Dhrubok Club

Dhrubok Club

Share

জাতীয় দিবস পালন, মেধাবৃত্তি আয়োজন ও বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রম আয়োজন ও পরিচালনা করা

Photos from Dhrubok Club's post 15/06/2026

আজ ১৫ জুন, সোমবার— মুরারিচাঁদ কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ, প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ স্যার-কে ধ্রুবক ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

ধ্রুবক ক্লাব
গণিত বিভাগ, মুরারিচাঁদ কলেজ।

Photos from Dhrubok Club's post 15/06/2026

🏅 গৌরবের অর্জন, শুভকামনায় বিদায়।✈️

ধ্রুবক ক্লাবের ত্রয়োদশ কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক দ্বীপ তালুকদার আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৫-২৬ এ অসাধারণ সাফল্য অর্জন করেছেন। তিনি ১৫০০ মিটার ও ৫০০০ মিটার দৌড়ে স্বর্ণপদক এবং ১০০০০ মিটার দৌড়ে ব্রোঞ্জপদক অর্জন করে গণিত বিভাগ ও ধ্রুবক ক্লাবের জন্য গৌরব বয়ে এনেছেন। 🥇🥇🥉

এই অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ধ্রুবক ক্লাবের পক্ষ থেকে উনাকে কৃতিত্বের স্মারক প্রদান করে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একইসাথে, উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশ গমন উপলক্ষে উনাকে জানানো হয় আন্তরিক বিদায়ী সংবর্ধনা। নতুন পথচলায় তিনি যেন আরও সাফল্যের স্বাক্ষর রাখেন—এই প্রত্যাশাই আমাদের। 🌍✨

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণিত বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধানসহ বিভাগের অন্যান্য শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, যারা তাঁদের মূল্যবান উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানকে আরও অর্থবহ করে তুলেছেন।

ধ্রুবক ক্লাব পরিবার বিশ্বাস করে, উনার এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
অভিনন্দন ও শুভকামনা, দ্বীপ তালুকদার।

Photos from Dhrubok Club's post 14/06/2026

গঠিত হলো মুরারিচাঁদ (এমসি) কলেজের গণিত বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি।

নবগঠিত কমিটির সকল সম্মানিত সদস্যকে ধ্রুবক ক্লাবের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আমাদের বিশ্বাস, এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন গণিত বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সহযোগিতা ও যোগাযোগের সেতুবন্ধন হিসেবে কাজ করবে এবং বিভাগের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নবগঠিত কমিটির সফলতা ও সমৃদ্ধি কামনা করছি।

06/06/2026

প্রিয় নবীন শিক্ষার্থী (২০২৫-২৬ সেশন),
গণিত বিভাগে ভর্তি ও চান্সপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে ধ্রুবক ক্লাবের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও স্বাগতম।

তোমাদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন পথচলাকে আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে শুরু করার লক্ষ্যে আগামীকাল কলা ভবনে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে। এ আয়োজনে বিভাগের শিক্ষকদের মূল্যবান দিকনির্দেশনা, বিভাগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য এবং সিনিয়র শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ থাকবে।

তাই গণিত বিভাগের সকল নবীন শিক্ষার্থীকে যথাসময়ে উপস্থিত থেকে অরিয়েন্টেশন ক্লাসে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
তোমাদের হাত ধরেই গণিত বিভাগের আগামী দিনের সাফল্য ও গৌরব আরও সমৃদ্ধ হবে—এই প্রত্যাশা রইল।
সকলের জন্য শুভকামনা।

ধ্রুবক ক্লাব,গণিত বিভাগ।
মুরারিচাঁদ কলেজ, সিলেট

27/05/2026

কোপার্নিকাসের জন্মদিন উপলক্ষে ক্যাম-সাস্টের আয়োজিত Writing Contest– “The Biography of Nicolaus Copernicus” এতে অংশগ্রহণ করে ১ম স্থান অর্জন করে মুরারিচাঁদ কলেজের গণিত বিভাগের ১০৪ ব্যাচের শিক্ষার্থী Kawcher Mahmud Adil

তোমার এমন অনন্য অর্জনে ধ্রুবক ক্লাব পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
ভবিষ্যত আরও সাফল্যমণ্ডিত হোক।💙

09/05/2026

মুরারিচাঁদ কলেজের গণিত বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে চান্সপ্রাপ্ত ও ভর্তি হওয়া সকল নবীন শিক্ষার্থীকে ধ্রুবক ক্লাব-এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 💐

তোমাদের নতুন এই পথচলা হোক জ্ঞান, সাফল্য ও অসীম সম্ভাবনায় ভরপুর। গণিতের সৌন্দর্য ও যুক্তির এই জগতে তোমাদের পদচারণা হোক আত্মবিশ্বাসী ও উজ্জ্বল।

ধ্রুবক ক্লাব পরিবারে তোমাদের স্বাগতম।✨

07/05/2026

আন্তঃবিশ্ববিদ্যালয় এথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬ এ গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছেন মুরারিচাঁদ কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী এবং ধ্রুবক ক্লাবের ত্রয়োদশ কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক Dweep Talukder

জাতীয় বিশ্ববিদ্যালয়ের হয়ে প্রতিনিধিত্ব করে প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি অর্জন করেছেন ২টি স্বর্ণপদক ও ১টি ব্রোঞ্জ পদক।

তাঁর এই অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ জাতীয় বিশ্ববিদ্যালয় তাঁকে একটি এয়ার টিকিট উপহার দিয়েছে।

এমন অনন্য অর্জনে ধ্রুবক ক্লাব পরিবারের পক্ষ থেকে উনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
আপনার এই সাফল্য আমাদের জন্য গর্বের, অনুপ্রেরণার।
ভবিষ্যতের পথচলা হোক আরও সাফল্যমণ্ডিত। ✨

Photos from Dhrubok Club's post 04/04/2026

ধ্রুবক ক্লাবের গর্ব,ত্রয়োদশ কার্যকরী কমিটির সহ-সভাপতি অপূর্ব কুর্মি অপু উনার উচ্চশিক্ষার উদ্দেশ্যে অস্ট্রেলিয়া গমন উপলক্ষে পঞ্চদশ কার্যকরী কমিটির পক্ষ থেকে এক আন্তরিক বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।

আপনার পথচলা আমাদের জন্য অনুপ্রেরণা, আপনার অর্জন আমাদের গর্ব। নতুন যাত্রায় আপনি আরও সাফল্যের শিখরে পৌঁছাবেন—এই প্রত্যাশাই রাখি।🖤

ধ্রুবক ক্লাব সবসময় আপনার পাশে ছিল, আছে এবং থাকবে। দূর প্রবাসে থেকেও ক্লাবের প্রতি আপনার ভালোবাসা অটুট থাকবে—এই বিশ্বাস করি।

আপনার আগামীর পথ হোক আলোকিত ও সাফল্যময়। শুভকামনা রইলো নিরন্তর।

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


M. C. College
Sylhet
3100