07/08/2024
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ পলক এয়ারপোর্টে আটক। ধন্যবাদ বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও সেনা প্রধানকে তার কথা রাখার জন্য।
উল্লেখ্য দুই সপ্তাহ জুড়ে চলমান হত্যাকান্ডে উনার ভূমিকার কারনেই দেশ যোগাযোগ বিচ্ছিন্ন ছিলো, আমাদের অন্ধকারে রেখে পাখির মতো মানুষ মারা হয়েছে। ইন্টারনেট নির্ভর এবং ব্যবসা খাতে লাখ লাখ ডলারের ক্ষতি হয়েছে।
প্রিয় শিক্ষার্থী, জনতা ও প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা। এই জয় আপনাদের।
আমাদের ব্যাক্তিগত একটা বিচার আছে, আমাদেরকে বিএনপি জামাত বলে ফাসানোর জন্য উনার গুজব ও প্রোপাগান্ডা সেল সব রকম চেষ্টা করেছিলো। আমাদের পেইজকে ডাউন করার জন্য নানা চেষ্টাও চালানো হয়েছিলো আর একটি অংশে উনার ভূমিকা ছিলো বলে প্রতীয়মান।
05/08/2024
তোমার দেশ আমার দেশ
বাংলাদেশ বাংলাদেশ
আলহামদুলিল্লাহ স্বাধীন বাংলাদেশ। এখন দেশ
সংস্কারের আন্দোলন।
04/08/2024
🚨নির্দেশনা 🚨
লংমার্চ টু ঢাকা - ঢাকার সকল উপজেলা ও জেলা সমূহের জন্য ।
🚨দোহার-নবাবগঞ্জ : আপনারা বাস না পেলে সি এন জি -অটোরিক্সা , বাইকে করে মোহাম্মদপুর বছিলা দিয়ে ঢাকায় ঢুকার চেস্টা করবেন । এখানে আমাদের শক্ত অবস্থান থাকবে ।
🚨কেরানীগঞ্জ বাসী আপনারা যেই ভাবে পারেন দরকার হলে পায়ে হেটে বাবু বাজার ব্রিজ দিয়ে ঢাকায় প্রবেশ করবেন । এবং শাহাবাগ - ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাবেন
🚨 নারায়ণগঞ্জ বাসী এইবার আপনাদের পালা , আপনারা হচ্ছেন আরেক ঢাকাইয়া । আশা করি আপনাদের সবচেয়ে কাছে পাবো । এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হবেন।
রূপগঞ্জ বাসীকে অনুরোধ করবো ৩০০ফিট দিয়ে বসুন্ধরা গেটে শিক্ষার্থীদের সাথে মিলিত হবেন।
🚨মুন্সিগঞ্জ সদর : মুন্সিগঞ্জ বাসী আপনাদের আজকের রক্তের প্রতিশোধ নিতেই হবে । বিশেষ করে হরগঙ্গা কলেজের প্রতি অনুরোধ , আপনারা নদী পার হয়ে নারায়ণগঞ্জ বাসীর সাথে একসাথে ঢাকায় প্রবেশ করুন কিংবা লঞ্চ ট্রলারে করে সদরঘাট চলে আসুন । একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয় - শাহাবাগে আসবেন।
🚨 মুন্সিগঞ্জের শ্রীনগর সিরাজদিখান : আপনারা ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়ে দিয়ে বাস , সি এন জি , বাইক কিংবা পায়ে হেটে পোস্তগোলা পয়েন্ট দিয়ে প্রবেশ করুন । এবং শাহাবাগের দিকে অগ্রসর হবেন।
🚨 মানিকগঞ্জ : আপনারা সাভার - নবীনগর বাসীর সাথে মিলিত হয়ে আমিন বাজার ব্রিজ দিয়ে প্রবেশ করবেন। গাবতলী তে জাহাঙ্গীর নগর এর শিক্ষার্থীদের সাথে মিলিত হবেন।
🚨 গাজীপুর : আপনারা আব্দুল্লাহপুর দিয়ে প্রবেশ করে ১১ টায় উত্তরায় শিক্ষার্থী দের সাথে মিলিত হবেন। টংগী জয়দেবপুর বাসীকে বিশেষ অনুরোধ থাকবে ।
🚨 নরসিংদী : আপনারা রিক্সা , সি এন জি ভেঙ্গে ভেঙে টংগী স্টেশন রোড অথবা কেউ ডেমরা দিয়ে প্রবেশ করুন।
সাভার-নবীনগর, ধামরাই আপনারা গাবতলী তে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাথে মিলিত হবেন ।
আপনারা ঢাকা আসেন , পরবর্তী গন্তব্য আমরা জানি ।
এই বার্তা শুধু শিক্ষার্থীদের প্রতি নয়, সকল দেশবাসীর প্রতি , আপনারা বেরিয়ে পড়ুন , জনস্রোত আপনাদেরকে গন্তব্যে নিয়ে যাবে ।
"চলো সবাই ঢাকা চলো , বাংলাদেশ রক্ষা করো"
04/08/2024
ঢাকা অভিমুখে আজই যাত্রা শুরু করুন। আজই। এক্ষুণি। কাল ঢাকায় পৌঁছে যান। প্রবাসী ভাই-বোনদের কাছে অনুরোধ, আপনারা সকলের পাশে থাকুন। ঢাকা অভিমুখে আসতে যাদের আর্থিক সহায়তা প্রয়োজন, তাদের সহায়তা করে পাশে থাকুন। পাশে থাকার হাজার উপায়। তবে বিপদের দিনে অর্থটা খুব জরুরি। যে যেভাবেই পারুন, ঢাকা আসুন।
04/08/2024
আমাদের শক্তি মনোবল ভেঙ্গে দিতে ক্রমান্বয়ে গুজব ছাড়াচ্ছে সরকার পক্ষ। তাদের মোটিভ একটিই আর তা হচ্ছে যে কোনো মূল্যে আন্দোলনকারীদের বাসায় অবরুদ্ধ রাখা।
অথচ আমরা স্পষ্টত জানি তাদের সাংগঠনিক কাঠামো থেকে শুরু করে দলীয় অবস্থায় সব কিছুই ভেঙ্গে চৌচির হয়েছে এরা এখন শুধু টিকে আছে গলাবাজি আর গুজোবের উপর। ছাত্ররা মোটেই যে এদেরকে পাত্তা দিচ্ছে না এই বুঝ টুকুও এদের নেই যে নিজ থেকে বুঝে নিবে।
কাল সবাই প্রস্তুত হয়ে যাবেন এবং দলে বলে যাবেন। আমাদের উদ্দেশ্যে তাদের মতো খুনি রাজত্ব কায়েম করা না। যেহেতু আমাদের উদ্দেশ্য সুন্দর একটি সমাজ বিনির্মাণ সেখানে ভয় আমাদের কাছে অতি তুচ্ছ l
03/08/2024
‼️🚨Update 🚨‼️
উত্তরা তে প্রতি পয়েন্টে ৪০-৫০ জন করে পুলিশ দাঁড়ানো (Joshimuddin to BNS Center)। টঙ্গী স্টেশন রোডের ওভার ব্রিজের নিচে অস্র নিয়ে হেলমেট পরে ছাত্রলীগ দাঁড়ায় আছে।
03/08/2024
Whole Bangladesh🇧🇩 Against Dictator Hasina
Yesterday 2 August 2024 at Shaheed Minar.
03/08/2024
‼️🚨Update🚨‼️
আমেরিকান এম্বাসীর সামনে অলরেডি জ্যামার এনে রাখা, ভাটারা থানার সামনে পুলিশ দাড়ানো, ব্রাকের সামনে দুই গাড়ি পুলিশ আসা ব্রাক এর গেইট এ বসা, মালিবাগ সাইথপয়েন্ট এর গোল চত্বরে বিজিবি মোতায়েন করা l
03/08/2024
হাজারো ছাত্র-জনতা কাঁদতে আসেনি, গণহত্যার প্রতিবাদে এসেছে!
এই মুক্তির মিছিল, ক্রমশই খুনী #হাসিনা'র পতনের দাবী পরিণিত হচ্ছে!
Location: Chittagong
02/08/2024
Police are killing innocent students in Sylhet. The situation is very bad. Shahjalal university of science and technology is bleeding, the whole Akahalia, Madina Market, subid bazar areas are bleeding.