Hallo German -Language Institute in Rajshahi

Hallo German -Language Institute in Rajshahi

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hallo German -Language Institute in Rajshahi, Language school, Rani Bazar Batar Mor Rajshahi, Rajshahi.

Hallo German Language Institute is a Educational Institute in Rajshahi, Mostly we provide German Language Courses in Rajshahi city (offline) and Ausbildung full Information..

18/06/2026

জার্মানিতে সাইকেল চালাতে গিয়ে ট্রাফিক নিয়ম ভাংলে গাড়ির ড্রাইভিং লাইসেন্স বাতিল?
জানুন অদ্ভুত এই কানুন! 🇩🇪

​বাংলাদেশ বা অন্যান্য দেশে আমরা মনে করি, ড্রাইভিং লাইসেন্স বা ট্রাফিক নিয়ম শুধু গাড়ি, বাস বা মোটরসাইকেলের জন্যই প্রযোজ্য। সাইকেল তো যে কেউ যেভাবে খুশি চালাতেই পারে! কিন্তু জার্মানির প্রফেশনাল ও কঠোর ট্রাফিক সিস্টেমে (StVO) সাইকেল চালকদেরও সমান নিয়মের মধ্যে থাকতে হয়।
​আপনি যদি জার্মানিতে স্টুডেন্ট হিসেবে যান, তবে যাতায়াত খরচ বাঁচাতে সাইকেল হবে আপনার অন্যতম প্রধান সঙ্গী।
তবে এই নিয়ম গুলো না জানলে বড় বিপদে পড়তে পারেন:

১. মদ্যপ অবস্থায় সাইকেল চালানো (Alkohol am Steuer):​জার্মানিতে কেউ যদি অতিরিক্ত অ্যালকোহল পান করে সাইকেল চালায় এবং পুলিশের হাতে ধরা পড়ে, তবে শুধু জরিমানাই হয় না—পুলিশ সরাসরি তার মেইন ড্রাইভিং লাইসেন্স (গাড়ি চালানোর লাইসেন্স) চিরতরে বাতিল বা সাসপেন্ড করতে পারে।এমনকি যার এখনো লাইসেন্স নেই, ভবিষ্যতে তার লাইসেন্স পাওয়ার পথও কঠিন হয়ে যায়। কারণ জার্মান আইন মনে করে, যে সাইকেল নিয়ে সচেতন নয়, সে গাড়ি চালালে আরও বড় বিপদ ঘটাবে।

​২. সাইকেল চালানোর সময় ফোন ব্যবহার:​গাড়ি চালানোর মতো সাইকেল চালানোর সময়ও হাতে ফোন রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি যদি সাইকেল চালানো অবস্থায় ফোন কানে দিয়ে কথা বলেন বা টেক্সট করেন, তবে অন-দ্য-স্পট বড় অঙ্কের জরিমানা (Bußgeld) গুণতে হবে। জিপিএস ম্যাপ দেখতে হলে সাইকেলের হ্যান্ডেলে মাউন্ট বা হোল্ডার ব্যবহার করা বাধ্যতামূলক।

​৩. উল্টো পথে বা ফুটপাতে সাইকেল চালানো:
জার্মানিতে সাইকেলের জন্য আলাদা লেন (Fahrradweg) থাকে। আপনি যদি ভুল করে বা শর্টকাট মারার জন্য উল্টো পথে সাইকেল চালান, কিংবা পথচারীদের হাঁটার ফুটপাতে সাইকেল উঠিয়ে দেন, তবে পুলিশ আপনাকে জরিমানা করতে এক সেকেন্ডও দ্বিধা করবে না।


16/06/2026

জার্মানিতে গিয়ে একাকীত্বে ভুগছেন? জার্মানদের সাথে বন্ধুত্ব করার আসল চাবিকাঠি হলো ★Verein★🇩🇪🤝

​বাংলাদেশ থেকে যারা নতুন জার্মানিতে যান, তাদের মুখে প্রায়ই একটা কথা শোনা যায়- জার্মানরা বড্ড গম্ভীর, সহজে বন্ধু হতে চায় না। কিন্তু সত্যি বলতে, জার্মানদের সাথে বন্ধুত্ব করার একটা দারুণ অলিখিত মাধ্যম আছে, যা আমরা অনেকেই জানি না। সেটা হলো জার্মানির ★Verein★ (ফেয়াআইন) বা ক্লাব কালচার।
​জার্মানিতে ফুটবল ক্লাব, বই পড়ার ক্লাব, হাইকিং ক্লাব থেকে শুরু করে এমন কোনো শখ বা কাজ নেই, যার জন্য নির্দিষ্ট কোনো Verein বা সমিতি নেই। পুরো জার্মান সমাজ মূলত এই ক্লাব সংস্কৃতির ওপর দাঁড়িয়ে আছে।

​আপনি Verein-এ জয়েন করলে যে সুবিধা গুলো পাবেন:

​১. সহজে বন্ধুত্ব (Freundschaft): জার্মানরা বাসে বা রাস্তায় নিজে থেকে কথা না বললেও, ক্লাবের ভেতর তারা ভীষণ সামাজিক। কারণ সেখানে সবাই একই শখ বা উদ্দেশ্য নিয়ে আসে। ফুটবল বা হাইকিং ক্লাবে একসাথে সময় কাটালে খুব দ্রুত তাদের সাথে সলিড বন্ধুত্ব হয়ে যায়।

​২. ফ্রি-তে ভাষা প্র্যাকটিস (Sprechen üben): ক্লাবের মেম্বাররা বেশির ভাগই জার্মান হওয়ায় সেখানে কথা বলার চমৎকার সুযোগ তৈরি হয়। ক্লাসের বাইরে ন্যাচারাল জার্মান শেখার এর চেয়ে ভালো উপায় আর নেই!

​৩. নেটওয়ার্কিং ও ক্যারিয়ার: অনেক সময় এই ক্লাবগুলোর মাধ্যমে বড় বড় প্রফেশনালদের সাথে খাতির জমে ওঠে, যা পরবর্তীতে পার্ট-টাইম বা ফুল-টাইম জব পাওয়ার ক্ষেত্রে দারুণ রেফারেন্স হিসেবে কাজ করে।

13/06/2026

জার্মানিতে গ্রীষ্মকাল আসলেই পুরো দেশ হঠাৎ 'নিখোঁজ' হয়ে যায় কেন?
জানুন অদ্ভুত "Sommerloch" (জোমাআ-লখ) কালচার! 🇩🇪☀️🏖️

​বাংলাদেশ বা এশিয়ান দেশগুলোতে গরমকাল মানেই তীব্র তাপদাহ আর স্বাভাবিক কর্মব্যস্ত জীবন। কিন্তু ইউরোপ তথা জার্মানিতে জুন, জুলাই আর আগস্ট এই তিন মাস পুরো দেশের চিত্র সম্পূর্ণ বদলে যায়।এই সময়ে জার্মান সমাজে খুব বিখ্যাত দুটি শব্দ শোনা যায়: ★Sommerpause★ (সামার ব্রেক) এবং ★Sommerloch★(গ্রীষ্মের শূন্যতা)।

​আপনি যদি জার্মানিতে নতুন যান, তবে এই অদ্ভুত সময়টার মুখোমুখি হলে প্রথম প্রথম বেশ অবাক হবেন!

​১. Sommerpause (সবকিছু যখন থমকে দাঁড়ায়):
​জার্মানরা রোদ আর উষ্ণ আবহাওয়া প্রচণ্ড ভালোবাসে। তাই গরমের এই দিনগুলোতে প্রায় সবাই একসাথে তাদের বার্ষিক ছুটি (Urlaub) নিয়ে নেয়। স্কুল-কলেজ তো বন্ধ থাকেই, এমনকি অনেক অফিস, ছোটখাটো দোকান, রেস্তোরাঁ বা ডাক্তারদের চেম্বারও দরজায় একটা নোটিশ ঝুলিয়ে ২-৩ সপ্তাহের জন্য পুরোপুরি বন্ধ হয়ে যায়! ইউনিভার্সিটি বা ভাষা শিক্ষার কোর্সগুলোতেও এই সময়ে এক ধরণের অলস নীরবতা নেমে আসে।

​২. Sommerloch (নিউজ পোর্টালের 'খবরের অভাব'):
​এই শব্দটার আক্ষরিক অর্থ হলো "গ্রীষ্মের গর্ত"। যেহেতু রাজনীতিবিদ, ব্যবসায়ী থেকে শুরু করে দেশের সাধারণ মানুষ সবাই এই সময়ে ছুটি কাটাতে সমুদ্র সৈকতে বা পাহাড়ে চলে যায়, তাই পুরো দেশে বড় কোনো ঘটনা বা রাজনৈতিক কর্মকাণ্ড ঘটে না। ফলে জার্মানির বড় বড় টিভি চ্যানেল আর নিউজপেপারগুলো কোনো সিরিয়াস খবর খুঁজে পায় না! খবরের এই চরম অভাব বা শূন্যতাকেই তারা মজা করে বলে "Sommerloch"। এই শূন্যতা ঢাকতে নিউজ চ্যানেলগুলো তখন অদ্ভুত সব হালকা চালের খবর দেখায় (যেমন: চিড়িয়াখানার বাঘটি আজ কয়বার হাই তুলল টাইপ খবর!)।

​৩. এই সময়ে শহর ফাঁকা থাকলেও উৎসবের আমেজ ভরপুর, ​এই তিন মাস বিকেলের পর জার্মানির রাস্তাঘাট, পার্ক, লেকের পাড় বা ক্যাফেগুলো মানুষের ভিড়ে জমজমাট হয়ে ওঠে। সবাই ঘরের দরজা-জানালা খুলে বাইরে রোদের মধ্যে বসে আড্ডা দেয়, বিয়ার খায় বা বার্বিকিউ করে।


10/06/2026

Learn German Conversation at the Doctor.A2–B1 German Speaking Practice..

09/06/2026

Kennen নাকি Wissen? "জানা" বা "চেনা" নিয়ে আর কোনো কনফিউশন নয়! 🇩🇪🇧🇩✍️

​জার্মান ভাষা শেখার সময় আমরা অনেকেই এই দুটি ভার্বের সঠিক ব্যবহার নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। যেহেতু দুটোরই বাংলা অর্থ কাছাকাছি, তাই বাক্যের গঠন না বুঝলে পরীক্ষার খাতায় ভুল হওয়াটাই স্বাভাবিক।

​একদম সহজ এবং ব্যাকরণগত নিখুঁত লজিক দিয়ে আজীবন মনে রাখার উপায়টি শিখে নেওয়া যাক।

১. Kennen (পরিচিত থাকা / চেনা): ​যখন আপনি কোনো ব্যক্তি, স্থান, বই বা বস্তুর সাথে আগে থেকেই পরিচিত (Familiar) বা চেনেন, তখন Kennen ব্যবহার করা হয়। এর পর সাধারণত একটি সরাসরি Akkusativ Objekt (Nomen বা Pronomen) বসে।

​উদাহরণ:
Ich kenne den Lehrer. (আমি শিক্ষককে চিনি।)
​Kennst du Berlin? (তুমি কি বার্লিন শহরটিকে চেনো/সেখানে গিয়েছ?)

​২. Wissen (তথ্য জানা): ​যখন আপনি কোনো নির্দিষ্ট তথ্য (Fact), জ্ঞান বা কোনো খবর জানেন, তখন Wissen ব্যবহার করা হয়। এর পর সাধারণত কোনো সরাসরি নাউন বসে না, বরং একটি Nebensatz (Nebensatz শুরু হয় dass, ob, wie, wo, wann ইত্যাদি দিয়ে) যুক্ত থাকে।

​উদাহরণ:
Ich weiß, dass er heute kommt. (আমি জানি যে সে আজ আসবে।)
​Weißt du, wie spät es ist? (তুমি কি জানো এখন কয়টা বাজে?)



05/06/2026

Goethe / Telc / Ösd B1অথবা B2 পরীক্ষার প্রস্তুতি এর জন্য Kasus কেন এত গুরুত্বপূর্ণ? 🎯🇩🇪
​B1 বা B2 লেভেলের Schreiben এবং Sprechen মডিউলে ভালো স্কোর করার অন্যতম পূর্বশর্ত হলো আর্টিকেলের নিখুঁত ব্যবহার। অনেকেই টেবিল মুখস্থ করলেও বাক্যের ভেতরের লজিক ধরতে না পারায় ছোটখাটো ভুল করে বসেন।


05/06/2026

Aller Anfang ist schwer.

04/06/2026

বারবার 'Müssen' ব্যবহার করে আপনার জার্মান লেখাকে বোরিং বানিয়ে ফেলছেন না তো? শিখে নিন কিছু অ্যাডভান্সড বিকল্প!🇩🇪✍️✈️

​জার্মান ভাষা শেখার শুরুতে (A1/A2 লেভেলে) কোনো কিছু "অবশ্যই করতে হবে" বোঝাতে আমরা চোখ বন্ধ করে "müssen" ব্যবহার করি।
কিন্তু আপনি যখন B1 বা B2 লেভেলের আন্তর্জাতিক পরীক্ষা (যেমন: Goethe,Telc,Ösd, Dtz) দেবেন, তখন একই শব্দ বারবার ব্যবহার করলে আপনার স্কোর কমে যেতে পারে।
​পরীক্ষকদের ইমপ্রেস করতে এবং আপনার জার্মানের মানকে প্রফেশনাল স্তরে নিয়ে যেতে 'müssen'-এর পরিবর্তে নিচের কিছু স্মার্ট ব্যাকরণগত কাঠামো ব্যবহার করতে পারেন।

যেমন:

​১। haben + zu + Infinitiv (সক্রিয় বাধ্যবাধকতা -Aktiv বাক্যের জন্য ):কাউকে কোনো কাজ অবশ্যই করতে হবে বোঝাতে 'müssen'-এর পরিবর্তে এই স্ট্রাকচারটি দারুণভাবে কাজ করে।

★Modal verb ব্যবহৃত বাক্য : Ich muss diesen Bericht heute schreiben.

★অ্যাডভান্স /​স্মার্ট বাক্য : Ich habe diesen Bericht heute zu schreiben. (আমাকে আজ এই রিপোর্টটি লিখতেই হবে।)

​২। sein + zu + Infinitiv (প্যাসিভ বাধ্যবাধকতা - Passiv বাসের জন্য ):কোনো একটি কাজ অবশ্যই করা দরকার বা করা আবশ্যক (যেখানে কাজটি কে করবে তা মুখ্য নয়) বোঝাতে এটি ব্যবহৃত হয়।

★​Modal verb ব্যবহৃত বাক্য: Das Problem muss sofort gelöst werden.

★​অ্যাডভান্স /​স্মার্ট বাক্য: Das Problem ist sofort zu lösen. (সমস্যাটি এখনই সমাধান করা আবশ্যক।)

​৩। es ist erforderlich /notwendig,..zu +Infinitiv: Es ist notwendig ফ্রেজটি নিজেই বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা প্রকাশ করে ফেলে যার ফলে মডাল ভার্ব এর প্রয়োজন হয় না কেননা এর অর্থ হলো (এটি প্রয়োজনীয় যে...)। এটি মূলত ফরম্যাল ইমেইল বা রাইটিংয়ের শুরুতে যুক্তি দেওয়ার জন্য একটি চমৎকার ফ্রেজ।

★Modal verb ব্যবহৃত বাক্য​:
1.Wir muss pünktlich ankommen.
2.Ich muss täglich Deutsch sprechen.

​★​অ্যাডভান্স /​স্মার্ট বাক্য:
1.Es ist notwendig, pünktlich anzukommen. (সময়মতো পৌঁছানো অত্যন্ত জরুরি।)
2.Es ist notwendig,täglich Deutsch zu sprechen.
(প্রতিদিন জার্মান বলা আবশ্যক)

01/06/2026

B1/B2 লেভেলে Schreiben এ ভালো স্কোর পেতে চান? তাহলে সাধারণ Verb ছেড়ে 'Nomen-Verb-Verbindungen' শিখুন📚📖🇧🇩🇩🇪

​জার্মান ভাষা শেখার জার্নিতে আপনি যখন B1/B2 লেভেলে পা রাখবেন, তখন আপনার কথা বলা এবং লেখার মানকে আরও প্রফেশনাল ও আকর্ষণীয় করে তুলতে হবে। আর এর জন্য সবচেয়ে কার্যকরী হাতিয়ার হলো ★Nomen-Verb-Verbindungen★। বিশেষ করে এটা B2 level এ বেশি ব্যবহার করা হয়।

যখন একটি সাধারণ Verb ব্যবহার না করে একটি Nomen (বিশেষ্য) এবং একটি Feste Verben (নির্দিষ্ট ক্রিয়াপদ)-এর কম্বিনেশন ব্যবহার করা হয় তখন তাকে ★Nomen-Verb-Verbindungen★বলা হয়। এটি আপনার জার্মান ভাষার মানকে এক লাফে অনেক উঁচুতে নিয়ে যায় এবং আন্তর্জাতিক পরীক্ষায় (যেমন: Goethe বা Telc) পরীক্ষকদের দারুণভাবে ইমপ্রেস করে।

​বাস্তব জীবনের চমৎকার কিছু উদাহরণ দিয়ে বিষয়টি বুঝে নেওয়া যাক:

১।সাধারণ রূপ: ​Ich muss dir helfen. (আমার তোমাকে সাহায্য করা উচিত।)

​B1/B2 রূপ (Nomen-Verb-Verbindung):
​Ich muss dir Hilfe leisten. (এখানে 'helfen' এর বদলে Hilfe leisten ব্যবহার করা হয়েছে, যার অর্থও সাহায্য করা।)

২।​সাধারণ রূপ: ​Wir müssen dieses Problem diskutieren. (আমাদের এই সমস্যাটি আলোচনা করা দরকার।)

​B1/ B2 রূপ (Nomen-Verb-Verbindung): ​Wir müssen dieses Problem zur Sprache bringen. (zur Sprache bringen মানে কোনো বিষয় আলোচনায় আনা।)

৩।​সাধারণ রূপ:​Die Studenten interessieren sich für das Thema. (শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে আগ্রহী।)

​B1/ B2 রূপ (Nomen-Verb-Verbindung): ​Die Studenten haben Interesse an dem Thema. ('Interesse haben an' মানে কোনো বিষয়ে আগ্রহ থাকা।)

31/05/2026

وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ ۚ فَمَنْ تَصَدَّقَ بِهِ فَهُوَ كَفَّارَةٌ لَهُ ۚ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ
​বাংলা উচ্চারণ:
​ওয়া কাতাবনা আলাইহিম ফীহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনী ওয়াস্সিন্না বিস্সিন্নি ওয়াল জুরুহা ক্বিসাসুন, ফামান তাছাদদাকা বিহী ফাহুয়া কাফফারাতুল লাহ, ওয়ামাল লাম ইয়াহকুম বিমা আনঝালাল্লাহু ফা উলা-ইকা হুমুজ্জ্বালিমুন।

​বাংলা অর্থ:
​আমি তাদের প্রতি এতে লিখে দিয়েছি যে, প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত এবং জখমের বদলা সমান। তারপর যে ব্যক্তি তা ক্ষমা করে দেয়, তবে তা তার জন্য গুনাহের কাফফারা হবে। আর যারা আল্লাহর নাযিল করা বিধান অনুযায়ী ফায়সালা করে না, তারাই যালিম।

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Rani Bazar Batar Mor Rajshahi
Rajshahi
6100

Opening Hours

Monday 10:00 - 23:00
Tuesday 10:00 - 23:00
Wednesday 10:00 - 23:30
Thursday 10:00 - 23:00
Friday 10:00 - 23:00
Saturday 10:00 - 23:00
Sunday 10:00 - 23:00