Jamia Lutfia Anwarul Uloom Hamidnagar Boruna

Jamia Lutfia Anwarul Uloom Hamidnagar Boruna

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jamia Lutfia Anwarul Uloom Hamidnagar Boruna, Education, Sylhet.

23/04/2026

আগামী ২৫ এপ্রিল শনিবার বাদ যোহর
আল খলীল কুরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় ফলাফল প্রকাশ হবে।

20/04/2026

অদ্য বিকেল ৩:৫০ ঘটিকায় ঐতিহ্যবাহী জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণায় আগমন করেন উস্তাযুল হুফ্ফাজ শাইখ আব্দুল হক হাফিজাহুল্লাহ। ❤️

তাঁর আগমন উপলক্ষে আয়োজন করা হয় এক 'মশকুল কুরআন মাজলিস'। মাজলিসে তার সামনে মশক ও তেলাওয়াত করে শুনায় জামেয়ার বেশ কিছু তালিবুল ইলম। তিনি তন্ময় হয়ে শুনেন সবার তেলাওয়াত ও মশক এবং ভূয়সী প্রশংসা করেন সবার। পরে কিছু জরুরি হিদায়াত দেন। অতঃপর সবাইকে নিয়ে মশক করেন অনেকক্ষণ যাবত!

জামেয়ার প্রতি বড়দের এই নেক নজরকে আল্লাহ তাআলা কবুল করুন! বড়দের দোয়া ও নেক নজরই আমাদের বড় প্রাপ্তি!

18/04/2026

পেইজের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে বরুণা মাদরাসার অফিসিয়াল সকল আপডেট পেতে সাথে থাকুন।

Photos from Jamia Lutfia Anwarul Uloom Hamidnagar Boruna's post 16/04/2026

জামেয়ার নবীন বরণ অনুষ্ঠান ও নবীন ছাত্রদের অনুভূতি :

ঐতিহ্যবাহী জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা'র ১৪৪৭-৪৮ হি./২০২৬-২৭ ঈ. সনের নবীন তালিবুল ইলমদের উদ্দেশ্যে আয়োজিত 'নবীন বরণ' অনুষ্ঠান আজ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

এতে বক্তব্য রাখেন জামেয়ার সম্মানিত আসাতিযায়ে কেরাম, নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা।

প্রবীণরা আজ নবীনদেরকে আনুষ্ঠানিকভাবে ফুলের তোড়া দিয়ে আন্তরিক উঞ্চতার সহিত বরণ করে নিয়েছে এবং সার্বিক সহযোগিতার অঙ্গিকার ব্যক্ত করেছে।
আর নবীন শিক্ষার্থীরা জামিয়ার প্রতি তাদের অনুভব অনুভূতি এবং কোন সব বৈশিষ্ট্যের কারনে তারা জামেয়াকে তাদের ইলমী সফরের জন্য নির্বাচন করেছে তা সুন্দরভাবে তুলে ধরেছে।

দোয়া করি আল্লাহ তায়ালা আমাদেরকে মানুষের এই আমানতগুলো যথাযথ রক্ষা ও পরিচর্যার তাওফিক দান করুন। জামেয়ার শান ও মান দিনদিন আরও বাড়িয়ে দিন। নবীন-প্রবীণ সমস্ত শিক্ষার্থীদেরকে ইলমে নাফে' ও আমলে সালেহ দান করুন।

Photos from Jamia Lutfia Anwarul Uloom Hamidnagar Boruna's post 13/04/2026

ঐতিহ্যবাহী জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা

ইলম অর্জনে বড়দের আত্মত্যাগ, ভালো ছাত্রের গুণাগুণ ও দারুল ইকামার জরুরী নিয়ম কানুন নিয়ে নাতিদীর্ঘ আলোচনা করছেন জামিয়ার সম্মানিত নাইবে নাজিমে তা'লীমাত
শাইখ আব্দুর রহমান শরীফপুরী হাফিজাহুল্লাহ। ❤️

Photos from Jamia Lutfia Anwarul Uloom Hamidnagar Boruna's post 09/04/2026

"নামাজ দ্বীনের খুঁটি"

জামাত, তাকবীরে উলা, সফ্ফে আওয়াল, সফবন্ধি ইত্যাদি গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে জরুরী আলোকপাত করছেন জামেয়ার সম্মানিত নাইবে নাজিমে তা'লীমাত
শাইখ আব্দুর রহমান শরীফপুরী হাফিজাহুল্লাহ ❤️ ও
নাজিমে দারুল ইকামাহ শাইখ মুস্তাকিম আলী হাফিজাহুল্লাহ ❤️

08/04/2026

এ দৃশ্য প্রশান্তির!❤️
এ দৃশ্য প্রাত্যহিকের!❤️

বাহিরে এখনও আবছা আলো। মাগরিবের এখনও প্রায় সাত মিনিট বাকি। দোয়া কবুলের সময় হেতু জামিয়ার তালিবুল ইলমরা বসেছে মোনাজাতে। কায়মনোবাক্যে নিজের সমস্ত আবদার পেশ করছে মহান রাব্বুল আলামিনের সমীপে!!

Photos from Jamia Lutfia Anwarul Uloom Hamidnagar Boruna's post 07/04/2026

ঐতিহ্যবাহী জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা

নতুন শিক্ষাবর্ষের সূচনালগ্নে তালিবুল ইলমদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বয়ান পেশ করছেন জামিয়ার সম্মানিত আমিনুত তা'লীম
হাফিজ মাওলানা ফখরুজ্জামান হাফিজাহুল্লাহ।❤️

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Sylhet