটা একটা জাতি সকাল থেকে রাত পর্যন্ত যা যা গিলছি সবই ভেজাল!

এই ভেজাল বন্ধ করতে না পারলে এদেশের গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় হাসপাতাল দিলেও রোগীর চিকিৎসা দেয়া সম্ভব হবে না স্বাস্থ্যমন্ত্রী স্যার!

কারণ এভাবে চলতে থাকলে শীঘ্রই মহামারী দেখা দিবে!

এই জাতি ধ্বংস হয়ে যাবে।
পরবর্তী অসুস্থ প্রজম্ম তৈরি হবে।

প্লীজ! হাসপাতাল বাড়ানো থেকে রোগী কমানো জরুরী স্যার!

মানে জরুরী!

শু*** বাচ্চাদের মেরুদণ্ড ভেঙে ফেলা জরুরী স্যার যারা খাবারে বিষ মেশায়।

সিন্ডিকেট মাফিয়াদের গোষ্ঠী উদ্ধার করা জরুরি স্যার!

গ্রামে গ্রামে পাবলিক হেল্থ জরুরী।

হাসপাতাল ব্যবসা, ফার্মেসী ব্যবসা কমানো জরুরী!

খাদ্যে কেমিক্যাল মেশানো বন্ধ করা জরুরী!

যদি বন্ধ করতে না পারেন! সবাই মরবে! রাজনীতিবিদ ,আমলা, সাংবাদিক ,বুদ্ধিজীবী, শিক্ষক, ডাক্তার ,ইঞ্জিনিয়ার এদেশের একটা মানুষের পরিবারও রক্ষা পাবে না!!!

26/05/2026

“মাংস খাওয়া ক্ষতিকর” — এই কথাটা পুরোপুরি সত্য না। আবার “যেভাবেই রান্না করি সমস্যা নেই” — এটাও ঠিক না।

আসলে অনেক সময় সমস্যা মাংসে না, সমস্যা হয় রান্নার ধরনে।

স্বাস্থ্যকর রান্না VS অস্বাস্থ্যকর রান্না — পার্থক্যটা কোথায়?

১. কম তেল VS অতিরিক্ত তেল
স্বাস্থ্যকর রান্নায় কম তেল ব্যবহার হয়, ফলে অতিরিক্ত ক্যালরি ও saturated fat কম থাকে।
অন্যদিকে বেশি তেলে ভাজা বা কষানো মাংসে ক্যালরি দ্রুত বেড়ে যায়।

২. মাঝারি আঁচ VS অতিরিক্ত পোড়ানো
মাঝারি আঁচে ধীরে রান্না করলে পুষ্টিগুণ তুলনামূলক ভালো থাকে।
কিন্তু অতিরিক্ত ঝলসানো বা পোড়া মাংসে কিছু ক্ষতিকর compound তৈরি হতে পারে, যা দীর্ঘমেয়াদে শরীরের জন্য ভালো না।

৩. Balanced Meal VS শুধু মাংস
স্বাস্থ্যকর প্লেটে থাকে:
✔ মাংস
✔ শাকসবজি
✔ সালাদ
✔ পর্যাপ্ত পানি

অস্বাস্থ্যকর প্লেটে থাকে:
❌ শুধু মাংস
❌ সফট ড্রিংক
❌ ভাজাপোড়া
❌ কম পানি

৪. Fresh Cooking VS বারবার গরম
বারবার গরম করলে স্বাদ থাকলেও nutritional quality ও food safety দুইটাই কমতে পারে।

৫. Lean Cut VS Visible Fat
রানের মাংস বা কম চর্বিযুক্ত অংশ তুলনামূলক ভালো।পেটের অংশ বা অতিরিক্ত চর্বিযুক্ত মাংস বেশি খেলে ক্যালরি ও কোলেস্টেরল বাড়তে পারে।

তাহলে সবচেয়ে ভালো উপায় কী?

✔ কম তেলে রান্না
✔ অতিরিক্ত পোড়ানো এড়ানো
✔ পরিমিত খাওয়া
✔ সাথে সবজি রাখা
✔ নিয়মিত হাঁটা বা ব্যায়াম করা

মনে রাখবেন,“স্বাস্থ্যকর খাবার” শুধু খাবারের নাম না, এটা রান্না, পরিমাণ আর জীবনযাত্রার সমন্বয়।

19/05/2026

বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের ২০২৫ সালের বেস্ট ইনভেনশনসের তালিকায় স্থান পেয়েছে icddr,b এর তৈরি খাদ্য ফরমুলা।

Microbiota-Directed Complementary Food বা MDCF-2 নামের স্বল্পমূল্যের এই খাদ্য ফরমুলাটি তৈরি করা হয়েছে অপুষ্টিতে ভোগা শিশুদের অন্ত্রের মাইক্রোবায়োম পুনর্গঠন করে তাদের বৃদ্ধি, ইমিউনিটি ও মস্তিষ্কের বিকাশ বাড়ানোর জন্যে।

icddr,b-এর ড. তাহমিদ আহমেদ এবং ওয়াশিংটন ইউনিভার্সিটির ড. জেফরি গর্ডন এর যৌথ গবেষণায় তৈরি হয়েছে ফরমুলাটি। ক্লিনিক্যাল ট্রায়ালেও অসাধারণ সাফল্য দেখিয়েছে এটি।

বর্তমানে ভারত, পাকিস্তান, মালি ও তানজানিয়ায় গবেষণা চলছে এই MDCF-2 নিয়ে। তথ্য: বিজ্ঞানপ্রিয়।

14/05/2026

আমার যদি ফ্যাটি লিভার থাকতো এবং সেটি কমানোর জন্য হাতে মাত্র ৯০ দিন সময় থাকতো, তাহলে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিতাম এই ৬টি বিষয়ে—

১️⃣ চিনি ও রিফাইন্ড কার্বোহাইড্রেট কমিয়ে দিতাম - বিশেষ করে সফট ড্রিংকস, অতিরিক্ত মিষ্টি, প্যাকেটজাত জুস, অতিরিক্ত সাদা ভাত ও সাদা আটার খাবার যতটা সম্ভব এড়িয়ে চলতাম।
কারণ অতিরিক্ত চিনি, বিশেষ করে ফ্রুক্টোজসমৃদ্ধ পানীয়, ধীরে ধীরে লিভারে চর্বি জমার ঝুঁকি বাড়াতে পারে।

২️⃣ প্রতিটি মিল-এ প্রোটিন ও ফাইবার রাখতাম
কারণ ফ্যাটি লিভার নিয়ন্ত্রণ শুধু কম খাওয়ার বিষয় না, বরং সঠিকভাবে খাওয়ার বিষয়।
প্রোটিন ও ফাইবার—
• দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে
• ব্লাড সুগার স্থিতিশীল রাখতে সহায়তা করে
• অতিরিক্ত ক্ষুধা কমাতে সাহায্য করে
• ইনসুলিন সেনসিটিভিটি ভালো রাখতে ভূমিকা রাখতে পারে

৩️⃣ হিডেন সুগার ও অতিরিক্ত মিষ্টি ফল/জুস সম্পর্কে সচেতন থাকতাম অনেক সময় “হেলদি” মনে হলেও কিছু খাবারে অতিরিক্ত সুগার থাকে। দীর্ঘদিন অতিরিক্ত ফ্রুক্টোজ গ্রহণ করলে লিভার সেই অতিরিক্ত অংশকে চর্বিতে রূপান্তর করতে পারে।

৪️⃣ লিভার-ফ্রেন্ডলি খাবার খাদ্যতালিকায় রাখতাম।
যেমন—
• সবুজ শাকসবজি
• ব্রকলি, বাঁধাকপি, ফুলকপি
• অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাবার
• গ্রিন টি
• ফাইবারসমৃদ্ধ খাবার

এসব খাবার শরীরের ইনফ্ল্যামেশন কমাতে এবং মেটাবলিক স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করতে পারে।

৫️⃣ প্রতিদিন শরীরচর্চার জন্য সময় রাখতাম
শুধু ডায়েট করলেই হবে না, নিয়মিত বডি মুভমেন্টও জরুরি।
বিশেষ করে—
• নিয়মিত হাঁটা
• হালকা ব্যায়াম
• রেজিস্ট্যান্স ট্রেনিং
• দৈনন্দিন শারীরিক সক্রিয়তা বৃদ্ধি

এসব ইনসুলিন সেনসিটিভিটি উন্নত করতে এবং লিভারের চর্বি কমাতে সাহায্য করতে পারে।

৬️⃣ অতিরিক্ত ওজন থাকলে ৭–১০% ওজন কমানোর লক্ষ্য রাখতাম বিভিন্ন গবেষণায় দেখা গেছে, শরীরের ওজন মাত্র ৭–১০% কমলেও অনেকের ফ্যাটি লিভারের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হতে পারে।

ফ্যাটি লিভার একদিনে তৈরি হয় না, তাই এটি ঠিক করতেও সময় ও ধারাবাহিকতা প্রয়োজন।
ছোট ছোট সঠিক অভ্যাসই দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে। 💚

-মোঃ জায়েদ হোসাইন।

12/05/2026

Be careful Everyone!⚠️

12/05/2026

একটা মেডিকেল রিসার্চ পাবলিকেশন এ দেখলাম। সবচেয়ে বেশি জীবাণু থাকে, থালাবাসন মাজার এই মাজুনিতে। একটা টয়লেটে যতটা ব্যাকটেরিয়া থাকে, তারচেয়েও বেশি ব্যাকটেরিয়া এটাতে থাকে।

এবং ক্যান্সার হওয়ার অন্যতম কারণের মধ্যে এটা একটা।
তাই বলা হচ্ছে প্রতিদিন থালা বাসন মাজার এটা বদলে ফেলুন। কিন্তু এটা তো সম্ভব না। তাই প্রতিদিন ফুটন্ত পানিতে এটা ডুবিয়ে পরিস্কার করুন। এতেই এটা ডিজইনফেকটেড হয়ে যাবে।

ব্যাপারটা কিন্তু খুব সহজ। রাতে একটা ছোট্ট হাড়িতে পানি ফুটন্ত অবস্থায় এটা জাস্ট ডুবিয়ে রাখুন। সকালে আবার ব্যাবহার করবেন।

-মোঃ জায়েদ হোসাইন

10/05/2026

Foods for different Organs 🌿

10/05/2026

(১) কারিনা কায়সারের লিভার বিকল হওয়া নিয়ে এক ডাক্তার ছেলের ভিডিও দেখলাম।

ছেলেটি বলছে, ❝হেপাটাইটিস A এবং E তো মানুষের পায়খানার জীবাণু। যা দূষিত খাবার বা দূষিত পানির মাধ্যমে শরীরে ঢুঁকে। কারিনা কায়সারের মতো এলিট শ্রেণীর মানুষের শরীরে সেই জীবাণু কীভাবে প্রবেশ করলো?❞

ঠিক ১ মাস আগে কারিনা কায়সারের ফুচকা স্ট্রিটফুড খাওয়ার ভিডিও জুড়ে দিয়ে ডাক্তার ছেলেটি বললো, ❝এই সমস্ত স্ট্রিটফুডের মাধ্যমেই হেপাটাইটিস A এবং E মতো প্রাণঘাতী লিভার বিকল হওয়া ভাইরাস প্রবেশ করে। এটিই হয়তো হয়েছে।❞

(২) ঢাকা শহরে প্রতিটি বাসার পানির লাইন মূলত ড্রেনের ভেতর দিয়ে লম্বা পাইপ দিয়ে আসে। আর এই ড্রেনে পুরো শহরের মানুষের পায়খানা বা মলমূত্রের জীবাণুর কিলবিল করে।

ড্রেনের জীবাণু পানির পাইপের ফুটো দিয়ে হোক বা যেকোনভাবেই...এই লাইনের পানি সরাসরি খাওয়া ঝুঁকিপূর্ণ। পানি ফুটিয়ে বা ফিল্টারিং করে খেতে হয়।

আমি যতজন ফুচকা/ভেলপুরি বিক্রেতাকে জিজ্ঞেস করেছি, মামা! টকের পানিটা কী ফুটানো। এদের জবাবটা কী ছিলো শুনেন -

❝আরেহ মামা! একদম পরিষ্কার লাইনের পানি। আমার পরিবারও খায়।❞

❝মামা। ফুটন্ত পানি দিয়ে যদি টক বানাই। তাহলে বেশীক্ষণ থাকে না। নষ্ট হয়ে যায়। সেজন্য কাঁচা পানি দিয়ে টক বানাই।❞

❝১০-১৫ টা পরিবার মিলে দুই চুলা ব্যবহার করি। পানি ফুটানোর টাইম কই?❞

❝মাসে কত গ্যালোন পানি লাগবো বুঝতাছেন? কয়টা সিলিন্ডার লাগবো?❞

(৩) তো এই হচ্ছে আমাদের শখের ফুচকাওয়ালা মামাদের কাছে নিজের এবং তাঁর কাস্টমারদের জীবনের মূল্য। পানি ফুটাবে। সেটা করার সময় তাদের নেই।

আমরা জানি এদের অধিকাংশই ঢাকা শহরে বস্তিতে বাস করে। একসাথে ২০-৩০ পরিবার। এদের স্যানিটেশন, পানি ব্যবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

টয়লেটের এক বদনা ব্যবহার করে শতাধিক মানুষ। এরা পায়খানা করেও সাবান দিয়ে হাত ধোঁয়া প্রয়োজন মনে করে না।

দুষিত হাত ও পানি দিয়ে ময়দা গুলিয়ে ফুকচা/ভেলপুরি বানায়। কাঁচা পানি দিয়ে বানায় টক।

প্রতিটি স্কুল কলেজের বাইরে ফুচকা-ভেলপুরি, শরবত ওয়ালাদের সরব উপস্থিতি। আর সেই খাবার আমরা, আমাদের সন্তানেরা মজা করে খাই।

বিদেশ থেকে কোন মেহমান এলেই আমরা ভ্লগারেরা ধরে নিয়ে যাই ভেলপুরি, ফুচকা টেস্ট করাতে। তাদেরকে বলি, এগুলোই বাংলাদেশের বেস্ট স্ট্রিট ফুড! প্যাথেটিক!

(৪) সদা হাস্যোজ্জল কারিনা কায়সার। এই মানুষটি আজ লাইফসাপোর্টে। মাত্র কয়েকদিনে কী থেকে কী হয়ে গেলো! দোয়া করি উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন।

তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে। যার জন্য তার পরিবার সবার কাছে সহায়তা চেয়েছে। আমরা সবাই কারিনা আর তাঁর পরিবারের পাশে দাঁড়াই। সাহায্য পাঠানোর ঠিকানা পেলে এই পোস্টে এড করে দিবো।

আসুন। স্ট্রিট ফুড নিজে এবং সন্তানদেরকে খাওয়ানোর ব্যাপারে আমরা সচেতন হই। এমনিতেই ভেজাল আর রাসয়ানিক খাবারের তাণ্ডবে আমরা ধুঁকে ধুঁকে বেঁচে আছি।

- অন্তর মাশঊদ

19/04/2026

বিএনপি সরকার Crisis management এ absolutely fail করছে। এমনে চলতে থাকলে দেশ ব্যাপক সংকটে পড়তে যাচ্ছে।

ফেইল যে করছে তার একটা বড় প্রমাণ হচ্ছে বর্তমানে দেশে অকটেনের উৎপাদন ও মজুদ চাহিদার তুলনায় বেশি আছে।

তারপরও পাম্পে অকটেন সহ সকল জ্বালানীর ব্যাপক সংকট দেখা যাচ্ছে। প্রত্যেকটা পাম্পে দীর্ঘ লাইন। এটা অনেকটা কৃত্রিম সংকট।
ফলাফল হলো সকল জ্বালানীর দাম বৃদ্ধি, গ্যাসের দাম নজিরবিহীন উচ্চ। এটার আবার আরেকটা ফলাফল হলো পরিবহন ভাড়া(বাস মালিকরা চাপ প্রয়োগ করে) সহ বিভিন্ন দ্রব্যমূল্যে বাড়তে যাচ্ছে।

বিএনপির এই ব্যর্থতার বড় কারণ সংস্কারে ফোকাস না করে বরং স্বজনপ্রীতি করে বিতর্কিত অযোগ্য লোকদের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসানো।

ব্যর্থ হওয়া অস্বাভাবিক কিছু না, তবে স্বদিচ্ছার ব্যাপক ঘাটতি স্পষ্ট। শুধু ক্যামেরার সামনে দুই চারটা বড় বড় কথা
ছাড়া তেমন কোনো বড় উদ্যোগ চোখে পড়ে নি।

তারপর আধুনিক যুগে ডজনখানেক কার্ডের ব্যর্থ প্রোজেক্ট তো আছেই।

13/04/2026

হিরোশি ইয়োশিমোতো জাপানের শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের বলছিল, “তোমরা বড় হয়ে প্রযুক্তিবিদ হবে, মহাকাশ নিয়ে গবেষণা করবে।”

আর আমার দেশের শিক্ষামন্ত্রী ড. এহসানুল হক মিলন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বলেন, “তোমরা বড় হয়ে কী করতে চাও? তোমরা সবাই বড় হয়ে জায়মা রহমানের সাথে রাজনীতি করবা, ওকে?

জাপান আর আমার দেশের মধ্যে পার্থক্য এখানেই!

Want your school to be the top-listed School/college in Patuakhali?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Barishal
Patuakhali