ABIRAM Model School & College

ABIRAM Model School & College

Share

আমরা বিশ্বাস করি জ্ঞানের আলো সবার জন্য উন্মুক্ত।

08/06/2026

যে সকল শিক্ষার্থীর রোল নং (৫২৮৩১৫-৫২৮৩২৩) এবং (৫২৮৩৮৬-৫২৮৩৯৫) তাদের ব্যবহারিক পরীক্ষা ০৯/০৬/২০২৬ তারিখ মঙ্গলবার সকাল দশ টায়, তাই এসকল শিক্ষার্থীদের সকাল ৮:৫০ ঘটিকায় স্কুল গেটে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে নির্দেশ প্রদান করা হলো। এছাড়া বাকি শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা দুপুর ১২ টায়। তাই এসকল শিক্ষার্থীদের গাড়ি সকাল ১০:৫০ ঘটিকায় মোল্লাহ পাম্পের সামনে থেকে ছেড়ে যাবে।

20/05/2026
Photos from ABIRAM Model School & College's post 20/05/2026

অবিরাম মডেল স্কুল অ্যান্ড কলেজের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি

Photos from ABIRAM Model School & College's post 20/05/2026

বেসরকারি বৃত্তি পরীক্ষা-২০২৬ এর সিলেবাস

18/05/2026

প্লিজ, নিজেকে একজন পরীক্ষার্থীর জায়গায় বসিয়ে একবার ভাবুন।

ধরুন, উচ্চতর গণিত পরীক্ষা শুরু হয়েছে। আপনি সৃজনশীল অংশের উত্তর লেখা শুরু করেছেন। প্রথম প্রশ্নের (২-ক) অংকটি খুব ভালোভাবে কমন পড়েছে- মাত্র ২ মিনিটেই আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর করে ফেললেন।

এরপর এলো ২-খ, এই নিয়মের অংক প্র্যাকটিস আছে। কিন্তু পরীক্ষায় আসা অংকটির লেভেল একটু বেশি কঠিন। ধাপে ধাপে সমাধান করতে গিয়ে বেশ সময় লেগে গেল, অনেক পরিশ্রমও করতে হলো। শেষ পর্যন্ত গিয়ে দেখলেন ডান পাশের সঙ্গে মিলছে না! আপনার উত্তর এসেছে 1:4, অথচ প্রশ্নে দেওয়া আছে 1:2। আপনি কিভাবে নিশ্চিত হবেন যে, আপনার করা সমাধানটা ঠিক আছে!

এমন পরিস্থিতিতে পরীক্ষার হলে আপনার মানসিক অবস্থা কী হবে, একবার ভেবে দেখুন। আপনি বারবার হিসাব মিলিয়ে দেখছেন, কিন্তু কোথায় ভুল হয়েছে বুঝতে পারছেন না। একদিকে সময় চলে যাচ্ছে, ৩০ মিনিটে উত্তর করতে পেরেছেন মাত্র ২ নম্বরের। স্বাভাবিকভাবেই মনে দুশ্চিন্তা, অস্থিরতা আর আত্মবিশ্বাসে টান পড়বে।

মনে রাখতে হবে- এটি গণিত পরীক্ষা। এখানে একবার ঘাবড়ে গেলে পরের সহজ ও পারা অংকগুলোতেও ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। মাথা ঠান্ডা রাখা তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

দুঃখজনকভাবে, গতকাল ঢাকা বোর্ডের এসএসসি উচ্চতর গণিত পরীক্ষায় পরীক্ষার্থীদের সঙ্গে এমন পরিস্থিতি বারবার ঘটেছে। একদিকে ছিল অনেক প্রশ্নের ঘুরানো-প্যাঁচানো উপস্থাপন, অন্যদিকে বিভিন্ন জায়গায় ভুল ও অসঙ্গতি। এমন অভিজ্ঞতা কোনো পরীক্ষার্থীর জন্যই কাম্য হতে পারে না। পরীক্ষার প্রশ্ন এমন হওয়া উচিত, যা শিক্ষার্থীর জ্ঞান ও দক্ষতা যাচাই করবে- অপ্রয়োজনীয় মানসিক চাপ তৈরি করবে না।

05/05/2026

আলহামদুলিল্লাহ, আগামীকাল বুধবার সকাল ১০:০০(দশ) ঘটিকায় সাভার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় অবিরাম মডেল স্কুল অ্যান্ড কলেজর মোট ২৫(পঁচিশ) শিক্ষার্থী বৃত্তি পাওয়ায় তাদেরকে স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আপনারা সকলে আমন্ত্রিত।
স্থানঃঅবিরাম মডেল স্কুল অ্যান্ড কলেজ।

02/05/2026

অবিরাম মডেল স্কুল অ্যান্ড কলেজের সহঃপ্রধান শিক্ষক ইমরান স্যারের শাশুড়ি আম্মা ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন।

Want your school to be the top-listed School/college in Savar?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Hemayetpur
Savar
1340