North Bengal International University-NBIU Rajshahi

North Bengal International University-NBIU Rajshahi

Share

Official page of
North Bengal International University
Campus Location:
Chowddopai, Natore Road, Motihar, Rajshahi.

North Bengal International University (NBIU) was established on 15 September, 2013 after getting the permission from the Government of the People’s Republic of Bangladesh. The university is one of the two approved private universities in the Rajshahi City.

25/06/2026

🎓 নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (NBIU)-তে ভর্তি চলছে | Autumn 2026 🎓

আপনার উজ্জ্বল ও সফল ভবিষ্যৎ গড়ার যাত্রা শুরু হোক নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে। রাজশাহী মহানগরীর ঢাকা-রাজশাহী মহাসড়ক সংলগ্ন ধান ও গম গবেষণা কেন্দ্রের বিপরীতে চৌদ্দপাই এলাকায় অবস্থিত ইউজিসি ও সরকার অনুমোদিত নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মমুখী ভবিষ্যৎ গড়তে আজই যুক্ত হোন NBIU-এর সাথে।

🎁 বিশেষ সুবিধা:
✅ এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে সকল শিক্ষার্থীদের জন্য ১০% থেকে সর্বোচ্চ ১০০% পর্যন্ত টিউশন ফি মওকুফের সুযোগ। এ সুযোগ একবছর পর্যন্ত অব্যাহত থাকবে।

🖥️ অনলাইনে আবেদন করুন:
🌐 admission.nbiu.edu.bd

📍 ক্যাম্পাস ঠিকানা:
চৌদ্দপাই, নাটোর রোড, মতিহার, রাজশাহী।

📞 ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন:
০১৭৮৯-৯০৮৬১২ (WhatsApp)

25/06/2026

ক্যারিয়ারের নতুন অগ্রযাত্রায় আন্তরিক অভিনন্দন।💐💐

​নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (NBIU)-এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক ১৯তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী মর্তুজা আহমেদ মাহিম ট্রাস্ট ব্যাংক পিএলসি (Trust Bank PLC)-এ ট্রেইনি সিনিয়র অ্যাসোসিয়েট (TSA) পদে মনোনীত হওয়ার জন্য বিভাগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

​ট্রাস্ট ব্যাংকের মতো একটি মর্যাদাপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানে এই নিয়োগ তোমার কঠোর পরিশ্রম, মেধা ও নিষ্ঠারই প্রতিফলন। তোমার এই অর্জন বিভাগের অন্য শিক্ষার্থীদের জন্য একটি বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।

​তোমার জন্য একটি উজ্জ্বল ও সমৃদ্ধ কর্পোরেট ক্যারিয়ার কামনা করছি।

​শুভেচ্ছান্তে,

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (NBIU)

রাজশাহী, বাংলাদেশ।

24/06/2026

𝐀𝐝𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 𝐎𝐩𝐞𝐧 𝐀𝐮𝐭𝐮𝐦𝐧 𝟐𝟎𝟐𝟔
Start your journey toward a bright and successful future with North Bengal International University (NBIU) — a UGC & Government Approved Private University in Rajshahi.
✨ Applications are now open for:
💻 𝐃𝐞𝐩𝐚𝐫𝐭𝐦𝐞𝐧𝐭 𝐨𝐟 𝐁𝐮𝐬𝐢𝐧𝐞𝐬𝐬 𝐒𝐭𝐮𝐝𝐢𝐞𝐬
✅ 𝐔𝐩 𝐭𝐨 𝟏𝟎𝟎% 𝐓𝐮𝐢𝐭𝐢𝐨𝐧 𝐅𝐞𝐞𝐬 𝐖𝐚𝐢𝐯𝐞𝐫
Based on SSC & HSC Results for 1st Year!
📌 Apply Online Now:
🌐 𝐚𝐝𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧.𝐧𝐛𝐢𝐮.𝐞𝐝𝐮.𝐛𝐝
📍 Campus Address:
𝐂𝐡𝐨𝐰𝐝𝐝𝐨𝐩𝐚𝐢, 𝐍𝐚𝐭𝐨𝐫𝐞 𝐑𝐨𝐚𝐝, 𝐌𝐨𝐭𝐢𝐡𝐚𝐫, 𝐑𝐚𝐣𝐬𝐡𝐚𝐡𝐢, 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡.
📞 For Admission Information:
𝟎𝟏𝟕𝟖𝟗-𝟗𝟎𝟖𝟔𝟏𝟐 (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩)
🚀 Shape Your Future with Quality Education at NBIU!

Photos from Dept. of Sociology, North Bengal International University's post 23/06/2026
Photos from North Bengal International University-NBIU Rajshahi's post 23/06/2026

🌱 নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি 🌿

সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ (২৩ জুন ২০২৬) যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান, ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান, বিভাগের সহকারি অধ্যাপক ছাত্রকল্যাণ উপদেষ্টা আবুজার,
বিভাগীয় প্রধান ড. জান্নাতুল জাহান, সহকারি অধ্যাপক আনিছুর রহমান, প্রভাষক আব্দুল্লাহ আল মামুনসহ বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

🌳 মাসব্যাপী এই কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ পর্যায়ক্রমে ক্যাম্পাস ও ক্যাম্পাস-সংলগ্ন সড়কে বৃক্ষরোপণ করবে। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Photos from Department of English, North Bengal International University's post 23/06/2026
Photos from North Bengal International University-NBIU Rajshahi's post 22/06/2026

🎓 নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১ম সমাবর্তন উপলক্ষে অ্যালামনাই মতবিনিময় সভা অনুষ্ঠিত 🎓
২২ জুন, ২০২৬
আগামী ১লা ডিসেম্বর ২০২৬ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (NBIU) প্রথম সমাবর্তন সফল ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের (অ্যালামনাই) নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান সমাবর্তনকে স্মরণীয় ও সফল করতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি প্রাক্তন শিক্ষার্থীদের মূল্যবান মতামত ও পরামর্শ মনোযোগ সহকারে শুনেন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রায় তাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. শহীদ ইকবাল। আইন বিভাগের সভাপতি শামীমা সুলতানা সুইটি-র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ইদ্রিস আলী, ছাত্রকল্যাণ উপদেষ্টা আবুজার, সহকারী প্রক্টর সাব্বির আহম্মেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

সভায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের অ্যালামনাই প্রতিনিধিরা অংশগ্রহণ করে তাদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও গঠনমূলক পরামর্শ তুলে ধরেন। প্রাণবন্ত আলোচনা ও অংশগ্রহণের মধ্য দিয়ে প্রথম সমাবর্তনকে সফল করার ব্যাপারে সকলের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।

একসাথে গড়ি স্মরণীয় প্রথম সমাবর্তন, শক্তিশালী করি NBIU অ্যালামনাই নেটওয়ার্ক।

🎓📚

Photos from Department of Law, North Bengal International University's post 22/06/2026
22/06/2026

দীর্ঘ এক সেমিস্টারের অধ্যবসায়, পরিশ্রম ও শিক্ষাযাত্রার সমাপনীতে আজ ২১ জুন ২০২৬ তারিখ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিএসএস (সম্মান) ব্যাচ-২৮ এর স্প্রিং ২০২৬ সেমিস্টারের মৌখিক পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 🎓📚

ভাইভার কক্ষে ছিল প্রত্যাশা, আত্মবিশ্বাস এবং দীর্ঘদিনের প্রস্তুতির প্রতিফলন। প্রতিটি প্রশ্নের উত্তরে ফুটে উঠেছে শিক্ষার্থীদের জ্ঞান, চিন্তাশক্তি এবং দৃঢ় প্রত্যয়।🗣️

মৌখিক পরীক্ষার এই দিন শুধু স্মৃতি নয়; এটি অধ্যবসায়, শেখা এবং এগিয়ে যাওয়ার গল্প। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বিশ্বাস করে, আজকের এই পদক্ষেপ আগামী দিনে শিক্ষার্থীদের সাফল্যের ভিত্তি হয়ে থাকবে।📖

জ্ঞান, মানবিকতা ও নেতৃত্বের গুণাবলি নিয়ে তারা যেন সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই প্রত্যাশা রইল। 💐

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রাজশাহী

Photos from North Bengal International University-NBIU Rajshahi's post 21/06/2026

🌱 নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলা বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি 🌿

সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ (২১ জুন ২০২৬) বাংলা বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান, ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হাসান ঈমাম সুইট, সহযোগী অধ্যাপক ড. নূরে এলিস আকতার জাহান, প্রভাষক মোসা. শামীমা নাজনীন তনিমা, সীমা রানী এবং বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

🌳 মাসব্যাপী এই কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ পর্যায়ক্রমে ক্যাম্পাস ও ক্যাম্পাস-সংলগ্ন সড়কে বৃক্ষরোপণ করবে। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Campus: Chowddopai, Natore Road, Motihar
Rajshahi
6206

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00