19/05/2026
বিশেষ বিজ্ঞপ্তি
===========================
Jobed Ali Secondary School is the lighthouse of education.
19/05/2026
বিশেষ বিজ্ঞপ্তি
===========================
09/05/2026
সিলেট ০৫ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য মুফতি মো: আবুল হাসান মহোদয় কে জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট ও একটি আবেদন পত্র হস্তান্তর করেন প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক।
07/05/2026
৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা- ২০২৬ আয়োজন প্রতিযোগিতায় জকিগঞ্জ উপজেলা পর্যায়ে বিজ্ঞান প্রজেক্টে প্রথম স্থান অর্জন, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং দশম বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে স্বনামধন্য প্রতিষ্ঠান জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়।
=====বিশেষ বিজ্ঞপ্তি =====
গত ০৬-০৫-২০২৬ ইং, বুধবার, কতিপয় শিক্ষার্থীর ‘অনভিপ্রেত ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়া’ সংক্রান্ত বিষয়ের প্রেক্ষিতে আজ সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়ের কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী, অভিযুক্ত শিক্ষার্থীরা তাদের অভিভাবকের স্বাক্ষরসহ আগামী বৃহস্পতিবার (১৪/০৫/২০২৬) বিকাল ২টার মধ্যে প্রধান শিক্ষক বরাবর লিখিত ব্যাখ্যা প্রদান করবে—মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
লিখিত ব্যাখ্যা প্রাপ্তির পর বিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি বিষয়টি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। উল্লেখ্য, চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষার্থীরা শ্রেণী-কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না।
ধন্যবাদান্তে,
কর্তৃপক্ষ
জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় ।
*এতদ্বারা জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি কিছু শিক্ষার্থীর একটি ভাইরাল ভিডিও বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে
এসেছে। বিষয়টি যাচাই-বাছাই করে কর্তৃপক্ষ নিশ্চিত হয়েছে যে, সংশ্লিষ্ট শিক্ষার্থীরা উক্ত দিনে বিদ্যালয়ে উপস্থিত ছিল না।
তথাপি, বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাটি গভীরভাবে পর্যালোচনা করছে এবং অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে।
শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও সুস্থ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।*
গভীর আন্তরিকতায়ঃ বিদ্যালয় কর্তৃপক্ষ। জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়, জকিগঞ্জ, সিলেট।
26/04/2026
অদ্য ২৬/০৪/২০২৬ খি, রোজ রবিবার দুপুর ১.০০ ঘটিকার সময় জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করেন সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব,মোঃ মাসুদুর রহমান। জকিগন্জ, সিলেট। শ্রেণিকক্ষে শিক্ষাথীদের পাঠদান ও শিক্ষকের ভুমিকা সম্পর্কে মত বিনিময় করেন। তাছাড়া নতুনকুড়ি স্পোর্টস ২০২৬ খি,উপলক্ষে ক্রিকেট ব্যাট, ফুটবল শিক্ষার্থীদের মধ্যে উপহার দেন। বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রাণচাঞ্চল্য পরিবেশ সত্যিই মুখরিত।
20/04/2026
অদ্য ২০ এপ্রিল ২০২৬ খ্রি. ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ্ব আব্দুল হান্নান সাহেবের জ্যেষ্ঠ পুত্র মরহুম সাবের আহমদ সাহেবের ইন্তেকাল উপলক্ষে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলেই মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমিন।
15/04/2026
জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড বিতরণ এবং দোয়া মাহফিল আজ ১৫/০৪/২০২৬ খ্রি., রোজ: বুধবার, দুপুর ২:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং আসন্ন পরীক্ষার জন্য দোয়া কামনা করেন।
সকল পরীক্ষার্থীর জন্য রইলো আন্তরিক শুভকামনা।
14/04/2026
আজ, ১৪ই এপ্রিল ২০২৬ খ্রি., পহেলা বৈশাখ ১৪৩৩ বাংলা, জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পহেলা বৈশাখ, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
#পহেলা_বৈশাখ #নতুন_বছর #জোবেদ_আলী_বিদ্যালয় #রচনা_প্রতিযোগিতা #সাংস্কৃতিক_অনুষ্ঠান #বাংলার_ঐতিহ্য
জরুরী নোটিশঃ
এতদ্বারা জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষাথীদের জানানো যাচ্ছে যে; আগামী ১৫/০৪/২০২৬ খ্রি., রোজ: বুধবার দুপুর ০২.০০ ঘটিকার সময় প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে। তাই সকল পরিক্ষার্থী যথা সময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া হলো।
আদেশক্রমে
প্রধান শিক্ষক
| Monday | 09:00 - 14:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Saturday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |