01/06/2026
প্রাতিষ্ঠানিক লোগো
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dhantala RU School & College, Education, Rangpur.
01/06/2026
প্রাতিষ্ঠানিক লোগো
25/05/2026
উভয় শাখার সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,"পবিত্র ঈদুল আজহা" উপলক্ষে ২৪/০৫/২০২৬খ্রি: হতে ০৪/০৬/২০২৬খ্রি: পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আগামী ০৭/০৬/২০২৬খ্রিষ্টাব্দে যথারীতি শ্রেণি পাঠদান চলবে। ধন্যবাদ,
ঈদ মুবারক।
17/05/2026
16/05/2026
শিক্ষার্থীদের সমারোহ
07/05/2026
SSC পরীক্ষা চলমান........
হায়, মৃত্যু বড়ই নিষ্ঠুর! এইতো কয়েকদিন আগের কথা, যে মানুষটির সাথে হাসলাম, গল্প করলাম, একই টেবিলে,পাশের চেয়ারে খোশগল্পে মেতে ছিলাম, কী নিষ্ঠুর মৃত্যু আজ আমাদের মাঝ থেকে কেড়ে নিলেন সহকর্মী তাহমিদুর রহমান স্যারকে। সকলে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।আমিন।আমিন।।
22/04/2026
গংগাচড়া উপজেলা আয়োজিত ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২৬- এ ধনতোলা রেয়াজ উদ্দিন স্কুল ও কলেজ প্রকল্প প্রদর্শনীতে সিনিয়র গ্রুপে ২য় এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড সিনিয়র গ্রুপে ২য়,৩য় ও ৪র্থ স্থান লাভ করে।
অংশ গ্রহনকারী সকল শিক্ষার্থীদের প্রতি রইলো দোয়া ও অভিনন্দন।
আগামী ২১ এপ্রিল, ২০২৬ তারিখ থেকে এস.এস.সি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। পরীক্ষায় অংশগ্রহণকারী ধনতোলা রেয়াজ উদ্দিন স্কুল ও কলেজ, গংগাচড়া, রংপুর-এর শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।
এ বছর আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ধনতোলা রেয়াজ উদ্দিন স্কুল ও কলেজ থেকে মোট ২২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে—যার মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৯৬ জন এবং মানবিক বিভাগ থেকে ১২৫ জন। তোমাদের এই গুরুত্বপূর্ণ যাত্রাপথে আমি, প্রতিষ্ঠানের একজন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে, গভীর গর্ব ও ভালোবাসা অনুভব করছি।
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রতিটি মুহূর্তের পরিশ্রম, অধ্যবসায় এবং স্বপ্ন যেন সফলতার দ্বার উন্মোচন করে। ইনশাআল্লাহ তোমরাই হবে আগামী দিনের গর্বিত আলোকবর্তিকা।
আমার দৃঢ় প্রত্যাশা—বিগত বছরের ধারাবাহিকতা বজায় রেখে ধনতোলা রেয়াজ উদ্দিন স্কুল ও কলেজ এ বছরও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করবে।
সকল পরীক্ষার্থীর জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা।
আল্লাহ তোমাদের সহায় হোন।
#শুভকামনা #ধনতোলা_রেয়াজ_উদ্দিন_স্কুল_ও_কলেজ
সাবেক অধ্যক্ষ ও সভাপতি, অত্র প্রতিষ্ঠান।
22/04/2026