French with monsieur Riad

French with monsieur Riad

Partager

Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de French with monsieur Riad, Professeur particulier, Paris.

Professeur de français à Paris (préparation DELF A2 à B2, TCF et TEF), interprète et traducteur professionnel (français ↔ bengali).
প্যারিসে ফরাসি ভাষার শিক্ষক (DELF A2 থেকে B2, TCF and TEF পরীক্ষার প্রস্তুতি), পেশাদার দোভাষী ও অনুবাদক (ফরাসি ↔ বাংলা)।

13/06/2026

Vous soutenez le Maroc ou le Brésil aujourd'hui ?
মরক্কো না ব্রাজিলকে সাপোর্ট করেন আজ?

12/06/2026

আলহামদুলিল্লাহ! ফ্রান্সে FLE (Français Langue Étrangère) তে মাস্টার্সের ১ম বছরে সবগুলো কোর্সে ভালোভাবে উত্তীর্ণ হয়েছি। সব বিষয়ে ভালো মার্কস পেয়েছি, বিশেষ করে Syntaxe (বাক্যতত্ত্ব) কোর্সে ২০/২০ পাওয়া অনেক ভালো লেগেছে। বিদেশ বিভূঁইয়ে ১ম বছর অনেক চ্যালেঞ্জিং থাকে। শুধু পড়াশোনাই না; আবহাওয়া, বাসা-কাজ সব মিলিয়ে কম ঝক্কিঝামেলা পোহাতে হয়নি।

যাই হোক, ঝুলিতে জমা হলো অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফরাসি সার্টিফিকেট। এখনো যেতে হবে বহু দূর।

কাছে কিংবা দূর থেকেও যারা আমাদের এই চলার পথে সহযোগিতা করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ।

Alhamdoulillah ! J’ai validé avec succès toutes les matières de ma première année de master FLE (Français Langue Étrangère) en France. J’ai obtenu de très bonnes notes dans toutes les matières, mais je suis particulièrement heureux d’avoir obtenu 20/20 en syntaxe.

La première année d’études à l’étranger est souvent particulièrement exigeante. Au-delà des cours et des examens, il faut aussi s’adapter à un nouvel environnement, au climat, au logement, aux démarches administratives et, parfois, concilier études et travail. Cette année n’a donc pas été sans défis.

Aujourd’hui, une étape importante s’ajoute à mon parcours : l’obtention de l’un des certificats de français les plus reconnus. Le chemin est encore long, mais chaque étape franchie est une source de motivation pour continuer à avancer.

Merci beaucoup à toutes et à tous qui m’ont soutenu de près ou de loin.

Photos from French with monsieur Riad's post 10/06/2026

আজ Alliance Française de Paris-তে Hachette এর সৌজন্যে অনুষ্ঠিত « La formation professionnelle en FLE (FLE এর পেশাগত প্রশিক্ষণ » শীর্ষক Journée pédagogique - তে সকাল থেকে বিকেল পর্যন্ত অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল।

আমরা যারা FLE (Français Langue Étrangère - বিদেশি ভাষা হিসেবে ফরাসি) এর সাথে নানাভাবে জড়িত তারাই মূলত অংশগ্রহণ করেছি। তবে মজার বিষয় উপমহাদেশের (ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান ) প্রতিনিধি হিসেবে শুধু আমি ছিলাম। এছাড়া, মনে হলো অংশগ্রহণকারীদের প্রায় ৯০ ভাগ ছিল ফরাসি। যাই হোক, শিক্ষকদের নিয়মিত নানা প্রশিক্ষণের মধ্য দিয়ে যাওয়া উচিত। কারণ তাদের যে সময়ের সাথে সাথে বদলে যাওয়া নতুন নতুন টিচিং মেথডের সাথে খাপ খাওয়াতে হয়। আর এগুলো নিশ্চয়ই নিজেনিজে না বানিয়ে, বরং আন্তর্জাতিক মানের গবেষকের গবেষণার ভিত্তিতে যেটা সার্বজনীন সেটা গ্রহণ করা উচিত।

যাই হোক, এ প্রোগ্রামে শিক্ষকদের প্রাথমিক ও চলমান পেশাগত প্রশিক্ষণ, শিক্ষাদানের নতুন পদ্ধতি, প্রশিক্ষণব্যবস্থার উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে ফরাসি ভাষা শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

দিনের শেষ পর্বেও বিশ্ববিদ্যালয় পর্যায়ের FLE তে মাস্টার্স প্রোগ্রাম এবং পেশাগত বিকাশের সুযোগ নিয়ে একটি সমৃদ্ধ আলোচনা অনুষ্ঠিত হয়।

FLE শিক্ষকতা, প্রশিক্ষণ প্রকৌশল (ingénierie de formation) এবং ভাষা শিক্ষার ভবিষ্যৎ নিয়ে এই কর্মসূচি ছিল অত্যন্ত তথ্যবহুল ও অনুপ্রেরণাদায়ক। Hachette FLE (ফরাসি ভাষার নানা রকম গুরুত্বপূর্ণ বইয়ের অন্যতম প্রধান প্রকাশনা প্রতিষ্ঠান) এবং Alliance Française de Paris-কে আন্তরিক ধন্যবাদ এমন একটি সমৃদ্ধ পেশাগত প্রশিক্ষণ প্রোগ্রাম আয়োজন করার জন্য।

উপস্থিত বক্তা ও অংশগ্রহণকারীদের মধ্যে FLE ফিল্ড এর বাঘাবাঘা লোকজন ছিলেন :

* Franck Desroches
* Gérard Vigner
* Claire-Lise Dautry
* Paul Pouzergues
* Grégory Lasne
* Anne-Lyse Dubois
* Valérie Lemeunier
* Basma Georgie-Ghaly
* Roza Zhang

🇫🇷📚

09/06/2026

🎯 কোর্সটি কাদের জন্য?

-যারা ফ্রান্স বা কানাডার নাগরিকত্ব পাওয়ার জন্য B2 প্রয়োজন।
-যারা DELF B2 পরীক্ষায় ভালো ফলাফল করতে চান।
-যারা উচ্চশিক্ষা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা প্রশাসনিক কাজে ফরাসি ভাষা ব্যবহার করতে চান।
-যারা ফরাসি ভাষায় স্বচ্ছন্দে কথা বলতে, লিখতে, পড়তে ও বুঝতে চান।

📚 কোর্সে যা শেখানো হবে
DELF B2 পরীক্ষার চারটি দক্ষতা:
Compréhension orale (Listening)
Compréhension écrite (Reading)
Production écrite (Writing)
Production orale (Speaking)

-ইন্টারমিডিয়েট এবং এ্যাডভান্স লেভেলের শব্দভাণ্ডার ও ব্যাকরণ।
-বিতর্ক, মতামত প্রকাশ ও যুক্তি উপস্থাপনের কৌশল।
-বাস্তব জীবনের প্রশাসনিক ও একাডেমিক ফরাসি ভাষা।

⭐ কোর্সের বিশেষ সুবিধা
অভিজ্ঞ শিক্ষকের সরাসরি ক্লাস।
প্রয়োজনীয় PDF ও সহায়ক শিক্ষাসামগ্রী।
নিয়মিত শোনা, বলা, পড়া ও লেখার অনুশীলন।
ব্যক্তিগত ফিডব্যাক ও গাইডলাইন।
DELF B2 পরীক্ষার প্রস্তুতি ও মক কার্যক্রম।

📅 কোর্সের সময়সূচি
লেভেল: B2
মেয়াদ: ৩ মাস
দিন: বুধবার
ফ্রান্স সময়: দুপুর ২টা
বাংলাদেশ সময়: সন্ধ্যা ৬টা
প্রতিটি ক্লাস: ২ ঘণ্টা
মাধ্যম: Zoom

👨‍🏫 প্রশিক্ষক
রিয়াদুল ইসলাম
Master 1 FLE, Université Paris Nanterre, France

Certified Teachers Training Program, CAVILAM
Vichy

সহকারী অধ্যাপক (ফরাসি ভাষা), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (SUST), সিলেট

✅ কোর্স শেষে আপনি পারবেন
DELF B2 পরীক্ষার জন্য আত্মবিশ্বাসের সঙ্গে প্রস্তুতি নিতে।
ফরাসি ভাষায় নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করতে।
বিশ্ববিদ্যালয়, চাকরি ও প্রশাসনিক কাজে ফরাসি ব্যবহার করতে।
TCF, TEF এবং নাগরিকত্ব-সংক্রান্ত ভাষা পরীক্ষার জন্য প্রস্তুত হতে।

09/06/2026

এবার আমার মাস্টার্স প্রোগ্রামে ( Français Langue Étrangère (FLE), Université Paris Nanterre)
মূল্যায়ন নামক একটা কোর্স ছিল। সেখান থেকে আমি শিখেছি আপনারা যে বিভিন্ন লেভেল ( A1, A2, B1, B2, C1,C2) পরীক্ষা দেন, এই পরীক্ষার মূল্যায়ন (মার্কিং) সিস্টেমটা কী? কিসের উপর ভিত্তি করে আপনি অধিকতর নম্বর পাবেন? কোন কোন কারণে আপনার নম্বর কাটা যাবে? পরীক্ষায় কোন বিষয়টিতে আপনাকে জোর দিতে হবে কিংবা কোন বিষয়টি কীভাবে লিখতে হবে।

এছাড়া আমার দীর্ঘদিনের ফরাসি শেখার এবং শেখানোর অভিজ্ঞতা থেকে কিছু কলা-কোশলও শিখেছি যা আপনাকে অধিকতর পরীক্ষায় ভালো করতে সহায়তা করবে। এই যেমন কোন শব্দের পরে কোন শব্দ বা এক্সপ্রেশন (অভিব্যক্তি) ব্যবহারে আপনার লেখার মান ও বলাটা ন্যাচারাল হবে এবং পরীক্ষাতেও অধিকতর ভালো করবেন। আর দৈনন্দিন জীবনে ফরাসি ভালোভাবে ব্যবহার করতে পারাটাও গুরুত্বপূর্ণ, যা এসব কোর্সে থাকবে।

তাই যারা ইতিমধ্যে নানা লেভেলে ফরাসি ভাষা শিখছেন এবং পরীক্ষার প্রস্তুতি নেয়া সত্ত্বেও পরীক্ষা ভীতি কাটছে না কিংবা পরীক্ষা নিয়ে আত্নবিশ্বাসী হতে পারছেন না, তারা যোগাযোগ করতে পারেন।

কোর্স ফি: লেভেল ও সময় অনুযায়ী কম বেশি হবে। তবে রিজনএবল। ব্যবসায়িক উদ্দেশ্য না আমার। শেখানোই বড় কথা।

উল্লেখ্য, আমি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ফরাসি ভাষার সহকারী অধ্যাপক। বর্তমানে শিক্ষাছুটিতে আছি। সম্প্রতি প্যারিসের নামকরা বিশ্ববিদ্যালয় Université Paris Nanterre থেকে Français Langue Étrangère ( French as a Foreign Language) বিষয়ে মাস্টার্স-১ শেষ করেছি।

বর্তমানে আমি দুই দিন (রবি এবং সোমবারে) প্যারিসের
ফ্রাংকোবাংলাতে ( মেট্রো ৫ এর Hoche স্টেশন থেকে ৫ মিনিটের দূরত্ব) পড়াই এবং অন্যান্য দিন নিজের মতো করে অনলাইনে ক্লাস নেই। সুযোগ-সুবিধা ভালো হলে অন্যান্য স্কুলেও জয়েন করার ইচ্ছে আছে।

08/06/2026

🇫🇷 DELF A2 অনলাইন কোর্স

আপনি কি ফরাসি ভাষায় দৈনন্দিন জীবনের বিভিন্ন পরিস্থিতিতে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে চান? আপনি কি সহজ চিঠি, ই-মেইল, মেসেজ পড়ে বুঝতে এবং লিখতে শিখতে চান? তাহলে এই কোর্সটি আপনার জন্য।

এই কোর্সে ধাপে ধাপে শোনা (Listening), বলা (Speaking), পড়া (Reading) এবং লেখা (Writing)—এই চারটি দক্ষতার উন্নয়ন করা হবে। পাশাপাশি DELF A2 পরীক্ষার প্রশ্নের ধরন, উত্তর দেওয়ার কৌশল এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে পরীক্ষার জন্য প্রস্তুত করা হবে।

কোর্স শেষে যা পাবেন
✅ ক্লাস রেকর্ডিং
✅ PDF নোট ও প্রয়োজনীয় কোর্স ম্যাটেরিয়াল
✅ নিয়মিত হোমওয়ার্ক ও অনুশীলন
✅ মক টেস্ট
✅ ব্যক্তিগত ফিডব্যাক
✅ DELF A2 পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি
✅ দৈনন্দিন জীবনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দভাণ্ডার ও কথোপকথন চর্চা

কেন এই কোর্সটি করবেন?
✔ ফ্রান্স, কানাডা বা অন্য কোনো ফরাসিভাষী দেশে যাবার এবং থাকার প্রস্তুতি
✔ DELF A2 পরীক্ষায় ভালো ফলাফল অর্জন
✔ ফরাসি ভাষায় আত্মবিশ্বাসের সাথে যোগাযোগ করা
✔ উচ্চতর স্তর (B1, B2)-এর জন্য শক্ত ভিত্তি তৈরি করা

Photos from Ambassade de France au Bangladesh - French Embassy in Dhaka's post 07/06/2026
07/06/2026
06/06/2026

Ce n’est qu’une expérience. Je vais bientôt publier davantage de vidéos. Suivez cette page pour en découvrir plus ! J'espère que je ferai mieux à l'avenir.

এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট। আমি আরো ভিডিও করবো। এই ভিডিওগুলো পেতে পেইজটি ফলো দিয়ে রাখতে পারেন। সামনে আশা করি কোয়ালিটি আরো ভালো হবে।

Vous voulez que votre école soit école la plus cotée à Paris ?

Cliquez ici pour réclamer votre Listage Commercial.

Emplacement

Site Web

Adresse


Paris