Al Amanah Academy

Al Amanah Academy

Share

An English Version School (National Curriculum) integrated with Hifzul Quran, situated in Sylhet.

Photos from Metrocity Women's College, Sylhet's post 17/06/2026

.
আল আমানাহ ফাউন্ডেশন পরিচালিত প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে আমরা বদ্ধপরিকর।

02/06/2026

আগামী প্রজন্মকে সাফল্য ও সমৃদ্ধির সোনালি সোপানে পৌঁছে দিতে আমাদের নিরলস ও দুর্নিবার প্রচেষ্টা....

28/05/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ত্যাগের মহিমায় ভাস্বর হোক পবিত্র ঈদুল আযহা।
ঈদ মোবারক।

24/05/2026

.
Al Amanah Academy যেভাবে সিলেটের সর্বস্তরের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে, ঠিক তেমনি আন্তরিকতা, সুপরিকল্পিত কার্যক্রম ও মানসম্মত শিক্ষাসেবার সমন্বয়ে Metrocity Women’s College, Sylhet-কেও সিলেটের অন্যতম সেরা কলেজে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ— ইন শা আল্লাহ।

✅স্বপ্ন ✅অঙ্গীকার ✅ অভিযাত্রা

সুন্দর, নিরাপদ ও উন্নত পরিবেশে গুণগত শিক্ষাব্যবস্থার স্বপ্ন নিয়েই যাত্রা শুরু হয়েছিল Al Amanah Foundation-এর। একদল নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী, চিকিৎসক, অভিজ্ঞ একাডেমিক ব্যক্তিত্ব ও সচেতন পেশাজীবীর আন্তরিক উদ্যোগে গড়ে উঠেছে এই ফাউন্ডেশন। আমাদের বিশ্বাস—শিক্ষা শুধু সনদ অর্জনের মাধ্যম নয়; শিক্ষা মানুষকে গড়ে তোলে, চরিত্র নির্মাণ করে, নেতৃত্বের যোগ্যতা সৃষ্টি করে এবং আলোকিত ভবিষ্যতের পথ দেখায়।

সেই স্বপ্নযাত্রার প্রথম অধ্যায় ছিল Al Amanah Academy. আর আজ, আলহামদুলিল্লাহ, সেই অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক— Metrocity Women’s College, Sylhet. ২০১০ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি এখন থেকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে, পরিপূর্ণ আয়োজন ও সুপরিকল্পিত ব্যবস্থাপনায় Al Amanah Foundation-এর তত্ত্বাবধানে নতুনভাবে পথচলা শুরু করতে যাচ্ছে।

আমাদের লক্ষ্য— Metrocity Women’s College, Sylhet-কে সিলেটের মেয়েদের জন্য আস্থা, নিরাপত্তা ও একাডেমিক উৎকর্ষের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করা।

আমরা মনে করি, একজন শিক্ষার্থীর সফলতার পেছনে শুধু পাঠদানই যথেষ্ট নয়; প্রয়োজন নিরাপদ পরিবেশ, নিবিড় যত্ন, আন্তরিক দিকনির্দেশনা এবং আত্মবিশ্বাস বিকাশের উপযুক্ত সুযোগ। সেই লক্ষ্য নিয়েই আমাদের প্রতিটি পরিকল্পনা, প্রতিটি উদ্যোগ।

Metrocity Women’s College, Sylhet-কে নিয়ে আমাদের অঙ্গীকার—
☑️মেয়েদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ ক্যাম্পাস
☑️প্রতিটি শিক্ষার্থীর প্রতি নিবিড় যত্ন ও আন্তরিক পরিচর্যা
☑️যোগ্য, অভিজ্ঞ ও দায়িত্বশীল শিক্ষক-শিক্ষিকার সমন্বয়
☑️স্মার্ট ক্লাসরুম ও আধুনিক শিক্ষাসামগ্রীর ব্যবহার
☑️নৈতিকতা, শিষ্টাচার ও নেতৃত্ব বিকাশে বিশেষ গুরুত্ব
☑️মেধাবী শিক্ষার্থীদের জন্য স্পেশাল একাডেমিক সাপোর্ট
☑️দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা কার্যক্রম
☑️বোর্ড পরীক্ষায় সেরা ফলাফলের লক্ষ্যে নিবিড় প্রস্তুতি।

Al Amanah Academy যেভাবে সিলেটের সর্বস্তরের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে, ঠিক তেমনি আন্তরিকতা, সুপরিকল্পিত কার্যক্রম ও মানসম্মত শিক্ষাসেবার সমন্বয়ে Metrocity Women’s College, Sylhet-কেও সিলেটের অন্যতম সেরা কলেজে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ— ইন শা আল্লাহ।

যোগাযোগ: ০১৩০৯ ১৩৪৬৩৬

Photos from Al Amanah Academy's post 20/05/2026

আল আমানাহ একাডেমির ইতিহাসে আরেকটি গৌরবোজ্জ্বল দিন!
الحمد لله رب العالمين
২০২৩ সালে মহান আল্লাহ তা‘আলার অশেষ রহমতে আল আমানাহ একাডেমির স্বপ্নযাত্রা শুরু হয়েছিল এক মহৎ লক্ষ্যকে সামনে রেখে—ন্যাশনাল কারিকুলাম (ইংরেজি ভার্সন) ও হিফজুল কুরআনের সমন্বয়ে এমন এক প্রজন্ম গড়ে তোলা, যারা দ্বীনের আলো ও দুনিয়াবি জ্ঞানের সমন্বয়ে হবে উম্মাহর আদর্শ সন্তান।

সেই স্বপ্নযাত্রায় ২০২৫ সালের ২২ নভেম্বর আমরা পেয়েছিলাম আমাদের প্রথম হাফেজ। আর আজ, আল্লাহর অশেষ মেহেরবানিতে, আমরা সাক্ষী হলাম আরেকটি আবেগঘন, বরকতময় ও ঐতিহাসিক মুহূর্তের। যুক্ত হলো সাফল্যের নতুন অধ্যায়, স্থাপিত হলো আরেকটি উজ্জ্বল মাইলফলক।

আমাদের স্নেহের শিক্ষার্থী ফারিহা জাকির চৌধুরী (ক্লাস সিক্স) সফলভাবে সম্পন্ন করেছে তার মুবারক হিফজ। আলহামদুলিল্লাহ! সে আজ আল আমানাহ একাডেমির প্রথম হাফেজা হওয়ার গৌরব অর্জন করেছে।

কুরআনের নূরে আলোকিত এই অর্জন শুধু ফারিহার ব্যক্তিগত সাফল্য নয়; এটি তার পরিবার, উস্তাদজিগণ এবং আল আমানাহ একাডেমির জন্যও এক অনন্য সম্মান ও আনন্দের বিষয়।

তার দীর্ঘ সাধনা, অধ্যবসায়, কুরআনের প্রতি ভালোবাসা এবং উস্তাদজিগণের নিরলস মেহনত আজ এই মহিমান্বিত অর্জনের মাধ্যমে সার্থকতা পেয়েছে। আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাই ফারিহা, তার সম্মানিত অভিভাবকবৃন্দ এবং সংশ্লিষ্ট সকল উস্তাদজিগণকে।

আজকের এই মহতী ও হৃদয়স্পর্শী অনুষ্ঠানে একাডেমির প্রিন্সিপাল জনাব হোসাইন আহমদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আমানাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব ডা. মো. জাহিদ হোসাইন। উপস্থিত ছিলেন হাফেজা ফারিহা জাকির চৌধুরীর গর্বিত পিতা জনাব জাকির আহমদ চৌধুরী, মাতা জোবায়দা ফেরদৌস চৌধুরী এবং সম্মানিত উস্তাদজিগণ।

আমরা মহান আল্লাহ তা‘আলার দরবারে দোয়া করি—তিনি যেন আমাদের সন্তানদের কুরআনের বাহক ও আমলকারী হিসেবে কবুল করেন, তাদের জীবনকে ইলম, আখলাক ও তাকওয়ার আলোয় উদ্ভাসিত করেন এবং আল আমানাহ একাডেমির এই বরকতময় পথচলাকে দিন দিন আরও সমৃদ্ধ ও সুদৃঢ় করে দেন।
اللهم اجعل القرآن ربيع قلوبنا ونور صدورنا

আমিন ইয়া রাব্বাল আ'লামীন।

Photos from Al Amanah Academy's post 15/05/2026

.
ছোট ছোট মুখের হাসি, বিজয়ের আনন্দ আর স্বপ্নভরা চোখ—
এসব নিয়েই আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়ে উঠেছিল এক সুন্দর স্মৃতি!

আলহামদুলিল্লাহ, সফলভাবে সম্পন্ন হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের কিছু মুহূর্ত......

14/03/2026

অভিজ্ঞ ও দক্ষ প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হচ্ছে।

05/02/2026

ছাত্রীদের পড়ানোর জন্য একজন হাফেজা ও দুইজন ক্বারীয়া এবং ছাত্রদের পড়ানোর জন্য একজন ক্বারী আবশ্যক। অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷
আবেদন করতে হবে ৯ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখের মধ্যে।

19/01/2026

জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি!

একজন সহকারী শিক্ষিকা (ইংরেজি) এবং একজন কম্পিউটার অপারেটর আবশ্যক।
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হচ্ছে। আবেদনের শেষ সময়: ২২ জানুয়ারি, ২০২৬। রাত ১০ টা।
আবেদন করবেন সরাসরি অথবা ইমেইলে [email protected].

Photos from Al Amanah Academy's post 16/01/2026

আল আমানাহ একাডেমির ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম "অভিভাবক সভা" আজ অনুষ্ঠিত হয়। আল আমানাহ একাডেমির সম্মানিত প্রিন্সিপাল জনাব হোসাইন আহমদ- এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আমানাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব ডা. মো. জাহিদ হোসাইন।
একাডেমির হিফজ বিভাগের শিক্ষক জনাব আবদুল্লাহ আল মাসরুর এর কুরআন তেলাওয়াত দিয়ে সূচনা হওয়া সভার শুরুতেই একাডেমিক কার্যক্রম ও নীতিমালা সম্পর্কে অভিভাবকদের অবহিত করা হয়। সম্মানিত অভিভাবকরাও মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন এবং এরকম সমন্বিত কারিকুলামের প্রতিষ্ঠান তৈরির উদ্যোগ নেয়ায় উদ্যোক্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। অভিভাবকগণ আল আমানাহ একাডেমির সকল আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটি সিলেট অঞ্চলের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভা সঞ্চালনায় ছিলেন এরাবিক সেকশনের সম্মানিত ইন-চার্জ জনাব আমিনুল ইসলাম মাহফুজ আল মাদানী। হামদ পরিবেশন করেন একাডেমিক সেকশনের শিক্ষক জনাব জানে আলম জনি।

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


House No: 49/B, Block: B, Main Road, Shahjalal Upashahar
Sylhet
3100

Opening Hours

Monday 07:00 - 21:00
Tuesday 07:00 - 21:00
Wednesday 07:00 - 21:00
Thursday 07:00 - 21:00
Saturday 07:00 - 21:00
Sunday 07:00 - 21:00