27/05/2026
সমীকরণে যেমন থাকে ভারসাম্য, তেমনি জীবনে আসুক ত্যাগ, ভালোবাসা ও শান্তি।
“ক্লাব অব ম্যাথমেটিক্স”-এর এর পক্ষ থেকে সবাইকে ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা। 🌙
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Club of Mathematics, Rajshahi College, College & University, Department of Mathematics, Rajshahi College, Rajshahi.
27/05/2026
সমীকরণে যেমন থাকে ভারসাম্য, তেমনি জীবনে আসুক ত্যাগ, ভালোবাসা ও শান্তি।
“ক্লাব অব ম্যাথমেটিক্স”-এর এর পক্ষ থেকে সবাইকে ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা। 🌙
গণিতের বন্ধনে আজ যুক্ত হলো নতুন কিছু মুখ, নতুন কিছু স্বপ্ন। অনার্স ১ম বর্ষ(২০২৫-২৬) শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমে পাশে থাকতে পেরে গর্বিত “ক্লাব অব ম্যাথমেটিক্স”
Videography & edit: Md Asif Ikbal
17/05/2026
অনার্স ১ম বর্ষ (২০২৫-২৬) ভর্তি কার্যক্রমে নবীন শিক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজনীয় সহায়তা, তথ্য প্রদান এবং বিভিন্ন দিকনির্দেশনায় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে ক্লাব অব ম্যাথমেটিক্স। নতুনদের ক্যাম্পাস জীবনের শুরুটা সহজ করতে আমাদের এই ছোট্ট প্রয়াস।
14/05/2026
In the club room, every moment adds up to happiness.
14/05/2026
পরিশ্রম কখনো ব্যর্থ হয় না — তারই প্রমাণ আমাদের গণিত বিভাগের গর্বিত ৩ মুখ।
⭐ আরিফ হোসেন জালাল
⭐ তানজীদ আহমেদ সাঈম
⭐ মোসা: সুরমী খাতুন
অনার্স ৩য় বর্ষে (২০২১-২২) GPA 4.00/4.00 অর্জনকারী রাজশাহী কলেজ গণিত বিভাগের কৃতী শিক্ষার্থীদের "ক্লাব অব ম্যাথমেটিক্স" এর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের এই অর্জনে আমরা গর্বিত। আপনাদের এই অর্জন আগামী দিনের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। সাফল্যের এই পথচলা আরও উজ্জ্বল হোক।
শুভকামনা রইলো।
05/05/2026
রাজশাহী কলেজের গৌরবময় গণিত বিভাগে সুযোগ পাওয়া সকল প্রাণচঞ্চল নবীন শিক্ষার্থীদের জানাই Club of Mathematics, Rajshahi College -এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা! 🌹
গণিত কেবল কিছু সংখ্যার যোগ-বিয়োগ নয়, এটি যুক্তি দিয়ে বিশ্বকে দেখার এক অনন্য দর্পণ। তোমাদের হাত ধরেই আগামীর সমস্যাগুলো সমাধান হবে নতুন কোনো সমীকরণে। তোমাদের এই চার বছরের পথচলা হোক জ্ঞান ও সৃজনশীলতায় ভরপুর।
আমাদের এই ক্লাব সবসময় তোমাদের পাশে আছে—শিখতে, শেখাতে এবং গণিতের সৌন্দর্যকে ছড়িয়ে দিতে।
স্বাগতম, আগামীর গণিতবিদরা! 📐🔢
15/04/2026
🎂 শুভ জন্মদিন, সিজানুর! 🌟 🎉
"ক্লাব অব ম্যাথেম্যাটিক্স" -এর পক্ষ থেকে আমাদের অত্যন্ত দক্ষ এবং দায়িত্বশীল দপ্তর সম্পাদক-২, সিজানুর-কে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
সিজানুর আমাদের ক্লাবের দাপ্তরিক কাজগুলোকে অত্যন্ত সুশৃঙ্খল ও নিপুণভাবে পরিচালনা করে। তার একনিষ্ঠতা, সময়ানুবর্তিতা এবং ক্লাবের প্রতি ভালোবাসা আমাদের পুরো টিমকে সবসময় অনুপ্রাণিত করে। একজন নিবেদিতপ্রাণ সদস্য হিসেবে তার অবদান আমাদের ক্লাবের ভিত্তি শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা পালন করছে।
13/04/2026
নববর্ষ ১৪৩৩ উপলক্ষে "ক্লাব অব ম্যাথমেটিক্স"-এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও সাফল্য।
গণিতের আলোয় আলোকিত হোক আগামী দিনের পথচলা।
শুভ নববর্ষ! 🌸
01/04/2026
রাজশাহী কলেজের ১৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন! শত ঐতিহ্যে ঘেরা এই বিদ্যাপীঠের পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক।
26/03/2026
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 🇧🇩
২৬শে মার্চ, আমাদের গৌরবের দিন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে এই দিনেই উদিত হয়েছিল স্বাধীনতার সূর্য।
আজকের এই বিশেষ দিনে "ক্লাব অব ম্যাথমেটিক্স" এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাই সেই সকল বীর শহীদদের, যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন মানচিত্র ও লাল-সবুজের পতাকা।
সবাইকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আন্তরিক শুভেচ্ছা। ❤️💚