Sylhet Agricultural University

Sylhet Agricultural University

Share

This is the official page of Sylhet Agricultural University (SAU), Bangladesh.

20/06/2026
Photos from Sylhet Agricultural University's post 20/06/2026

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারম প্রতিযোগিতায় সেমিফাইনালে সিকৃবি শিক্ষার্থী সাদিয়া আফরিন।।

জাতীয় বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারম প্রতিযোগিতা ২০২৫-২৬ এ অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে সেমিফাইনালে উঠেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থী সাদিয়া আফরিন।

ছাত্রীদের একক ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ধারাবাহিকভাবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর প্রতিযোগীদের পরাজিত করে সেমিফাইনালে নিজের স্থান নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয় পরিবার আশা প্রকাশ করেছে যে, তিনি আগামী ম্যাচগুলোতেও সাফল্যের ধারা অব্যাহত রেখে সিকৃবির জন্য আরও গৌরব বয়ে আনবেন।

Photos from Sylhet Agricultural University's post 19/06/2026

আধুনিক অফিস ব্যবস্থাপনা নিশ্চিত করতে ডি - নথির ব্যবহার বাড়াতে হবে ----------------- সিকৃবি ভিসি

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে কেন্দ্রীয় লাইব্রেরী ভবনের ই-রিসোর্স সেন্টারে সিকৃবি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দুই দিন ব্যাপি ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

১৯ জুন (শুক্রবার) সিকৃবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. এম. রাশেদ হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ডা. মোঃ রফিকুল ইসলাম।

দুই দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, কাগজভিত্তিক নথি ব্যবস্থার পরিবর্তে ডি-নথি চালু হলে ফাইল নিষ্পত্তি, সিদ্ধান্ত গ্রহণ ও নাগরিকসেবা প্রদানে গতি, স্বচ্ছতা এবং জবাবদিহিতা বৃদ্ধি পাবে।ডি-নথি (ডিজিটাল নথি) ব্যবহারের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে নথির সুষ্ঠু সংরক্ষণ ও আধুনিক অফিস ব্যবস্থাপনা নিশ্চিত করা যায় । ডি-নথি ব্যবহারের মাধ্যমে একটি ফাইলের গতিপ্রকৃতি সহজেই পর্যবেক্ষণ করা যায়। ফলে ফাইল হারিয়ে যাওয়া, অযথা বিলম্ব এবং অনাকাঙ্ক্ষিত জটিলতা অনেকাংশে কমে যাবে। একই সঙ্গে অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে দ্রুত নথি উপস্থাপন, অনুমোদন ও নিষ্পত্তির সুযোগ পাবে।

দুইদিন ব্যাপী প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ২৫ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করছেন।

Photos from Sylhet Agricultural University's post 18/06/2026

সিকৃবিতে শিক্ষার্থীদের জন্য সাইকেলের গ্যারেজ উদ্বোধন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শহীদ জিয়া হলে শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মত সাইকেলের গ্যারেজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম এ গ্যারেজ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন, শহীদ জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ মিয়া, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, দপ্তর প্রধান, বিভিন্ন দপ্তরের পরিচালক, সহকারী প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে সিকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, সাইক্লিং যেমন চমৎকার একটি ব্যায়াম, তেমনি এটি পরিবেশবান্ধব বাহন। “পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত যাতায়াত ব্যবস্থা হিসেবে সাইকেলের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই গ্যারেজটি সাইকেল ব্যবহারকারী শিক্ষার্থীদের নিরাপদ পার্কিং, মেরামত ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”তিনি বলেন, পর্যায়ক্রমে প্রতিটি হলে সাইকেল রাখার গ্যারেজের ব্যবস্থা করা হবে।
উদ্বোধন শেষে অতিথিরা গ্যারেজের বিভিন্ন সুবিধা পরিদর্শন করেন এবং উদ্যোগটির সফলতা কামনা করেন।

15/06/2026

সিকৃবি'র প্রফেসর ড. মোঃ ফুয়াদ মন্ডল’র পিতার মৃত্যুতে ভাইস চ্যান্সেলরের শোক।।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কীটতত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ ফুয়াদ মন্ডল-এর প্রাণপ্রিয় পিতা মোঃ আব্দুল আউয়াল মন্ডল-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম । এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
ড. মোঃ ফুয়াদ মন্ডল-এর পিতা মোঃ আব্দুল আউয়াল মন্ডল গত ১৪ জুন ২০২৬ তারিখ ভোরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দুই কন্যা, দুই পুত্র, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

Photos from Sylhet Agricultural University's post 15/06/2026

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকালীন উপাচার্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের অবসরপ্রাপ্ত বরেণ্য শিক্ষাবিদ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রাণী রোগতত্ত্ব বিজ্ঞানী প্রফেসর ড. মো. ইকবাল হোসেন-এর আজ, ১৫ জুন, প্রথম মৃত্যুবার্ষিকী।

এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছি এবং মহান আল্লাহ তাআলার নিকট তাঁর রুহের মাগফেরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।

Photos from Sylhet Agricultural University's post 14/06/2026

সিকৃবিতে গাভীর মাস্টাইটিস রোগে ফেজ থেরাপি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

দুদ্ধখামার ব্যবস্থাপনার উন্নয়নে ওয়ান হেলথ ধারণার বাস্তবায়ন করতে হবে---সিকৃবি ভিসি


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) গাভীর মাস্টাইটিস রোগে ফেজ থেরাপি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন (রবিবার) সিকৃবি’র ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে হিট প্রকল্পের ‘গাভীর মাস্টাইটিস (স্তনের প্রদাহ) রোগে ফেজ থেরাপি- স্তনস্বাস্থ্যের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, লাভজনক দুগ্ধখামার ব্যবস্থাপনা এবং ওয়ান হেলথ ভিত্তিক টেকসই উন্নয়নের একটি বিকল্প সমাধান’। শীর্ষক উপ প্রকল্পের ইনসেপশন সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের কৃষি অর্থনীতিতে প্রাণিসম্পদ খাত একটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিশেষ করে দুগ্ধ শিল্প দেশের পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু গবাদিপশুর মাস্টাইটিস রোগ এখনো দুগ্ধ খাতের অন্যতম বড় চ্যালেঞ্জ। এই রোগের কারণে দুধ উৎপাদন কমে যায়, চিকিৎসা ব্যয় বৃদ্ধি পায় এবং খামারিরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটি ক্রমবর্ধমান উদ্বেগের বিষয়। এই প্রেক্ষাপটে ফেজ থেরাপি একটি সম্ভাবনাময়, পরিবেশবান্ধব এবং কার্যকর বিকল্প চিকিৎসা পদ্ধতি হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের দুগ্ধ শিল্পকে আরও টেকসই ও লাভজনক করে তুলতে এই সকল গবেষণা সহায়তা করবে। এ গবেষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ওয়ান হেলথ ধারণার বাস্তবায়ন, যেখানে মানুষ, প্রাণী এবং পরিবেশের স্বাস্থ্যকে একটি সমন্বিত কাঠামোর মধ্যে বিবেচনা করা হয়। স্বাস্থ্য ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় এই ধরনের আন্তঃবিষয়ক গবেষণার বিকল্প নেই।

উপ-প্রকল্পের ব্যবস্থাপক (এসপিএম) ও প্যাথলজি বিভাগের প্রফেসর ড. মোঃ মাছুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যাথলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আল মামুন, সাউরেস এর সহযোগী পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার।

সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন উপ-প্রকল্পের সহকারী ব্যবস্থাপক (এএসপিএম) প্রফেসর ড. মোঃ মুক্তার হোসেন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপ-প্রকল্পের সহকারী ব্যবস্থাপক (এএসপিএম) প্রফেসর ড. ফেরদাউস মোঃ আলতাফ হোসেন।

দিনব্যাপী কর্মশালায় শিক্ষক, গবেষক এবং প্যাথলজি বিভাগের পিএইচডি ও এম এস শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

12/06/2026

২০২৬-২৭ অর্থ বছরের জন্য ঘোষিত বাজেট মানবিক ও অন্তর্ভুক্তিমূলক
----------সিকৃবি ভিসি প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে প্রণীত ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্য নিয়ে তৈরি এই গণমুখী বাজেটকে স্বাগত জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম । বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি বলেন, দীর্ঘ দুই দশক পর বিএনপি সরকারের ১৭ তম বাজেটে ৯ লাখ ৩৮ হাজার
কোটি টাকার যে বৃহৎ ও জনকল্যাণমুখী বাজেট ঘোষণা করা হয়েছে সেখানে জীবনযাত্রার ব্যয় কমানো, কর্মসংস্থান সৃষ্টি এবং নিম্ন-মধ্যবিত্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বাধীন সরকারের প্রথম এই বাজেটে সাধারণ মানুষের স্বস্তি ও উন্নয়নের জন্য বেশ কিছু কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দিক হলো : ফ্যামিলি কার্ড ও ফার্মার কার্ডের মতো জনকল্যাণমূলক সহায়তায় বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে কর কাঠামোতে বিশেষ ছাড় ও ভর্তুকি দেওয়া হয়েছে।জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাস্থ্য খাতে দেশের ইতিহাসে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। চাল, ডাল, চিনি, তেল, মাছ ও মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানো হয়েছে , যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে ভূমিকা রাখবে।সামাজিক নিরাপত্তা কর্মসূচি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে । জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬.৫% এবং মূল্যস্ফীতি ৭.৫% প্রাক্কলন করা হয়েছে । অর্থনীতিতে গতি ফেরাতে ও দেশি-বিদেশি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে এই বাজেটটি একটি সময়োপযোগী পদক্ষেপ বলে তিনি মনে করেন । এছাড়াও সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ১১ বছর পর নবম পে স্কেল ঘোষণার ফলে তাদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হওয়ার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে। সর্বোপরি এই বাজেটে দেশের প্রায় সকল শ্রেণী, পেশার, ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানুষের আকাঙ্খার প্রতিফলন ঘটেছে।

11/06/2026

সিকৃবির মাৎস্য বিজ্ঞান অনুষদের নতুন ডিন ড. শহীদুল ইসলাম

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মাৎস্য বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব নিয়েছেন উপকূলীয় ও সামুদ্রিক মাৎস্য বিজ্ঞান বিভাগের সিনিয়র প্রফেসর ড. শহীদুল ইসলাম| বৃহস্পতিবার (১১ জুন) মাৎস্য বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে মাৎস্য বিজ্ঞান অনুষদের ৭ম ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি| প্রফেসর ড. শহীদুল ইসলাম ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন| তিনি কৃতিত্বের সাথে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে বিএসসি ফিশারিজ (অনার্স), এমএসসি এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন| তিনি বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটে (বিএফআরআই) ১৯৯০ সালে বৈজ্ঞানিক কর্মকতা হিসেবে পেশাগত জীবন শুরু করেন এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগদানের পূর্বে একই প্রতিষ্ঠানে উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকতা হিসেবে কর্মরত ছিলেন| ড. শহীদুল বাংলাদেশের একজন সুপরিচিত মৎস্য বিজ্ঞানী| তিনি বহু গবেষণা প্রকল্পের প্রধান প্রবেষক ও সহপ্রধান গবেষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইতোমধ্যে ৯০টির অধিক গবেষণা পত্র জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। মাৎস্য সম্পর্কিত তার ৭টি বুকলেট প্রকাশিত হয়েছে। তিনি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের বাগদা চিংড়ি ও সাদা মাছের চাষাবাদ কৌশল শীর্ষক বইয়ের লেখক। তিনি ২০১৭ সাল হতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হিসেব কমর্রত আছেন| ড. শহীদুল ইসলাম বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে ওতোপ্রতোভাবে জড়িত| তিনি বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক পদে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন| ব্যক্তি জীবনে তিনি এক কণ্যা ও এক পুত্র সন্তানের জনক|

Photos from Sylhet Agricultural University's post 11/06/2026

অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধি দলের সিকৃবি ভিসির সাথে মত বিনিময় অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা, স্কলারশিপ ও ভিসা সংক্রান্ত পদ্ধতি নিয়ে অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধি দল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (১১ জুন ) সিকৃবি'র ভাইস - চ্যান্সেলর সচিবালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অস্ট্রেলিয়ান হাই কমিশনের প্রতিনিধি দলে ছিলেন ঢাকার অস্ট্রেলিয়ান হাই কমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার মেঘা গুপ্ত, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের সিনিয়র পরিচালক মোস্তাফিজুর রহমান এবং ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের সিনিয়র পরিচালক মিনহাজ চৌধুরী।
মতবিনিময়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে উচ্চশিক্ষার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সহযোগিতা ও কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয় ।

এ সময় প্রতিনিধি দল জানান, বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে অস্ট্রেলিয়ার সহযোগিতা দীর্ঘদিন ধরে চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। এর অংশ হিসেবে ইতোমধ্যে গোলটেবিল বৈঠক, একাডেমিক আলোচনা এবং বিভিন্ন যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যার মাধ্যমে দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারিত্ব বৃদ্ধি এবং গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ করা সম্ভব হবে ।

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Tilagor Alurtol Road
Sylhet
3100