16/07/2020
অনলাইন বিজ্ঞান কুইজের প্রথম সপ্তাহের চারটি কুইজ শেষে এটাই আমাদের লিডার বোর্ড। সবাইকে অভিনন্দন। এর পরের পজিশন গুলোতে যারা আছো তাদের নাম এখানে দিয়ে পারি নি বলে দুঃখিত। তবে সবারই সুযোগ আছে আগামী কুইজগুলোর উত্তর দিয়ে লিডার বোর্ডে উঠে আসার।
অনিবার্য কারণবশত গত এক সপ্তাহে কোনো কুইজ দেওয়া হয় নি। আগামীকাল থেকে আবার নিয়মিত কুইজ পোস্ট করা হবে, যারা এখনো রেজিস্ট্রেশন করো নি তারা দ্রুত করে নিও কিন্তু।
সবগুলো কুইজ মিলেই ফাইনাল লিডার বোর্ড আসবে। এটা শুধু প্রথম সপ্তাহ পর্যন্ত দেওয়া কুইজের ফলের ভিত্তিতে।
07/07/2020
উত্তর পাঠাতে পারবে পেজের ইনবক্সে। "Send Message" বাটন ক্লিক করলেই উত্তর পাঠাতে পারবে।
কমেন্টে উত্তর গ্রহন করা হবে না।
আগামীকাল রাত দশটার মধ্যে উত্তর পাঠানো যাবে। এই সময়ের পরেও উত্তর পাঠাতে পারবে কিন্তু সেক্ষেত্রে পূর্ণ পয়েন্ট পাবেনা।
উত্তর পাঠানোর সময় নিজের রেজিস্ট্রেশন নাম্বার দিতে ভুল না, যারা রেজিস্ট্রেশন নাম্বার পাও নি তারা দ্রুতই পেয়ে যাবে। তবে যারা গত কুইজের উত্তর দেওয়ার সময় রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছ তারা এখন নতুন করে রেজিস্ট্রেশন নাম্বার না দিলেও হবে, শুধু উত্তর পাঠালেই চলবে।
যারা এখনো রেজিস্ট্রেশন করো নি তারা উত্তর পাঠানোর সময় নিজের নাম, স্কুল, ক্লাস, জেলা লিখে পাঠালে রেজিস্ট্রেশন হয়ে যাবে। যারা আগেই রেজিস্ট্রেশন করেছো তাদের আর নিজেদের ডিটেইলস পাঠানোর প্রয়োজন নেই।
04/07/2020
উত্তর পাঠাতে পারবে পেজের ইনবক্সে। "Send Message" বাটন ক্লিক করলেই উত্তর পাঠাতে পারবে।
কমেন্টে উত্তর গ্রহন করা হবে না।
আগামীকাল রাত দশটার মধ্যে উত্তর পাঠানো যাবে। এই সময়ের পরেও উত্তর পাঠাতে পারবে কিন্তু সেক্ষেত্রে পূর্ণ পয়েন্ট পাবেনা।
উত্তর পাঠানোর সময় নিজের রেজিস্ট্রেশন নাম্বার দিতে ভুল না, যারা রেজিস্ট্রেশন নাম্বার পাও নি তারা দ্রুতই পেয়ে যাবে। তবে যারা গত কুইজের উত্তর দেওয়ার সময় রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছ তারা এখন নতুন করে রেজিস্ট্রেশন নাম্বার না দিলেও হবে, শুধু উত্তর পাঠালেই চলবে।
যারা এখনো রেজিস্ট্রেশন করো নি তারা উত্তর পাঠানোর সময় নিজের নাম, স্কুল, ক্লাস, জেলা লিখে পাঠালে রেজিস্ট্রেশন হয়ে যাবে। যারা আগেই রেজিস্ট্রেশন করেছো তাদের আর নিজেদের ডিটেইলস পাঠানোর প্রয়োজন নেই।
কুইজ ১: https://www.facebook.com/369033086535809/posts/2802238716548555/
29/06/2020
করোনার এই দুঃসময়ে সবাই আশা করি ঘরেই আছি। বিজ্ঞানের জন্য ভালোবাসা আয়োজন করতে যাচ্ছে অনলাইন ভিত্তিক বিজ্ঞান কুইজ। দুই রকমের কুইজ থাকছে।
ডেইলি কুইজ
কুইজ শুরু হবে আগামী ৩ জুলাই, শুক্রবার থেকে। তার আগেই রেজিস্ট্রেশন করতে হবে। পরে রেজিস্ট্রেশন করা যাবে কিন্তু সেক্ষেত্রে আগের কুইজ গুলোর পূর্ণ পয়েন্ট নিতে পারবে না।
নিয়মাবলি:
১. স্কুল কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
২. অংশ নিতে রেজিস্ট্রেশন করতে হবে।
৩. প্রতিদিন পেজ থেকে কুইজ পাবলিশ করা হবে। প্রতিটা কুইজের উত্তর পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে পেজের ইনবক্সে দিতে হবে।
৪. প্রতিটা কুইজের জন্য আলাদা পয়েন্ট থাকবে। নির্দিষ্ট সময়ের পরেও উত্তর দেওয়া যাবে তবে পূর্ণ পয়েন্ট পাবে না।
৫. মোট পয়েন্টের উপর ভিত্তি করে লিডার বোর্ড হবে। যার উপর ভিত্তি করে থাকবে আকর্ষনীয় পুরস্কার।
রেজিস্ট্রেশনের নিয়ম: এই পোস্টের কমেন্ট সেকশনে নিজের নাম, স্কুল/কলেজ, ক্লাস, জেলা লিখলে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।
সায়েন্স ই ক্লিক
আপনার তোলা কোনো ছবি যেখানে বিজ্ঞান বিষয়ক কোনো ঘটনা ঘটছে পাঠিয়ে দেন আমাদের পেজের ইনবক্সে। আমরা সেটা প্রকাশ করবো পেজ থেকে।
নিয়মাবলি:
১. সবার জন্য উন্মুক্ত।
২. নিজের তোলা ছবি হতে হবে, অন্য কারো তোলা ছবি বা কপি করা হলে বাতিল করা হবে।
৩. রিয়্যাক্ট এর উপর ভিত্তি করে বিজয়ী নির্বাচিত করা হবে। প্রতিটা রিয়্যাক্ট এর জন্য ১ পয়েন্ট, কমেন্টের জন্য ২ পয়েন্ট (এক আইডি থেকে একটা কমেন্ট গণ্য হবে), পাবলিক শেয়ারের জন্য ৩ পয়েন্ট দেওয়া হবে।
রেজিস্ট্রেশন বা উত্তর পাঠানো যাবে বিজ্ঞানের জন্য ভালোবাসা ও AmaderJournal.com পেজের ইনবক্সে।
20/06/2020
Join with us
বিশ্ব আজ স্থবির হয়ে গেছে করোনা ভাইরাস নামক মহামারীর কারণে। প্রতিনিয়ত আমরা লড়াই করে যাচ্ছি এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। এই সময়ে কি করা উচিত আর কি করা উচিত না তার পরামর্শ নিয়ে কথা বলবে একজন সম্মুখ যোদ্ধা ডাঃঅনুপ তালুকদার। ২২ শে জুন ঠিক রাত ১০ ঘটিকায় লাইভটি অনুষ্ঠিত হবে ''বিজ্ঞানের জন্য ভালোবাসা ''সংগঠনের ফেইসবুক পেজ থেকে।
11/01/2017
শুরু হতে যাচ্ছে...... সবাই প্রস্তুত তো ?
10/01/2017
বিজ্ঞান ও আইসিটি বিষয়ক বিশ্বের সবচেয়ে বড় ব্যবহারিক ক্লাসঃ
----------------------------------------------------------------
আমাদের শাবিপ্রবি হতে যাচ্ছে ইতিহাসের অংশ। বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ব্যবহারিক ক্লাস। একসাথে এই ক্লাসে পাঠ নিবে ৩২০০ শিক্ষার্থী। এতে ক্লাস নিবেন আমাদের সবার প্রিয় ড. মুহাম্মদ জাফর ইকবাল স্যার। স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে থাকছে আমাদের ক্যাম্পাসের বিজ্ঞান বিষয়ক সংগঠন বিজ্ঞানের জন্য ভালোবাসা । Guinness World Records এ হয়তো এই প্রথম আমাদের বিশ্ববিদ্যালয় আর কোন সংগঠনের নাম অন্তর্ভুক্ত হবে।
উল্লেখ্য যে ২০১৬ সালের ১৬ আগষ্ট অস্ট্রেলিয়ার ব্রিসবনে একসাথে ২৯০০ স্কুল শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক পাঠদান করে গিনেস বিশ্ব রেকর্ড বুকে স্থান করে নেয়। এর ঠিক সাড়ে চার মাস পড়ে বাংলাদেশ এই উদ্যোগ নিলো। আর গিনেস বুক কর্তপক্ষ কতৃক আবেদন গৃহিত হয় ০৪/১০/২০১৬ইং।
কিছু তথ্যঃ
এই মহান উদ্যোগের আয়োজক উপজলা প্রসাশন, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।
স্থানঃকুলিয়ারচর, কিশোরগঞ্জ
ছাত্র-ছাত্রীর সংখ্যাঃ ৩২০০+
টুল ব্রেঞ্চের সংখ্যাঃ ৮০০টি(গ্রুপঃ১৬০০টি)
ক্লাস রুমের বিবরনঃ ২৪৬ ফুট * ২৭১ ফুট (চার পাশ সাদা কাপড়ের ১০ ফুট উচ্চাতার প্যান্ডেল)
রিসোর্স পার্সনঃ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল
মূল স্টেজ়ঃ ১ টি
তারিখ ও সময়ঃ ১১ জানুয়ারী, ২০১৭ খ্রিঃ সকাল ১১ থেকে ১২-৩০।
এল,ই,ডি সিস্টেমঃ ২১ টি।
বিজ্ঞানের জন্য ভালোবাসার পক্ষ থেকে সবাই আমন্ত্রিত। জয় হোক বিজ্ঞানের, জয় হোক বিজ্ঞান মনষ্কের ।
24/08/2016
রাসায়নিক ঘড়ি :D
কৃতজ্ঞতাঃ Muhaiminul Islam Antik