Arabic Debating Club - ADC

Arabic Debating Club - ADC

Share

সুতীক্ষ্ণ তর্কচর্চায় গড়ি আগামীর পৃথিবী�

27/05/2026

ঈদ মোবারক ✨🌙

পবিত্র ঈদুল আযহা আমাদের জীবনে বয়ে আনুক ত্যাগ, তাকওয়া ও মানবতার অনন্য শিক্ষা।
কুরবানি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং নিজের অহংকার, হিংসা, লোভ ও স্বার্থপরতাকে আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করার এক মহান বার্তা।

আসুন, এই পবিত্র দিনে ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধনে আরও দৃঢ় হই। সবার জীবন ভরে উঠুক শান্তি, সুখ, রহমত ও বরকতে।

13/05/2026

রাজশাহী বিশ্ববিদ্যালয় শেরে বাংলা হল ডিবেটিং ক্লাবের নব-নির্বাচিত সদস্য সচিব, আমাদের অত্যন্ত প্রিয় মুখ এবং ADC-এর বর্তমান সহ-সভাপতি Ar-rafy Shirazy Antor ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

​আপনার মেধা ও নেতৃত্বে ডিবেটিং ক্লাব আরও বহুদূর এগিয়ে যাবে,এই প্রত্যাশা রইল।

​শুভকামনা নিরন্তর।

09/05/2026

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩-তম ব্যাচ এবং আরবী বিভাগের ৪৬-তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা।

​একটি নতুন স্বপ্ন আর সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আপনাদের এই পথচলা হোক সাফল্যমণ্ডিত। জ্ঞান ও সৃজনশীলতার আলোয় আলোকিত হয়ে আপনারা ক্যাম্পাসের আঙিনাকে মুখরিত করবে, এটাই প্রত্যাশা। আপনাদের আগমনে আমাদের প্রিয় ক্যাম্পাস নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ হোক।

​শুভেচ্ছান্তে,
এ্যারাবিক ডিবেটিং ক্লাব (ADC)
রাজশাহী বিশ্ববিদ্যালয়।

Photos from Arabic Debating Club - ADC's post 02/05/2026

আলহামদুলিল্লাহ। সফলভাবে সম্পন্ন হয়েছে ADARWISH Intra ADC 3.0 এর ৩টি ট্যাব পর্ব ও কোয়ার্টার ফাইনাল পর্ব।

আমাদের এই প্রোগ্রামের শুভ উদ্বোধন করেছেন আরবী বিভাগের সভাপতি প্রফেসর ড.মো. জাহিদুল ইসলাম স্যার। তিনি বিতার্কিকদের উদ্দেশ্যে অত্যন্ত সুন্দর ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেছেন। স্যারের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ।

এ আয়োজনকে সফল করতে যারা আমাদের পাশে ছিলেন,সম্মানিত বিতার্কিক, বিচারক, দর্শক ও সকল শুভাকাঙ্ক্ষী, আপনাদের প্রতি রইলো আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা।

উল্লেখ্য, প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল পর্ব শীঘ্রই অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

সবাই এডিসির সাথেই থাকবেন।

📍প্রচারণায়-
আবু হানিফা।
সহ- প্রচার সম্পাদক - এ্যারাবিক ডিবেটিং ক্লাব।

📍ধন্যবাদান্তে:-

মোঃ শরিফুল ইসলাম।
সভাপতি, এ্যারাবিক ডিবেটিং ক্লাব।

মোঃ রাকিবুল আমিন।
সাধারণ সম্পাদক, এ্যারাবিক ডিবেটিং ক্লাব।

24/04/2026

বিতর্কে জয়ের নির্ণায়ক কথার জোর নয়, বরং মোশন বোঝার গভীরতা। মোশনের অন্তর্নিহিত অর্থ, গুরুত্বপূর্ণ শব্দের তাৎপর্য ও সঠিক ফ্রেম নির্ভুলভাবে ধরতে না পারলে দক্ষ বিতার্কিক ও পিছিয়ে পড়ে।

বিতর্কের অন্যতম মৌলিক স্কিল— "Motion Analysis"কে তাত্ত্বিক ও প্র্যাকটিক্যাল—উভয় দিক থেকেই শক্তিশালী করার উদ্দেশ্যেই Arabic Debating Club -এর বিশেষ আয়োজন—
"মোশন অ্যানালাইসিস ওয়ার্কশপ"

তারিখ: ২৫ এপ্রিল ২০২৬,শনিবার
সময়: বিকাল ৪:০০টা
স্থান: শহীদুল্লাহ কলা ভবন, রুম-৩০৫

ইন্সট্রাক্টর হিসেবে উপস্থিত থাকবেন বর্তমান সময়ের অন্যতম অভিজ্ঞ বিতার্কিক এবং রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশন (RUDO)-এর সম্মানিত সভাপতি মিশাদ ইসলাম।

এই সেশনে অংশগ্রহণকারীরা শিখতে পারবে—
কিভাবে একটি মোশনকে বিশ্লেষণ করে তার মূল বিতর্কিক কাঠামো চিহ্নিত করা যায়, কিভাবে সীমিত সময়ের মধ্যে একটি কার্যকর ও শক্তিশালী ফ্রেমওয়ার্ক তৈরি করা যায় এবং কিভাবে বিতর্কের শুরু থেকেই কৌশলগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব।

এই আয়োজনটি শুধু অভিজ্ঞ ডিবেটারদের জন্য সীমাবদ্ধ নয়— ডিবেটিং যাত্রার যেকোনো পর্যায়ে থাকা অংশগ্রহণকারীদের জন্যই এটি একটি গুরুত্বপূর্ণ শেখার সুযোগ!
যারা নতুনভাবে শুরু করছে, তাদের জন্য এটি হতে পারে চিন্তা গঠন, মোশন বিশ্লেষণ এবং যুক্তি তৈরির ভিত্তি শক্ত করার একটি কার্যকর প্ল্যাটফর্ম। একই সঙ্গে যারা অভিজ্ঞ, তারা এখানে নিজেদের দক্ষতা আরও শানিত করার পাশাপাশি অন্যদের চিন্তার প্রবাহ থেকে নতুন দৃষ্টিভঙ্গি পেতে পারবেন।

সব মিলিয়ে এটি একটি যৌথ শেখার পরিবেশ, যেখানে প্রতিটি অংশগ্রহণকারী নিজের জায়গা থেকে উন্নতির সুযোগ খুঁজে পাবে।

20/04/2026

আজকের সেশনটি শুধু একটি প্র্যাকটিস ডিবেটের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; এটি ছিল চিন্তার পরিসরকে আরও বিস্তৃত করার একটি কার্যকর অনুশীলন!

“এই সংসদ মনে করে, রাষ্ট্রীয় উন্নয়নের স্বার্থে সংবাদমাধ্যমের নিয়ন্ত্রণে গুরুত্বারোপ করবে।”

এই মোশনকে কেন্দ্র করে দুইটি টিম ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে নিজেদের অবস্থান উপস্থাপন করেছে। একপক্ষ রাষ্ট্রীয় উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা তুলে ধরেছে, অন্যপক্ষ যুক্তি দিয়েছে—মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বচ্ছতা ছাড়া সেই উন্নয়ন দীর্ঘমেয়াদে টেকসই হতে পারে না।

তর্কগুলো কেবল পক্ষে-বিপক্ষে সীমাবদ্ধ ছিল না; প্রতিটি বক্তব্যে প্রতিফলিত হয়েছে বিশ্লেষণের গভীরতা, বাস্তবতার সংযোগ ও কার্যকরভাবে চিন্তা করার সক্ষমতা!

Photos from Arabic Debating Club - ADC's post 14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩!!

নতুন সূর্যের আলোয়, নতুন স্বপ্নের ডানায়—
এসে গেল আমাদের প্রাণের উৎসব, পহেলা বৈশাখ!

পুরোনো সব গ্লানি ভুলে, আনন্দ আর আশার রঙে রাঙাতে চাই নতুন বছরকে। এই দিনটি শুধু একটি তারিখ নয়—এটি আমাদের সংস্কৃতি, আমাদের শিকড়, আমাদের একসাথে থাকার সবচেয়ে সুন্দর উপলক্ষ।

এই আনন্দঘন মুহূর্তকে আরও প্রাণবন্ত করতে আসছে এক ভিন্নধর্মী আয়োজন—
" রম্য বিতর্ক"
যেখানে থাকবে হাসি, তর্ক, বুদ্ধির খেলা আর একঝাঁক দারুণ মুহূর্ত!
আজকের আয়োজনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন —
★আব্দুল্লাহ বিন মাহফুজ (নীল)
সম্মানিত উপদেষ্টা
অ্যারাবিক ডিবেটিং ক্লাব (এডিসি)

★ মাহফুজার রহমান
সম্মানিত উপদেষ্টা
অ্যারাবিক ডিবেটিং ক্লাব (এডিসি)

এবং অনুষ্ঠান সঞ্চালনা করবেন এডিসির সম্মানিত সাধারণ সম্পাদক — মোহাম্মদ রাকিবুল আমিন ।
টেকনিক্যাল বিষয় পরিচালনা করবেন এডিসির সম্মানিত সহ - সভাপতি — আর রাফি সিরাজি অন্তর।

তারিখ: ১লা বৈশাখ ১৪৩৩ (মঙ্গলবার)
সময়: রাত ৯টা
মাধ্যম: অনলাইন প্ল্যাটফর্ম
(এডিসির অফিসিয়াল পেইজে সরাসরি সম্প্রচারিত হবে)

আয়োজনে: Arabic Debating Club ( ADC)

আমন্ত্রণে,
মোঃ শরীফুল ইসলাম
সভাপতি
অ্যারাবিক ডিবেটিং ক্লাব (এডিসি)

সবাইকে সাদর আমন্ত্রণ!

Photos from Arabic Debating Club - ADC's post 11/04/2026

Arabic Debating Club (ADC)–এর নিয়মিত সাপ্তাহিক সেশন আজ সফলভাবে সম্পন্ন হয়েছে।

আজকের সেশনটি ছিল চিন্তাকে নতুন দিগন্তে প্রসারিত করার একটি সুযোগ, যেখানে অংশগ্রহণকারীরা নিজ নিজ দৃষ্টিভঙ্গি যুক্তিনির্ভরভাবে উপস্থাপন করেছে।

ধারণা, যুক্তি এবং মতামতের এই গতিশীল বিনিময়ই ধীরে ধীরে গড়ে তোলে একটি শক্তিশালী বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্ম। আর Arabic Debating Club (ADC) - সেই প্ল্যাটফর্ম নির্মাণের কাজই ধারাবাহিকভাবে করে যাচ্ছে।

নিয়মিত এই চর্চাই আমাদের আলাদা করে তোলে এবং আমাদের চিন্তার পরিসরকে আরও পরিণত ও গভীর করে!

08/04/2026

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সাবেক শিক্ষার্থী ও বর্তমান এডিসি উপদেষ্টা মোহাম্মদ দেলোয়ার হোসাইন মুন্না ভাইকে "Conscious Consumers Society (CCS)"-এর যুব শাখা "Consumer Youth Bangladesh (CYB)”- এর কেন্দ্রীয় সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় Arabic Debating Club (ADC) - এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!

শিক্ষাজীবনে তাঁর মেধা ও সাফল্যের ধারাবাহিকতার পাশাপাশি বিতর্ক অঙ্গনে তিনি নিজেকে একজন দক্ষ ও বিশ্লেষণধর্মী বিতার্কিক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। যুক্তিনির্ভর উপস্থাপন, চিন্তার গভীরতা এবং নেতৃত্বগুণ তাঁর ব্যক্তিত্বকে আরও সমৃদ্ধ করেছে। এডিসির একজন উপদেষ্টা হিসেবে তিনি আমাদের পথচলায় দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন নিরলসভাবে।

আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি, তাঁর প্রজ্ঞা, অভিজ্ঞতা ও নেতৃত্বে সংশ্লিষ্ট সংগঠন আরও কার্যকর ও গতিশীল ভূমিকা পালন করবে।

তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করছি!

Photos from Arabic Debating Club - ADC's post 06/04/2026

দীর্ঘ বিরতির পর আজ আবার প্রাণ ফিরে পেল এডিসির নিয়মিত বিতর্ক সেশন!

আজকের সেশনে দুইটি টিমের মাঝে জমে ওঠে তীব্র ও প্রতিযোগিতামূলক বিতর্ক, যেখানে প্রতিটি যুক্তি, পাল্টা যুক্তি এবং বিশ্লেষণ ছিল গভীরতা ও প্রখর চিন্তার প্রতিফলন।

সেশনজুড়ে অংশগ্রহণকারীরা শুধু বক্তব্যই দেয়নি, বরং প্রতিটি পয়েন্টকে চ্যালেঞ্জ করেছে, ভেঙেছে, পুনর্গঠন করেছে, যেটা একটি পরিপূর্ণ বিতর্ক সংস্কৃতির মূল শক্তি!

নতুন ও পুরাতন সদস্যদের সমন্বয়ে তৈরি এই ডায়নামিক পরিবেশ প্রমাণ করেছে—এডিসি শুধু একটি ক্লাব নয়, বরং চিন্তা, যুক্তি ও ব্যক্তিত্ব গঠনের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম।
উপস্থিত সকল সদস্যের আন্তরিকতা, প্রস্তুতি এবং সক্রিয় অংশগ্রহণ আজকের সেশনকে করেছে প্রাণবন্ত!

আমরা বিশ্বাস করি, এই ধারাবাহিক অনুশীলনের মাধ্যমেই এডিসি আরও পরিণত, বিশ্লেষণধর্মী এবং প্রতিযোগিতামূলক একটি বিতর্ক সংস্কৃতি গড়ে তুলবে।

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Rajshahi
6000