আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজ

আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজ

Share

আমাদের হাতেই আছে;
সুপ্ত মেধা বিকাশের-
?

27/05/2026

সকল হিংসা, লোভ ও অহংকার ভুলে ত্যাগের মহিমায় নিজেকে উৎসর্গ করার নামই ঈদ। আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজ পরিবারের পক্ষ থেকে আপনার এবং আপনার পরিবারের জন্য রইল পবিত্র ঈদুল আদ্বহার শুভেচ্ছা ও অভিনন্দন।

Photos from আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজ's post 21/04/2026

আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজের ক্যাশিয়ার এবং সাবেক শিক্ষার্থী মেহেদী হাসান আলী’র উচ্চ শিক্ষার্থে সাইপ্রাস গমন উপলক্ষে সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দের পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান।
২১/০৪/২৬ ইং,মঙ্গলবার।

20/03/2026

পবিত্র মাহে রমজান শেষে সমাগত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে
Alhaz Lachu Mia School and College–এর পক্ষ থেকে
সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, প্রিয় শিক্ষার্থী এবং সর্বস্তরের বিশ্বনাথবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

পবিত্র এই দিনে মহান আল্লাহ তাআলা আমাদের সকলের ত্যাগ, ইবাদত ও নেক আমল কবুল করুন এবং আমাদের জীবনে বয়ে আনুন শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ—এই কামনা করি।

ঈদ মোবারক।

Photos from আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজ's post 31/01/2026

আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
স্টেজে উপস্থিত প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মুহাম্মদ হাবিবুর রহমান,উপাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান,প্রাইমারি প্রধান জনাব সুহেল মিয়া,প্রভাষক (ইংরেজি) মোঃ নাসিরুদ্দীন,প্রভাষক (অর্থনীতি) এবং ক্রীড়া কমিটির প্রধান তপন কুমার পাল।

29/01/2026
31/12/2025

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক চলমান থাকায় আগামীকালের আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজ এর পূর্ব নির্ধারিত শিক্ষক নিয়োগের আবেদন ও পরীক্ষার সময় পূনঃনির্ধারণ করা হলো।

বিশ্বনাথ উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজে নিম্নলিখিত পদসমূহে কিছু সংখ্যক শিক্ষক/শিক্ষিকা নিয়োগ করা হবে।

পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা
১.প্রভাষক-রসায়ন-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক(সম্মান)/স্নাতকোত্তর
২.প্রভাষক-পদার্থবিজ্ঞান-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক(সম্মান)/স্নাতকোত্তর
৩.প্রভাষক-প্রাণীবিজ্ঞান/উদ্ভিদবিজ্ঞান-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক(সম্মান)/স্নাতকোত্তর
৪.প্রভাষক-বাংলা-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক(সম্মান)/স্নাতকোত্তর
৫.প্রভাষক-হিসাববিজ্ঞান-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক(সম্মান)/স্নাতকোত্তর
৬.বিপিএড শিক্ষক-১ জন-যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর এবং অবশ্যই বিপিএড কোর্সধারী এবং স্কাউট ট্রেনিংপ্রাপ্ত হতে হবে।

আগ্রহী প্রার্থীগণ ৫ জানুয়ারী-২৬ এর মধ্যে সিভি এবং সকল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদপত্রের ফটোকপি কলেজ অফিসে জমা দিতে হবে অথবা অধ্যক্ষ/উপাধ্যক্ষ এর হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে।
০৭ জানুয়ারি-২৬,বুধবার লিখিত ও ভাইভা পরীক্ষা নেয়া হবে।
প্রয়োজনেঃ সেলফোন ও হোয়াটসঅ্যাপ-01712501429(অধ্যক্ষ),01711356775(উপাধ্যক্ষ)

20/12/2025

বিশ্বনাথ উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজে নিম্নলিখিত পদসমূহে কিছু সংখ্যক শিক্ষক/শিক্ষিকা নিয়োগ করা হবে।

পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা
১.প্রভাষক-রসায়ন-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক(সম্মান)/স্নাতকোত্তর
২.প্রভাষক-পদার্থবিজ্ঞান-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক(সম্মান)/স্নাতকোত্তর
৩.প্রভাষক-প্রাণীবিজ্ঞান/উদ্ভিদবিজ্ঞান-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক(সম্মান)/স্নাতকোত্তর
৪.প্রভাষক-বাংলা-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক(সম্মান)/স্নাতকোত্তর
৫.প্রভাষক-হিসাববিজ্ঞান-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক(সম্মান)/স্নাতকোত্তর
৬.বিপিএড শিক্ষক-১ জন-যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর এবং অবশ্যই বিপিএড কোর্সধারী এবং স্কাউট ট্রেনিংপ্রাপ্ত হতে হবে।

আগ্রহী প্রার্থীগণ ২৫ ডিসেম্বর-২৫ এর মধ্যে সিভি এবং সকল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদপত্রের ফটোকপি কলেজ অফিসে জমা দিতে হবে অথবা অধ্যক্ষ/উপাধ্যক্ষ এর হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে।
০১ জানুয়ারি-২৬,বৃহস্পতিবার লিখিত ও ভাইভা পরীক্ষা নেয়া হবে।
প্রয়োজনেঃ সেলফোন ও হোয়াটসঅ্যাপ-01712501429(অধ্যক্ষ),01711356775(উপাধ্যক্ষ)

02/12/2025

⭐ আলহাজ লেচু মিয়া স্কুল এন্ড কলেজ

২০২৬ শিক্ষাবর্ষে বাংলা ভার্সনে প্লে-গ্রুপ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত (বিজ্ঞান/মানবিক/ব্যবসায় শিক্ষা) শাখায় ভর্তি চলছে।

আমাদের সাফল্যঃ
📌 ২০২৫ সালের জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে “জাতীয় পর্যায়ে” অংশগ্রহন করে ১ জন শিক্ষার্থীর ১০ম স্থান অর্জন এবং গণিত অলিম্পিয়াডের চূড়ান্ত পর্যায়ে ১ম ১০০ এর মধ্যে ৭ জন শিক্ষার্থীর স্থান দখল করার গৌরব অর্জন।
📌 ২০২২-২৫ সালের SSC পরীক্ষায় ১০০% পাশ, ৩৯টি A+
📌 ২০২৫ সালের SSC তে ৬ জন শিক্ষার্থীর সরকারি বৃত্তি লাভ

🚌 নিজস্ব পরিবহন
🧪 সমৃদ্ধ ল্যাব
💻 আধুনিক আইটি সুবিধা
🎯 দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা

ভর্তি শুরু: ১ ডিসেম্বর ২০২৫
ক্লাস শুরু: ৮ জানুয়ারি ২০২৬

📞 যোগাযোগ: ০১৭১২-৫০১৪২৯(অধ্যক্ষ),০১৭১১-৩৫৬৭৭৫(উপাধ্যক্ষ),০১৬১২-০৬২৬৩৭(প্রাইমারি প্রধান)

📍বিশ্বনাথ পুরান বাজার, বিশ্বনাথ, সিলেট।

01/11/2025

আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজ এর আরেকটি অসামান্য সাফল্য।

🎉 অভিনন্দন ও শুভেচ্ছা! 🎉
Bangladesh Olympiad Challenge – Math Olympiad 2025 এ
আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজ, বিশ্বনাথ
এর ৬ জন মেধাবী শিক্ষার্থী সারা বাংলাদেশের মধ্যে
লিডারবোর্ডের শীর্ষ ১০০ তে স্থান অর্জন করে আমাদের গর্বিত করেছে! 🇧🇩✨

🏆 অর্জনকারীরা:
🔷Nahima Akter Jenny-Position-27
🔹 Yasin Arafat — Position: 33 (Secondary)
🔹 Faija Mourin Hena — Position: 39 (Higher Secondary)
🔹 Shah Ruman Rahi — Position: 43 (Junior)
🔹 Jawadur Rahman Mahdi — Position: 53 (Junior)
🔹 Maisha Rahman Sayra — Position: 77 (Junior)

👏 তাদের এই অসাধারণ সাফল্যে আমরা গর্বিত এবং
অভিভাবক, শিক্ষক ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

📍 আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজ
বিশ্বনাথ পুরান বাজার,বিশ্বনাথ,সিলেট।

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Sylhet
3130