19/05/2026
বিজনেস ল্যাব ক্লাস-১
"মুদ্রাস্ফীতি"
মনযোগ দিয়ে পড়লে বুঝবেন অনেক কিছু৷
📈 বাংলাদেশে বর্তমানে মুদ্রাস্ফীতি (Inflation) ৯% এর কাছাকাছি৷ এটা উচ্চ লেভেলেরই৷ কারণ,
জ্বালানি ও আমদানি খরচ বেড়েছে
ডলার শক্তিশালী হয়েছে সাময়িক→ টাকার চাপ বেড়েছে৷ মানে ডলারের বিপরীতে টাকা দুর্বল৷
খাদ্যদ্রব্যের দাম বাড়তি
আন্তর্জাতিক অস্থিরতা (মিডল ইস্ট ইস্যু)
এসব কারণে ইনফ্লেশন কমে আবার বাড়ছে
📉 মুদ্রাস্ফীতি ৯% হলে কী ঘটে?
এর মানে,
আজ যে ১ লাখ টাকায় আপনি যে পরিমাণ পণ্য কিনতে পারেন,
এক বছর পর একই জিনিস কিনতে লাগবে ১,০৯,০০০ টাকা।
অন্যভাবে বললে —
আপনার ১,০০,০০০ টাকার ক্রয়ক্ষমতা নেমে হবে প্রায় ৯১,০০০ টাকায়।
২০৩০ সাল নাগাদ তা কমে হবে ৬৮৫০০ টাকা৷ অর্থাৎ ৪–৫ বছরের মধ্যে আপনার টাকার ৩০%+ ভ্যালু কমে যায়
---
অর্থাৎ,
টাকা কমে যায় না ❌ কিন্তু
টাকার ক্ষমতা কমে যায় ✔️
আপনার কাছে ১ লাখই থাকবে, কিন্তু সেই টাকা দিয়ে আগের মতো জিনিস কিনতে পারবেন না।
---
বাস্তব জীবনের উদাহরণ
আজ ১ লাখে যে পরিমাণ সোনা/চাল/মাংস/ বাইক ইত্যাদি কিনছেন ২–৩ বছর পর একই জিনিস কিনতে লাগবে অনেক বেশি টাকা৷
সেজন্য,
“টাকা রাখলে টাকা কমে, সম্পদ কিনলে টাকা বাঁচে”
---
আমাদের মতো দেশে যেখানে— ইনফ্লেশন ৮–১০% এর মধ্যে ঘোরে অর্থাৎ টাকার ভ্যালু ধীরে ধীরে কমে, ডলারের বিপরীতে টাকা দুর্বল হয়
"সেখানে ক্যাশ ধরে রাখা আসলে লসের সমান"
---
Summarily,
“আপনার টাকা যদি মিনিমাম ৯% হারে বাড়ে না, তাহলে আপনি প্রতি বছর ৯% হারে গরিব হচ্ছেন।”
04/05/2026