17/05/2026
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর আর্কিটেকচার বিভাগের ২৪ ব্যাচের শিক্ষার্থী সায়েম ফেরদৌস (স্টুডেন্ট আইডি: ২৪২৫০৩০) আর আমাদের মাঝে নেই।
খান জাহান আলী হল সংলগ্ন পুকুরে সাতার কাটতে গিয়ে দুর্ঘটনাবশত পানিতে ডুবে তিনি মৃত্যুবরণ করেন। এই মর্মান্তিক ঘটনায় পুরো ক্যাম্পাসজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
একজন তরুণ শিক্ষার্থীর এমন অকাল প্রয়াণ সত্যিই হৃদয়বিদারক। তার অসময়ে চলে যাওয়া পরিবার, বন্ধু, সহপাঠী এবং বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।
আল্লাহ তাআলা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার শক্তি দান করেন।
আমরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।
17/05/2026
রাজশাহী বিশ্ববিদ্যালয় C ইউনিটের ভর্তি কার্যক্রম ৮-১০ জুন পর্যন্ত বর্ধত করা হয়েছে.....
#রাবি
16/05/2026
তোমাদের আমি তৃতীয় অধ্যায়ের সম্পূর্ণ ফ্রী একটা প্লেলিস্ট দিতে চাই। এই প্লেলিস্ট কেউ সম্পূর্ণ শেষ করলে সে HSC এক্সামে তৃতীয় অধ্যায় থেকে ২৫ এ ২৫ পাবা। পাশাপাশি প্রথম অধ্যায়ের ওয়ান শট সিকিউ সলভ ক্লাস দিবো। এইটা থেকেও একটা ফুল সৃজনশীল কমন আসবে। অর্থাৎ টোটাল ৩৫ নাম্বার কমন আসবে। পাস করতে লাগে ৩৩। যাদের আইসিটি তে অনেক বেশি সমস্যা তারা আমার ফ্রী ক্লাস করেই পাস তুলতে পারবা। তোমাদের যদি প্লেলিস্ট লাগে তোমরা আমার এই এসএমএস এ একটা রিয়েক্ট দেও।
পাশাপাশি এই ওয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। যারা আমার কোনো একটা ওয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো তাদের যুক্ত হতে হবে না।
গ্রুপ লিংক :
chat.whatsapp.com
15/05/2026
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র্যাংকিং ২০১৫-২০১৮ পর্যন্ত সেরা কলেজগুলো-
15/05/2026
যারা অনার্স প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষে পড়াশোনা করছেন-
যারা অনার্সের প্রথম দিকে পড়াশোনা করছেন, এখনো চাকুরির প্রস্তুতি শুরু করেননি, কিন্তু দ্রুতই শুরু করতে চান অথবা পরে শুরু করবেন ভাবছেন, তাদের জন্য কিছু পরামর্শ :
অনেকেই এখনো ফাইনাল ডিসিশন নিতে পারেননি যে, চাকুরি করবেন নাকি বিজনেস করবেন। অনেকেই আবার ডিসিশন ফাইনাল করেছেন- বিসিএস বা যেকোনো সরকারি বা বেসরকারি চাকরি করবেন অথবা বিসিএসই একমাত্র টার্গেট।
সবার জন্যই এটা কাজে লাগবে। কিছু ব্যসিক বই এখন থেকেই পড়া উচিত। যেমন-
1. The Anatomy of World Politics - Muhammad Miraj Mia
আন্তর্জাতিক রাজনীতি বোঝার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই। অনার্স লেভেলের সকল স্টুডেন্টের এই বইটা পড়া উচিত রাজনীতি বোঝার জন্য।
2. Basic View - মো: নাঈম হোসেন
এটা পড়লে অনেক কিছু জানতে পারবে। অনার্স অ্যাকাডেমিক লাইফেই কাজে লাগবে। আর যদি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আরো বেশি কাজে আসবে।
3. শীকর গ্রন্থ সমালোচনা - মোহসীনা নাজিলা
এটা পড়লে গুরুত্বপূর্ণ গ্রন্থসমূহের সারসংক্ষেপ সহজেই জানতে পারবে। বিসিএস প্রিলি+লিখিততে এটা পড়তে হয়। বাংলার স্টুডেন্ট হলে পড়তেই হবে।
4. A Short Handnote to English Literature - S M Shamim Hossain
5. World Map+ Bangladesh's Map- Alal's
6. অগ্রদূত বাংলা - মফিজুল ইসলাম মিলন
7. English for Competitive Exams / Master
8. বাংলাদেশের সংবিধান - এটা লাগবেই
এর পাশাপাশি -
* বিশ্ব রাজনীতির একশ বছর
* আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতি
* আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর
* বাংলাদেশের পররাষ্ট্রনীতি
* পাওয়ার অব জিওগ্রাফি
* দি প্রিন্স
গুরুত্বপূর্ণ গ্রন্থসমূহ:
১.শেষের কবিতা, গোরা, গীতাঞ্জলি - রবীন্দ্রনাথ ঠাকুর
২. দুর্গেশনন্দিনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৩. আরেক ফাল্গুন, হাজার বছর ধরে - জহির রায়হান
৪. পথের পাঁচালী - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৫. পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা - মানিক বন্দ্যোপাধ্যায়
৬. কবর- মুনীর চৌধুরী
৭. হাঙর বদী গ্রেনেড- সেলিনা হোসেন
৮. রাইফেল রোটি আওরাত- আনোয়ার পাশা
এর পাশাপাশি :
*রেগুলার ইংরেজি শব্দার্থ পড়বে পেপার থেকে অথনবা যেখানে ইংরেজি পড়বে, সেখান আননোন/অজানা শব্দের অর্থ জানা এবং খাতায় নোটডাউন করা।
*ইংরেজি + বাংলার (সাহিত্য + গ্রামার) সবকিছু পড়ে ফেলবে।
* ম্যাথ প্র্যাকটিস করা।
এগুলো মেইনটেইন করে চলতে পারলে বা তৃতীয় বর্ষের মধ্যে এগুলো পড়ে ফেলতে পারলে এবং চতুর্থ বর্ষে গিয়ে চাকুরির প্রস্তুতি ভালোভাবে শুরু করলে, অনার্স শেষ করেই চাকরি পাওয়া সহজ হয়ে যাবে।
©Tuhin Hossain
University of Rajshahi
15/05/2026
তিনিই মহান মহিমান্বিত 'আল্লাহ' যার কাছে রয়েছে সমস্ত 'রাজত্ব' ও কর্তৃত্ব'
সূরা মূলক: আয়াত-১