18/06/2026
নগরীর অভিজাত এলাকা শাহজালাল উপশহরে অবস্থিত স্বনামধন্য ইংরেজি ভার্সন স্কুল নলেজ হারবার স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আজ ( ১৮ জুন-২০২৬) "পুষ্টি ও শারীরিক সুস্থতা" শীর্ষক এক সেমিনার এর আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ কবি নাজমুল আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন নলেজ হারবার এর ডিরেক্টর, যুক্তরাজ্যস্হ টিভি ওয়ান এর উপস্হাপক, ফিটনেস স্পেশালিষ্ট জনাব শরীফ ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থী ও শিক্ষক সবার জন্যে স্বাস্থ্য সচেতন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্বাস্থ্যের জন্যে প্রয়োজন পুষ্টিকর খাবারগ্রহণ ও নিয়মিত ব্যায়াম করার অভ্যাস গড়ে তোলা যা কিনা ছাত্রজীবন থেকেই শুরু করতে হয়। তিনি আরও বলেন, পুষ্টি মানে খাবার থেকে শক্তি নেয়ার প্রক্রিয়া এবং শারীরিক সক্ষমতা হচ্ছে সেই শক্তি দিয়ে দৈনন্দিন কাজ দক্ষতার সাথে করা। শরীরের মেটাবলিজম নষ্ট হলে খাবার শক্তিতে রুপান্তর হয় না, তাই শরীরে চর্বি জমে। ফলে ডায়াবেটিস ও স্থুলতাসহ বিভিন্ন রোগ জন্ম নেয়। তাই আমাদেরকে স্বাস্থ্যসম্মত অর্গানিক পুষ্টিকর খাদ্য খেতে হবে, অধিক চিনি ও চর্বিযুক্ত প্রসেসড খাবারকে 'না' বলতে হবে।
তিনি নলেজ হারবার স্কুল অ্যান্ড কলেজের স্বাস্থ্যবিষয়ক সেমিনারকে একটি সময়োপযোগী চমৎকার উদ্যোগ বলে মন্তব্য করেন এবং এক্ষেত্রে তার সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ কবি নাজমুল আনসারী বলেন, সুস্বাস্থ্যের পূর্বশর্ত হচ্ছে সুষম খাবার ভক্ষণ। আমাদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ছাত্রজীবন থেকেই গড়ে তুলতে হবে।নলেজ হারবার প্রতিষ্ঠালগ্ন থেকেই মানসম্পন্ন বিষয়ভিত্তিক শিক্ষা ও নৈতিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্যে স্বাস্থ্যবিষয়ক সেমিনার, মেডিকেল ক্যাম্পের আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের এই সেমিনার। তিনি সেমিনারে আলোচনা রাখার জন্য মুখ্য আলোচক শরীফ ইসলামকে ধন্যবাদ জানান। সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার সা্বেক চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, মৌলভীবাজারস্হ কাচ্চি কিং এর সত্ত্বাধিকারী শামীম তরফদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলেজ হারবার স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ ওমর শরীফ নোমান, ডিরেক্টর রেদওয়ানা তাবাসসুম বর্ণা, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ হারুন, আব্দুর রহমান, ফাহমিদা হারুন, আমিনা রহমান জেসমিন খাতুন এবং প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে শিক্ষার্থী আহনাফ আনসারী এবং উপস্থাপনা করেন শিক্ষিকা ফৌজিয়া খান।
15/06/2026
নলেজ হারবার স্কুলের হিফয বিভাগে
‘সবক অনুষ্ঠান’ সম্পন্ন
সিলেটের উপশহরস্থ ‘নলেজ হারবার স্কুল এন্ড কলেজ’ (হিফয বিভাগ)-এ শিক্ষার্থীদের নাযারা সমাপ্তি ও হিফজ (নতুন মুখস্থ) উপলক্ষে এক উৎসবমুখর ও বরকতময় ‘সবক অনুষ্ঠান’ সম্পন্ন হয়েছে। গত ১৫ জুন ২০২৬, সোমবার সন্ধ্যা ৭:০০ টায় স্কুল ক্যাম্পাস মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হিফজ বিভাগের শিক্ষার্থী সাফওয়ান আহমেদ, ফারহান আহমেদ মাহিন, মেহরাব হোসেন ও ইউসুফ আহমেদ আনাস-এর নাযারা সমাপ্তি ও পবিত্র কোরআন হিফজ শুরুর শুভ লগ্নকে স্মরণীয় করে রাখতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান বিশিষ্ট চিকিৎসক ডা. শোয়াইব আহমেদ শোয়েব। তিনি তাঁর বক্তব্যে কোমলমতি শিক্ষার্থীদের এই অনন্য অর্জনের প্রশংসা করেন এবং নৈতিক ও দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
নলেজ হারবার স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ওমর শরীফ নোমান-এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন হিফজ বিভাগের কো-অর্ডিনেটর এন. এ. সিদ্দিক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি কোরআনের আলোয় শিক্ষার্থীদের আলোকিত করার এই প্রয়াস সত্যিই প্রশংসনীয়। তারা সাফওয়ান, মাহিন, আনাস ও মেহরাবের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং নলেজ হারবারের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সবশেষে হিফয বিভাগের শিক্ষক হাফিয মাওলানা কবির আহমদ শিক্ষার্থীদের সাফল্য ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
06/06/2026
Teachers' Training is essential because it equips educators with practical and proven methods to help students succeed.It bridges the gap between simply knowing a subject and knowing how to teach.Knowledge Harbour always focuses on Teachers Training more.Alhamdulillah, Today on 6th June 2026 KHSC arranged an In- house Teachers Training Session on ' Teaching through Creative System and Question Making'. The training was conducted by Abu Nasar Mohammad Sufian, Senior Teacher( English) of Govt.Pilot High School and Master Trainer of Govt.Teachers Training College, Sylhet.
18/05/2026
A Parent-Teacher Meeting( PTM) is a collaboration checkpoint between home and school. Knowledge Harbour School & College arranged a successful PTM
16th may-2026.Alhamdulillah almost all of the Parents attended this meeting and expressed their opinion, gave valuable suggestions about their children to the teachers. . Also teachers discussed students strength and weak points and delivered academic report,improvement plan.Through this meeting we wish KHSC will be more benefited.
12/05/2026
📢 New admitted student - 2026 🥰😍
: KG
's_Name: AZFAR ILAN
's_Name: ABDUL AHAD
's _Name: FAHMIDA AKTR
: MAY 12, 2026
Happy start your education journey with KHSC 🎀🎖️🎁
06/05/2026
📢 New admitted student - 2026 🥰😍
: KG
's_Name: AYASH AHMED
's_Name: MD. KAOSAR MRIDHA
's _Name: MOSAH. HAMIDA
: MAY 6, 2026
Happy start your education journey with KHSC 🎀🎖️🎁
05/05/2026
📢 New admitted student - 2026 🥰😍
: PLAYGROUP
's_Name: TAHFEEMUL ISLAM
's_Name: KAMRUL ISLAM
's _Name: AMINA AKTHER CHOWDHURY
: APRIL 30, 2026
Happy start your education journey with KHSC 🎀🎖️🎁
29/04/2026
📢 New admitted student - 2026 🥰😍
: STD. VI
's_Name: MD. ABDULLAH
's_Name: Mohammad ATA ALAHI
's _Name: SHYAMA BEGUM
: APRIL 9, 2026
Happy start your education journey with KHSC 🎀🎖️🎁
13/04/2026
শুভ নববর্ষ ১৪৩৩ বাংলা!🌾🌿🌹🌺🌷💐