পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের সকল প্রিয় শিক্ষার্থী, শিক্ষক মণ্ডলী এবং সম্মানিত অভিভাবকদের জানাই ঈদ মোবারক।
ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই আনন্দঘন উৎসব সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও অফুরন্ত আনন্দ। আসুন, ঈদের এই পবিত্র শিক্ষা আমাদের দৈনন্দিন জীবনেও প্রতিফলিত করি।
সবাইকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা।
HAZI SAYED LABORATORY SCHOOL
বিসিক টঙ্গীতে অবস্থিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুল, একটি স্বনামধন্য মডেল স্কুল
13/05/2026
আলহামদুলিল্লাহ!
HAZI SAYED LABORATORY SCHOOL গাজীপুর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন 🏆
“নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” প্রতিযোগিতায় জেলা পর্যায়ে কারাতে বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আমাদের হাজী সাইদ ল্যাবরেটরি স্কুল।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত গাজীপুর জেলায় নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন গাজীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এম মনজুরুল করিম রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ শওকত হোসেন।
এই গৌরবোজ্জ্বল অর্জনের জন্য বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং বিশেষ করে কারাতে প্রশিক্ষকদের প্রতি জানাই হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। তাঁদের নিরলস পরিশ্রম, আন্তরিকতা ও সঠিক প্রশিক্ষণই শিক্ষার্থীদের এই সাফল্যের মূল ভিত্তি।
বিভাগীয় পর্যায়ের জন্য রইল আন্তরিক দোয়া
ও শুভকামনা।
07/05/2026
🌟 অভিনন্দন ও শুভেচ্ছা
বাংলাদেশ সরকার আয়োজিত “নতুন কুঁড়ি স্পোর্টস কারাতে প্রতিযোগিতা ২০২৬”-এ
আমাদের হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের গর্বিত শিক্ষার্থী - AL WASI
গাজীপুর মহানগর ও গাজীপুর জেলায় ১ম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।
তার এই অসাধারণ সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
তার আগামী দিনের পথচলা আরও সফল ও উজ্জ্বল হোক — এই কামনা করি।
💐 আন্তরিক অভিনন্দন ও শুভকামনা 💐
HAZI SAYED LABORATORY SCHOOL
হাজী সাইদ ল্যাবরেটরি স্কুল
@নতুন কুড়ি স্পোর্টস
30/04/2026
সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশের বিভিন্ন এলাকায় আবারও বাড়তে শুরু করেছে "হাম" রোগে আক্রান্তের সংখ্যা। বিশেষ করে শিশুদের মধ্যে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি বা কাছাকাছি সংস্পর্শের মাধ্যমে এই ভাইরাস দ্রুত অন্যদের শরীরে ছড়িয়ে যেতে পারে।
★ হাম রোগের প্রধান লক্ষণ :
হাম রোগে সাধারণত যে লক্ষণগুলো দেখা যায়—
- হঠাৎ জ্বর
- সর্দি ও কাশি
- চোখ লাল হয়ে যাওয়া
- শরীরে লালচে ফুসকুড়ি বা দানা
- দুর্বলতা ও ক্ষুধামন্দা
সাধারণত প্রথমে জ্বর ও সর্দি দেখা দেয়, এরপর কয়েক দিনের মধ্যে শরীরজুড়ে লাল দানা বা ফুসকুড়ি ছড়িয়ে পড়ে।
★কেন হয় এই রোগ?
চিকিৎসকদের মতে কয়েকটি কারণে হাম রোগ বেশি ছড়ায়—
- হাম টিকা না নেওয়া
- আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থাকা
- ভিড় বা জনসমাগমে বেশি যাতায়াত
- দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা
- অপুষ্টি
★ কী কী সাবধানতা নিতে হবে?
হাম রোগ থেকে বাঁচতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন-
- শিশুদের সময়মতো হাম টিকা দেওয়া
- অসুস্থ ব্যক্তির কাছ থেকে দূরে থাকা
- নিয়মিত হাত ধোয়া ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা
- ভিড় এড়িয়ে চলা
- জ্বর বা ফুসকুড়ি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া
চিকিৎসকরা বলছেন, হাম সাধারণত কয়েক দিনের মধ্যে ভালো হয়ে যায়। তবে সময়মতো চিকিৎসা না নিলে নিউমোনিয়া বা অন্যান্য জটিলতা দেখা দিতে পারে।
তাই হাম রোগের লক্ষণ দেখা দিলে দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান বা চিকিৎসকের পরামর্শ নিন।
এবং সুস্থ না হওয়া পর্যন্ত স্কুলে পাঠানো থেকে বিরত থাকুন।
আমাদের সকল শিশু কিশোর ও শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করছি।
সৈয়দ আতিক
ব্যবস্থাপনা পরিচালক
হাজী সাইদ ল্যাবরেটরি স্কুল
20/03/2026
সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক
03/02/2026
মার্শাল আর্ট ও আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মশালা – সফলভাবে সম্পন্ন
প্রশিক্ষণ শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে।
হাজী সাইদ ল্যাবরেটরি স্কুল এ আয়োজিত দিনব্যাপী মার্শাল আর্ট ও আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হওয়ার পর বিভিন্ন বয়স গ্রুপ থেকে নির্বাচিত তিনজন ছেলে ও তিনজন মেয়ে শিক্ষার্থীকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। তাদের আত্মবিশ্বাস, শৃঙ্খলার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
এই প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজন করে Iku BD (ইন্টারন্যাশনাল কারাতে ইউনিয়ন বাংলাদেশ)। এতে আমাদের স্কুলের প্লে থেকে ক্লাস নাইনের বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ ও আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করে।
এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা—
✔️ আত্মরক্ষার বাস্তব কৌশল শিখেছে
✔️ আত্মবিশ্বাস ও সাহস অর্জন করেছে
✔️ শারীরিক ফিটনেস ও মানসিক দৃঢ়তা গড়ে তুলেছে
✔️ শৃঙ্খলা, মনোযোগ ও আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব বুঝেছে
আমরা কৃতজ্ঞ IKU Bangladesh এর অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দের প্রতি এবং গর্বিত আমাদের শিক্ষার্থীদের এই সুন্দর অর্জনে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক বিকাশে এমন কার্যক্রম অব্যাহত থাকবে—এই প্রত্যাশা আমাদের।
29/01/2026
"মার্শাল আর্ট ও আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মশালা "
আগামী 2 ফেব্রুয়ারি 2026 সোমবার
হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা, আত্মবিশ্বাস ও আত্মরক্ষার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে Iku BD ( ইন্টারন্যাশনাল কারাতে ইউনিয়ন বাংলাদেশ) এর উদ্যোগ্যে দিনব্যাপী মার্শাল আর্ট ও আত্মরক্ষা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
অংশগ্রহণকারী বয়স:
৫–৯ বছর
১০–১৩ বছর
১৪–১৮ বছর
★ ছেলে ও মেয়ে উভয়ের জন্য উন্মুক্ত
★ প্রতিটি বয়স গ্রুপ থেকে একজন ছেলে ও একজন মেয়ে বিশেষ পুরস্কার পাবে 🏅
কেন অংশগ্রহণ জরুরি?
অভিভাবকদের জন্য বিশেষভাবে জানানো হচ্ছে—
✔️ শিশুদের আত্মবিশ্বাস ও সাহস বৃদ্ধি করে
✔️ বিপদের সময় নিজেকে রক্ষা করার বাস্তব কৌশল শেখায়
✔️ শরীরকে রাখে ফিট, সুস্থ ও সক্রিয়
✔️ শৃঙ্খলা, মনোযোগ ও আত্মনিয়ন্ত্রণ গড়ে তোলে
✔️ স্কুলজীবনে ভয়, দুশ্চিন্তা ও হীনমন্যতা কমায়
✔️ ছেলে-মেয়ে উভয়ের জন্যই নিরাপদ ও উপযোগী প্রশিক্ষণ
এই প্রশিক্ষণ কর্মশালায় আমাদের স্কুলের সকল ছাত্র-ছাত্রী সম্পন্ন ফ্রি'তে অংশগ্রহণ করতে পারবেন
—
হাজী সাইদ ল্যাবরেটরি স্কুল কর্তৃপক্ষ।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
পাগার ঈদগাঁ রোড
Tongi
1710
Opening Hours
| Monday | 08:00 - 14:30 |
| Tuesday | 08:00 - 14:30 |
| Wednesday | 08:00 - 14:30 |
| Thursday | 08:00 - 14:30 |
| Sunday | 08:00 - 14:30 |