16/06/2026
শোক সংবাদ ও দোয়া মাহফিল
গভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী মোঃ আবু জুবায়ের (আইডি: 2546LLB01014) গত ১৫ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আজ ১৬ জুন ২০২৬, বাদ জোহর এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আমরা সকলের নিকট মরহুমের জন্য দোয়া প্রার্থনা করছি।
**আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন।
আমিন
15/06/2026
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী আবু জুবায়ের কিছুক্ষণ আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন।
তাঁর এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করুন, তাঁর কবরকে জান্নাতের বাগানসমূহের একটি বাগান বানিয়ে দিন এবং জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন।
শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহপাঠীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আল্লাহুম্মাগফির লাহু, ওয়ারহামহু, ওয়া আফিহি, ওয়া'ফু আনহু।
আমিন। 🤲
06/06/2026
🎉 Congratulations & Best Wishes 🎉
On the occasion of his safe return after performing the sacred pilgrimage of Hajj, the members of Manarat International University Law Club extend their heartfelt congratulations and best wishes to Abdullah Hill Gani Sir, the esteemed Head In-Charge of the Department of Law.
May Almighty Allah accept his Hajj, bless his life with peace and prosperity, and grant him continued success in serving humanity, promoting knowledge, and contributing to the welfare of society.
Hajjan Mabroor wa Sa'yan Mashkoor.
💐 May this blessed journey inspire a new chapter of faith, wisdom, and countless blessings in your life. 💐
Manarat International University Law Club
🌺
02/06/2026
আজ ২ জুন, বিশিষ্ট চিন্তাবিদ, শিক্ষানুরাগী, সাবেক সফল আমলা এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অন্যতম প্রধান স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা সদস্য মরহুম শাহ্ আবদুল হান্নান-এর চতুর্থ মৃত্যুবার্ষিকী।
১৯৩৯ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করা এই কালজয়ী ব্যক্তিত্ব ২০২১ সালের আজকের এই দিনে ৮২ বছর বয়সে ইন্তেকাল করেন।
তিনি ছিলেন একাধারে সততার মূর্ত প্রতীক এবং সমাজ সংস্কারক। দুর্নীতি দমন ব্যুরোর মহাপরিচালক, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) চেয়ারম্যান ও সচিবের মতো সর্বোচ্চ রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি তিনি এদেশের উচ্চশিক্ষা, স্বাস্থ্য, গবেষণা ও ব্যাংকিং খাতের ইসলামীকরণে অবিস্মরণীয় অবদান রেখে গেছেন।
শিক্ষা ও সমাজ গঠনে তাঁর অনন্য অবদানসমূহ:
উচ্চশিক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপান্তর:
আমাদের প্রিয় বিদ্যাপীঠ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামসহ (IIUC) দেশের শীর্ষস্থানীয় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলায় তিনি অন্যতম প্রধান ভূমিকা পালন করেন।
চিন্তার আধুনিকায়ন ও মধ্যমপন্থা:
জ্ঞানচর্চায় তিনি সবসময় 'আল-ওয়াসাতিয়াহ' বা মধ্যমপন্থা অনুসরণ করতেন। ড. হাশিম কামালী ও মুহাম্মদ আসাদের মতো বিশ্বখ্যাত স্কলারদের বই বাংলায় অনুবাদ করিয়ে আধুনিক শিক্ষিত প্রজন্মের কাছে ইসলামের সঠিক ও যুগোপযোগী ব্যাখ্যা পৌঁছে দিয়েছেন।
নারী অধিকার ও সামাজিক নিরাপত্তা: ইসলামের দৃষ্টিতে নারীর সঠিক মর্যাদা, অর্থনৈতিক স্বাধীনতা ও কর্মক্ষেত্রের অধিকার নিয়ে তিনি ছিলেন একজন অগ্রগামী ও স্পষ্টবাদী কণ্ঠস্বর।
গবেষণা ও থিংক ট্যাংক গঠন:
বাংলাদেশে সুশৃঙ্খল গবেষণার পরিবেশ তৈরি করতে 'বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট' (BIIT) এবং 'ইসলামিক ল রিসার্চ কাউন্সিল অ্যান্ড লিগ্যাল এইড বাংলাদেশ'-এর মতো গুরুত্বপূর্ণ থিংক ট্যাংক প্রতিষ্ঠা করেন।
পেশাগত জীবনে শীর্ষ আমলা হলেও চিন্তায় ও কর্মে তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও মানুষ গড়ার কারিগর। তরুণ প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই ছিল তাঁর জীবনের অন্যতম প্রধান ব্রত।
আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই মহান কর্মবীরকে। মহান আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন মরহুমের সকল দ্বীনি ও সামাজিক অবদানকে কবুল করেন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন। আমীন।
26/05/2026
🌙✨ ঈদুল আযহা মোবারক ✨🌙
ত্যাগ, ভালোবাসা ও মানবতার মহান শিক্ষা বয়ে আনুক পবিত্র ঈদুল আযহা।
আল্লাহ আমাদের সকল কোরবানি ও দোয়া কবুল করুন এবং জীবন ভরে দিন শান্তি, রহমত ও বরকতে। 🤍
MIU LAW CLUB ⚖️
24/05/2026
🎓✨ Congratulations & Best Wishes ✨🎓
The respected Lecturer of the Department of Law, Manarat International University, and esteemed Assistant Moderator of MIU Law Club,
Muhammad Abdul Khalique ,
The MIU Law Club extends its heartfelt congratulations and best wishes on the remarkable achievement of earning a PhD in Law from the University of Szeged, Hungary. 🌸
This outstanding accomplishment is a great source of pride and inspiration for all of us. Your knowledge, dedication, and hard work will continue to serve as a guiding light for future generations of students.
Wishing you continued success and greater achievements in your future endeavors. 💙⚖️
— MIU Law Club
20/05/2026
Farewell of 40th Batch of Law Department at MIU Held
The farewell ceremony of the 40th Batch of the Department of Law at Manarat International University was held on Tuesday, 20 May 2026, at the auditorium of the university’s permanent campus in Ashulia.
Professor Dr. Mohammad Abdur Rob, Honorable Vice Chancellor of the university, attended the program as the chief guest. The event was chaired by Barrister Md. Tasnim Ferdous, Head (In-Charge) of the Department of Law.
Among the distinguished guests present were Professor Dr. A.B.M. Mahbubul Islam, Md. Alamgir Hossain, Additional Registrar of the university, and faculty members Shahriar Bin Wares, Sumaiya Islam, Muhammad Abdul Khalique, and Syeda Tahmina Qumer, along with other teachers and officials of the department.
Also present at the event were Md. Ajmir Hossain, President of the MIU Law Club, Abdullah Al Rafi, Secretary of the club, and other members of the club.
During the ceremony, the chief guest and other distinguished guests presented commemorative crests to the outgoing students and conveyed their heartfelt wishes for the graduates’ future success and prosperous careers.
19/05/2026
# # ⚖️ ক্লাসরুম সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের আশ্বাস 🏛️
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ৩০৬ নং কক্ষে মুট কোর্টের (Moot Court) কার্যক্রম চলমান থাকার কারণে সাধারণ শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস ব্যাহত হওয়া এবং বিকল্প রুমের তীব্র সংকট নিয়ে আজ আমরা **'ল ক্লাব'**-এর পক্ষ থেকে বিভাগীয় প্রধান (Head of the Department) মহোদয়ের নিকট একটি লিখিত আবেদন পেশ করি।
আবেদনপত্রটি হাতে পেয়ে মাননীয় বিভাগীয় প্রধান মহোদয় শিক্ষার্থীদের এই সাময়িক ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। একই সাথে তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে, শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি এবং এই তীব্র গরমের মধ্যে রুম খোঁজাখুঁজির ভোগান্তি দূর করতে অতি শীঘ্রই একটি স্থায়ী ও কার্যকর সমাধান করা হবে।
শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক প্রয়োজনে এবং বিভাগের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে 'ল ক্লাব' সবসময় পাশে ছিল এবং থাকবে। আশা করছি খুব দ্রুতই আমাদের এই ক্লাসরুম সংকটের স্থায়ী সমাধান হবে।
ধন্যবাদান্তে,
**ল ক্লাব**
আইন বিভাগ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
**
**
19/05/2026
"নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী।"
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আইন বিভাগের ৪১তম ব্যাচের অত্যন্ত মেধাবী, সদালাপী ও প্রিয়মুখ আবু সাঈদ ভাইয়ের অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর চলে যাওয়া আমাদের আইন বিভাগ ও বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।
প্রিয় সাঈদ ভাইয়ের রুহের মাগফেরাত ও পরম করুণাময়ের দরবারে তাঁর জান্নাতুল ফেরদাউস নসিবের কামনায় 'মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ল ক্লাব'-এর পক্ষ থেকে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আসুন, আমরা সবাই মিলে আমাদের ভাইয়ের জন্য আল্লাহর দরবারে হাত তুলি। আল্লাহ তায়ালা তাঁর সকল গুনাহখাতা ক্ষমা করে দিন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আমিন। 🤲