22/12/2025
আলহামদুলিল্লাহ
"কিশোর কন্ঠ মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫" এ The Holy Child Merit School Fatepur এর কৃতি শিক্ষার্থী আানিসা জান্নাত তুনজি ৭ম শ্রেণি থেকে অংশ গ্রহণ করে বৃত্তি পেয়েছেন।
আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
18/10/2025
গোয়াইনঘাটে স্বাগতম, স্যার।
05/10/2025
📚 বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ 🌍
শিক্ষক শুধু জ্ঞান দান করেন না, তিনি মানুষ গড়েন।
দি হলি চাইল্ড মেরিট স্কুল ফতেপুর এর পক্ষ থেকে সকল শিক্ষককে জানাই অন্তরের অন্তস্তল থেকে শ্রদ্ধা ও ভালোবাসা।
আপনাদের নিরলস প্রচেষ্টায়ই গড়ে উঠছে আগামী দিনের দেশ ও জাতি।
শুভ বিশ্ব শিক্ষক দিবস!
— মোস্তাকিম আলী
প্রধান শিক্ষক,
দি হলি চাইল্ড মেরিট স্কুল ফতেপুর।
16/09/2025
শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়াশোনা করলে,যেকোনো বিষয় দ্রুত শিখে নিতে পারে। নিয়মিত ও একাগ্রভাবে পড়লে শুধু ভালো রেজাল্টই নয়, তৈরি হয় এক শক্ত ভিত্তি, যা ভবিষ্যতের প্রতিটি ধাপে কাজে আসে।
ছবিতে প্রথম শ্রেণির শিক্ষার্থীরা।
15/09/2025
হাজী মদরিছ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে আজকের নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন আমাদের বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক।
২০২৫-২০২৬ ইং শিক্ষাবর্ষে অত্র কলেজে ভর্তীকৃত সকল শিক্ষার্থীকে ফুলেল শুভেচছা জানাচ্ছি।
05/09/2025
আমাদের বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির মেধাবী শিক্ষার্থী স্নেহের মাহিন, গাছ থেকে পড়ে ডান হাতটি ভেঙে গেছে। মহান আল্লাহ যেনো ছেলেটাকে দ্রুত সুস্থতা দান করেন এবং সে ক্লাসে ফিরে আসে।
04/09/2025
আলহামদুলিল্লাহ।
আজ ০৪/০৯/২০২৫ ইং সকাল ১১.৩০ ঘটিকায় "দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন -২০২৫ ইং" এর ফলাফল প্রকাশিত হয়েছে। সকল শিক্ষার্থীদের জন্য দোয়া ও ভালোবাসা রইলো।