Rajshahi College

Rajshahi College

Share

© Official Page of Rajshahi College. Rajshahi College is said to be the third oldest college in Bangladesh after Dhaka College and Chittagong College.

Rajshahi College was the first institution in the territories now comprising Bangladesh to award a Masters degree. It also offers three years bachelor and four years honours degree courses in various disciplines. The college is affiliated with the National University. Since 1996 it has stopped enrolling Higher Secondary students. Situated in the city center, Rajshahi College is adjacent to Rajshah

Photos from Rajshahi College's post 25/06/2026

আজ ২৫/০৬/২০২৬ তারিখ রাজশাহী কলেজের এইচএসসি-২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় ও দোওয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুস আলী, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ তৌহিদুল ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর মোঃ আলাউদ্দীন ও আহ্বায়ক জনাব জিএম নুরুন্নবী। দোওয়া পরিচালনা করেন কলেজ মসজিদের পেশ ইমাম মৌলানা মাকসুদুল হক। তাছাড়া রাজশাহী কলেজ বিজ্ঞান ক্লাবের সদস্যসহ বিদায়ী সকল শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন 'কোয়ার্ক' ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক অংকনা সেন ও পরিসংখ্যান বিভাগের প্রভাষক জনাব পারভেজ রানা।

Photos from Rajshahi College's post 24/06/2026

আজ রাজশাহী কলেজের ইংরেজি ও সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষ(সম্মান-২০২৫-২৬) শ্রেণির শিক্ষার্থীদের রিসিপশন অ্যান্ড ওরিয়েন্টেশন ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যথাক্রমে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ তৌহিদুল ইসলাম ও সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ জাস্টিসুল হায়দার। ইংরেজি বিভাগের মঞ্চে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ নাফিজ ও প্রফেসর মোঃ নৌরজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুসের আলী ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান।

Photos from Rajshahi College's post 23/06/2026

আজ রাজশাহী কলেজের রসায়ন, পদার্থ বিজ্ঞান ও গণিত বিভাগের প্রথম বর্ষ(সম্মান-২০২৫-২৬) শ্রেণির শিক্ষার্থীদের রিসিপশন অ্যান্ড ওরিয়েন্টেশন ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যথাক্রমে রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ সাজেদুল ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আ.খ. ম মোফাখখারুল ইসলাম ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ সাইফুল ইসলাম । সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুসের আলী ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান।

Photos from Rajshahi College's post 22/06/2026

গতকাল রাজশাহী কলেজের বাংলা, প্রাণিবিজ্ঞান ও অর্থনীতি বিভাগের প্রথম বর্ষ(সম্মান-২০২৫-২৬) শ্রেণির শিক্ষার্থীদের রিসিপশন অ্যান্ড ওরিয়েন্টেশন ও মেধাবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যথাক্রমে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তাসলিমা খাতুন, প্রণিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জাহানার আকতার বানু ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফে মোঃ মহিউল ইসলাম তালুকদার। সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুসের আলী ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান।

22/06/2026

২০২৩ সালের প্রিলিমিনারী টু মাস্টার্স পরীক্ষার ফরম পূরণের সময় পুনরায় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি

Photos from Rajshahi College's post 21/06/2026

রাজশাহী কলেজে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন:
রাজশাহী কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগ আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও বৃক্ষ রোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। উক্ত দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, বৃক্ষ রোপণ, পুরস্কার বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুস আলী ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান। আহ্বায়ক ছিলেন ড. মোঃ জহিরুল ইসলাম। বক্তব্য রাখেন বিভাগের শিক্ষক মোঃ আসাদুজ্জামান, জনাব মোঃ আমিনুর রহমান, মেহেদী হাসানসহ বেশ কয়েকজন শিক্ষার্থী।
বক্তাগণ বিশ্ব পরিবেশ দিবসের পটভূমি ও গুরুত্ব তুলে ধরে সারা বিশ্বের জলবায়ু পরিস্থিতি ও বাংলাদেশে এর ঝুঁকি ও তা মোকাবিলা করবার কার্যকর ব্যবস্থা গ্রহণে সচেষ্ট হবার আহ্বান জানান।

20/06/2026
20/06/2026

বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে রাজশাহী কলেজ সংগীত চর্চা কর্তৃক আয়োজিত সংগীত অনুষ্ঠান। বিকাল তিনটা থেকে সবার জন্য উন্মুক্ত।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি: প্রফেসর ডঃ মো: ইব্রাহিম আলী, অধ্যক্ষ রাজশাহী কলেজ।
অনুষ্ঠানের সভাপতি: চন্দ্রানী মন্ডল
স্থান: রাজশাহী কলেজ মিলনায়তন।
সকলে আমন্ত্রিত।

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Sonadighi More, Boalia
Rajshahi
6000

Opening Hours

Monday 08:00 - 18:30
Tuesday 08:00 - 17:00
Wednesday 09:00 - 18:30
Thursday 09:00 - 17:00
Saturday 08:00 - 18:30
Sunday 09:00 - 18:30