একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে নববির মিম্মারের আরোহন কালে প্রথম সিড়িতে পা মোবারক রেখে বললেন, আমিন। মিম্বারের দ্বিতীয় সিড়িতে পা মোবারক রেখে আবার বললেন, আমিন। মিম্বারের তৃতীয় সিড়িতে পা মোবারক রেখে আবার বললেন, আমিন।
খুতবার আগে মিম্বারে আরোহনকালে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেন তিনবার আমিন বলেছিলেন। তা কি বান্দার জন্য কল্যাণকর নাকি বিপদের সংবাদ তা জানতে সাহাবায়ে কেরাম খুতবার পর প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে কাছে জানতে চান। প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইতিপূর্বে খুতবার আগে কখনো এরকমটি করেননি। বর্ণনায় এসেছে-
হজরত কায়াব বিন ওজরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (আমিন বলার কারণ বর্ণনা করে) বলেন, এ মাত্র হজরত জিবরিল আলাইহিস সালাম বললেন-
> ধ্বংস হোক সে ব্যক্তি, যে রমজান মাস পেল অথচ তার গোনাহ মাফ হলো না। আমি বললাম, আমিন।
> ধ্বংস হোক সে ব্যক্তি, যার সামনে আপনার নাম উচ্ছারিত হওয়া সত্ত্বেও সে আপনার ওপর দরূদ পড়েনি। আমি বললাম, আমিন।
> ধ্বংস হোক সে ব্যক্তি, যে তার পিতামাতা উভয়কে অথবা উভয়ের একজনকে বৃদ্ধাবস্থায় পেল অথচ সে জান্নাত লাভ করতে পারল না। আমি বললাম, আমিন। অর্থা আল্লাহ কবুল করুন।
_____মিশকাত শরীফ
Mujib's Canvas
Go & Discover with Mujib!
০৪ - রামাদান
নাশিদ: এমন আশীষ দাও আমারে....
আজ ইয়াওমুল জু'মা। প্রিয় নবী (সা:) এর ভাষ্যমতে আসরের পর থেকে মাগরিবের আগ মুহুর্ত আল্লাহর কাছে দোয়া কবুল করানোর উত্তম সময়।
"আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলীমা।"
০৩ - রামাদান।
নাশিদ: আজ কেন পৃথিবীটা লাগে এতো সুন্দর.......
০১ - রামাদান।
নাশিদ: গুলবাগে বুলবুল.......
17/02/2026
আলহামদুলিল্লাহ!
রমজানের চাঁদ দেখা গেসে। মধ্যপ্রাচ্যসহ ইউরোপীয় বিভিন্ন দেশে আগামীকাল প্রথম রোজা ইন শা আল্লাহ!
আল্লাহ আমাদের কবুল করুন!!
"আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলীমা।"
27/12/2025
আলহামদুলিল্লাহ!
বহুল প্রত্যাশিত আল-ইত্তেহাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, শায়েস্তাগঞ্জ (চুনারুঘাট, হবিগঞ্জ) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত।
মান-সম্পন্ন শিক্ষার মাধ্যমে অত্র এলাকার মানুষের আস্থা অর্জন করে আইকনিক প্রতিষ্ঠানে পরিণত হোক আল-ইত্তেহাদ। এই কামনা।
তাওয়াক্কালতু আলাল্লাহ!!
27/12/2025
আলহামদুলিল্লাহ!
ইমাম গাজ্জালী (র:) একাডেমি এন্ড হাইস্কুল, দূর্গাপুর (চুনারুঘাট, হবিগঞ্জ) এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ সফলভাবে সম্পন্ন।
আমাদের বাচ্চারা এলাকার ফুল হয়ে ফুটুক। আর ইমাম গাজ্জালী (র:) একাডেমি এই যাত্রার উত্তম সঙ্গী হয়ে উঠুক।
আল্লাহ কবুল করুন।
29/11/2025
আলহামদুলিল্লাহ! সাফল্যের ৮ বছর।
ইমাম গাজ্জালী (রহ:) একাডেমি এন্ড হাইস্কুল, দুর্গাপুর। আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়ে কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে অঙ্গীকারবদ্ধ একটি শিক্ষা প্রতিষ্ঠান। হাঁটি হাঁটি পা-পা করে সাফল্যের ৮ম বছরে পদার্পণ করেছে প্রতিষ্ঠানটি।
ইতোমধ্যে দায়িত্ব, কর্তব্য ও জবাবদিহিতার পরিচয় দিয়ে অবিভাবকদের আস্থা ও বিশ্বাসের স্থানে পরিণত হয়েছে ইমাম গাজ্জালী (র:) একাডেমি। আশা করি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
একজন শিক্ষার্থী দুনিয়ার বুকে কেবল একাডেমিক দিক থেকেই তাঁর সাফল্যের পদচিহ্ন অংকন করবে না, বরং প্রকৃতপক্ষে একজন ভালো মানুষ হওয়ার অনুপ্রেরণা এবং সেই পরিবেশ কিভাবে শিক্ষার্থীদের তৈরী করে দেওয়া যায় সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে ইমাম গাজ্জালী (রহ:) একাডেমি।
আপনার বাচ্চাকে এই প্রতিষ্ঠানে দিতে পারেন। আশা করা যায় ভাল কিছুই হবে ইন শা আল্লাহ!
২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি ফরম বিতরণ শুরু ১৫ নভেম্বর (২০২৫) থেকে। ক্লাস শুরু ০১ জানুয়ারি ২০২৬ ইংরেজি।
প্রয়োজনে - মোঃ নুরুল ইসলাম (প্রধান শিক্ষক) 01738 31 93 18
02/11/2025
হবিগঞ্জ জেলায় এই প্রথম মাদ্রাসা সিলেবাসের সাথে হিফজুল-কোরআন।
আল কোরআন ও আল হাদীসের আলোকে বিজ্ঞানমনষ্ক, আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরি ও পরকালের মুক্তি অর্জনের লক্ষে আপনার সোনামণির দায়িত্ব নিতে চায় "আল-ইত্তেহাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা"।
পৃথক বালক-বালিকা শাখা।
শায়েস্তাগঞ্জ (নতুন ব্রিজ)
চুনারুঘাট রোড, হবিগঞ্জ।
Haga clic aquí para reclamar su Entrada Patrocinada.
Localización
Contacto la escuela/facultad
Página web
Dirección
Madrid