14/05/2026
চট্টগ্রামে বোনকে বিয়ে দিতে রাজি না হওয়ায় ইছু মিয়া নামের এক যুবককে হত্যার দীর্ঘ ২৩ বছর পর মামলার রায় দিয়েছেন আদালত। আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আককাস এই রায় ঘোষণা করেন। আদালতের অফিস সহকারী মারুফ হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন জামাল উদ্দিন ও মোহাম্মদ এরশাদ। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. মনির, আলমগীর ও রাশেদ। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার নথি অনুযায়ী, নিহত ইছু মিয়া নগরের বহদ্দারহাট এলাকার একটি মাছের আড়তে কাজ করতেন। আসামি জামাল উদ্দিন ইছু মিয়ার বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে সেই প্রস্তাবে ইছু মিয়া রাজি না হওয়ায় তাকে বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল
পরবর্তীতে ২০০৩ সালের ৮ জানুয়ারি ডবলমুরিং থানার আগ্রাবাদ শেখ মুজিব সড়কের বিসিক ভবনের পাশের একটি কবরস্থানের ঝোপ থেকে ইছু মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের ভাই কামাল উদ্দিন বাদী হয়ে ডবলমুরিং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
14/05/2026
মেধা ও একাডেমিক কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলভুক্ত আটটি ডিসিপ্লিনের ১৫ জন শিক্ষার্থী ডিন’স অ্যাওয়ার্ড লাভ করেছেন।
আজ ১৩ মে (বুধবার) বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৫ ও ২০২৬ সালে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।
14/05/2026
18th BJS MCQ Question 2025
রেফারেন্সসহ সমাধান
#বিজেএস #জুড়িসিয়ারি #সিভিলজজ #জজ
Hand note - hsc
04/05/2026
১৮শ বিজেএস লিখিত,
সম্পত্তি সংক্রান্ত আইন
Hand note - hsc
03/05/2026
সাংবিধানিক আইন ১৮শ বিজেএস লিখিত (০৩/০৫/২৬)
Hand note - hsc
02/05/2026
🔴 ১৮শ বিজেএস লিখিত পরীক্ষার প্রশ্নপত্র (৩০/০৪/২৬)
বিষয়: অপরাধ সংক্রান্ত আইন
Hand note - hsc
02/05/2026
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বদলি করা হবে: শিক্ষামন্ত্রী
শিগগিরই দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের বদলি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
আজ শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এসময় তিনি জানান, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বদলি কার্যক্রমের জন্য সব কিছু তৈরি করা হচ্ছে। এজন্য কমিটি করা হচ্ছে।
এছাড়া প্রাথমিকের ১৪ হাজার ৩শ শিক্ষকের তড়িঘড়ি করে স্বল্প সময়ে পরীক্ষা নেওয়া হয়েছিল উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, তাদেরকে কিছু শর্ত দিয়ে যোগদান করানো হবে। চাকরিতে যে শর্তগুলোর উল্লেখ আছে, সেগুলো মেনেই তাদেরকে যোগদান করানো হবে বলে জানান মন্ত্রী।
29/04/2026
১৮শ বিজেএস, ২০২৬ লিখিত পরিক্ষা
দেওয়ানি মামলা সংক্রান্ত আইন