আপনি কি কখনো ভেবেছেন, যখন আপনি জায়নামাজে দাঁড়িয়ে বলেন "আল্লাহু আকবার"...তখন আল্লাহ ঠিক কোথায় থাকেন?
এই প্রশ্নটা হয়তো কখনো মাথায় আসেনি।
অথবা এসেছে; কিন্তু উত্তর খোঁজার সাহস হয়নি।
কিন্তু চৌদ্দশত বছর আগে, এক সাহাবী এই প্রশ্নের উত্তর জেনেছিলেন। এবং সেই উত্তর শুনে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন।
আজ সেই ঘটনাটি শেয়ার করবো।
একটি রাতের ঘটনা, মদিনার অলিতে গলিতে মদিনার রাত। চাঁদের আলোয় ধুয়ে যাচ্ছে পথঘাট।
মসজিদে নববীতে তখনো প্রদীপ জ্বলছে।
রাসূলুল্লাহ ﷺ তাঁর সাহাবীদের নিয়ে বসে আছেন।
সেদিন হযরত আবু যর গিফারী (রা.) রাসূলের ﷺ কাছে এসে বসলেন।
মনের ভেতর একটা প্রশ্ন অনেকদিন ধরে ঘুরছে।
লজ্জায় জিজ্ঞেস করতে পারছেন না। কিন্তু আজ আর থাকা গেল না।
আস্তে আস্তে বললেন,
"ইয়া রাসূলাল্লাহ... নামাজে যখন আমি দাঁড়াই... আল্লাহ তখন কোথায় থাকেন?"
মসজিদে একটু নীরবতা নামল। রাসূলুল্লাহ ﷺ তাঁর দিকে তাকালেন। সেই চোখে ছিল অসীম মায়া।
তারপর ধীরে ধীরে বললেন,
"আল্লাহ তা'আলা বান্দার দিকে মুখ করে থাকেন যতক্ষণ সে নামাজে থাকে এবং অন্যদিকে মনোযোগ না দেয়।"
(সুনানে নাসাঈ, হাদিস: ১১৯৫)
আবু যর (রা.) কথাটা শুনলেন।
এক সেকেন্ড।
দুই সেকেন্ড।
তারপর হঠাৎ
তাঁর চোখে পানি
পা কাঁপতে শুরু করল।
বুকের ভেতর কী যেন ভেঙে চুরমার হয়ে গেল।
আল্লাহ... নামাজে... আমার দিকে মুখ করে থাকেন?
সেই মহান মণিব, যিনি সমগ্র সৃষ্টিজগতের মালিক;
যাঁর একটি "কুন" বলায় পৃথিবী, গ্রহ-নক্ষত্র সহ সকল কিছু সৃষ্টি হয়েছে তিনি... আমার মতো একজন সামান্য বান্দার দিকে মুখ করে থাকেন?
এবং আমি... নামাজে দাঁড়িয়ে এদিক-ওদিক তাকাই?
মাথায় সংসারের চিন্তা ঘোরে? ব্যবসায়ের হিসাব করি?
এই ভাবনা এসে আঘাত করল বুকের মাঝখানে।
আর সেই আঘাত সহ্য করতে পারলেন না আবু যর (রা.)। তিনি জ্ঞান হারিয়ে ফেললেন।
আল্লাহ কি সত্যিই এতটাই কাছে থাকেন? এটা কি শুধু একটা গল্প? না।
কুরআনে আল্লাহ নিজেই বলেছেন,
"আমি তোমার শাহরগ (গলার শিরা) থেকেও বেশি কাছে।"
(সূরা ক্বাফ: ১৬)
আরেক হাদিসে আছে, "বান্দা যখন নামাজে দাঁড়ায়, আমি তার সামনে থাকি। সে যদি ডানে তাকায়, আমিও তার ডানে। বামে তাকালে আমিও বামে। সরাসরি সামনে তাকালে আমি তার সামনে।"
(মুসনাদে আহমাদ)
একটু থামুন।
এই কথাটা আবার পড়ুন।
আল্লাহ আপনার সামনে থাকেন, নামাজে।
তিনি আপনার দিকে তাকিয়ে আছেন।
আপনার ঠোঁটের নড়াচড়া দেখছেন।
আপনার চোখের পানি দেখছেন।
আপনার বুকের কান্না শুনছেন।
আমরা কি জানি, নামাজে কাকে পাচ্ছি?
আবু হুরায়রা (রা.) বলেন,
রাসূলুল্লাহ ﷺ একদিন বললেন,
"তোমরা কি জানো, নামাজে বান্দা কার সাথে কথা বলে?"
সাহাবীরা চুপ।
রাসূল ﷺ বললেন,
"সে তার রবের সাথে কথা বলে। তাই সে যেন ভালো করে ভাবে সে কীভাবে কথা বলছে।"
(মুস্তাদরাকে হাকিম)
ভাবুন একবার।
দুনিয়ার কোনো বড় নেতার সাথে দেখা হলে আমরা কতটা প্রস্তুতি নিই!
পোশাক ঠিক করি।
কথা গুছিয়ে নিই।
উনার কথায় মনোযোগ দিই।
কিন্তু....
আল্লাহর সাথে কথা বলার সময়, মন থাকে বাজারে আর নামাজের পর ব্যবসা কিংবা প্রতিষ্ঠানের হিসাবে।
আবু যর (রা.) অজ্ঞান হননি ভয়ে।
তিনি অজ্ঞান হয়েছিলেন লজ্জায়।
সারাজীবন নামাজ পড়েছেন।
কিন্তু কখনো ভাবেননি
এই নামাজে আল্লাহ নিজে সামনে দাঁড়িয়ে থাকেন।
এই ব্যাপারটি ভাবতেই তাঁর হৃদয় আর নিতে পারেনি।
আর আমরা?
আমরা প্রতিদিন পাঁচবার এই সুযোগ পাচ্ছি।
প্রতিদিন আল্লাহ আমাদের দিকে মুখ করে অপেক্ষা করছেন।
এবং আমরা মোবাইল রেখে উঠি।
কোনরকম নামাজ শেষ করে উঠে যাই।
পুরো নামাজে মনোযোগ থাকে কার ব্যাপারে কি প্ল্যান, নিজের ব্যবসার হিসাব আর অফিসের মাসিক মিটিং-এ কি হবে!
শেষ কথা, আজকে থেকে নামাজটা একটু আলাদা হোক। আজ যখন নামাজে দাঁড়াবেন, একটু থামুন।
চোখ বন্ধ করুন।
মনে করুন, মহা মুনিব আল্লাহ এখন আপনার সামনে।
তিনি আপনার দিকে তাকিয়ে আছেন। তিনি সব শুনছেন।
শুধু এটুকু মনে রাখুন। দেখবেন আপনার চোখও ভিজে আসবে।
হয়তো আবু যর (রা.)-এর মতো না, কিন্তু বুকের ভেতর কিছু একটা নড়ে উঠবে।
সেটাই ঈমান। সেটাই নামাজের প্রাণ।
"যে ব্যক্তি এমনভাবে নামাজ পড়ে যেন সে আল্লাহকে দেখছে এটাই হলো ইহসান।"
(সহিহ মুসলিম; হাদিসে জিবরাঈল)
এই লেখাগুলো আপনি পড়ুন, আপনার স্ত্রী-সন্তান কিংবা ভাই-বোন অথবা বন্ধুকে পড়ে শুনান, হয়তো আজ থেকে আপনার নামাজ দীর্ঘ হবে, সিজদাহ্ যতো চাওয়া সব কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ।
Daily Bangla Hadith
لَا إِلٰهَ إِلَّا اللَّٰهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللَّٰ
ফরজ নামাজ পর সুন্নত না পড়ে দীর্ঘক্ষন বসে তাসবীহ পাঠ করার হুকুম কী?
✍️
উত্তর: যে সকল ফরজ নামাজের পর সুন্নত নামাজ আছে ঐ সকল ফরজ নামাজের পর সুন্নত না পড়ে দীর্ঘক্ষণ বসে তাসবীহ পাঠ করা মাকরুহ। আর যে সকল ফরজ নামাজের পড় সুন্নত নামাজ নাই সে সকল নামাজের পর দীর্ঘক্ষণ বসে তাসবিহ পাঠ করতে কোনো সমস্যা নাই।
আসুন দলিলের আলোকে জেনে নেই-
১।প্রথমে আমরা একটি হাদিস দেখে নেই-
মুসান্নাফে ইবনে আবি শায়বা খন্ড নং১ পৃষ্ঠা নং২৬৮ হাদীস নং৩০৮৫
٣٠٨٥ -
حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ عَاصِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَلَّمَ لَمْ يَقْعُدْ، إِلَّا مِقْدَارَ مَا يَقُولُ: «اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ»
আয়েশা রাঃ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের সালাম ফিরাবার পর শুধু
اَللّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ
এই দু’আটি শেষ করার পরিমান সময় অপেক্ষা করতেন।
(মিশকাতুল মাসাবিহ পৃষ্ঠা নং৮৮ হাদীস নং
৯৬০
মুসলিম শরীফ খন্ড নং পৃষ্ঠা নং হাদীস নং১৩৬৩
كتاب المسجد-৬
باب اسْتِحْبَابِ الذِّكْرِ بَعْدَ الصَّلاَةِ وَبَيَانِ صِفَتِهِ:
আবু দাউদ শরীফ খন্ড নং পৃষ্ঠা নং হাদীস নং১৫১২
তিরমিজি শরীফ খন্ড নং পৃষ্ঠা নং হাদীস নং২৯৮
নাসাই শরীফ খন্ড নং পৃষ্ঠা নং হাদীস নং১৩৩৮
ইবনে মাজাহ পৃষ্ঠা নং হাদীস নং৯২৪
দারেমি শরীফ খন্ড নং ১-পৃষ্ঠা নং৩৫৮ হাদীস নং১৩৪৭
এ হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারী রাহিঃ বলেন-
٩٦٠ - (وَعَنْ عَائِشَةَ) : رَضِيَ اللَّهُ عَنْهَا (قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَلَّمَ) :
أَيْ مِنَ الصَّلَاةِ الْمَكْتُوبَةِ الَّتِي بَعْدَهَا سُنَّةٌ (لَمْ يَقْعُدْ) ، أَيْ: بَيْنَ الْفَرِيضَةِ وَالسُّنَّة
অর্থাৎ, ফরজ নামাজের পর যার পরে সুন্নাত নামাজ আছে। (তিনি বসেননি) অর্থাৎ: ফরজ নামাজ এবং সুন্নাহ নামাজের মধ্যবর্তী সময়ে তিনি বসতেন না। (মিরকাত শরহে মিশকাতুল মাসাবিহ খন্ড নং ২
পৃষ্ঠা নং৭৬০ হাদীস নং৯৬০
ُ (إِلَّا مِقْدَارَ مَا يَقُولُ) : لِأَنَّهُ صَحَّ أَنَّهُ كَانَ يَقْعُدُ بَعْدَ أَدَاءِ الصُّبْحِ عَلَى مُصَلَّاهُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، قَالَ الْقَاضِي: وَدَلَّ حَدِيثُ أَنَسٍ أَيِ الْآتِي عَلَى اسْتِحْبَابِ الذِّكْرِ وَفَضْلِهِ بَعْدَ صَلَاةِ الصُّبْحِ، وَبَعْدَ الْعَصْرِ إِلَى الطُّلُوعِ وَالْغُرُوبِ، قَالَ ابْنُ حَجَرٍ: أَيْ كَانَ يَفْعَلُهُ فِي بَعْضِ الْأَحْيَانِ، وَفِي بَعْضِهَا كَانَ يَقُومُ عَقِبَ سَلَامِهِ، وَالْمَعْنَى إِلَّا قَدْرَ زَمَانٍ يَقُولُ هُوَ أَوِ الْقَائِلُ (" اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ ") : أَيْ مِنَ الْمَعَائِبِ
ُ
২।মুসান্নাফে ইবনে আবি শায়বা খন্ড নং১ পৃষ্ঠা নং২৬৮ হাদীস নং৩০৮৬
٣٠٨٦ - حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ عَوْسَجَةَ بْنِ الرَّمَّاحِ، عَنِ ابْنِ أَبِي الْهُذَيْلِ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَلَّمَ لَمْ يَجْلِسْ إِلَّا مِقْدَارَ مَا يَقُولُ: «اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ»
৩।নুরুল ইজা খন্ড নং১ পৃষ্ঠা নং৬৭ রয়েছে
فَصْلٌ [الْأَذْكَارِ الْوَارِدَةِ بَعْدَ الْفَرْضِ
]الْقِيَامِ إلَى السُّنَّةِ مُتَّصِلًا بِالْفَرْضِ مَسْنُونٌ وَعَنْ شَمْسِ الْأَئِمَّةِ الْحَلْوَانِيُّ لَا بَأْسَ بِقِرَاءَةِ الْأَوْرَادِ بَيْنَ الْفَرِيضَةِ وَالسُّنَّةِ.
অর্থাৎ যে ফরজ নামাজের পরে সুন্নাতে রাবেতা আছে সেই ফরজের পরে তাড়াতাড়ি সুন্নাত পড়ার জন্য উঠে যাওয়াই সুন্নাত। তাহার দলিল হলো নিম্নরূপ
৪।মুসান্নাফে আব্দুর রাজ্জাক খন্ড নং ২-পৃষ্ঠা নং২৪৬ হাদীস নং৩২৩১
عَبْدُ الرَّزَّاقِ،
٣٢٣١ - عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ: حُدِّثْتُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: «صَلَّيْتُ وَرَاءَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ سَاعَةَ يُسَلِّمُ يَقُومُ» ثُمَّ صَلَّيْتُ وَرَاءَ أَبِي بَكْرٍ، فَكَانَ إِذَا سَلَّمَ وَثَبَ، فَكَأَنَّمَا يَقُومُ عَنْ رَضْفَةٍ "
অর্থাৎ হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, আমি রাসূল সাল্লাল্লাহু সাল্লামের পিছনে নামাজ পড়েছি। তিনি যখন সালাম ফিরাতেন তখনই উঠে দাঁড়াতেন এবং আমি হযরত আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু আনহুর পেছনে নামাজ পড়েছি। তিনি যখন সালাম ফিরাতেন তিনিও সাথে সাথে এমন দ্রুত ভাবে দাঁড়িয়ে যেতেন মনে হয় তিনি গরম পাথরের উপরে বসে ছিলেন।
উমদাতুল কারী বুখারী শরীফ খন্ড নং৬ পৃষ্ঠা নং১৩৯ হাদীস নং৮৪৭
وَمن حَدِيث ابْن جريج عَن عَطاء (عَن ابْن عَبَّاس: صليت مَعَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَكَانَ سَاعَة يسلم يقوم، ثمَّ صليت مَعَ أبي بكر، رَضِي الله تَعَالَى عَنهُ، كَانَ إِذا سلم وثب من مَكَانَهُ، وَكَأَنَّهُ يقوم عَن رضفة) . ثمَّ حمل ابْن شاهين الأول على صَلَاة لَا يعقبها نَافِلَة، وَالثَّانِي على مُقَابِله.
মুজামুল কাবীর প্রথম খন্ড ২৫২ পৃষ্ঠা হাদিস নং ৭২৭
٧٢٧ - وَبِإِسْنَادِهِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «صَلَّيْتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ سَاعَةً يُسَلِّمُ يَقُومُ» ثُمَّ صَلَّيْتُ مَعَ أَبِي بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ، فَكَانَ إِذَا سَلَّمَ وَثَبَ كَأَنَّهُ يَقُومُ عَنْ رَضْفَةٍ "
সহিহ ইবনে খোজাইমা তৃতীয় খন্ড ১৩৭ পৃষ্ঠা হাদিস নং ১৭১৭
١٧١٧ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى قَالَ: ثنا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ قَالَ: أَخْبَرَنَا ابْنُ فَرُّوخَ، وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْمُغِيرَةِ قَالَ: ثنا عَمْرُو بْنُ الرَّبِيعِ بْنِ طَارِقٍ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ فَرُّوخَ قَالَ: حَدَّثَنِي ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: " كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَفَّ النَّاسِ صَلَاةً فِي إِتْمَامٍ , قَالَ: صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَكَانَ سَاعَةَ يُسَلِّمُ يَقُومُ , ثُمَّ صَلَّيْتُ مَعَ أَبِي بَكْرٍ , فَكَانَ إِذَا سَلَّمَ وَثَبَ مَكَانَهُ كَأَنَّهُ يَقُومُ عَنْ رَضْفٍ ". لَمْ يَذْكُرْ عَلِيُّ بْنُ عَبْدِ الرَّحْمَنِ: كَانَ أَخَفَّ النَّاسِ صَلَاةً قَالَ أَبُو بَكْرٍ: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ , لَمْ يَرْوِهِ غَيْرُ عَبْدِ اللَّهِ بْنُ فَرُّوخَ»
সুনানুল কুবরা লিলবায়হাকী চতুর্থ খন্ড ৭৭ পৃষ্ঠা
হাদীস নং ৩০৪১
٣٠٤٢ - وأَخبرَنا محمدُ بن عبدِ اللَّهِ الحافظُ، أخبرَنا أبو جَعفَرٍ محمدُ بنُ محمدِ البَغدادِىُّ، حدَّثَنا يَحيَى بنُ أيُّوبَ المِصرِىُّ، حدَّثَنا سَعيدُ بنُ أبى مَريَمَ، حدَّثَنا عبدُ اللَّهِ بنُ فَرّوخَ، أخبرَنا ابنُ جُرَيجٍ، عن عَطاءٍ، عن أنَسِ بنِ مالكٍ -رضي اللَّه عنه- قال: كان رسولُ اللَّهِ -صلى اللَّه عليه وسلم- أخَفَّ النّاسِ صَلاةً فى تَمامٍ. قال: وصَلَّيتُ مَعَ رسولِ اللَّهِ -صلى اللَّه عليه وسلم- فكانَ ساعَةَ يُسَلِّمُ يَقومُ، ثم صَلَّيت مَعَ أبى بكرٍ -رضي اللَّه عنه- فكانَ إذا سلَّم وثَبَ مَكانَه، كأَنَّه يَقوم عن رَضْفٍ (٣). تفَرَّدَ به عبدُ اللَّه بنُ فرّوخَ المصرىُّ، ولَه أفرادٌ (٤) , واللَّه أعلم. والمَشهورُ عن أبى الضُّحَى عن مسروقٍ ,
মুসতাদরাকে হাকিম খন্ড নং১ পৃষ্ঠা নং৩৩৬ হাদীস নং৭৮৪-
٧٨٤ - أَخْبَرَنَا أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ مُحَمَّدٍ الْبَغْدَادِيُّ، ثنا يَحْيَى بْنُ أَبِي أَيُّوبَ، ثنا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، أَنْبَأَ عَبْدُ اللَّهِ بْنُ فَرُّوخٍ، أَنْبَأَ ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَفَّ النَّاسِ صَلَاةً فِي تَمَامٍ» ، قَالَ: «وَصَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَانَ سَاعَةَ يُسَلِّمُ يَقُومُ، ثُمَّ صَلَّيْتُ مَعَ أَبِي بَكْرٍ فَكَانَ إِذَا سَلَّمَ وَثَبَ مَكَانَهُ كَأَنَّهُ يَقُومُ عَنْ رَضْفٍ» . " هَذَا حَدِيثٌ صَحِيحٌ رُوَاتُهُ غَيْرُ عَبْدِ اللَّهِ بْنِ فَرُّوخٍ فَإِنَّهُمَا لَمْ يُخَرِّجَاهُ لَا لِجَرْحٍ فِيهِ، وَهَذِهِ سُنَّةٌ مُسْتَعْمَلَةٌ لَا أَحْفَظُ لَهَا غَيْرَ هَذَا الْإِسْنَادِ، وَحَدِيثُ هِنْدِ بِنْتِ الْحَارِثِ، عَنْ أُمِّ سَلَمَةَ: كُنَّ النِّسَاءُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى الْمَكْتُوبَةَ قُمْنَ، قَدْ أَخْرَجَهُ الْبُخَارِيُّ "
৫।কিতাবুল আচার খন্ড নং১ পৃষ্ঠা নং২৬১ হাদীস নং১০৫
١٠٥ - مُحَمَّدٌ، قَالَ: أَخْبَرَنَا أَبُو حَنِيفَةَ، عَنْ حَمَّادٍ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ رَضِيَ اللَّهُ عَنْهُ كَانَ «إِذَا سَلَّمَ فِي الصَّلَاةِ، كَأَنَّهُ [ص: ٢٦٢] عَلَى الرَّضْفِ حَتَّى يَنْفَتِلَ» [ص: ٢٧٢] قَالَ مُحَمَّدٌ: وَبِهِ نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
৬।মুসান্নাফে ইবনে আবি শায়বা খন্ড নং১ পৃষ্ঠা নং২৬৮ হাদীস নং৩০৮৩
٣٠٨٣ - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ لَيْثٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ: قَالَ عُمَرُ: «جُلُوسُ الْإِمَامِ بَعْدَ التَّسْلِيمِ بِدْعَةٌ»
প্রখ্যাত তাবেঈ হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে, হযরত ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু বলেন যে, ইমাম কর্তৃক সালামের পর দীর্ঘক্ষণ বসে থাকা বিদ আত।
উমদাতুল কারী শারহে বুখারী শরীফ খন্ড নং৬ পৃষ্ঠা নং১৩৯ হাদীস নং৮৪৭
৭।মুসান্নাফে ইবনে আবি শায়বা খন্ড নং১ পৃষ্ঠা নং২৬৮ হাদীস নং৩০৮৪
٣٠٨٤ - حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مُحَمَّدِ بْنِ قَيْسٍ، عَنْ أَبِي حُصَيْنٍ، قَالَ: «كَانَ أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ، إِذَا سَلَّمَ كَأَنَّهُ عَلَى الرَّضْفِ حَتَّى يَقُومَ»
৮।মুসান্নাফে ইবনে আবি শায়বা খন্ড নং১ পৃষ্ঠা নং২৬৯ হাদীস নং৩০৯৩
٣٠٩٣ - حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ: نا يَعْلَى بْنُ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ يَزِيدَ بْنِ الْأَسْوَدِ الْعَامِرِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ: «صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْفَجْرَ، فَلَمَّا سَلَّمَ انْحَرَفَ»
মুসান্নাফে আব্দুর রাজ্জাক ২/৪২১/৩৯৩৪ এ হাদিস বর্নিত
عَنْ الْأَسْوَادِ الْعَامِرِيِّ عَنْ أَبِيهِ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْفَجْرَ فَلَمَّا سَلَّمَ انْحَرَفَ وَرَفَعَ يَدَيْهِ وَدَعَا.
হযরত আসওয়াদ আল আমিরী রাদিআল্লাহু তায়ালা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ফজরের নামাজে অংশগ্রহণ করি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যখন সালাম ফিরালে তখন মুসল্লিদের দিকে ফিরে দুহাত উত্তোলন করে দোয়া মোনাজাত করলেন।
৯।মুসান্নাফে ইবনে আবি শায়বা খন্ড নং১ পৃষ্ঠা নং২৬৯ হাদীস নং৩০৯৪
٣٠٩٤ - حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ أَبِي عَاصِمٍ الثَّقَفِيِّ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، «أَنَّ عَلِيًّا، لَمَّا انْصَرَفَ اسْتَقْبَلَ الْقَوْمَ بِوَجْهِهِ»
অর্থাৎ তাবেঈ হযরত ইবনে শিহাব (রা)
বর্ণনা করেন যে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর কর্মনীতি এরকম ছিল যে, তিনি যখন সালাম ফিরাতেন তখন মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন।
১০।মুসান্নাফে ইবনে আবি শায়বা খন্ড নং১ পৃষ্ঠা নং২৬৯ হাদীস নং৩০৮৮
٣٠٨٨ - حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ عِمْرَانَ، عَنْ أَبِي مِجْلَزٍ، قَالَ: «كُلُّ صَلَاةٍ بَعْدَهَا تَطَوُّعٌ فَتَحَوُّلٌ، إِلَّا الْعَصْرَ وَالْفَجْرَ»
অর্থাৎ তাবিই আবু মিজলাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে সমস্ত ফরজ নামাজের পরে সুন্নত আছে সেই ফরজের পরে সালামের সাথে সাথে দাঁড়িয়ে যাওয়া সুন্নাত। কিন্তু আসরও ফজর তার ব্যতিক্রম।
১১।মুসান্নাফে ইবনে আবি শায়বা খন্ড নং১ পৃষ্ঠা নং২৬৯ হাদীস নং৩০৮০
٣٠٨٠ - حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الْأَحْوَصِ، قَالَ: «كَانَ عَبْدُ اللَّهِ، إِذَا قَضَى الصَّلَاةَ انْفَتَلَ سَرِيعًا، فَإِمَّا أَنْ يَقُومَ، وَإِمَّا أَنْ يَنْحَرِفَ»
অর্থাৎ সুন্নাতে রাসুলের পরিপূর্ণ অনুসারী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন নামাজ সমাপ্ত করতেন তখন দ্রুত স্থান ত্যাগ করতেন। হয়তো ফিরে বসতেন অথবা সুন্নাতের জন্য দাঁড়িয়ে যেতেন।
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ قَالَ جُلُوس بِدْعَة وَ عَبْدٍ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ لِأَنَّ يَجْلِس عَلَى الْمَرضف
( الْحجر الْمحمى)خَيْرٌ مِنْ ذَلِكَ.
অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে নামাজি লোক সালাম ফিরানোর পর দীর্ঘক্ষণ বসে থাকা এটা বেদাত এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নামাজের পর দীর্ঘক্ষণ বসে থাকা গরম পাথরের উপর বসে থাকা তার চেয়েও উত্তম।
আল ই,তিসাম খন্ড নং১ পৃষ্ঠা নং২৯০
মুসান্নাফে ইবনে আবি শায়বা খন্ড নং১ পৃষ্ঠা নং২৬৯ হাদীস নং
সুতরাং এই হাদিস থেকে বুঝা গেলো যে, যে সকল ফরজ নামাজের পর সুন্নত নামাজ আছে সে সকল ফরজ নামাজের পর উপরে উল্লেখিত দোয়া পড়তে যতটুকু সময় লাগে তার চেয়ে বেশি সময় রাসুল সাঃ বসতেন না বরং তিনি সুন্নত পড়ার জন্য দাড়িয়ে যেতেন।
এখন আসেন আমরা হানাফি মাজহাবের ফাতাওয়া দেখবো-
১২।এ বিষয়ে দুররুল মুখতারে খন্ড নং১ পৃষ্ঠা নং৫৩০
বলা হয়েছে যে,
وَيُكْرَهُ تَأْخِيرُ السُّنَّةِ إلَّا بِقَدْرِ اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ إلَخْ. قَالَ
"আল্লাহুম্মা আনতাস সালাম" বাক্যটি পড়তে যতটুকু সময় লাগে তার চেয়ে বেশি সময় দেরি করে সুন্নাত নামাজ পড়া মাকরূহ। (ফতোওয়ায়ে শামী ১\৫৩০)
১৩।এরপর ফতোয়ায়ে শামীতে উপরের উল্লেখিত হাদিসটি উল্লেখ করে ইবনে আবেদীন শামী রাহিঃ বলেন যে-
وَأَمَّا مَا وَرَدَ مِنْ الْأَحَادِيثِ فِي الْأَذْكَارِ عَقِيبَ الصَّلَاةِ فَلَا دَلَالَةَ فِيهِ عَلَى الْإِتْيَانِ بِهَا قَبْلَ السُّنَّةِ، بَلْ يُحْمَلُ عَلَى الْإِتْيَانِ بِهَا بَعْدَهَا؛ لِأَنَّ السُّنَّةَ مِنْ لَوَاحِقِ الْفَرِيضَةِ وَتَوَابِعِهَا وَمُكَمِّلَاتِهَا
নামাজের পর দোয়ার উল্লেখ আছে এমন হাদিসগুলোতে থেকে এই দলিল হয়নি যে, সেগুলো সুন্নাহ নামাজের আগে পাঠ করতে হবে বরং এগুলোর অর্থ হয় যে, এগুলো সুন্নাহ নামাজের পরে পাঠ করতে হবে। কারণ সুন্নাহ নামাজ হলো ফরজ নামাজের একটি সংযোজন, পরবর্তী ধাপ এবং পরিপূরক।
(ফতোওয়ায়ে শামী ১\৫৩০)
১৪।এছাড়া মাওসুআতুল ফিকহিয়াহ আল কুয়েতিয়াতে উল্লেখ করা হয়েছে-
فَإِنْ كَانَ بَعْدَ الْمَكْتُوبَةِ تَطَوُّعٌ يَقُومُ إِلَى التَّطَوُّعِ بِلاَ فَصْلٍ إِلاَّ مِقْدَارَ مَا يَقُول: اللَّهُمَّ أَنْتَ السَّلاَمُ وَمِنْكَ السَّلاَمُ تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَل وَالإِْكْرَامِ، وَيُكْرَهُ تَأْخِيرُ السُّنَّةِ عَنْ حَال أَدَاءِ الْفَرِيضَةِ بِأَكْثَرَ مِنْ نَحْوِ ذَلِكَ الْقَدْرِ لِحَدِيثِ عَائِشَةَ الْمُتَقَدِّمِ
ফরজ নামাজের পর যদি কোনো সুন্নত নামাজ থাকে, তবে
اللَّهُمَّ أَنْتَ السَّلاَمُ وَمِنْكَ السَّلاَمُ تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَل وَالإِْكْرَامِ،
এই দোয়াটি বলার সময়টুকু ছাড়া তার চেয়ে বেশি সময় না নিয়ে সুন্নত নামাজ আদায় করার জন্য দাঁড়াবে। পূর্বে উল্লিখিত আয়েশা রাঃ এর হাদিস অনুসারে ফরজ নামাজ আদায়ের পর ঐ দোয়া পড়তে যতটুকু সময় লাগে তার চেয়ে বেশি সময় দেরি করে সুন্নত নামাজ পড়া মাকরূহ। (মাওসুআত ৪১\১১৪)
১৫।আর হানাফি মাজহাবের একটি উসুল হচ্ছে যে, যখন সাধারণত শুধু মাকরুহ শব্দটি উল্লেখ থাকে তখন সেটা হয় মাকরুহে তাহরিমা। যেমন-
مَا يُكْرَهُ تَحْرِيمًا وَهُوَ الْمَحْمَلُ عِنْدَ إطْلَاقِهِمْ
যখন তারা এই সাধারণত মাকরুহ শব্দ উল্লেখ করে, তখন সেটা মাকরুহে তাহরিমা বোঝায়। (শামী ১\৬৩৯)
১৬।
এ ছাড়া "আল আসল" কিতাবেও একই কথা বলা হয়েছে। যেমন-
وينقل الفقهاء والأصوليون الأحناف أن الشيباني يقول: "كل مكروه حرام"، وأن أبا حنيفة وأبا يوسف يقولان بأن المكروه أقرب إلى الحرام
হানাফি ফুকাহা ও উসুলবীদগণ বর্ণনা করেন যে, মুহাম্মদ শায়বানী রাহিঃ বলেছেন, সব মাকরুহ হারাম এবং আবু হানিফা ও আবু ইউসুফ বলেছেন যে, মাকরুহ যা তা হারামের অধিক নিকটবর্তী। (আল আসল ২৬৪)
১৭।
এছাড়া আলমগীরীতে খন্ড নং ৫-পৃষ্ঠা নং৩৩৮
ও উল্লেখ করা হয়েছে-
[كِتَابُ الْكَرَاهِيَةِ وَهُوَ مُشْتَمِلٌ عَلَى ثَلَاثِينَ بَابًا]
(كِتَابُ الْكَرَاهِيَةِ) تَكَلَّمُوا فِي مَعْنَى الْمَكْرُوهِ، وَالْمَرْوِيُّ عَنْ مُحَمَّدٍ - رَحِمَهُ اللَّهُ تَعَالَى - نَصًّا أَنَّ كُلَّ مَكْرُوهٍ حَرَامٌ إلَّا أَنَّهُ لَمَّا لَمْ يَجِدْ فِيهِ نَصًّا قَاطِعًا لَمْ يُطْلِقْ عَلَيْهِ لَفْظَ الْحَرَامِ، وَعَنْ أَبِي حَنِيفَةَ وَأَبِي يُوسُفَ - رَحِمَهُمَا اللَّهُ تَعَالَى - أَنَّهُ إلَى الْحَرَامِ أَقْرَبُ كَذَا فِي الْهِدَايَةِ. وَهُوَ الْمُخْتَا
মাকরুহ শব্দের অর্থ নিয়ে আলোচনা করেছেন এবং মুহাম্মদ রাহিঃ থেকে বর্ণিত আছে যে, প্রত্যেক মাকরুহই হারাম। তবে যেহেতু তিনি এ বিষয়ে কোনো চূড়ান্ত নস পাননি, তাই তিনি এর জন্য ‘হারাম’ শব্দটি ব্যবহার করেননি। আর আবু হানিফা ও আবু ইউসুফ রাহিঃ থেকে বর্ণিত আছে যে, মাকরুহ হারাম হওয়ারই অধিক নিকটবর্তী। এই বিষয়টি ‘আল-হিদায়েহ’ গ্রন্থে উল্লেখ আছে এবং এটিই অধিকতর গ্রহণযোগ্য মত।
(আলমগীরী ৫\৩০৮)
সুতরাং এখান থেকে দেখা যায়, হাদিসে পাওয়া যায় যেসকল দোয়ার কথা যা নামাজের পরে পড়ার জন্য বলা হয়েছে সেগুলো হলো, যদি ফরজ নামাজের পর সুন্নত না থাকে তবে ফরজ নামাজের পরপরই পড়বেন। আর যদি ফরজ নামাজের পর সুন্নত নামাজ থাকে তবে সেই সুন্নত নামাজ পড়ে তারপর দোয়াগুলো পড়বেন।
১৮।এখন আসে তারাতারি পড়ার হুকুম দেখে নেই। যেমন
وَذَهَبَ الْحَنَفِيَّةُ إِلَى أَنَّ الْمُسْتَحَبَّ فِي حَقِّ الإِْمَامِ وَالْمُقْتَدِي وَالْمُنْفَرِدِ وَصْل السُّنَّةِ بِالْمَكْتُوبَةِ مِنْ غَيْرِ تَأْخِيرٍ
হানাফিদের মতে, ইমাম, মুসল্লি এবং একাকী নামাজ আদায়কারীর জন্য ফরজ নামাজের সাথে সুন্নাহ নামাজকে বিলম্ব না করে সংযুক্ত করা মুস্তাহাব।
মাওসুআত ৪১\১১৩
১৯।
الْقِيَامُ إلَى أَدَاءِ السُّنَّةِ الَّتِي تَلِي الْفَرْض مُتَّصِلًا بِالْفَرْضِ مَسْنُونٌ أَيْ أَنَّهُ يُسْتَحَبُّ الْفَصْلُ بَيْنَهُمَا كَمَا كَانَ عَلَيْهِ السَّلَامُ إذَا سَلَّمَ يَمْكُثُ قَدْرَ مَا يَقُولُ: اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْك السَّلَامُ وَإِلَيْك يَعُودُ السَّلَامُ
সুন্নত ও ফরজ নামাজের মধ্যে রাসুলের হাদিসের ঐ দোয়ার মাধ্যমে পৃথক করে ঐ দোয়ার সময়ের চেয়ে বেশি সময় না লাগিয়ে তারাতারি ফরজ নামাজের পরের সুন্নত নামাজ আদায় করা মুস্তাহাব। (হাশিয়াতুত তাহতাবি খন্ড নং১ পৃষ্ঠা নং
৩১১)
২০।
মারাকিউল ফালাহ শারহে নুরুল ইজা খন্ড নং১ পৃষ্ঠা নং১১৮
فَصْلٌ فِي الْأَذْكَارِ الْوَارِدَةِ بَعْدَ الْفَرْضَالِقِيَام إلَى السُّنَّةِ مُتَّصِلًا بِالْفَرْضِ مَسْنُونٌ وَعَنْ شَمْسِ الْأَئِمَّةِ الْحَلْوَانِيُّ لَا بَأْسَ بِقِرَاءَةِ الْأَوْرَادِ بَيْنَ الْفَرِيضَةِ وَالسُّنَّةِ وَيُسْتَحَبُّ لِلْإِمَامِ بَعْدَ سَلَامِهِ إِنِّي يَتَحَوَّلُ إلَى"فَصْلِ: فِي صِفَةِ "الْأَذْكَارِ الْوَارِدَةِ بَعْدَ" صَلَاةِ "الْفَرْضِ" وَفَضْلِهَا وَغَيْرِه
"الْقِيَامُ إلَى" أَدَاءِ "السُّنَّةِ" الَّتِي تَلِي الْفَرْض مُتَّصِلًا بِالْفَرْضِ مَسْنُونٌ" أَيْ أَنَّهُ يُسْتَحَبُّ الْفَصْلُ بَيْنَهُمَا كَمَا كَانَ عَلَيْهِ السَّلَامُ إذَا سَلَّمَ يَمْكُثُ قَدْرَ مَا يَقُولُ: "اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْك السَّلَامُ وَإِلَيْك يَعُودُ السَّلَامُ تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ" ثُمَّ يَقُومُ إلَى السُّنَّةِ قَالَ الْكَمَالُ وَهَذَا هُوَ الَّذِي ثَبَتَ عَنْهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ الْأَذْكَارِ الَّتِي تُؤَخَّرُ عَنْهُ السُّنَّةُ وَيَفْصِلُ بَيْنَهَا وَبَيْنَ الْفَرْضِ انْتَهَى. قُلْت: وَلَعَلَّ الْمُرَادَ غَيْرُ مَا ثَبَتَ أَيْضًا بَعْدَ الْمَغْرِبِ وَهُوَ ثَانٍ رِجْلَهُ لَا إلَهَ إلَّا اللَّهُ إلَى اخِرِهِ عَشْرًا وَبَعْدَ الْجُمُعَةِ مِنْ قِرَاءَةِ الْفَاتِحَةِ وَالْمُعَوِّذَات سَبْعًا سَبْعًا اه "وَ" قَالَ الْكَمَالُ "عَنْ شَمْسِ الْأَئِمَّةِ الْحَلْوَانِيُّ أَنَّهُ قَالَ لَا بَأْسَ بِقِرَاءَةِ الْأَوْرَادِ بَيْنَ الْفَرِيضَةِ وَالسُّنَّةِ"
فَالْأَوْلَى تَأْخِيرُ الْأَوْرَاد عَنْ السُّنَّةِ فَهَذَا يَنْفِي الْكَرَاهَةَ وَيُخَالِفُهُ مَا قَالَهُ فِي الِاخْتِيَارِ كُلُّ صَلَاةٍ بَعْدَهَا سُنَّةٌ يُكْرَهُ الْقُعُودُ بَعْدَهَا وَالدُّعَاءُ بَلْ يَشْتَغِلُ بِالسُّنَّةِ كَيْلًا يَفْصِلُ بَيْنَ السُّنَّةِ وَالْمَكْتُوبَةِ وَعَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْعُدُ مِقْدَارَ مَا يَقُولُ: "اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ" إلَخْ كَمَا تَقَدَّمَ فَلَا يَزِيدُ عَلَيْهِ أَوْ عَلَى قَدْرِهِ ثُمَّ قَالَ الْكَمَالُ وَلَمْ يَثْبُتْ عَنْهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْفَصْلُ بِالْأَذْكَارِ الَّتِي يُوَاظَبُ عَلَيْهَا فِي الْمَسَاجِدِ فِي عَصْرِنَا مِنْ قِرَاءَةِ ايَةٍ الْكُرْسِيِّ وَالتَّسْبِيحَاتِ وَأَخَوَاتِهَا ثَلَاثًا وَثَلَاثِينَ وَقَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِفُقَرَاءِ الْمُهَاجِرِينَ: "
تُسَبِّحُونَ وَتُكَبِّرُونَ وَتَحْمَدُونَ دُبُرَ كُلِّ صَلَاةٍ" إلَخْ لَا يَقْتَضِي وَصْلُهَا بِالْفَرْضِ بَلْ كَوْنُهَا عَقِبَ السُّنَّةِ مِنْ غَيْرِ اشْتِغَالٍ بِمَا لَيْسَ مِنْ تَوَابِعِ الصَّلَاةِ فَصَحَّ كَوْنُهَا دُبُرِهَا وَقَدْ أَشَرْنَا إلَى أَنَّهُ إذَا تَكَلَّمَ بِكَلَامٍ كَثِيرٍ أَوْ أَكَلَ أَوْ شَرِبَ بَيْنَ الْفَرْضِ وَالسُّنَّةِ لَا تَبْطُلُ وَهُوَ الْأَصَحُّ بَلْ نَقَصَ ثَوَابُهَا وَالْأَفْضَلُ فِي السُّنَنِ أَدَاؤُهَا فِيمَا هُوَ أَبْعَدُ مِنْ الرِّيَاءِ وَأَجْمَعَ لِلْخُلُوص سَوَاء الْبَيْتِ أَوْ غَيْرِهِ "وَيُسْتَحَبُّ لِلْإِمَامِ بَعْدَ سَلَامِهِ إنْ يَتَحَوَّلُ" إلَى يَمِينٍ الْقِبْلَةِ وَهُوَ الْجَانِبُ الْمُقَابِلُ "إِلَى"
সুতরাং যে সকল ফরজ নামাজের পর সুন্নত নামাজ আছে ঐ সকল ফরজ নামাজের পর সুন্নত না পড়ে দীর্ঘক্ষণ বসে তাসবীহ পাঠ করা মাকরুহ। আর যে সকল ফরজ নামাজের পড় সুন্নত নামাজ নাই সে সকল নামাজের পর দীর্ঘক্ষণ বসে তাসবিহ পাঠ করতে কোনো সমস্যা নাই।
✦ প্রশ্নঃ
মুসলিম শরীফ ও অন্যান্য হাদিস গ্রন্থে একটি হাদিস উল্লেখ করা হয়েছে যা নিম্নে প্রদত্ত হল—
✦ হাদিসঃ
«1363» حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَابْنُ نُمَيْرٍ قَالاَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ عَاصِمٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَلَّمَ لَمْ يَقْعُدْ إِلاَّ مِقْدَارَ مَا يَقُولُ: ((اللَّهُمَّ أَنْتَ السَّلاَمُ وَمِنْكَ السَّلاَمُ تَبَارَكْتَ ذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ)). وَفِي رِوَايَةِ ابْنِ نُمَيْرٍ: ((يَا ذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ)).
✦ অর্থঃ
হযরত আয়েশা সিদ্দিকা (রাদীআল্লাহু আনহা) হতে বর্ণিত।
তিনি বলেন, নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নামাজে সালাম ফিরানোর পরে এতটুকু সময় বসতেন—
اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَ مِنْكَ السَّلَامُ تَبَارَكْتَ ذَا الْجَلَالِ وَ الْإِكْرَامِ
এই দু'আটি পাঠ করতে যতটুকু সময় লাগে।
📖 (মুসলিম শরীফ খন্ড নং১ পৃষ্ঠা নং
হাদিস নং ১৩৬৩)
-كتاب المسجد-৬
باب اسْتِحْبَابِ الذِّكْرِ بَعْدَ الصَّلاَةِ وَبَيَانِ صِفَتِهِ:
❖ প্রশ্নের মূল বক্তব্যঃ
উল্লেখিত হাদিস হতে বুঝা যায় যে, নবী করীম (আলাইহিস সালাম) নামাজে সালাম ফিরানোর পর বেশিক্ষণ বসতেন না; বরং উপরোক্ত দু'আটি পাঠ করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ বসে থাকতেন।
সুতরাং ফরজ নামাজে সালাম ফিরানোর পর দীর্ঘ সময় ধরে দু'আ করা অথবা পূর্বের অধ্যায়ে বর্ণিত দু'আসমূহ পাঠ করা কীভাবে সম্ভব হতে পারে?
❖ উত্তরঃ
বোখারী শরীফের প্রখ্যাত ভাষ্যকার ইমাম ইবনে হাজার আসকালানী (আলাইহির রাহমা) “ফাতহুল বারী শারহে বোখারী” গ্রন্থে উপরোক্ত প্রশ্নের উত্তর এভাবে প্রদান করেছেন—
✦ আরবি ইবারতঃ
وَ الْجَوَابُ أَنَّ الْمُرَادَ بِالنَّفِيِّ الْمَذْكُورِ نَفِي اسْتِمْرَارِهِ جَالِسًا عَلَى هَيْئَةٍ قَبْلَ السَّلَامِ إِلَّا بِقَدْرِ أَنْ يَقُولَ مَا ذَكَرَهُ فَقَدْ ثَبَتَ أَنَّهُ كَانَ إِذَا صَلَّى أَقْبَلَ عَلَى أَصْحَابِهِ فَيُحْمِلُ مَا وَرَدَ مِنَ الدُّعَاءِ بَعْدَ الصَّلَاةِ عَلَى أَنَّهُ كَانَ يَقُولُ بَعْدَ أَنْ يُقْبِلَ بِوَجْهِهِ عَلَى أَصْحَابِهِ
✦ ভাবার্থঃ
(উত্তর হল), হযরত আয়েশা সিদ্দিকা (রাদীআল্লাহু আনহার) উদ্দেশ্য এটা নয় যে, নবী করীম (আলাইহিস সালাম) সালাম ফিরানোর পর এই দু'আ ব্যতীত অন্য কোনো দু'আ পাঠ করতেন না।
বরং তাঁর উদ্দেশ্য হল— নবী করীম (আলাইহিস সালাম) সালাম ফিরানোর পূর্বে যেই অবস্থায় (কিবলামুখী হয়ে) থাকতেন, সেই অবস্থায় উক্ত দু'আটি পাঠ করার সময়ের বেশি বসতেন না।
আর এটি প্রমাণিত যে, নবী করীম (আলাইহিস সালাম) নামাজে সালাম ফিরানোর পরে সাহাবায়ে কেরামগণের দিকে মুখ করে বসতেন।
সুতরাং উত্তরটির সারাংশ হল—
নবী করীম (আলাইহিস সালাম) সালাম ফিরানোর পর কিবলামুখী হয়ে শুধু হযরত আয়েশা (রাদীআল্লাহু আনহা) এর হাদিসে বর্ণিত দু'আটি পাঠ করতেন।
অতঃপর সাহাবায়ে কেরামগণের দিকে মুখ করে বসতেন এবং অন্যান্য হাদিসসমূহ দ্বারা প্রমাণিত দু'আসমূহ পাঠ করতেন।
📖 (ফাতহুল বারী শারহে বুখারী, ১১তম খণ্ড, পৃষ্ঠা নং ১৫২)
ভাইজান এই বিষয়ে কি বলবেন ঠিক এরকম এর আরো অনেক ইমামগণদের মত আছে।
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ করার পর যে যিকির-আযকার আছে সেগুলো কি সুন্নত ও নফল নামাজের আগে পরে নেওয়া উচিত নাকি পরে??
এবং এসব যিকির-আযকার মসজিদে বসেই পরে নিতে হবে নাকি মসজিদ থেকে বের হয়ে বাসার দিকে রওনার দেয়ার পথেও পড়তে পারবো??
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মৌলিকভাবে দুয়াগুলো সালাম ফেরানোর সাথে সাথেই পড়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে। আবার কোনো কোনো হাদিসে ফরজ নামাজের পর রাসূলুল্লাহ সা. দীর্ঘ সময় বসে না থাকার কথাও বর্ণিত হয়েছে।এই দুয়ের মঝে এইভাবে সমন্বয় করা যা- যেসকল নমাজের পর সুন্নত আছে সেগুলোর ফরজের পর সংক্ষেপে দোয়া করে সুন্নতের পর অবশিষ্ট দোয়াগুলো পূর্ণ করা। আর যেসব ফরজের পর সুন্নত নামাজ নাই সেখানে দীর্ঘ সময় দোয়া করা। আর ওই জিকিরগুলো যদি নামাজের স্থানে বসেই পাঠ করা হয় তাহলে দোয়ায় যে পরিমাণ মনোযোগ হবে হেঁটে হেঁটে করলে স্বাভাবিকভাবেই সেই পরিমাণ মনোযোগ আসবে না। তাই যথাসম্ভব সেগুলো মোসল্লা বা জায়নামাজে বসেই করা উত্তম। তাবে হাঁটা চলা অবস্থায় করলেও আদায় হয়ে যাবে। কেননা কুরআনুল কারিমে হাঁটা-চলা অবস্থায়ও জিকিরকারীদেরও প্রশংসা করা হয়েছে।
"وَيُكْرَهُ تَأْخِيرُ السُّنَّةِ إلَّا بِقَدْرِ اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ إلَخْ. قَالَ الْحَلْوَانِيُّ: لَا بَأْسَ بِالْفَصْلِ بِالْأَوْرَادِ وَاخْتَارَهُ الْكَمَالُ. قَالَ الْحَلَبِيُّ: أَنَّ أُرِيدَ بِالْكَرَاهَةِ التَّنْزِيهِيَّةُ ارْتَفَعَ الْخِلَافُ قُلْت: وَفِي حِفْظِي حَمَلَهُ عَلَى الْقَلِيلَةِ؛ وَيُسْتَحَبُّ أَنْ يَسْتَغْفِرَ ثَلَاثًا وَيَقْرَأُ ايَةَ الْكُرْسِيِّ وَالْمُعَوِّذَاتِ وَيُسَبِّحُ وَيَحْمَدُ وَيُكَبِّرُ ثَلَاثًا وَثَلَاثِينَ؛ وَيُهَلِّلُ تَمَامَ الْمِائَةِ وَيَدْعُو وَيَخْتِمُ بِسُبْحَانَ رَبِّك(قَوْلُهُ إلَّا بِقَدْرِ اللَّهُمَّ إلَخْ) لِمَا رَوَاهُ مُسْلِمٌ وَالتِّرْمِذِيُّ عَنْ عَائِشَةَ قَالَتْ «كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - لَا يَقْعُدُ إلَّا بِمِقْدَارِ مَا يَقُولُ: اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْك السَّلَامُ تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ» وَأَمَّا مَا وَرَدَ مِنْ الْأَحَادِيثِ فِي الْأَذْكَارِ عَقِيبَ الصَّلَاةِ فَلَا دَلَالَةَ فِيهِ عَلَى الْإِتْيَانِ بِهَا قَبْلَ السَّنَةِ، بَلْ يُحْمَلُ عَلَى الْإِتْيَانِ بِهَا بَعْدَهَا؛ لِأَنَّ السُّنَّةَ مِنْ لَوَاحِقِ الْفَرِيضَةِ وَتَوَابِعِهَا وَمُكَمِّلَاتِهَا فَلَمْ تَكُنْ أَجْنَبِيَّةً عَنْهَا، فَمَا يَفْعَلُ بَعْدَهَا يُطْلَقُ عَلَيْهِ أَنَّهُ عَقِيبَ الْفَرِيضَةِ.
وَقَوْلُ عَائِشَةَ بِمِقْدَارٍ لَا يُفِيدُ أَنَّهُ كَانَ يَقُولُ ذَلِكَ بِعَيْنِهِ، بَلْ كَانَ يَقْعُدُ بِقَدْرِ مَا يَسَعُهُ وَنَحْوُهُ مِنْ الْقَوْلِ تَقْرِيبًا، فَلَا يُنَافِي مَا فِي الصَّحِيحَيْنِ مِنْ «أَنَّهُ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ يَقُولُ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ مَكْتُوبَةٍ: لَا إلَهَ إلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ» وَتَمَامُهُ فِي شَرْحِ الْمُنْيَةِ، وَكَذَا فِي الْفَتْحِ مِنْ بَابِ الْوِتْرِ وَالنَّوَافِلِ (قَوْلُهُ وَاخْتَارَهُ الْكَمَالُ) فِيهِ أَنَّ الَّذِي اخْتَارَهُ الْكَمَالُ هُوَ الْأَوَّلُ، وَهُوَ قَوْلُ الْبَقَّالِيُّ. وَرَدَّ مَا فِي شَرْحِ الشَّهِيدِ مِنْ أَنَّ الْقِيَامَ إلَى السُّنَّةِ مُتَّصِلًا بِالْفَرْضِ مَسْنُونٌ، ثُمَّ قَالَ: وَعِنْدِي أَنَّ قَوْلَ الْحَلْوَانِيِّ لَا بَأْسَ لَا يُعَارِضُ الْقَوْلَيْنِ لِأَنَّ الْمَشْهُورَ فِي هَذِهِ الْعِبَارَةِ كَوْنُ خِلَافِهِ أَوْلَى، فَكَانَ مَعْنَاهَا أَنَّ الْأَوْلَى أَنْ لَا يَقْرَأُ قَبْلَ السَّنَةِ، وَلَوْ فَعَلَ لَا بَأْسَ، فَأَفَادَ عَدَمَ سُقُوطِ السُّنَّةِ بِذَلِكَ، حَتَّى إذَا صَلَّى بَعْدَ الْأَوْرَادِ تَقَعُ سُنَّةً لَا عَلَى وَجْهِ السُّنَّةِ، وَلِذَا قَالُوا: لَوْ تَكَلَّمَ بَعْدَ الْفَرْضِ لَا تَسْقُطُ لَكِنَّ ثَوَابَهَا أَقَلُّ، فَلَا أَقَلَّ مِنْ كَوْنِ قِرَاءَةِ الْأَوْرَادِ لَا تُسْقِطُهَا اهـ.
وَتَبِعَهُ عَلَى ذَلِكَ تِلْمِيذُهُ فِي الْحِلْيَةِ، وَقَالَ: فَتُحْمَلُ الْكَرَاهَةُ فِي قَوْلِ الْبَقَّالِيِّ عَلَى التَّنْزِيهِيَّةِ لِعَدَمِ دَلِيلِ التَّحْرِيمِيَّةِ، حَتَّى لَوْ صَلَّاهَا بَعْدَ الْأَوْرَادِ تَقَعُ سُنَّةً مُؤَدَّاةً، لَكِنْ لَا فِي وَقْتِهَا الْمَسْنُونِ، ثُمَّ قَالَ: وَأَفَادَ شَيْخُنَا أَنَّ الْكَلَامَ فِيمَا إذَا صَلَّى السُّنَّةَ فِي مَحَلِّ الْفَرْضِ لِاتِّفَاقِ كَلِمَةِ الْمَشَايِخِ عَلَى أَنَّ الْأَفْضَلَ فِي السُّنَنِ حَتَّى سُنَّةَ الْمَغْرِبِ الْمَنْزِلُ أَيْ فَلَا يُكْرَهُ الْفَصْلُ بِمَسَافَةِ الطَّرِيقِ (قَوْلُهُ قَالَ الْحَلَبِيُّ إلَخْ) هُوَ عَيْنُ مَا قَالَهُ الْكَمَالُ فِي كَلَامِ الْحَلْوَانِيِّ مِنْ عَدَمِ الْمُعَارَضَةِ ط (قَوْلُهُ ارْتَفَعَ الْخِلَافُ) لِأَنَّهُ إذَا كَانَتْ الزِّيَادَةُ مَكْرُوهَةً تَنْزِيهًا كَانَتْ خِلَافَ الْأَوْلَى الَّذِي هُوَ مَعْنَى لَا بَأْسَ (قَوْلُهُ وَفِي حِفْظِي إلَخْ) تَوْفِيقٌ اخَرُ بَيْنَ الْقَوْلَيْنِ، الْمَذْكُورَيْنِ، وَذَلِكَ بِأَنْ الْمُرَادُ فِي قَوْلِ الْحَلْوَانِيِّ لَا بَأْسَ بِالْفَصْلِ بِالْأَوْرَادِ: أَيْ الْقَلِيلَةِ الَّتِي بِمِقْدَارِ
" اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ إلَخْ " لِمَا عَلِمْت مِنْ أَنَّهُ لَيْسَ الْمُرَادُ خُصُوصَ ذَلِكَ، بَلْ هُوَ أَوْ مَا قَارَبَهُ فِي الْمِقْدَارِ بِلَا زِيَادَةٍ كَثِيرَةٍ فَتَأَمَّلْ. وَعَلَيْهِ فَالْكَرَاهَةُ عَلَى الزِّيَادَةِ تَنْزِيهِيَّةٌ لِمَا عَلِمْت مِنْ عَدَمِ دَلِيلٍ التَّحْرِيمِيَّةِ فَافْهَمْ وَسَيَأْتِي فِي بَابِ الْوِتْرِ وَالنَّوَافِلِ مَا لَوْ تَكَلَّمَ بَيْنَ السُّنَّةِ وَالْفَرْضِ أَوْ أَكَلَ أَوْ شَرِبَ، وَأَنَّهُ لَا يُسَنُّ عِنْدَنَا الْفَصْلُ بَيْنَ سُنَّةِ الْفَجْرِ وَفَرْضِهِ بِالضَّجْعَةِ الَّتِي يَفْعَلُهَا الشَّافِعِيَّةُ (قَوْلُهُ وَالْمُعَوِّذَاتِ) فِيهِ تَغْلِيبٌ، فَإِنَّ الْمُرَادَ الْإِخْلَاصُ وَالْمُعَوِّذَتَانِ ط (قَوْلُهُ ثَلَاثًا وَثَلَاثِينَ) تَنَازَعَ فِيهِ كُلُّ مَنْ الْأَفْعَالِ الثَّلَاثَةِ قَبْلَ"(فَتَاوی شَامْی, کتَاب الصَّلوۃ ، بَابُ صِفَةِ الصَّلوۃ جِلْدُ ۱ ص: ۵۳۰ ط: دَارِالفکرِ)
کفایت المفتی جلد سوم میں بعنوان ”آٹھواں باب دعاء بعد نماز“ (از ص۳۲۹تا ص ۳۷۱، مطبوعہ زکریا بکڈپو دیوبند)
والله اعلم بالصواب
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সংক্ষিপ্ত দোয়া, যিকির ও তাসবীহগুলো ফরয নামাযের পরে সুন্নতের আগে করে নেবেন। দীর্ঘ সময় নিয়ে যে সমস্ত যিকির-তাসবীহ আদায় করতে হয় সেগুলো সুন্নতের পরে করবেন।
المُسْنَد للإمام أحمد بن حنبل
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَبَاحٍ ، عَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى الْعَصْرَ، فَقَامَ رَجُلٌ يُصَلِّي، فَرَآهُ عُمَرُ، فَقَالَ لَهُ : اجْلِسْ، فَإِنَّمَا هَلَكَ أَهْلُ الْكِتَابِ أَنَّهُ لَمْ يَكُنْ لِصَلَاتِهِمْ فَصْلٌ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " أَحْسَنَ ابْنُ الْخَطَّابِ ".
মুসনাদ আহমাদ ২৩১২১
والله اعلم بالصواب
Haga clic aquí para reclamar su Entrada Patrocinada.
Localización
Categoría
Contacto la escuela/facultad
Página web
Dirección
Barcelona