Dream Abroad-Rajshahi

Dream Abroad-Rajshahi

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dream Abroad-Rajshahi, Educational consultant, First Floor , Everest tower, Batar More, Shaheb Bazar, Rajshahi.

রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষায় সফলতার সাথে কাজ করছি আমরা।
𝐑𝐚𝐣𝐬𝐡𝐚𝐡𝐢 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞
এভারেস্ট টাওয়ারে নিচ তালা,বাটার মোড়, সাহেব বাজার, রাজশাহী ।যোগাযোগঃ 01764811952

14/06/2026

𝐒𝐭𝐮𝐝𝐲 𝐢𝐧 𝐂𝐡𝐢𝐧𝐚 𝐟𝐫𝐨𝐦 𝐑𝐚𝐣𝐬𝐡𝐚𝐡𝐢 𝐃𝐢𝐯𝐢𝐬𝐢𝐨𝐧 🇨🇳🇧🇩

প্রিয় রাজশাহী বিভাগের শিক্ষার্থী তোমরা যারা এই স্কলারশিপ সহ চীনে পড়াশোনা করতে আগ্রহী ৩০ জুলাই পর্যন্ত চীনে ২০২৬ সেশনে আবেদন করা যাবে। SSC পাশ করে Diploma Program এবং HSC/Diploma পাশ করে Undergraduate Program এ আবেদন করতে পারবে।

আমাদের হাতে এই মুহুর্তে ৩০ টির অধিক বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ সহ আবেদন করার সুযোগ রয়েছে। Dream Abroad Education ২০১৭ সাল থেকে চীনে এডমিশণ নিয়ে কাজ করছে আমাদের হাত ধরে প্রায় দুই হাজারের অধিক শিক্ষার্থী চীনে পড়াশোনার সুযোগ পেয়েছে।

Category (A) Scholarship ♨️
♦️ Tuition 100% Free
♦️ Hostel Fee 1500-5000 RMB Yearly

Category (B) Scholarship ♨️
♦️ Tuition 50-75% Free
♦️ Hostel Fee 1500-5000 RMB Yearly

আমাদের হাত ধরে পুরন হোক তোমার চীনে স্কলারশিপ সহ পড়াশোনার স্বপ্ন। বিস্তারিত আলাপ করতে চলে আসো আমাদের রাজশাহী অফিসে

রাজশাহী অফিস:
এভারেষ্ট টাওয়ার নিচতলা, বাটার মোড়, রাজশাহী।
WhatsApp: 01764-811952
WhatsApp: 01717-040873

14/06/2026

Silk city Rajshahi ❤️❤️

Photos from Dream Abroad-Rajshahi's post 14/06/2026

CSCA Last Batch 2026

২০২৬ সালের জুনের এই ব্যাচটায় লাস্ট ব্যাচ, অরিয়েন্টেশন ক্লাসের পর থেকে শুরু করে এখন পর্যন্ত প্রত্যেকটা শিক্ষার্থীকে শুধু ক্লাসেই মনিটরিং করা হচ্ছে না ক্লাসের বাইরেও বাকি সময় তারা যেন ডেডিকেশন ধরে রেখে একটা গঠনমূলক প্রিপারেশন নিতে পারে সে ক্ষেত্রে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

শিক্ষার্থীরা যেন এই অল্প সময় কাজে লাগিয়ে একটা ভালো স্কোর করতে পারে সেজন্য সবার প্রতি অনেক অনেক শুভকামনা রইল।

14/06/2026

𝐒𝐭𝐮𝐝𝐲 𝐢𝐧 𝐂𝐡𝐢𝐧𝐚 𝟐𝟎𝟐𝟔 - 𝐌𝐁𝐁𝐒

𝐌𝐁𝐁𝐒 ডিগ্রিতে সাধারনত স্কলারশিপ তেমন থাকে না। তবে চীনে 𝐌𝐁𝐁𝐒 এর টিউশণ ফি মোটামোটি কম। আমাদের হাতে প্রায় ১৫ টি মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে যেগুলো BMDC and WHO Approved

𝐌𝐁𝐁𝐒 𝐅𝐞𝐞𝐬 𝐒𝐭𝐫𝐮𝐜𝐭𝐮𝐫𝐞
📶 Tuition Fees 30,000-40,000 RMB Yearly
📶 Hostel Fees 3000-6000 RMB Yearly
📶 Health insurance 800 RMB Yearly
📶 Resident Permit 400 RMB Yearly

𝐅𝐞𝐰 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐢𝐞𝐬 𝐋𝐢𝐬𝐭
🪧 Zhengzhou University
🪧 Nanjing Medical University
🪧 Capital Medical University
🪧 Yangzhou University
🪧 China Three Gorges University

চীনে 𝐌𝐁𝐁𝐒 ডিগ্রিতে এডমিশণ নিতে আগ্রহী হলে নক দিন।
📞 01764-811952

🏢 Everest Tower, Batar Mor, Shaheb Bazar, Rajshahi.

13/06/2026

ফুটবল প্রেমীদের জন্য আমরা নিয়ে এসেছি আপনার পছন্দের টিমের জার্সি।

৩০ জুনের মধ্যে ফাইল ওপেন করলে পাবেন আপনার পছন্দের ব্রাজিল 🇧🇷 অথবা আর্জেন্টিনার 🇦🇷 জার্সি একদম ফ্রি।

🔻 নিজের নাম ও পছন্দের নাম্বার দিয়ে কাস্টমাইজড জার্সি
🔻 চীনের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়তা
🔻 স্কলারশিপ ও অ্যাডমিশন গাইডলাইন
🔻 অভিজ্ঞ কাউন্সেলিং এবং সম্পূর্ণ প্রসেসিং সাপোর্ট

⚠️অফারটি সীমিত সময়ের জন্য।

আজই আপনার স্টাডি অ্যাব্রড যাত্রা শুরু করুন, আর প্রিয় দলের জার্সিতে ফুটিয়ে তুলুন নিজের পরিচয় এবং গর্ব।

বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুনঃ
📞 01764-811952

🏢 Everest Tower, Batar Mor, Shaheb Bazar, Rajshahi.

🇨🇳

13/06/2026

𝐆𝐔𝐈𝐋𝐈𝐍 𝐔𝐍𝐈𝐕𝐄𝐑𝐒𝐈𝐓𝐘 𝐎𝐅 𝐄𝐋𝐄𝐂𝐓𝐑𝐎𝐍𝐈𝐂 𝐓𝐄𝐂𝐇𝐍𝐎𝐋𝐎𝐆𝐘 (𝐆𝐔𝐄𝐓)

𝐋𝐨𝐜𝐚𝐭𝐢𝐨n: 𝐆𝐮𝐢𝐥𝐢𝐧, 𝐆𝐮𝐚𝐧𝐠𝐱𝐢 𝐏𝐫𝐨𝐯𝐢𝐧𝐜𝐞, 𝐂𝐡𝐢𝐧𝐚
​চীনের অন্যতম সুন্দর ও প্রাকৃতিক সৌন্দর্যের শহর গুইলিন (Guilin)-এ অবস্থিত প্রযুক্তি বিষয়ের শীর্ষস্থানীয় সরকারি বিশ্ববিদ্যালয় GUET-এ ২০২৬ সেপ্টেম্বর ইনটেকে সরাসরি আকর্ষণীয় স্কলারশিপসহ ইংলিশ মিডিয়াম ব্যাচেলর (Bachelor) প্রোগ্রামে ভর্তির দুর্দান্ত সুযোগ। আজই আপনার ফাইল প্রসেস করে কাঙ্ক্ষিত সিটটি বুক করুন।

​𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩 & 𝐅𝐞𝐞 𝐒𝐭𝐫𝐮𝐜𝐭𝐮𝐫𝐞:
স্কলারশিপের পর টিউশন ফি এবং থাকার খরচ।
Tuition + Hostel Fee: মাত্র 10,000 CNY / Year (টিউশন ফি এবং হোস্টেল খরচ মিলিয়ে বছরে মাত্র ১০,০০০ চাইনিজ ইয়েন)।

Room Upgrade (Optional): কোনো শিক্ষার্থী ডাবল রুম (Double Room) নিতে চাইলে অতিরিক্ত মাত্র ১,০০০ CNY / Year পে করতে হবে।

​ Available Bachelor Majors (English Medium):
➡️ Computer Science & Technology
➡️ Artificial Intelligence (AI)
➡️ Electronic Information and Engineering
➡️ Mechanical Engineering
➡️ Civil Engineering
➡️ Business Management
➡️ International Economy, Trade, and Rules
➡️ CSCA + Foundation Program (1-Year Program)

​𝐑𝐞𝐪𝐮𝐢𝐫𝐞𝐝 𝐐𝐮𝐚𝐥𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧𝐬:
✅ Academic Requirement: HSC-তে GPA 4.00+ অথবা Diploma-তে CGPA 3.00+ থাকতে হবে।
✅ Age Limit: ১৮ থেকে ২৫ বছর।

​𝐈𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐭 𝐈𝐧𝐟𝐨𝐫𝐦𝐚𝐭𝐢𝐨н:
🟢 Intake: September 2026
Application Deadline: July 30th, 2026 (তবে আসন পূর্ণ হওয়া সাপেক্ষে এটি পরিবর্তনশীল, তাই দ্রুত আবেদন করা বুদ্ধিমানের কাজ হবে)।

​𝐖𝐡𝐲 𝐂𝐡𝐨𝐨𝐬𝐞 𝐃𝐫𝐞𝐚𝐦 𝐀𝐛𝐫𝐨𝐚𝐝 𝐄𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧?
✅ Service Charge After Visa (ভিসা হওয়ার আগে কোনো সার্ভিস চার্জ নেই)।
✅ চীনের ১০০+ শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সাথে সরাসরি কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা।
✅ ২০১৭ সাল থেকে বিশ্বস্ততা ও সফলতার সাথে সম্পূর্ণ ফাইল প্রসেসিং এবং ভিসা সাপোর্ট।

​𝐎𝐮𝐫 𝐄𝐱𝐜𝐥𝐮𝐬𝐢𝐯𝐞 𝐅𝐫𝐞𝐞 𝐂𝐨𝐮𝐫𝐬𝐞𝐬 & 𝐆𝐫𝐨𝐨𝐦𝐢𝐧𝐠:
আমাদের মাধ্যমে আবেদনকারী শিক্ষার্থীদের জন্য আমরা নিজস্ব তত্ত্বাবধানে নিম্নলিখিত কোর্সগুলো সম্পূর্ণ ফ্রি প্রদান করি:
✅ Chinese Language Course
✅ English Language Course
✅ Duolingo Course
✅ CSCA Guideline & Preparation
✅ Computer Basic Course
✅ Interview & Visa Grooming

​ আসন সংখ্যা অত্যন্ত সীমিত।পরবর্তী প্রসেসিং ও বিস্তারিত তথ্যের জন্য আজই যোগাযোগ করুন আমাদের অফিসগুলোতে:

​WhatsApp: 01764-811952
Website: www.dreamabroadinfo.com

🏠 Rajshahi Office: বাটার মোড়, এভারেস্ট টাওয়ার (নিচ তলা), সাহেব বাজার। 📞 01764-811952

Photos from Dream Abroad-Rajshahi's post 13/06/2026

চীনে ক্রায়োজেনিক প্রযুক্তিতে রকেট ট্যাংক ডোমের উৎপাদনে সাফল্য

চীনের একটি গবেষণা দল অত্যাধুনিক ক্রায়োজেনিক বা অতিশীতল ফর্মিং প্রযুক্তি ব্যবহার করে রকেটের প্রপেল্যান্ট ট্যাংকের গম্বুজ অংশের বড় আকারের উৎপাদন সফলভাবে শুরু করেছে। এই প্রযুক্তির মাধ্যমে উৎপাদন সময় ৯০ শতাংশেরও বেশি কমেছে, যা মহাকাশ শিল্পে একটি বড় অগ্রগতি।

গবেষণাটি পরিচালনা করেছে তালিয়ান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কারিগরি প্রকৌশল স্কুল। তারা বিশ্বের প্রথম বড় আকারের ক্রায়োজেনিক ফর্মিং প্রেস তৈরি করেছে, যা দুই মিটারের বেশি ব্যাসের অ্যালুমিনিয়াম সংকর ধাতুর একখণ্ড রকেট ট্যাংক ডোম তৈরিতে সক্ষম।

একটি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করে বর্তমানে এই প্রযুক্তির মাধ্যমে বছরে প্রায় ১,০০০টি ট্যাংক ডোম উৎপাদনের সক্ষমতা অর্জিত হয়েছে চীনের।

তালিয়ান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীন কারিগরি প্রকৌশল স্কুলের গবেষক ফান সিয়াওবো বলেন, ‘ক্রায়োজেনিক ফর্মিং-এর মূল চাবিকাঠি হলো বড় প্লেটগুলোকে ক্রায়োজেনিক জোনে শীতল করা। সরঞ্জামটি বড় আয়তনের তরল নাইট্রোজেনের দ্রুত পরিবহন ও সুনির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণের প্রতিবন্ধকতা অতিক্রম করেছে। একইসঙ্গে তাপমাত্রা, চাপসহ একাধিক প্যারামিটারের সমন্বিত লোডিং নিয়ন্ত্রণও সম্ভব করেছে। এটি মাইনাস ১৯০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেন নিয়ন্ত্রণ, শীতলীকরণ এবং বড় যন্ত্রাংশের স্থিতিশীল উৎপাদন সম্ভব করেছে।’

এই প্রযুক্তির মূল বিষয় হলো বৃহৎ ধাতব পাতকে অতি নিম্ন তাপমাত্রায় নিয়ন্ত্রিতভাবে শীতল করা। ফলে আগে যেখানে একটি ট্যাংক ডোম তৈরি করতে এক সপ্তাহেরও বেশি সময় লাগত, সেখানে এখন তা মাত্র কয়েক ঘণ্টায় সম্পন্ন করা সম্ভব হচ্ছে।

সাধারণভাবে ধাতু অত্যন্ত ঠান্ডায় ভঙ্গুর হয়ে যায়। কিন্তু এই গবেষণায় দেখা গেছে, নির্দিষ্ট অবস্থায় অ্যালুমিনিয়াম সংকর ধাতু ক্রায়োজেনিক তাপমাত্রায় আরও নমনীয় ও শক্তিশালী হয়ে ওঠে।

এই বৈশিষ্ট্য ব্যবহার করেই দলটি প্রথমবারের মতো অ্যালুমিনিয়াম ক্রায়োজেনিক ফর্মিং প্রযুক্তি তৈরি করেছে।

এই প্রযুক্তিতে মাত্র ৪ মিলিমিটার পুরু অ্যালুমিনিয়াম পাত থেকে এক ধাপে সম্পূর্ণ ট্যাংক ডোম তৈরি করা যায়। উৎপাদিত অংশে পুরুত্বের বিচ্যুতি ০.৩ মিলিমিটারেরও কম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অংশগুলো তৈরি হওয়ার পর আর কোনো ওয়েল্ডিং বা মিলিংয়ের প্রয়োজন হয় না। ফলে কাঠামো হয় আরও শক্তিশালী, হালকা এবং নির্ভরযোগ্য।

এই প্রযুক্তিতে তৈরি ট্যাংক ডোম ইতোমধ্যে চীনের লং মার্চ ১২ ও লং মার্চ ৭-এ রকেটের সফল মিশনে ব্যবহার করা হয়েছে।

গবেষণা দলের প্রধান ছি ছাং বলেন, এই প্রযুক্তিতে এমন ট্যাঙ্ক ডোম তৈরি সম্ভব, যা পুনর্ব্যবহারযোগ্য রকেটের জন্য গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এটি বিমান, মানববিহীন ব্যবস্থা, নতুন শক্তিচালিত যানবাহন এবং উচ্চগতির রেল শিল্পেও ব্যবহার করা যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, চীনের এই প্রযুক্তি শুধু মহাকাশ শিল্প নয়, বরং উন্নত উৎপাদন প্রযুক্তির ক্ষেত্রেও বড় পরিবর্তন আনতে পারে।

12/06/2026

পৃথিবীর সবচেয়ে কঠিন এক্সাম গুলোর মধ্যে এটি একটি Gaokao যেটা শেষ করার পর শিক্ষার্থীদের মাঝে এরকমই আনন্দ থাকে ।💝

11/06/2026

𝐂𝐇𝐎𝐍𝐆𝐐𝐈𝐍𝐆 𝐔𝐍𝐈𝐕𝐄𝐑𝐒𝐈𝐓𝐘 𝐎𝐅 𝐒𝐂𝐈𝐄𝐍𝐂𝐄 𝐀𝐍𝐃 𝐓𝐄𝐂𝐇𝐍𝐎𝐋𝐎𝐆𝐘
𝐋𝐨𝐜𝐚𝐭𝐢𝐨𝐧: 𝐂𝐡𝐨𝐧𝐠𝐪𝐢𝐧𝐠 𝐏𝐫𝐨𝐯𝐢𝐧𝐜𝐞, 𝐂𝐡𝐢𝐧𝐚

​কোনো প্রকার CSCA পরীক্ষা ছাড়াই চীনের অন্যতম আধুনিক মেগাসিটি চংকিং-এ উচ্চশিক্ষা নেওয়ার চমৎকার সুযোগ। ২০২৬ সেপ্টেম্বর ইনটেকে সরাসরি ১০০% টিউশন স্কলারশিপসহ ইংলিশ মিডিয়াম ব্যাচেলর (Bachelor) প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন চলছে।

​𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩 𝐅𝐚𝐜𝐢𝐥𝐢𝐭𝐢𝐞𝐬 (𝐖𝐢𝐭𝐡𝐨𝐮𝐭 𝐂𝐒𝐂𝐀):
🥇 𝟏𝐬𝐭 𝐘𝐞𝐚𝐫 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩: 100% Tuition Free for all students (প্রথম বছর সকল শিক্ষার্থীর জন্য টিউশন ফি সম্পূর্ণ ফ্রি)।
🥈 𝐀𝐜𝐜𝐨𝐦𝐦𝐨𝐝𝐚𝐭𝐢𝐨𝐧 (𝐇𝐨𝐬𝐭𝐞𝐥): Only 1500 CNY / Year (থাকার খরচ অত্যন্ত সাশ্রয়ী)।

(নোট: এই বিশ্ববিদ্যালয়ের মূল টিউশন ফি মাত্র ৬,৫০০ CNY/বছর, যা স্কলারশিপ ছাড়া এমনিতেও বেশ সাশ্রয়ী)।

​📚 Available Bachelor Majors (English Taught):
➡️ Civil Engineering
➡️ International Trade and Economics

​📋 𝐑e𝐪𝐮𝐢𝐫𝐞𝐝 𝐃𝐨𝐜𝐮𝐦𝐞𝐧𝐭𝐬:
✅ Passport & Photo
✅ Academic Transcript and Certificate
✅ English Language Certificate / IELTS / Duolingo / EF Set / PTE / Spoken English
✅ Medical Form and Report & None Criminal Record
✅ Study Plan / SOP & Two Recommendation Letters
✅ Bank Statement (2500 USD) & Self-introduction Video

​𝐈𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐭 𝐈𝐧𝐟𝐨𝐫𝐦𝐚𝐭𝐢𝐨𝐧:
🟢 Without CSCA: এই বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর ডিগ্রির জন্য সিএসসিএ পরীক্ষার কোনো প্রয়োজন নেই।
🟢 Interview: চূড়ান্ত ভর্তির জন্য ইউনিভার্সিটি ইন্টারভিউ গ্রহণ করবে।
🟢 Intake: September 2026

Application Deadline: 30th June 2026
(চলতি জুন মাসেই ডেডলাইন, তাই আর দেরি না করে আজই আপনার ফাইল প্রসেস করুন)

​𝐖𝐡𝐲 𝐂𝐡𝐨𝐨𝐬𝐞 𝐃𝐫𝐞𝐚𝐦 𝐀𝐛𝐫𝐨𝐚𝐝 𝐄𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧?
✅ Service Charge After Visa (ভিসা হওয়ার আগে কোনো সার্ভিস চার্জ নেই)।
✅ চীনের ১০০+ শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সাথে সরাসরি কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা।
✅ ২০১৭ সাল থেকে বিশ্বস্ততা ও সফলতার সাথে সম্পূর্ণ ফাইল প্রসেসিং এবং visa সাপোর্ট।

​𝐎𝐮𝐫 𝐄𝐱𝐜𝐥𝐮𝐬𝐢𝐯𝐞 𝐅𝐫𝐞𝐞 𝐂𝐨𝐮𝐫𝐬𝐞𝐬 & 𝐆𝐫𝐨𝐨𝐦𝐢𝐧𝐠:
আমাদের মাধ্যমে আবেদনকারী শিক্ষার্থীদের জন্য আমরা নিজস্ব তত্ত্বাবধানে নিম্নলিখিত কোর্সগুলো সম্পূর্ণ ফ্রি প্রদান করি:
✅ Chinese Language Course
✅ English Language Course
✅ Duolingo Course
✅ CSCA Guideline & Preparation
✅ Computer Basic Course
✅ Interview & Visa Grooming

​আসন সংখ্যা সীমিত! পরবর্তী প্রসেসিং ও সিট বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন আমাদের অফিসগুলোতে:

​📱 WhatsApp: 01764-811952
🌐 Website: www.dreamabroadinfo.com

🏠 Rajshahi Office: বাটার মোড়, এভারেস্ট টাওয়ার (নিচ তলা), সাহেব বাজার। 📞 01764-811952

11/06/2026

চীন বিশ্বের প্রথম বাণিজ্যিক অফশোর আন্ডারওয়াটার এআই ডেটা সেন্টার চালু করেছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নবায়নযোগ্য শক্তির সমন্বয়ের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ। সাংহাইয়ের লিংগাং বিশেষ এলাকার উপকূলে অবস্থিত এই স্থাপনাটিতে প্রায় ২,০০০ সার্ভার রয়েছে, যা অফশোর উইন্ড টারবাইনের কাছে অবস্থিত সিল করা ডুবো মডিউলের ভেতরে রাখা হয়েছে।

স্থানীয় সরকারি সংস্থা এবং প্রযুক্তি সংস্থাগুলোর অংশীদারিত্বের মাধ্যমে এই প্রকল্পটি তৈরি করা হয়েছে। এর নির্মাণকাজ ২০২৫ সালে শুরু হয়ে সেই বছরের শেষের দিকে শেষ হয় এবং ২০২৬ সালের মে মাসে এটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। মোট বিনিয়োগের পরিমাণ আনুমানিক ২২৬ মিলিয়ন ডলার।

ভূমিতে নির্মিত প্রচলিত ডেটা সেন্টারের মতো নয়, এই স্থাপনাটির সার্ভারগুলো সমুদ্রপৃষ্ঠের নিচে স্থাপন করা হয়েছে। ডুবো নকশার কারণে কেন্দ্রটি শীতলীকরণের জন্য প্রাকৃতিক সমুদ্রের পানি ব্যবহার করতে পারে, যা শক্তি খরচ উল্লেখযোগ্যভাবে কমায় এবং প্রচুর পরিমাণে মিঠা পানির প্রয়োজনীয়তা দূর করে। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এআই সিস্টেমগুলোর জন্য কম্পিউটিং ক্ষমতার পরিমাণ ক্রমাগত বাড়ছে।

এই কেন্দ্রটি কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপ্লিকেশন, ক্লাউড কম্পিউটিং, বিগ ডেটা প্রসেসিং, ৫জি পরিষেবা এবং দেশীয় বৃহৎ ভাষা মডেলের উন্নয়নে সহায়তা করে। চায়না টেলিকমসহ বিভিন্ন সংস্থা ইতিমধ্যেই চাহিদাপূর্ণ এআই ওয়ার্কলোড সামলানোর জন্য শক্তিশালী জিপিইউ ক্লাস্টার স্থাপন করেছে।

প্রকল্পটির অন্যতম প্রধান সুবিধা হলো এর অত্যন্ত কার্যকর শীতলীকরণ ব্যবস্থা। সার্ভার থেকে উৎপন্ন তাপ একটি রেফ্রিজারেন্ট-ভিত্তিক সিস্টেমের মাধ্যমে স্থানান্তরিত হয়, যেখানে চারপাশের সমুদ্রের পানি স্বাভাবিকভাবেই অতিরিক্ত তাপ অপসারণ করে। এই প্রক্রিয়াটি প্রচলিত এয়ার-কন্ডিশনিং যন্ত্রপাতির উপর নির্ভরতা কমায়, যা সাধারণত প্রচুর পরিমাণে বিদ্যুৎ খরচ করে।

এর ফলে, এই স্থাপনাটির পাওয়ার ইউসেজ ইফেক্টিভনেস (PUE) রেটিং প্রায় ১.১৫ হয়। এর অর্থ হলো, ব্যবহৃত বিদ্যুতের বেশিরভাগই শীতলীকরণ এবং সহায়ক সিস্টেমের পরিবর্তে সরাসরি কম্পিউটিং-এর কাজে ব্যবহৃত হয়। অনেক প্রচলিত ডেটা সেন্টার ১.৫ থেকে ২.০-এর মধ্যে PUE রেটিং নিয়ে কাজ করে।

ডেভেলপারদের দাবি, এই ডুবো স্থাপনাটি বিদ্যুৎ ব্যবহার প্রায় ২৩% কমায়, মিঠা পানির ব্যবহার বন্ধ করে এবং জমির প্রয়োজনীয়তা ৯০%-এর বেশি হ্রাস করে। এর ৯৫%-এর বেশি শক্তি সরাসরি নিকটবর্তী অফশোর উইন্ড ফার্ম থেকে আসে, যা এটিকে বর্তমানে চালু থাকা অন্যতম পরিবেশবান্ধব বৃহৎ আকারের এআই ডেটা সেন্টারে পরিণত করেছে।

এই সুবিধাগুলো থাকা সত্ত্বেও, ডুবো অবকাঠামো কিছু চ্যালেঞ্জ তৈরি করে। ইঞ্জিনিয়ারদের অবশ্যই লবণাক্ত পানির ক্ষয় থেকে যন্ত্রপাতি রক্ষা করতে হয়, চাপ-প্রতিরোধী মডিউলগুলো রক্ষণাবেক্ষণ করতে হয় এবং সমুদ্রের নিচে জটিল রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করতে হয়। জলের নিচের বিদ্যুৎ এবং ফাইবার-অপটিক তারের মেরামতও ব্যয়বহুল এবং কঠিন হতে পারে।

এই প্রকল্পটি মাইক্রোসফটের পরীক্ষামূলক প্রজেক্ট ন্যাটিকের সাথে তুলনীয়, যা জলের নিচের ডেটা সেন্টার পরীক্ষা করেছিল কিন্তু কখনও বৃহৎ পরিসরে বাণিজ্যিকভাবে চালু হয়নি। তবে, চীনের লিংগ্যাং কেন্দ্রটি পরীক্ষা-নিরীক্ষার পর্যায় পেরিয়ে গেছে এবং অনেক বড় পরিসরে বাণিজ্যিকভাবে পরিচালিত হচ্ছে।

যেহেতু কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কম্পিউটিং শক্তির জন্য বিশ্বব্যাপী চাহিদা বাড়াচ্ছে, তাই জলের নিচের ডেটা সেন্টারের মতো উদ্ভাবনী সমাধানগুলো ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। নবায়নযোগ্য শক্তি, প্রাকৃতিক শীতলীকরণ এবং উন্নত কম্পিউটিং পরিকাঠামোর সমন্বয়ে চীন টেকসই কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের জন্য একটি নতুন মডেল অন্বেষণ করছে, যা বিশ্বজুড়ে ভবিষ্যতের ডেটা সেন্টার প্রকল্পগুলোকে প্রভাবিত করতে পারে।

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


First Floor , Everest Tower, Batar More, Shaheb Bazar
Rajshahi
6213

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00